editor

10320 Posts
জেএসডব্লিউ – জেএসডব্লিউ ওয়ান

জেএসডব্লিউ – জেএসডব্লিউ ওয়ান

 স্টিল ও সিমেন্টের ব্যবসার ডিস্ট্রিবিউশন ও সাপ্লাইন চেইনের অভিজ্ঞতাকে সংহত করে ‘জেএসডব্লিউ ওয়ান’-এ রূপ দিল জেএসডব্লিউ গ্রুপ। ভারতে স্টিল, সিমেন্ট ও পেইন্টের ব্যবসায় জেএসডব্লিউ-এর উপস্থিতি সুবিদিত। এবার তিনটি ক্ষেত্রকে একত্রিত করল জেএসডব্লিউ, কারণ এই তিনটিই গৃহনির্মাণের জন্য প্রয়োজনীয় এবং এগুলির গ্রাহক ও চ্যানেল পার্টনারও এক। এই উদ্যোগের ফলে জেএসডব্লিউ-এর স্টিল ও সিমেন্টের ব্যবসা অনেক সরলীকৃত হবে এবং সেলস ও সাপ্লাই চেইন নেটওয়ার্ক আরও প্রসারিত হবে। একইসঙ্গে জেএসডব্লিউ ওয়ান-এর কাজ শুরু হওয়ার ফলে জেএসডব্লিউ নিওস্টিল টিএমটি রিবার ও সিমেন্টের পোর্টফোলিয়ো মজবুত হবে এবং গ্রাহকদের আরও নিকটবর্তী হওয়া সম্ভব হবে। জেএসডব্লিউ ওয়ান জেএসডব্লিউ গ্রুপকে গ্রাহকদের কাছে গৃহনির্মাণের প্রয়োজনের এক ওয়ান-স্টপ-সলিউশন হিসেবে তুলে…
Read More
এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

এনজেপি স্টেশনের সামনে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা চা বিক্রেতার

লকডাউনের দিন সোমবার হঠাৎ শিলিগুড়ি এনজেপি স্টেশনের সামনে চা বিক্রেতার আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টায় চাঞ্চল্য ছড়াল এনজেপি জুড়ে । জানা গিয়েছে ওই যুবকের নাম রাজু । তিনি স্টেশনে চায়ের দোকান করত । প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গিয়েছে আজ সকাল সাড়ে ৯টা নাগাদ ওই চা বিক্রেতা এনজেপি স্টেশনের মূল প্রবেশ পথের সামনে কেরোসিন ঢেলে নিজের গায়ে আগুন লাগানোর চেষ্টা করে । ঘটনায় আশেপাশের লোকজনেরা ছুটে এসে আগুন নেভায় এবং তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতাল নিয়ে যাওয়ার ব্যবস্থা করে । লোকটির অবস্থা বেশ আশঙ্কাজনক । পুলিশ ঘটনার তদন্তে শুরু করেছে । তবে ওই চা বিক্রেতা কেন নিজের গায়ে আগুন লাগাল তার কারণ জানা যায়নি…
Read More
আলিপুরদুয়ারে খাবার না পেয়ে  হাসপাতাল থেকে পালাল করোনা আক্রান্ত রোগী,

আলিপুরদুয়ারে খাবার না পেয়ে হাসপাতাল থেকে পালাল করোনা আক্রান্ত রোগী,

আবারও প্রশ্ন উঠল রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় । খাবার না পেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেল রোগী। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে আলিপুরদুয়ারের তপসিখাতায়। রোগীর দাদার অভিযোগ হাসপাতালে ঠিকমতো খাবার পাচ্ছে না করোনা আক্রান্ত রোগীর। শুধু খাবার নয় রোগীদের ঠিকমতো চিকিৎসাও করছে না ডাক্তাররা বলে অভিযোগ । স্থানীয় এলাকাবাসী এই ঘটনায় জেলা স্বাস্থ্যদপ্তরের উদাসীনতার অভিযোগ করেছেন। জানা গেছে এলাকায় এক রোগীর হাতে স্যালাইনের সিরিঞ্জ বাধা দেখতে পেয়ে সন্দেহ হয় গ্রামবাসীর।তারাই খবর দেন স্বাস্থ্য দপ্তর ও পুলিশ প্রশাসনকে। অবশেষে ওই রোগীকে বাড়িতে আইসলেশনে রাখার অনুমতি দেয় স্বাস্থ্য দপ্তর।
Read More
আরইপিএল: জাতীয় সড়ক উন্নয়ণে কনসাল্টেন্ট

