editor

10320 Posts
‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে সৌমিত্র খাঁ

‘চায়ে পে চর্চা’ অনুষ্ঠানে সৌমিত্র খাঁ

বিষ্ণুপুরের সাংসদ তথা রাজ্য যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ শিলিগুড়ি থেকে দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর যাওয়ার পথে ইসলামপুর বাস টার্মিনাস 'চায়ে পে চর্চা' তে যোগদান করলেন আজ। শিলিগুড়িতে একটি দলীয় কার্যক্রমে উপস্থিত হওয়ার জন্য শিলিগুড়ি গিয়েছিলেন তিনি। সেখান থেকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে একটি কার্যক্রমে যাচ্ছেন। তিনি এই অনুষ্ঠানে দাড়িভিটের ছাত্র মৃত্যুর কথা‌ উল্লেখ করেন , এছাড়াও বিভিন্ন কার্যক্রম রয়েছে দাড়িভিটের আন্দোলন নিয়ে, যেখানে উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব তথা জেলা নেতৃত্ব। সারা রাজ্য জুড়ে বিভিন্ন কার্যক্রম রয়েছে। রাজ্য সরকার কোনমতেই চাইছে না যে সিবিআই তদন্ত হোক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চার টাউন সভাপতি জয় দত্ত, জেলার সেবা প্রমুখ দুলাল নন্দী…
Read More
রাজ্যের সেরা ছাত্রী শ্রীমন্তি দে

রাজ্যের সেরা ছাত্রী শ্রীমন্তি দে

 আকাশ ইনস্টিটিউটের ছাত্রী শ্রীমন্তি দে কলকাতাকে গর্বিত করে জেইই মেইনস ২০২০ পরীক্ষায় গার্লস ক্যাটাগরিতে পশ্চিমবঙ্গের শীর্ষস্থানে পৌঁছে গিয়েছে। ৯৯.৯৯ পার্সেন্টাইল প্রাপ্ত শ্রীমন্তির অল ইন্ডিয়া র‍্যাংক ১৩১। শ্রীমন্তি তার নজরকাড়া সাফল্যর জন্য কঠোর পরিশ্রম ও আকাশ আইআইটি-জেইই ইনস্ট্রাক্টরদের এক্সেলেন্ট কোচিংয়ের কথা উল্লেখ করেছে। এই মানের কোচিং বিশ্বের কঠিনতম।  শ্রীমন্তিকে অভিনন্দন জানিয়েছেন আকাশ এডুকেশনাল সার্ভিসেস লিমিটেডের ডিরেক্টর ও সিইও আকাশ চৌধুরি। তিনি শ্রীমন্তির উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বলেন, কঠিন জেইই মেইনস এন্ট্রান্স পরীক্ষায় চমকপ্রদ সাফল্য দেখিয়ে শ্রীমন্তি তাদের গর্বিত করেছে। এই সাফল্যের পিছনে রয়েছে শ্রীমন্তির কঠোর পরিশ্রম, তার অভিভাবকদের উৎসাহ প্রদান ও ইনস্ট্রাকটরদের সহযোগিতা, যারা তাকে এগিয়ে যাওয়ার দিশা দেখিয়েছেন। তিনি জানান,…
Read More
নিসান জেড প্রোটো

