editor

10320 Posts
প্রপটাইগার-এর অনলাইন প্রপার্টি এক্সপো ‘রাইট টু হোম’

প্রপটাইগার-এর অনলাইন প্রপার্টি এক্সপো ‘রাইট টু হোম’

প্রপটাইগারের উদ্যোগে ভারতের বৃহত্তম লাইভ অনলাইন প্রপার্টি এক্সপো ‘রাইট টু হোম’ অনুষ্ঠিত হল। এই এক্সপোতে ক্রেতারা অগ্রণী প্রপার্টি এক্সপার্টদের অনলাইন প্রেজেন্টেশনে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন এবং ডিজিটাল ইন্টার-অ্যাক্টিভ সেশনে ডেভেলপার ও প্রপার্টি-ডট-কমের প্রপার্টি বিষয়ক পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করতে পেরেছেন। এই ইভেন্ট চলাকালীন আগ্রহী বাসস্থান-ক্রেতাগণ বিভিন্ন আকর্ষণীয় স্পট অফারের সুযোগ গ্রহণ করতে পেরেছেন এবং তাদের স্বপ্নের আবাস ডিজিটাল পদ্ধতিতে ক্রয় করতে পেরেছেন। ২০ ও ২১ আগস্টে হওয়া এই দুইদিনের ভার্চুয়াল ইভেন্টে প্রায় ৩০টি প্রখ্যাত ডেভেলপার সংস্থা অংশ নেয় এবং দেশের বড় বড় নয়টি শহরে অবস্থিত তাদের ৮০টিরও বেশি প্রোজেক্টের বিশদ বিবরণ পেশ করে। শহরগুলি হল আহ্‌মেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, গুরুগ্রাম, হায়দ্রাবাদ, কলকাতা,…
Read More
নিলামে উঠছল বিশ্বসুন্দরীর পেইন্টিং

নিলামে উঠছল বিশ্বসুন্দরীর পেইন্টিং

ভারতের জন্য ২০১৭ সালে বিশ্বসুন্দরীর খেতাব বয়ে এনেছেন মানসী চিল্লার।প্রিয়াঙ্কা চোপড়ার পর দীর্ঘ ১৭ বছর বাদে এই খেতাব দেশে। মডেলিংয়ের পাশাপাশি চিত্রশিল্পী হিসেবেও বেশ সুনাম রয়েছে তার। এবার একটি বেসরকারি সাহায্য সংস্থা ‘স্মাইল’ তার পেইন্টিং নিলামে তুলছেন। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ব্যয় করবেন এই করোনাকালীন ফ্রন্টলাইন কর্মীদের সুরক্ষা কিটের জন্য। একটি -এর মাধ্যমে তিনি তার পেইন্টিংটি নিলামে তুলছেন।
Read More
গুজরাত রেলস্টেশন বিস্ফোরণের দেড় দশক পর আসামি গ্রেফতার বাংলায়

গুজরাত রেলস্টেশন বিস্ফোরণের দেড় দশক পর আসামি গ্রেফতার বাংলায়

অহমদাবাদের কালুপুর রেলওয়ে স্টেশন বিস্ফোরণ মামলায় প্রায় দেড় দশক ধরে গুজরাত পুলিশ তাকে খুঁজছিল। কিন্তু, সে ছিল ধরাছোঁওয়ার বাইরে। অবশেষে ঘটনার চোদ্দো বছর পরে গুজরাত অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের হাতে ধরা পড়ল বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত আব্দুল রজ্জাক গাজি-কে। প্ল্যাটফর্ম নম্বর ২ ও ৩-এর মাঝে বোমা রেখেছিল জঙ্গিরা। গুজরাত এটিএস বৃহস্পতিবার জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত ঘেঁষা পশ্চিমবঙ্গের একটি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সন্দেহ করা হচ্ছে, ধৃতের সঙ্গে পাক গুপ্তচর আইএসআই ও লস্করের যোগ রয়েছে। অফিসাররা জানান, কালুপুর রেলস্টেশন বিস্ফোরণের পর লস্করের মূল দুই অভিযুক্ত জুলফিকার কাগজি ও আবু জুন্দলকে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনায় বসিরহাটের বাড়িতে আশ্রয় দিয়েছিল আব্দুল রজ্জাক গাজি। ওই…
Read More
গ্রিনল্যান্ডের বেহাল দশা

