editor

10320 Posts
কোচবিহারে চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন রবি, অভিজিৎ

কোচবিহারে চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন রবি, অভিজিৎ

কোচবিহারের চান্দামারী অঞ্চলে সেতু পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী সহ তৃনমূল যুব সভাপতি । জানা গেছে কোচবিহার জেলার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের চান্দামারী অঞ্চলের একটি ভগ্নপ্রায় বাঁশের সেতুর নির্মাণ প্রকল্প পরিদর্শনে গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, বিধায়ক মিহির ঘোষ , জেলার যুব সভাপতি অভিজিৎ দে ভৌমিক সহ স্থানীয় প্রতিনিধিরা । এর পাশাপাশি নবনির্মিত ফলিমারী, পুঁটিমারী -ফুলেশরী অঞ্চলের সেতুগুলোকেও পরিদর্শন করেন মন্ত্রী এবং তৃণমূল যুব সভাপতি । অভিজিৎ বাবু জানিয়েছেন যে মাননীয়া মন্ত্রীর উন্নয়নকে হাতিয়ার করে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর পরামর্শে কোচবিহারকে আরো এগিয়ে নিয়ে যাওয়াই ব্রত । তিনি জানিয়েছেন খুব শীঘ্রই ভাঙা বাঁশের সেতুটির জায়গায় নতুন পাঁকা সেতুর ব্যবস্থা করবেন ।
Read More
পুনরায়  ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

পুনরায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস উত্তরবঙ্গে

এই মুহূর্তে মৌসুমী বায়ুর অক্ষরেখা বিস্তৃত রয়েছে বিকানির থেকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি একটি ঘূূূর্ণাবর্ত ও নিম্নচাপ তৈরি হয়েছে পশ্চিমবঙ্গের ওপর। এই দুইয়ের জেরে হিমালয়ের পাদদেশ ও পার্শ্ববর্তী এলাকায় চারদিক থেকে প্রচুর পরিমান জলীয়বাষ্প ঢুকে‌ছে। এজন্য আগামী ২৪ ঘন্টা‌য় ফের বজ্রবিদ্যুত্ সহ ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর‌বঙ্গের পাঁচ জেলায়। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও দার্জিলিং সহ দুই দিনাজপুরে এই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর‌। জলপাইগুড়ি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের আবহাওয়া বিজ্ঞানী রনেন্দ্র সরকার বলেন, পশ্চিম‌বঙ্গের একটি অংশের ওপর দিয়ে আগে থেকেই রয়েছে ঘূর্ণাবর্ত ও নিম্নচাপ । এছাড়া বিকানির থেকে বঙ্গোপসাগর উত্তর পূর্ব পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী অক্ষরেখা। এই…
Read More
রাজ্যের অন্যান্য জেলার পর মালদায় কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন

রাজ্যের অন্যান্য জেলার পর মালদায় কৃষি বিলের প্রতিবাদে আন্দোলন

তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে প্রায় প্রতিটি জেলায় কৃষি বিলের প্রতিবাদে চলেছে আন্দোলন। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি এবার মালদা জুড়ে কৃষি বিলের প্রতিবাদে আন্দোলনে নামলো তৃণমূল যুব কংগ্রেস।সোমবার বৃষ্টিকে উপেক্ষা করেই মালদা শহরের গান্ধী মূর্তির পাদদেশে কৃষি বিলের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসে তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরা। এই আন্দোলনের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিত্ দাস। এদিনের অবস্থান-বিক্ষোভে ইংরেজবাজার সহ মালদা জেলার বিভিন্ন ব্লক থেকে যুব কংগ্রেস কর্মীরা অবস্থান বিক্ষোভে সামিল হন। এদিন তৃণমূল যুব কংগ্রেস কর্মীরা অভিনব কায়দায় চাষের লাইন সহ চাষের বিভিন্ন সামগ্রী নিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন। এই বিষয়ে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি প্রসেনজিত্দাস জানান, কৃষক বিরোধী…
Read More
জলপাইগুড়ির ফ্যাক্টরি ‘লিডার্স অ্যাওয়ার্ড’ জয়ী