আরইপিএল: জাতীয় সড়ক উন্নয়ণে কনসাল্টেন্ট

গত ১৯ আগস্ট দিল্লিতে স্বাক্ষরিত এক চুক্তি অনুসারে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মণিপুরে এনএইচ-৩৯ ও এনএইচ-১০২সি-এর কিছু অংশ সম্প্রসারন ও উন্নয়ণের জন্য রুদ্রাভিষেক এন্টারপ্রাইজেজ লিমিটেড-কে (আরইপিএল) সুপারভিশন কনসাল্টেন্ট হিসেবে নিয়োগ করেছে। প্রোজেক্টটির সময়সীমা দুইটি পর্যায়ে বিভক্ত – নির্মাণের জন্য ২ বছর ও রক্ষণাবেক্ষনের জন্য ৫ বছর। প্রোজেক্টটি হল মণিপুরে এনএইচ-৩৯’এর ইম্ফল-মোরে (২৯.৭৩১ কিমি) সেকশনের সম্প্রসারন ও উন্নয়ণ। তাছাড়া, এনএইচ-৩৯’এ ইন্ডো-মায়ানমার সীমান্তের নিকটে পেভড শোল্ডার-সহ ২-লেন বিশিষ্ট মোরে বাইপাসের (২.৫২ কিমি) নির্মাণ এবং এনএইচ-১০২সিতে পালেল-চান্দেল সেকশনে (১৮.২৯২ কিমি) ২-লেন বিশিষ্ট হার্ড পেভড শোল্ডার-সহ সম্প্রসারন ও মজবুতিকরণ। মণিপুরে জাতীয় সড়কের মোট কাজের পরিমাণ ৫০.৫৪৩ কিমি এবং ব্যয় হবে ৪৪৯.৭৮…
Read More
ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়িতে উদ্ধার পাঁচ কেজি সোনা, গ্রেপ্তার দুই

ফুলবাড়ি রোডে অভিযান চালিয়ে এক ট্রাক থেকে উদ্ধার প্রায় পাঁচ কেজি অবৈধ সোনা। গোপন সূত্রে খবর পেয়ে রাজস্ব দপ্তরের পুলিশ ফুলবাড়ি-ঘোষপুকুর রোডে ওত পেতে থাকে। বিহারগামী এক ট্রাককে আটকে তল্লাশি চালালে উদ্ধার হয় ৩০টি সোনার বিস্কুট। ঘটনায় আটক করা হয়েছে গাড়ির চালক ও খালাসীকে। জানা গেছে উদ্ধার হওয়া ওই সোনার বাজার মূল্য আনুমানিক আড়াই কোটি টাকা। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে ধৃতদের নাম ইসলামুদ্দিন ও রফিক। সূত্রের খবর, অভিযুক্তদের ১৪ দিনের পুলিশ রিমান্ডে নেওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে রাজস্ব দপ্তর।
Read More
বন্যা বিপর্যস্ত ওড়িশা, সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ

বন্যা বিপর্যস্ত ওড়িশা, সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ

ক্রমশ ভয়াবহ হচ্ছে ওড়িশার বন্যা পরিস্থিতি। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে ওড়িশায়। এখনও পর্যন্ত বন্যার ফলে ওড়িশায় ভেঙে গিয়েছে ১০,৩৮২টি বাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছেন ১৪,৩২,৭০১ জন। ইতিমধ্যেই ১৭ জনের মৃত্যু হয়েছে। সর্বহারা হয়েছেন প্রচুর মানুষ। ওড়িশা প্রশাসন জানিয়েছে, অন্তত ২০টি জেলায় বন্যার জল ঢুকে গিয়েছে। যার ফলে জলমগ্ন হয়েছে ৩২৫৬টি গ্রাম। কমপক্ষে ১১টি জেলায় অন্তত ১০৭টি রাস্তা সম্পূর্ণ ভাবে ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। মহানদী সংলগ্ন জেলাগুলি থেকে অন্তত ৫০০ লোককে সরিয়ে নিরাপদ ভাবে ত্রাণ শিবিরে নিয়ে যাওয়া হয়েছে। খাবারের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় জিনিস এবং ওষুধপত্রের ব্যবস্থা করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য। ওড়িশা সরকার রবিবার জানিয়েছিল বন্যার ফলে প্লাবিত হয়েছে ২০টি জেলা।…
Read More
কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