গ্রিনল্যান্ডের বেহাল দশা

গ্রিনল্যান্ড হলেও বাস্তবে উত্তর গোলার্ধের এই বিশাল দ্বীপটি ছিলো পুরু স্তরের বরফে ঢাকা- তথা 'হোয়াইটল্যান্ড'। এর ৭৯ শতাংশই বরফে ঢাকা। বৃহস্পতিবার কমিউনিকেশনস আর্থ অ্যান্ড এনভায়রনমেন্ট জার্নালের গবেষণায় প্রকাশিত হয়েছে, ২০১৯ সালে গ্রিনল্যান্ডের বরফের আস্তর জুলাই পর্যন্ত ২২৩ বিলিয়ন টন বরফ হারিয়েছে। ঐ বছরজুড়ে প্রায় ৫৩৩ বিলিয়ন টন বরফ গলেছে। মূলত জলবায়ু পরিবর্তনের তীব্র প্রভাবেই গ্রিনল্যান্ডের এমন বেহাল দশা। এভাবে বরফ গলতে থাকায় সমুদ্রের পৃষ্ঠের উচ্চতাও বাড়ছে পাল্লা দিয়ে। ফলে উপকূলীয় বা নিম্নাঞ্চলের মানুষ হারাচ্ছে ভূমি, দেখা দিচ্ছে বন্যা। প্রতি বছর গ্রিনল্যান্ডের বরফ গলে এক মিলিমিটার করে সমুদ্রস্তরের উচ্চতা বাড়ছে।গত বছর পৃথিবীর তাপমাত্রা সবেচেয়ে বেশি ছিল। জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ১২০ বছরের মধ্যে আর্কটিক অঞ্চলে সর্বোচ্চ…
Read More
অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান প্রয়াত

অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খান প্রয়াত

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের ছোট ভাই আসলাম খানের (৮৮ )। ১৫ অগস্ট শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন দিলীপ কুমারের দুই ভাই এহসান খান ও আসলাম খান। পরে তাঁদের করোনা রিপোর্ট পজিটিভ আসে। ৯০ বছরের এহসান খান এখনও হাসপাতালের ভর্তি রয়েছেন বলে খবর। শুক্রবার দিলীপ কুমারের পারিবারিক বন্ধু ফয়জল ফারুকি টুইট করে বলেন, “দিলীপ সাবের ছোট ভাই আসলাম খান এদিন সকালে লীলাবতী হাসপাতালে প্রয়াত হয়েছেন। আমরা ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি।”
Read More
প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত

প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত

বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদ যাদবের ৯ নিরাপত্তারক্ষী করোনা আক্রান্ত হয়েছেন। শুক্রবার তাঁদের প্রত্যেকের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এই মুহূর্তে কেলি ডিরেক্টরস বাংলোতে রয়েছেন ৭২ বছরের লালুপ্রসাদ যাদব। জানা গিয়েছে বাংলোর বাইরে নিরাপত্তার দায়িত্বে থাকা ৯ নিরাপত্তারক্ষীর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। প্রাক্তন রেলমন্ত্রী লালুপ্রসাদ যাদব পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে ১৪ বছরের কারাদণ্ডের সাজা ভোগ করছেন। ২০১৭ সালের শেষদিক থেকে রাঁচির সেন্ট্রাল জেলে ছিলেন তিনি। সেখান থেকেই শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে পাঠানো হয় লালুপ্রসাদকে। রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের সুপারিন্টেন্ডেন্ট বিবেক কাশ্যপ জানিয়েছেন, লালুপ্রসাদের শরীর নিয়ে কোনও ঝুঁকি তাঁরা নেবেন না। রাঁচির জেলাশাসককে জানানো হয়েছে পুরো ঘটনা। ঝাড়খণ্ড সরকারও বিহারের প্রাক্তন…
Read More
রেড অ্যালার্ট জারি হল দেশের দুই রাজ্যে