জলপাইগুড়ির ফ্যাক্টরি ‘লিডার্স অ্যাওয়ার্ড’ জয়ী

হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস’কে (এইচসিসিবি) তার ‘সাস্টেইনাবিলিটি প্র্যাক্টিসে’র জন্য ২০২০ সালের ‘লিডার্স অ্যাওয়ার্ড’ দিয়ে সম্মানিত করল ফ্রস্ট অ্যান্ড সুলিভান ও টেরি (Frost & Sullivan and TERI)। ভারতের শীর্ষস্থানীয় পাঁচটি এফএমসিজি কোম্পানির অন্যতম হিন্দুস্তান কোকা-কোলা বেভারেজেস। ‘এফএমসিজি সেক্টর অব সাস্টেইনাবিলিটি ৪.০ অ্যাওয়ার্ডস’-এর অধীনে মিডিয়াম বিজনেস ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হল এইচসিসিবি’র নিয়মিত ও পরিকল্পিতভাবে ‘গ্রিন ম্যানুফ্যাকচারিং প্র্যাক্টিস’ প্রচেষ্টার স্বীকৃতিস্বরূপ। পুরস্কার পাওয়ার জন্য জলপাইগুড়ির এইচসিসিবি’র ফ্যাক্টরি মোট স্কোর ১২০০’র মধ্যে সর্বাধিক স্কোর অর্জন করেছে তার ক্যাটাগরির ১২৫টিরও বেশি টাচ-পয়েন্ট পূর্ণ করায়। মূল্যায়ণের ভিত্তি ছিল সাস্টেটেইনাবিলিটি এক্সেলেন্স মডেলের চারটি প্রধান প্যারামিটার – পারপাস, পার্টনারশিপ, প্ল্যানেট ও পিপল এবং ১৩টি সাব-প্যারামিটার। একটি নিরপেক্ষ বিচারকমন্ডলীর ফ্যাক্টরি…
Read More
সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা বাইকের

সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা বাইকের

শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কে বন্ধুনগর এলাকায় সরকারি বাসের ধাক্কায় জখম এক বাইক আরোহী। সূত্রের খবর, আহত বাইক আরোহীর নাম সুদেব পাল। এবং সে রাঙ্গাপানি এলাকার বাসিন্দা।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে , এদিন ওই বাইক আরোহী শিলিগুড়ির দিকেই আসছিল। সেইসময় জলপাইগুড়ি অভিমুখী একটি সরকারি বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাইকটির।বাসটি দ্রুত গতিতে থাকায় বাইকটিকে অনেকটা দূর টেনে নিয়ে যায়।ঘটনায় গুরুতর জখম হন বাইক আরোহী তথা সুদেব পাল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আমবাড়ি ফাঁড়ির পুলিশ। জখম বাইক আরোহীকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। দুর্ঘটনাগ্রস্ত বাস ও বাইকটি ইতিমধ্যে রয়েছে পুলিশি হেফাজতের।
Read More
স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর বসছে মাটিগাড়া সাপ্তাহিক হাট

স্বাস্থ্যবিধি মেনে দীর্ঘদিন পর বসছে মাটিগাড়া সাপ্তাহিক হাট

প্রায় ছয়মাস বন্ধ থাকার পর আজ খুলল মাটিগাড়া সাপ্তাহিক হাট ।করোনা এবং লকডাউন পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ ছিল মাটিগাড়া সাপ্তাহিক হাট । জানা গেছে মাটিগাড়া হাটের পাশেই মাটিগাড়া কোভিড হাসপাতাল হওয়ায় আরো বেশিদিন কন্টেন্টমেন্ট জোনের অধীনে ছিল এই এলাকা । এর পাশাপাশি মাটিগাড়ায় পরপর করোনা আক্রান্তের খোঁজ মেলায় হাট খোলার ব্যাপারে কোনো ঝুঁকি নিয়ে চায়নি প্রশাসন । তবে বর্তমানে অর্থনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা করে বাজার খোলা হল বলে এমনটাই মত স্থানীয়দের । মাটিগাড়া ও নকশালবাড়ি বাড়ি ব্লকের প্রায় কয়েকলক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই হাতের সঙ্গে যুক্ত । দীর্ঘদিন যাবত হাট বন্ধ থাকায় ব্যবসায়ীদেরও ক্ষতির বহর বাড়ছিল । এমতাবস্থায় ব্যবসায়ীদের কথা…
Read More
ডলবি’র শিক্ষামূলক কর্মসূচি