নিসান জেড প্রোটো

ওকোহামা’র নিসান প্যাভিলিয়ন থেকে এক ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে প্রবাদে পরিণত জেড স্পোর্টস কারের নব-প্রজন্মের আগমনের ইঙ্গিত দিয়ে নিসান উন্মোচন করল জেড প্রোটো। ভার্চুয়াল ইভেন্টে এই প্রোটোটাইপ গাড়ির অভ্যন্তর-ভাগ ও বহির্ভাগের বৈশিষ্ট্যগুলি প্রদর্শিত হয়েছে, যাতে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন-সহ ভি-৬ টুইন টার্বোচার্জড ইঞ্জিন। মে মাসে এব্যাপারে প্রথম ইঙ্গিত দেওয়া হয়েছিল ‘নিসান এ-টু-জেড’ নামের একটি ভিডিয়োতে। নিসানের সিইও মাকোতো উচিদা জানান, স্পোর্টস কার হিসেবে জেড নিসানের প্রতিনিধিত্বকারী গাড়ি। নিসানের নেক্সট ট্রান্সফর্মেশন প্ল্যানের একটি মুখ্য মডেল এই গাড়ি। এর দ্বারা প্রমাণ করা হয়েছে এ-থেকে-জেড অবধি নিসান কি কি করার ক্ষমতা রাখে যা অন্যরা করতে সাহস পায় না। তিনি আরও জানান, নিসানের পরবর্তী জেড আসার…
Read More
অ্যাথার ৪৫০এক্স স্কুটার ডেলিভারি শুরু হচ্ছে নভেম্বরে

অ্যাথার ৪৫০এক্স স্কুটার ডেলিভারি শুরু হচ্ছে নভেম্বরে

অ্যাথার এনার্জি তাদের ১২৫সিসি ক্যাটাগরির ফ্ল্যাগশিপ স্কুটার অ্যাথার ৪৫০এক্স ডেলিভারি শুরু করতে চলেছে নভেম্বর থেকে। ২০২১-এর প্রথম ত্রৈমাসিক নাগাদ অ্যাথার ৪৫০এক্স স্কুটার দেশের দশটি শহরের রাস্তায় দেখা যাবে বলে জানিয়েছে অ্যাথার। শহরগুলি হল বেঙ্গালুরু, চেন্নাই, হায়দ্রাবাদ, মুম্বই, পুণে, দিল্লি, আহ্‌মেদাবাদ, কোচি, কলকাতা ও কোয়েম্বাটর। বেঙ্গালুরু ও চেন্নাই থেকে শুরু করে পর্যায়ক্রমে ডেলিভারি দেওয়া হবে। গ্রাহকরা যাতে এই স্কুটারের অভিজ্ঞতা নিতে পারেন সেজন্য এইসব শহরে অক্টোবর থেকে টেস্ট রাইডের ব্যবস্থা করবে অ্যাথার। প্রধান শহরগুলিতে অ্যাথার এক্সপিরিয়েন্স সেন্টার স্থাপনের প্রক্রিয়াও শুরু হয়েছে। পাবলিক চার্জিংয়ের জন্য ডেলিভারির আগেই ফাস্ট-চার্জিং নেটওয়ার্ক ‘অ্যাথার গ্রিড’ স্থাপিত হবে প্রতিটি শহরে। অ্যাথারের পরিকল্পনায় রয়েছে প্রথম পর্যায়ে প্রতিটি শহরে…
Read More
৩০ তারিখে শেষ কেএফসি ফ্রি জিঙ্গার ফেস্ট

৩০ তারিখে শেষ কেএফসি ফ্রি জিঙ্গার ফেস্ট

এসে গেল কেএফসি’র ফ্রি জিঙ্গার ফেস্ট। কেএফসি ভক্তদের জীবনে চনমনে উচ্ছলতা জুড়ে দেবে ফ্রি জিঙ্গার ফেস্ট। ৩৯৯ টাকা বা তার বেশি মূল্যের পছন্দসই কেএফসি সামগ্রী অর্ডার দিলেই একেবারে বিনামূল্যে পাওয়া যাবে ক্রিস্পি, জুইসি জিঙ্গার। অর্ডার দিতে হবে কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে। এ হল ওরিজিনাল সেলিব্রিটি শেফ কর্নেল স্যান্ডার্সের কিচেন থেকে আসা সেই ‘ওরিজিনাল সেলিব্রিটি বার্গার’। এবার বেশ মজায় উপভোগ করা যাবে সেই আইকনিক বার্গার, তাও আবার বিনামূল্যে। শুধু অর্ডার দিতে হবে ৩০ সেপ্টেম্বরের মধ্যে, আর অর্ডার হতে হবে ৩৯৯ টাকা বা বেশি মূল্যের। বলা বাহুল্য, এতে রয়েছে এক্সট্রা ক্রিস্পি ফিলেট-সহ কেএফসি’র সিগনেচার চিকেন, যাতে লেটুস ও ক্রিমি মেয়োর লেয়ার…
Read More
২ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সব চিড়িয়াখানা