কোচবিহার শহরে লকডাউনে করা হচ্ছে করোনার র‍্যাপিড টেস্ট

লকডাউনে সোমবার সকালবেলা যাঁরা রাস্তায় নামছেন তাঁদেরই করোনার র‍্যাপিড টেস্ট করা হচ্ছে কোচবিহার শহরে। একাধিক জায়গায় চলছে এই অ্যান্টিজেন টেস্ট। বিধিনিষেধ থাকলেও সকাল থেকেই অনেকেই বিধি ভাঙছেন বলে অভিযোগ। মহকুমাশাসক জানান, সরকারি বিধি মেনে লকডাউনে অকারণে বাইরে বের হওয়া উচিত নয়। তবুও যাঁরা বাইরে বের হয়েছেন, তারা সত্যি কতটা সুস্থ তা পরীক্ষা করে দেখাই প্রশাসনের লক্ষ্য। কোচবিহারের কাছাড়ি মোড়ে সকাল সকালই উপস্থিত হন সদর মহকুমা শাসক সঞ্জয় পাল। তিনি বলেন, ‘‘এই দিনটিকে আমরা অন্যরকম ভাবে দেখার চেষ্টা করছি। লকডাউন সত্ত্বেও বহু মানুষ রাস্তায় বেরিয়েছেন। যাঁরা এই লকডাউনের মধ্যেও বাইরে বের হয়েছেন তাঁদেরই টেস্ট করা হচ্ছে। রিপোর্ট পজেটিভ এলেই সংশ্লিষ্ট ব্যক্তিকে সেফ…
Read More
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অমিত শাহ

নয়া দিল্লি: সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুরোপুরি সুস্থ বলে ঘোষণা করলেন দিল্লির এইমস হাসপাতালের চিকিৎসকরা। হাসপাতাল থেকে মুক্তি দেওয়া হল তাঁকে। শনিবারই এইমসের চিকিৎসকরা ইঙ্গিত দেন যে অমিত শাহ এবার পুরোপুরি "সুস্থ হয়ে উঠেছেন"। গত ১৮ অগাস্ট অমিত শাহকে দিল্লির এইমস হাসপাতালে ভর্তি করা হয়েছিলো। গত কয়েকদিন ধরে ওই হাসপাতালের পোস্ট কোভিড কেয়ার ইউনিটে ভর্তি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, ৫৫ বছর বয়সী এই ডাকসাইটে বিজেপি নেতা তথা গেরুয়া দলের প্রাক্তন সর্বভারতীয় সভাপতি গত ২ অগাস্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন, তারপরেই তাঁকে গুরুগাঁওয়ের বেসরকারি হাসপাতালে মেদন্তে ভর্তি করা হয়।
Read More
কোভিড সংক্রমণে সবুজ দ্বীপের লুপ্তপ্রায় জনজাতি