ডলবি’র শিক্ষামূলক কর্মসূচি

ইমার্সিভ অডিয়ো ও ভিডিয়ো এন্টারটেনমেন্ট-এর অগ্রণী প্রতিষ্ঠান ডলবি ল্যাবরেটরিজ একটি শিক্ষামূলক কার্যক্রম চালু করল দ্য ইন্ডিয়ান পার্ফর্মিং রাইট সোসাইটি লিমিটেড-এর (আইপিআরএস) সদস্যদের জন্য। আইপিআরএস হল ভারতের একমাত্র পার্ফর্মিং রাইটস অর্গানাইজেশন, যা ৬০০০-এরও বেশি প্রখ্যাত সঙ্গীত রচয়িতা, স্রষ্টা ও পাবলিশারদের প্রতিনিধিত্ব করে। ডলবি’র এই কার্যক্রমের আওতায় আইপিআরএস সদস্যদের সুযোগ দেওয়া হবে তারা যেন ডলবি অ্যাট্‌মস মিউজিক ওয়েবিনার সিরিজে অংশ নিতে পারেন। এতে অন্তর্ভুক্ত থাকছে টেকনোলজি ও ওয়ার্কফ্লো, ডলবি অ্যাট্‌মস টিউটোরিয়াল সিরিজ, ডলবি ইনস্টিটিউট মাস্টারক্লাস ও ডলবি অ্যাট্‌মস প্রোডাকশন স্যুইটের ফ্রি ট্রায়াল, ইত্যাদি।  আইপিআরএস-এর চেয়ারম্যান জাভেদ আখতার বলেন, ডলবি’র সঙ্গে এই সম্পর্কের ফলে তাদের সদস্যরা ডলবি অ্যাট্‌মস মিউজিক সম্পর্কে জানার সুযোগ পাবেন।…
Read More
উদ্ধার হল জালনোট ছবং সোনার বিস্কুট, ধৃত নয়

উদ্ধার হল জালনোট ছবং সোনার বিস্কুট, ধৃত নয়

কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশের হাতে জালনোট ও সোনার বিস্কুট সহ গ্রেফতার নয়জন দুষ্কৃতী।গোপন সূত্রে খবর পেয়ে ডাওয়াগুড়ি ৩১ নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় কোচবিহারের কোতোয়ালি থানার পুলিশ ও এসএসবি’র ১৭ নম্বর ব্যাটালিয়নের জওয়ানেরা। পরবর্তীতে একটি গাড়িকে আটক করে পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালিয়ে সোনার বিস্কুট ও জালনোট উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে আটক করা হয় একটি বাইক।ধৃতরা জালনোট ও সোনার বিস্কুট নিয়ে কোচবিহার থেকে অসমে যাচ্ছিল।ধৃতদের কাছ থেকে ১ কোটি টাকার ওপরে জালনোট সহ ১৭টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, আজ ধৃতদের আদালতে তোলা হবে। এবং খুব তাড়াতাড়ি এই বিষয়টি নিয়ে তদন্তে নামবে পুলিশ।
Read More
যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি, লুঠপাঠ