২ অক্টোবর থেকে খুলছে রাজ্যের সব চিড়িয়াখানা

শুক্রবার বনদফতরের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে আগামী ২অক্টোবর থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানা সহ পশ্চিমবঙ্গের সমস্ত চিড়িয়াখানা ও জঙ্গল পর্যটন কেন্দ্র। এমনকি খুলে যাবে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কও। দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর অবশেষে খুশির খবর পশু প্রেমীদের জন্য।   বনদফতরের তরফে এদিন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেশ কিছু বিধি নিষেধ আরোপ করে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে খুলবে জঙ্গল পর্যটন কেন্দ্রগুলি। পাশাপাশি ২ অক্টোবর থেকে খুলবে রাজ্যের চিড়িয়াখানাগুলি। পর্যটন কেন্দ্রগুলি পুজোর আগে খুলে যাওয়ায় স্বাভাবিকভাবেই খুশি পর্যটন ব্যবসায়ীরা। এখন থেকে টিকিট কাটতে হবে অনলাইনে। চিড়িয়াখানায় প্রবেশের সময় দর্শনার্থীদের থার্মাল স্ক্রীনিং করা হবে। থার্মাল স্ক্রীনিং-এ যদি কারও তাপমাত্রা বেশি হয় বা…
Read More
মিছিলে যেতে  পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

মিছিলে যেতে পুলিশি বাঁধা বিজেপি মহিলা কর্মীদের

পূর্ব ঘোষিত নির্দেশমতো আজ শিলিগুড়িতে বিশাল প্রতিবাদ সভার কর্মসূচি নেয় জেলা বিজেপি। কিন্তু এই প্রতিবাদ মিছিলে অংশ নিতে রাস্তায় বাধা দেয় পুলিশ এমনটাই অভিযোগ বিজেপি মহিলা মোর্চার তরফে। বিজেপি মহিলা কর্মীদের আরো অভিযোগ পুরুষ পুলিশরা তাদের আটকে রাখে। জানা গেছে এদিন বৃষ্টিকে উপেক্ষা করে শিলিগুড়িতে রাজ্যের নারী নির্যাতন, ধর্ষণ ইত্যাদি নানাবিধ ইস্যু নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় বিজেপি। এই মিছিলে অংশ নিতে গিয়ে বাগডোগরার গোসাইপুরে জাতীয় সড়কে ব্যারিকেড বেঁধে বিজেপি মহিলা কর্মীদের গাড়ি আটকে দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। বিজেপি মহিলা কর্মীরা এদিন তাদের আটকে রাখার কারন জানতে চাইলে সদুত্তর দিতে পারেনি পুলিশ। নানা তর্কবিতর্ক এর পর কর্মীরা গাড়ি…
Read More
৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

৬০ টি টিয়া পাখি সহ আটক চোরাশিকারী

ডুয়ার্সের চালসায় ৬০ টি জ্যান্ত টিয়া পাখি সহ গ্রেপ্তার এক চোরাশিকারী। গোপনসূত্রে খবর পেয়ে চালসার রেঞ্জার এবং বিট অফিসারের যৌথ উদ্যোগে গ্রেপ্তার করা হয় এক যুবককে। জানা গেছে ওই যুবকের বাড়ি নকশালবাড়িতে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে ওই যুবক জঙ্গল থেকে টিয়া পাখি সহ মূল্যবান পাখি ধরে চোরাবাজারে পাঁচার করতো বলে অভিযোগ। গ্রেপ্তার ওই যুবকের কাছ থেকে পাখি ধরার জাল সহ একটি মোবাইল ফোন উদ্ধার করে বনকর্মীরা। চালসা রেঞ্জ অফিসার পল্লব মুখার্জি জানিয়েছেন ধৃত ওই যুবক দীর্ঘদিন ধরে পাখি পাঁচার করতো বলে আমাদের কাছে খবর এসেছে। এদিন হাতেনাতে প্রায় ৬০টি টিয়া পাখি সহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে তদন্ত শুরু…
Read More
নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিছিল শিলিগুড়িতে

নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে মিছিল শিলিগুড়িতে

রাজ্যে নারীনির্যাতন, অত্যাচার ক্রমশই বাড়ছে। রাজ্যে নারীদের নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আজ শিলিগুড়ি মহকুমা শাসককে স্মারকলিপি দিল বিজেপি । দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়। বিশাল কর্মী সমর্থকরা মিছিল করে ডেপুটেশন দিতে যায় বৃষ্টিকে উপেক্ষা করে । জানা গেছে মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিংপুলে কাছ থেকে শুরু হয় মহকুমা শাসকের কার্যালয় অভিমুখে রওনা হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপির রাজ্য মহিলা মোর্চা সভানেত্রী অগ্নিমিত্রা পাল ,সম্পাদক রাজ্য বিজেপি রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ এছাড়াও মিছিলে পা মেলায় বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলাসভাপতি প্রবীণ আগরওয়াল সহ অন্যান্য কার্যকর্তারা । গতকালই মিছিল নিয়ে অনুমতি পায়নি বিজেপি । তবুও মিছিল বের করে শিলিগুড়ি বিজেপি…
Read More

জি বাংলার রিয়েলিটি শো সারেগামাপা’র বিচারক মিকা সিং

নতুনভাবে শুরু হতে চলেছে জি বাংলার খ্যাতনামা সংগীত রিয়েলিটি শো সারেগামাপা। শোয়ের সঞ্চালক হিসেবে যিশু সেনগুপ্ত-এর পরিবর্তে নতুন সঞ্চালক হিসেবে মঞ্চে অবতরণ করতে চলেছেন অভিনেতা আবির চট্টোপাধ্যায়। এবার শোয়ের বিচারকও পরিবর্তন। বাংলা সংগীত রিয়েলিটি শো জি সারেগামাপা-য় কেন বিচারকের আসনে মিকা সিং? প্রশ্ন তুলেছেন অনেকেই। সারেগামাপা’র বিচারক হিসেবে মিকাকে না-পসন্দ বাংলা সংগীতমহলের। সংগীতকার ইন্দ্রদীপ দাশগুপ্ত, নচিকেতা চক্রবর্তী থেকে আরতি মুখোপাধ্যায়ের মতো বিশিষ্ট শিল্পীরা ইতিমধ্যেই মুখ খুলেছেন এই বিষয়ে। চ্যানেলের টিআরপি-ই কী শেষ কথা? প্রশ্ন তুলেছেন রিয়ালিটি শোয়ের দর্শককুল।
Read More
FAU-G নিয়ে দেওয়ানি আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয়

FAU-G নিয়ে দেওয়ানি আদালতের নির্দেশে স্বস্তিতে অক্ষয়

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘আত্মনির্ভর ভারত’ প্রকল্পকে সমর্থন জানিয়ে চিনের PUBG-র বদলে সম্পূর্ণ ভারতীয় গেম FAU-G আনার কথা ঘোষণা করেছিলেন অক্ষয় কুমার। সোশ্যাল মিডিয়ায় অনেকেই দাবি করেন এই FAU-G গেম আসলে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘ব্রেন চাইল্ড’। এর বিরুদ্ধে মুম্বইয়ের দেওয়ানি আদলতে মামলা করেছিল GOQii। শুক্রবার এই গেম-এর গুজব উড়িয়ে দিয়ে মুম্বইয়ের দেওয়ানি আদালত নির্দেশ দেয় যে নতুন এই অনলাইন গেমের বিরুদ্ধে কোনও ভুয়ো খবর ছড়ানো বা গুজব রটানো যাবে না। ৪ সেপ্টেম্বর FAU-G গেমটি আনার কথা টুইটারে ঘোষণা করেন অক্ষয়। লেখেন, গেম থেকে আসা লাভের ২০ শতাংশ ‘ভারত কে বীর’ ট্রাস্টে যাবে।”
Read More
প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