কোভিড সংক্রমণে সবুজ দ্বীপের লুপ্তপ্রায় জনজাতি

করোনাভাইরাস সংক্রমণের শিকার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের প্রান্তিক জনজাতি। গ্রেট আন্দামানিজ জনজাতির পাঁচ সদস্য পজিটিভ। জারোয়া জনজাতির সঙ্গে কর্মরত পাঁচ উন্নয়নকর্মীর মধ্যে সংক্রমণ দেখা দেওয়ায় চিন্তা বাড়ছে দ্বীপপুঞ্জের অন্যান্য জনজাতিগুলিকে নিয়েও। ওই সমস্ত জনজাতি অধ্যুষিত দ্বীপে চোরাশিকারিদের আনাগোনার সূত্রেই ভাইরাসের প্রকোপ ছড়াতে শুরু করেছে, দাবি গবেষকদের। উল্লেখ্য, গত সপ্তাহেই জারোয়া এলাকায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আট মৎস্যজীবীকে গ্রেফতার করা হয়েছে। গ্রেট আন্দামানিজ জনজাতির বর্তমানে সদস্য সংখ্যা মাত্র ৫০। এবার কোভিডের গ্রাসে তাদের অবলুপ্তি ঘটার আশঙ্কা দেখা দিয়েছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন গবেষকরা। একই সঙ্গে চরম সংকটজনক পরিস্থিতিতে রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপের বিচ্ছিন্ন বাসিন্দারাও। গবেষক সোফি গ্রিগ জানিয়েছেন, এ বিষয়ে জরুরি ভিত্তিতে পদক্ষেপ করতে হবে…
Read More
প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি

সোমবার দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়েছে, গতকাল থেকে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ফুসফুসে সংক্রমণ আরও ছড়িয়ে পড়েছে এবং রক্তচাপও খুব কম। এই মুহূর্তে একটি বিশেষজ্ঞ দল তাঁর চিকিৎসা করছেন। এখনও গভীর কোমা ও ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন প্রণববাবু। গত ৯ অগস্ট রাতে নয়াদিল্লির রাজাজি মার্গের বাড়িতে বাথরুমে ভারসাম্য হারিয়ে পড়ে যান প্রণব মুখোপাধ্যায়। মস্তিষ্কে আঘাত নিয়ে পর দিন, ১০ অগস্ট সেনা হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। মস্তিষ্কে জমাট বেঁধেছিল রক্ত তা বের করতে অস্ত্রোপচার করেছিলেন চিকিৎসকরা। কিন্তু অস্ত্রোপচারের পরে আর জ্ঞান ফেরেনি গভীর কোমায় চলে যান প্রাক্তন রাষ্ট্রপতি। প্রাক্তন রাষ্ট্রপতির আরোগ্য কামনায় প্রার্থনা করেছেন অনেকেই।
Read More
সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

সুশান্তের মৃত্যু ঘটনার তদন্তে ফের সোমবার সিবিআইয়ের তলব রিয়া চক্রবর্তীকে

মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্তে নিয়ে টানা ৩ দিন সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয় সুশান্তের লিভিং পার্টনার রিয়া চক্রবর্তীকে। এরপরই আজ (সোমবার) ফের তাঁকে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি।  রবিবার দেখা যায় প্রায় ৮ ঘণ্টা গোয়েন্দাদের প্রশ্নের ঝড় হয় অভিনেত্রীকে। রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মুম্বই পুলিশের একটি গাড়ি রিয়া ও তাঁর ভাইয়ের গাড়িটিকে এসকর্ট করে নিয়ে যায়। রবিবার আরেক প্রকস্থ জিজ্ঞাসাবাদ করা হয় সুশান্ত সিং রাজপুতের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক কেশবকেও। রিয়া চক্রবর্তী ওষুধের নাম করে বিষ মেশানোর অভিযোগ তো অস্বীকার করেইছেন এবং সেইসঙ্গে জোর গলায় বলেছেন যে তিনি প্রয়াত অভিনেতার কাছ থেকে কখনও এক টাকাও নেননি।
Read More
অ্যাডভাইজারি না মানলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স হতে পারে