যাত্রীবাহী বাসে দুঃসাহসিক ডাকাতি, লুঠপাঠ

বড়সড় দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল জলপাইগুড়ির ময়নাগুড়ি জাতীয় সড়কে । জানা গিয়েছে গতকাল রাতে করিমপুরগামী এক বেসরকারি দূরপাল্লার বাসে ডাকাতির ঘটনা ঘটেছে । সূত্রের খবর পাঁচ সাতজনের একটি ডাকাত দল ময়নাগুড়ির হসুলডাঙ্গা সংলগ্ন স্থানে যাত্রীবেশে বাসে উঠে আগ্নেয়াস্ত্র দেখিয়ে লুঠপাঠ চালায় । খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং জলপাইগুড়ি থেকে উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা রাতেই ঘটনাস্থলে পৌঁছায় । গভীররাতে যাত্রীদের ময়নাগুড়ি থানায় নিয়ে আসে পুলিশ। বাসে থাকা যাত্রীদের কথামতো জানা গিয়েছে এদিন পাঁচ সাত জন দুষ্কৃতীর দল বাসে উঠে ময়নাগুড়ির জাতীয় সড়কের ফাঁকা জায়গায় এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে সমস্ত যাত্রীদের টাকা, গয়না, দামি ফোন লুঠ করে । সেইসঙ্গে যাত্রীদেরকে ব্যাপক মারধর করে…
Read More
আইসিআইসিআই এনএসডিএল চুক্তি

আইসিআইসিআই এনএসডিএল চুক্তি

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এক কর্পোরেট এজেন্সি চুক্তিতে আবদ্ধ হল এনএসডিএল পেমেন্টস ব্যাংকের সঙ্গে। এই চুক্তি অনুসারে আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ তার প্রোটেকশন ও সেভিংস প্রোডাক্টগুলি দেবে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকদের। বীমার আওতার বাইরে থাকা মানুষজনের সুবিধার জন্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স এই উদ্যোগ নিয়েছে, যাতে এনএসডিএল পেমেন্টস ব্যাংকের গ্রাহকরা সহজেই বীমার সুবিধা গ্রহণ করতে পারেন। প্রথম পর্যায়ে ‘আইপ্রোটেক্ট স্মার্ট’ (একটি প্রোটেকশন-যুক্ত টার্ম প্ল্যান) ও ‘আইসিআইসিআই প্রু এএসআইপি’ সেভিংস প্রোডাক্ট চালু করা হবে, যা ম্যাচিউরিটির সুবিধার গ্যারান্টি দেবে।
Read More
অ্যাভনের ক্যাম্পেন – ‘ওয়াচ মি নাও’

অ্যাভনের ক্যাম্পেন – ‘ওয়াচ মি নাও’

‘ওয়াচ মি নাও’ নামে এক নতুন ব্র্যান্ড ক্যাম্পেন শুরু করল বিউটি কোম্পানি অ্যাভন। অ্যাভনের ১৩৫তম জন্মদিনটিকে চিহ্নিত করে আনা হল ‘ওয়াচ মি নাও’। মহিলাদের জীবনকে সৌন্দর্যময় করে তোলা অ্যাভন তার নিজের বর্তমান অবস্থানকে এবার আরও পরিবর্তিত করল – ইনোভেটিভ, বোল্ড ও ইনক্লুসিভ ব্র্যান্ড হিসেবে।  এতে অ্যাভনের কর্মময় ঐতিহ্য পরিস্ফুট হয়েছে, যেখানে সৌন্দর্য ব্যবহৃত হয়েছে মানুষের নিজের শর্তে সুযোগ সৃষ্টির কাজে। অ্যাভন ব্র্যান্ড, তার কর্মীদল, কাজকর্ম ও প্রোডাক্টসের সাফল্য উদযাপিত হয়েছে এটিতে।  নতুন ক্যাম্পেন ‘ওয়াচ মি নাও’-এ রাখা হয়েছে অ্যাভনের নতুন ভিস্যুয়াল আইডেন্টিটি ও কয়েক দশকে এই প্রথম অ্যাভনের লোগোর আপডেট। এটি এই ব্র্যান্ডের অগণিত বিউটি অ্যাডভাইসর ও গ্রাহকদের কাছে বয়ে…
Read More
ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