রেড অ্যালার্ট জারি হল দেশের দুই রাজ্যে

নয়াদিল্লি: ভারতীয় গোয়েন্দা সূত্রে খবর রাম মন্দির নির্মাণের ইস্যুকে সামনে রেখে হামলা করতে পারে জঙ্গিরা। ক্রমশ সক্রিয় হচ্ছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন। এই মর্মে দেশের দুটি রাজ্যে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। গোয়েন্দারা জানাচ্ছেন, এবার জঙ্গিদের টার্গেট বিজেপি ও আরএসএস, বিশ্ব হিন্দু পরিষদ সহ দেশের দক্ষিণপন্থী নেতারা। যেখানে বলা হয়েছে কিছু ইসলাম উগ্রবাদী সক্রিয় হয়ে উঠেছে এই পরিকল্পনা সফল করার জন্য। বেশ কয়েকজন নেতার প্রতিদিনের গতিবিধি নজরে রেখেছে তারা। হামলা বাস্তবায়িত করতে কুখ্যাত মাফিয়া ডন দাউদ ইব্রাহিমের ডি কোম্পানি ক্রমশ সক্রিয় হয়ে উঠেছে বলে জানা গিয়েছে। ভারতে ডি কোম্পানির স্লিপার সেলগুলি এই পরিকল্পনা করছে বলে খবর। জানান দুবাই ও অস্ট্রেলিয়ার…
Read More
গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে ভুঁড়িভোজের আয়োজন, গ্রেপ্তার এক

গরুমারা জঙ্গলে বাইসন মেরে চলছিল ভুঁড়িভোজের আয়োজন।গোপন সূত্রে খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা গ্রেপ্তার করে এক অভিযুক্তকে । বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে বনদপ্তরের কর্মীরা। বনদপ্তর সূত্রে খবর মৃত বাইসনের মাংস এবং বাইসনের দেহাংশ সহ গ্রেপ্তার করা হয়েছে সোমরা ওঁরাও নামে একজনকে । অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ।ঘটনায় যুক্ত আরও পাচ অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে বন দফতর । তদন্তে কাজে লাগানো হচ্ছে দফতরের প্রশিক্ষনপ্রাপ্ত কুকুরকে। ডুয়ার্সের গরুমারার জঙ্গলে ঢুকে ইন্ডিয়ান গাউর বা বাইসন মেরে মাংস খাওয়ার পরিকল্পনার ঘটনা এই প্রথম। ধৃতর বিরুদ্ধে বন্যপ্রানী সংরক্ষন আইনে অভিযোগ দায়ের করেছে বন দফতর। ধৃতকে শুক্রবার জলপাইগুড়ি আদালতে হাজির করা হলে বিচারক তিন…
Read More
কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার

কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছে ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পুরস্কারে সম্মানিত হচ্ছেন ধুপগুড়ির পুলিশ ইন্সপেক্টর সুবীর কর্মকার। কাজের অসম্ভব পারদর্শিতায় এবং সাহসিকতায় সঠিক তদন্ত করে অভিযুক্তদের গ্রেপ্তার করার পুরস্কার স্বরূপ কেন্দ্রীয় সরকার এই পুরস্কারে সম্মানিত করছে সুবীরবাবুকে। জানা যায়, ২০১৮ সালের ২১ অক্টোবর, একজন মহিলাকে এলাকার দুই ব্যক্তি মিথ্যে অজুহাতে নদীর ধারে নিয়ে যায়। সেখানে পৌঁছে অন্য এক ব্যক্তির উপস্থিতিতে মহিলাকে ধর্ষণ করে আরেকজন। তাঁকে সাংঘাতিকভাবে শারীরিক নির্যাতন করা হয়। এক অভিযুক্ত ভুক্তভোগীর দূর সম্পর্কের আত্মীয়। জানা গেছে, মহিলার সঙ্গে তার জমির বিরোধ ছিল। দ্বিতীয় অভিযুক্ত আরেকজনকে সাহায্য করেছিল, যদিও মহিলার সঙ্গে তার কোনও শত্রুতা ছিল না। ক্রমশ ভুক্তভোগীর অবস্থার অবনতি ঘটে। পরের দিন তাঁর স্বামী চিকিৎসার…
Read More
রাজগঞ্জ সন্ন্যাসীকাটা ব্লকে এক মাদ্রাসা ছাত্রীর গণধর্ষণ

রাজগঞ্জ সন্ন্যাসীকাটা ব্লকে এক মাদ্রাসা ছাত্রীর গণধর্ষণ

রাজগঞ্জ ব্লকের সন্ন্যাসীকাটা গ্রামপঞ্চায়েত এলাকায় দশম শ্রেণীর এক মাদ্রাসার ছাত্রী গণধর্ষণ হয়েছে বলে জানা গিয়েছে। দশম শ্রেণীর ওই ছাত্রী গত ১০তারিখ থেকে নিখোঁজ ছিল।পুলিশ গতকয়েকদিন আগে মেয়েটির অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে বলে সূত্রের খবর।অভিযুক্তরা দুজন হল রহমত, জহিরুল ।জানা গিয়েছে পুলিশ মেয়েটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। মাদ্রাসার ওই ছাত্রীর গণধর্ষনের খবর ছড়িয়ে পড়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রতিবেশী মানুষরা ঘটনার তদন্ত করে দোষীদের ফাঁসির দাবি করেছে। এদিন পরিবারের সঙ্গে দেখা করতে আসেন স্থানীয় বিধায়ক খগেশ্বর রায় । তিনি ঘটনার সঠিক তদন্তের নির্দেশ দিয়েছেন পুলিশকে এবং দোষীর উপযুক্ত শাস্তির দাবি তোলেন।
Read More
কলেজে ভর্তির তথ্য সরবরাহে পোর্টাল তৈরী করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

কলেজে ভর্তির তথ্য সরবরাহে পোর্টাল তৈরী করল পশ্চিমবঙ্গ শিক্ষা দফতর

কলকাতা: করোনা সংক্রমণজনিত পরিস্থিতিতে ১০ অগাস্ট থেকেই অনলাইনে রাজ্যের বিভিন্ন কলেজগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে। এবার কলেজে ভর্তি প্রক্রিয়ায় ছাত্র-ছাত্রীদের যাতে আরও সুবিধা হয় তার জন্য ‘বাংলার উচ্চশিক্ষা' নামের একটি পোর্টাল চালু করার কথা ঘোষণা করলেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একটি টুইট করে সরকারের তরফে একথা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী জানান, "এই কঠিন সময়ে, বাংলার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ‘বাংলার উচ্চশিক্ষা' পোর্টাল তৈরী করা হলো। এই ইন্টারঅ্যাকটিভ পোর্টালে কলেজে ভর্তি হওয়ার যাবতীয় তথ্য পাওয়া যাবে। আমি নিশ্চিত যে পড়ুয়াদের এই পোর্টাল খুবই সাহায্য করবে।" সেইসঙ্গে পোর্টালের লিঙ্কও নিজের টুইটারে জুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। এই পোর্টালে মূলত, রাজ্যে কোন জেলায় কতগুলি কলেজ রয়েছে…
Read More
লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।