অ্যাডভাইজারি না মানলে বেসরকারি হাসপাতালের লাইসেন্স হতে পারে

রাজ্য স্বাস্থ্য কমিশন জানাল, স্বাস্থ্য কমিশনের অ্যাডভাইজারি না মানলে বাতিল করা হবে বেসরকারি হাসপাতালের লাইসেন্স। বিগত কয়েকদিন যাবত বেলাগাম বিল, রোগী রেফার সহ একাধিক বিতর্কে নাম জড়িয়েছে বহু বেসরকারি হাসপাতালের। এই অভিযোগগুলির পরিপ্রক্ষিতে কমিশনের তরফে জানানো হয়েছে, অ্যাডভাইজারি নিয়ম লঙ্ঘন করলে অভিযুক্ত হাসপাতালের থেকে জরিমানা নেবে কমিশন এমনকি লাইসেন্স বাতিল করা হবে। করোনা পরিস্থিতিতে বেশ কয়েকটি অ্যাডভাইজারি জারি করেছে স্বাস্থ্য কমিশন। এর মধ্যে রয়েছে ওষুধের ক্ষেত্রে ন্যূনতম ১০ শতাংশ ছাড় দেওয়া সহ ১৫ টি অ্যাডভাইজারি। যদিও এই সব অ্যাডভাইজারিগুলি মানতে রাজি হয়নি বেসরকারি হাসপাতালগুলি।
Read More
মাত্র ৫ টাকায় ব্রিটানিয়া কেক লেয়ার্জ

মাত্র ৫ টাকায় ব্রিটানিয়া কেক লেয়ার্জ

লকডাউন বাচ্চাদের একেবারে ঘরবন্দি করে রেখেছে। এইসময়ে তাদের মুখে হাসি ফোটাতে ব্রিটানিয়া কেকের তরফে আনা হল একদম নতুন ব্রিটানিয়া কেক লেয়ার্জ। দুটি স্বাদু কেকের স্তরের মধ্যে মজাদার ক্রিম ভরা এই স্যান্ডউইচ। সম্প্রতি এই কেকের লঞ্চ্‌ উপলক্ষে ব্রিটানিয়া কেকের পক্ষ থেকে একটি টিভি ক্যাম্পেন চালু করা হয়েছে। নতুন কেকটির দাম মাত্র ৫ টাকা। পাওয়া যাবে চকোলেট ও অরেঞ্জ – এই দুই আকর্ষণীয় ফ্লেভারে। নতুন কেক প্রসঙ্গে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের হেড-অ্যাডজাসেন্সি বিজিনেসেস, বিপিন কাতারিয়া বলেন, এক অভিনব ফর্মাটে আনা হয়েছে ব্রিটানিয়া কেক লেয়ার্জ। এই কেক ছোটোদের মুখে হাসি ফিরিয়ে আনবে, কারণ ব্রিটানিয়া কেক লেয়ার্জ চিরাচরিত কেক ফর্মাটের থেকে একেবারে আলাদা। তার আশা, গ্রাহকরা…
Read More
কর্মসংস্থানের নতুন পদ্ধতির সূচনা করল অ্যাক্সিস ব্যাংক

কর্মসংস্থানের নতুন পদ্ধতির সূচনা করল অ্যাক্সিস ব্যাংক

 ভারতের তৃতীয় বৃহত্তম ব্যাংক অ্যাক্সিস ব্যাংক লঞ্চ্‌ করল ‘গিগা অপর্চুনিটিজ’। এটি বিকল্প ‘ওয়ার্ক মডেলে’র একটি প্লাটফর্ম, যা অধিকতর ‘ফ্লেক্সিবিলিটি’, ‘ডাইভার্সিটি’ ও ‘ইনক্লুসিভিটি’কে উৎসাহিত করবে। অ্যাক্সিস ব্যাংকের ‘গিগা অপর্চুনিটিজ’ আনা হয়েছে কাজের বাজারে বৃহত্তর সুযোগ সৃষ্টির জন্য।  ‘গিগা অপর্চুনিটিজ’ বিভিন্ন ধরণের সম্ভাবনার দ্বার খুলে দেবে, যেমন ডিজিটাল ব্যাংকিং, টেকনোলজি, রিস্ক মডেলিং, ভার্চুয়াল সেলস, অডিট ও ক্রেডিট পলিসি। এগুলিই পাইলট অফারের প্রথম সেট হিসেবে আনা হচ্ছে। এইসব কাজ চিরাচরিত ফ্রিল্যান্স জব বা ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর থেকেও বেশি কিছু। এই উদ্ভাবনী প্লাটফর্ম ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়্যার’কে বাস্তব রূপ দেবে এবং সেইসঙ্গে স্কিলড স্পেশালিস্টদের নিশ্চয়তা দেবে ‘ফ্লেক্সিবিলিটি’ ও ‘ইজ অফ অপারেশনস’-এর। এর ফলে ছোটো শহরগুলি-সহ…
Read More