ভারতীয় সেনাদের শরীরে করোনার থাবায় চিন্তায় প্রশাসন

করোনার থাবায় দেশের সুরক্ষার কী হবে? লোকসভায় কেন্দ্রীয় মন্ত্রী নিত্যানন্দ রাই জানালেন, এখনও পর্যন্ত দেশের ৩২,২৩৮ জন আধাসামরিক জওয়ান করোনা আক্রান্ত। উত্তপ্ত ভারত-চীন সীমান্ত। এই পরিস্থিতিতে ভারতীয় সেনা শিবিরে করোনার থাবা নিঃসন্দেহে চিন্তা বা রাজ্য প্রশাসনের। কেন্দ্রীয় মন্ত্রী জানান, ৯১৫৮ জন আধাসামরিক জওয়ান, ৮৯৩৪ জন বি.এস.এফ জওয়ান, ৫৫৪৪ জন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স , ৩৩৮০ জন ইন্দো তিবেটান বর্ডার পুলিশ, সশস্ত্র সীমা বল এর ৩২৫১ জন, অসম রাইফেলস এর ১৭৪১ জন এবং ২২৫ জন এন.এস.জি কমান্ডার এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত।
Read More
হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ আলিপুরদুয়ারে

হাসপাতালের কর্মীদের গাফিলতিতে রোগীর মৃত্যুর অভিযোগ আলিপুরদুয়ারে

আলিপুরদুয়ার জেলা হাসপাতালে এক রোগীর বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠল । অভিযোগ মুমূর্ষু রোগীর ইসিজি রিপোর্ট না করাতেই মৃত্যুর অভিযোগ উঠছে । জানা গেছে আজ সকালে বছর বত্রিশের এক যুবক শ্বাসকষ্ট সমস্যা নিয়ে হাসপাতালে এলে চিকিৎসকরা রোগীকে ইসিজি রিপোর্ট করতে বলেন । কিন্তু রোগীর পরিবার রোগীকে নিয়ে ইসিজি করতে গেলে দায়িত্ব প্রাপ্ত কর্মীরা ঘর বন্ধ করে চলে যান । ইসিজি রিপোর্ট না করেই মুমূর্ষু রোগীকে ফেলে রাখার জন্যই মৃত্যু ঘটেছে এই অভিযোগে রোগীর পরিজনরা হাসপাতালে বিক্ষোভ দেখায় ।এ ব্যাপারে গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল সুপারকে অভিযোগ দায়ের করেছে পরিবারের লোকজন ।সুপার চিন্ময় বর্মন বলেন,রোগী খুব খারাপ অবস্থায় ছিল ।সব কিছু খতিয়ে…
Read More
মি টুতে অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ

মি টুতে অভিযুক্ত পরিচালক অনুরাগ কাশ্যপ

মি টু মামলায় আবারও সরগরম বলিউড। এবার অভিযোগের তীর পরিচালক অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে । একের পর এক ঘটনার প্রবাহ যেন থামতেই চাইছে না আরব সাগরের তীরে । লকডাউন শুরুর পর থেকেই বলি-পাড়ায় ঘটনার ঘনঘটা । মৃত্যু, শোক, বিতর্ক, কাদা ছোড়াছুড়ি, প্রতিহিংসা সবটাই চলছে পুরোদমে । সম্প্রতি মি টু অভিযোগে অভিযুক্ত হয়েছেন পরিচালক অনুরাগ কাশ্যপ । ৩০ বছরের নায়িকা পায়েল ঘোষ তাঁর বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনেন । পায়েলের অভিযোগ, অনুরাগ তাঁকে যৌন হেনস্থা করেছেন । বাড়িতে ডেকে এনে ঘরে ঢুকিয়ে তাঁকে পোশাক খুলে ফেলতে বলেছিলেন কাশ্যপ । নিজেও জামাকাপড় খুলতে শুরু করেন । কোনওরকমে সে কাজে বাধা দেন পায়েল ।
Read More