রাজ্য সরকারের পূর্ব ঘোষিত তৃতীয় ও চতুর্থ লকডাউন সফল করতে রাস্তায় নামল কোচবিহারের মহকুমাশাসক।কখনো দেখা গেল লাঠি হাতে কখনো দেখা গেল গাড়ি আটকে জিজ্ঞাসাবাদ করতে। এদিন আইন অমান্য করে যারা বিনা প্রয়োজনে বাড়ির বাইরে বেরিয়েছিল তাদের গাড়ি আটকে রাখা হয়।কোথাও আইন ভঙ্গকারীকে কান ধরে ওঠবোস করাল মহকুমাশাসক। রাস্তার মোড় গুলিতে ছিল কড়া নজরদারি।এদিন মহকুমাশাসকের সঙ্গে ছিলেন কোচবিহার থানার ওসি। পুলিশ সূত্রে জানা গিয়েছে লকডাউন না মানায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে ।তাদের থানায় নিয়ে যাওয়া হয়। কোচবিহারে লকডাউন সফল করতে এইদুইদিন বিভিন্ন জায়গায় পুলিশি পাহারা দেয় পুলিশ বাহিনী
Read More
করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের সহযোগিতা চাইল রাশিয়া

করোনা ভ্যাকসিন উৎপাদনে ভারতের সহযোগিতা চাইল রাশিয়া

বিশ্বজুড়ে করোনা সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। এর মধ্যেই রাশিয়া স্পুটনিক ভি নামের করোনার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলেছে বলে দাবি করেছে। স্পুটনিক ভি নামের এই ভ্যাকসিন আবিষ্কার করেছে রাশিয়ার গ্যামেলিয়া রিসার্চ ইনস্টিটিউট অফ এপিডেমায়োলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি নামের একটি সংস্থা। তাদের সঙ্গে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সহযোগিতা ছিল। ভ্যাকসিনে ভাল কাজ হচ্ছে বলেও জানিয়েছেন তারা। কিন্তু এবার সেই ভ্যাকসিন তারা ভারতের সঙ্গে মিলে উৎপাদন করতে চাইছে, এমনটাই জানিয়েছেন রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের সিইও কিরিল দিমিত্রেভ। যদিও আমেরিকা ও ব্রিটেন জানিয়েছে, রাশিয়ায় তৈরি এই ভ্যাকসিন তাদের দেশে ব্যবহার হবে না। দিমিত্রেভ বলেন, লাতিন আমেরিকা, এশিয়া ও মধ্যপাচ্যের অনেক দেশ এই ভ্যাকসিন উৎপাদন…
Read More
খুব শীঘ্রই শিলিগুড়িতে খুলতে চলেছে এঞ্জেলার ইভেন্টের ব্রাঞ্চ

খুব শীঘ্রই শিলিগুড়িতে খুলতে চলেছে এঞ্জেলার ইভেন্টের ব্রাঞ্চ

বহুমুখী প্রতিভাধর এবং নান্দনিকতায় নিজেকে মেলে ধরা এঞ্জেলা রাহা এবার আনতে চলেছে রসনা পরিতৃপ্তিতে "স্পাইসি জার্নিস"।নানা প্রতিভাধর এঞ্জেলা নিজেকে খুঁজতে চেষ্টা করে নানা কাজে কর্মে । বিভিন্ন ইভেন্ট ,পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মুন্সিয়ানা দেখানোর পর এবার এঞ্জেলার মুন্সিয়ানা দেখা যাবে হেঁসেলেও । লকডাউনে বাড়িতে থাকাকালীন সময়ে রান্নাঘরে নানা রকমারি পদে নিজেকে আবিষ্কার করে এবার খুলতে চলেছে ফুড ও ট্রাভেল ব্লগ । লকডাউন পর্ব মিতে গেলেই "স্পাইসি জার্নিস"এর জার্নি শুরু হবে বলে জানিয়েছেন এঞ্জেলা নিজেই । এর পাশাপাশি সেপ্টেম্বরে আসতে চলেছে তার অপরাজিত সম্মান সিজন টু । এঞ্জেলার স্পাইসি জার্নিস এর নতুন ব্রাঞ্চ খুলবে শিলিগুড়িতেও ।
Read More