প্রধানমন্ত্রীর মন্ত্রিসভা থেকে পদত্যাগ কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরতের

সংসদে নতুন কৃষি বিল পাশ হওয়ার আগেই কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ নিলেন কেন্দ্রীয় মন্ত্রী হরসিমরত কউর বাদল৷ উল্লেখ্য, মোদী মন্ত্রিসভায় আকালি দলের একমাত্র প্রতিনিধি ছিলেন তিনি। তিনি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও, শিরোমণি আকালি দল মোদী সরকারকে বাইরে থেকে সমর্থন করবে বলে জানা যাচ্ছে। কেন্দ্রের নতুন তিনটি কৃষি বিল কৃষকক্সভায়্‌ এই অভিযোগ তুলেই পদত্যাগ করেছেন৷ ট্যুইটারে হারসিমরত লিখেছেন, ‘সরকারের কৃষক বিরোধী অর্ডিন্যান্স এবং আইনের প্রতিবাদে আমি কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়েছি। কৃষক এবং তাঁদের ভাইবোনদের পাশে থাকতে পেরে আমি গর্বিত।’ পরবর্তীতে সময়ে তাঁদের রণকৌশল কী হবে, তা পার্টির বৈঠকে ঠিক হবে বলেও তিনি জানিয়েছেন। কেন্দ্র সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে,…
Read More
করোনামুক্ত  রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

করোনামুক্ত রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী

করোনা মুক্ত হলেন দার্জিলিংয়ের রাজ্যসভার সাংসদ শান্তা ছেত্রী। গত ১৩ সেপ্টেম্বর তাঁর রিপোর্ট পজিটিভ আসে।এবং ডিসান কোভিড হাসপাতালে তাঁকে আইসোলেশনে রাখা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। বৃহস্পতিবারই তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।উল্লেখ্য লোকসভা ও রাজ্যসভার অধিবেশন শুরুর আগে দেশের সব সাংসদকে কোভিড টেস্ট করার নির্দেশ দেন লোকসভার স্পিকার। কোভিড টেস্ট করতেই রাজ্যসভার সাংসদ শান্তা দেবীর রিপোর্ট পজিটিভ ধরা পড়ে। বর্তমানে তিনি সুস্থ হয়েছেন বলে সূত্রের খবর।
Read More
বর্ষার ভাঙনে  তরাইয়ের বাগানগুলিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি

বর্ষার ভাঙনে তরাইয়ের বাগানগুলিতে ক্ষতিগ্রস্ত কয়েকশো একর জমি

প্রবল বর্ষণের জেরে নদীর পাড় ভাঙনে ক্ষতিগ্রস্ত তরাইয়ের বহু চাবাগান। দার্জিলিংয়ের মাটিগাড়া-নকশালবাড়ি, ফাঁসীদেওয়া ব্লকের প্রায় বিশটিরও বেশি বাগান ভাঙনের কবলে। এবারের বর্ষায় তুলনামূলক বেশি বৃষ্টির জন্য তরাইয়ের নদীগুলিতে দেখা দিয়েছিল বন্যা পরিস্থিতি। এর ফলে ভূমি ধ্বসে পড়েছে বহু চাবাগান। জানা গিয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গুলমা, মোহরগাঁও দাগাপুর চাবাগান। কারন এই বাগানগুলির মধ্য দিয়ে বয়ে চলা পঞ্চনই নদীর স্রোতে ভেঙেছে বাগানের বিস্তীর্ণ এলাকা। নদীর পার ভাঙনে বাগানের চা গাছ এবং চাষের জমির প্রায় ত্রিশ-চল্লিশ একর জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। অভিযোগ, গত কয়েকবছর আগে রাজ্যের সেচ দপ্তরের উদ্যোগে কোটি কোটি টাকা খরচ করে পঞ্চনই নদীর তীরে পার বাঁধ দেওয়া…
Read More