editor

10320 Posts
প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে

প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গে

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমান ৯৮ % । এলাকার কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পূর্বাভাস অনুযায়ী, ফের রবিবার থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে উত্তরবঙ্গে। দার্জিলিং,কালিম্পং,আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই পাঁচ জেলায় প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমান, দুই ২৪ পরগনা জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বজ্রবিদ্য়ুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
Read More
সুশান্তের শেষ ছবি দিল বেচারা

সুশান্তের শেষ ছবি দিল বেচারা

 অবশেষে হাজির সেই দিন। যে দিনটার জন্য অধীর আগ্রহে প্রহর গুনছে সুশান্ত ভক্তরা। শুক্রবার, ২৪ জুলাই মুক্তি পাচ্ছে সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি দিল বেচারা। এই ছবি মুক্তির আনন্দ রয়েছে, সঙ্গে রয়েছে নিজেদের প্রিয় তারকাকে হারানোর যন্ত্রণা। এই ভালোলাগা আর খারাপ লাগাল মিশেলেই সামনে আসবে দিল বেচারা। অপেক্ষা শেষ কয়েকটা ঘন্টার। ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে দেখা যাবে এই ছবি। আপনার স্মার্টফোন,স্মার্টটিভি কিংবা কম্পিউটার, ল্যাপটপে সহজেই দেখতে পাবেন দিল বেচারা। ডিজনি প্লাস হটস্টারের তরফে আগেই ঘোষণা করা হয়েছে সুশান্তের প্রতি শ্রদ্ধার্ঘ জানাতে এই ছবি উপলব্ধ করা হবে সাবস্ক্রাইবারদের পাশাপাশি নন সাবস্ক্রাইবারদের জন্যও। অর্থাত্ একদম বিনা পয়সাতেই দেখতে পাবেন দিল বেচারা।…
Read More
করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা নীতা আম্বানির

করোনার ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা নীতা আম্বানির

রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি বলেন। রিলায়েন্স ফাউন্ডেশন গোটা দেশজুড়ে পাঁচ কোটির বেশি গরীব, শ্রমিক আর লেবারদের মুখে এই দুঃসময়ে খাবার তুলে দিয়েছে। উনি বলেন, যখন মহামারী শুরু হয়েছিল। তখন পিপিই কিটের অভাব আমাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দেয়। রিলায়েন্স ফাউণ্ডেশনের চেয়ারম্যান নীতা আম্বানি আশ্বাস দিয়েছেন যে, করোনার ভ্যাকসিন তৈরি হওয়ার পর রিলায়েন্স কোম্পানি গোটা দেশে সবার বাড়িতে বাড়িতে এই ভ্যাকসিন পৌঁছে দেবে। উনি জানান, এরজন্য কোম্পানি নিজেদের সাপ্লাই চেনের সহযোগিতা নেবে। নীতা আম্বানি বলেন, করোনার বিরুদ্ধে এখনো অনেক লড়াই বাকি। এই লড়াইয়ের রিলায়েন্স ফাউন্ডেশন সরকার আর মিউনিসিপ্যাল অথরিটি গুলোর সাথে মিলেমিশে কাজ করবে। উনি বলেন, আমি আপনাদের আশ্বাস দিচ্ছি যে,…
Read More
শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

শুক্রবার ভূমিকম্পে কেঁপে উঠল জম্মু-কাশ্মীর

ভারতের উত্তর, পূর্ব ও পশ্চিমের রাজ্যগুলির বিভিন্ন এলাকায় প্রায় প্রতিদিনই কম্পন অনুভূত হচ্ছে। শুক্রবার ভোর ৫টায় ফের ভূমিকম্পে কেঁপে উঠল উপত্যকা ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.০ ৷ পূর্ব কাটরা ও জম্মু ও কাশ্মীরের ভূমিকম্প অনুভূত হয় ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত ভূমিকম্পে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ জাতীয় ভূমিকম্প কেন্দ্র থেকে জানানো হয়েছে কম্পনের তীব্রতা কম থাকায় সেরকম কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ সম্প্রতি দেশের বিভিন্ন এলাকা বারেবারে কেঁপে উঠছে ৷ এর জেরে স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়ছে ৷ বারে বারে ভূমিকম্প হওয়া কী আগামী দিনে কোনও বড় প্রাকৃতিক দূর্যোগের সঙ্কেত ৷ বারবার ভূমিকম্প হওয়ায় বিশেষজ্ঞদের দু’ধরনের মত সামনে…
Read More
সুশান্ত শোকে আত্মঘাতী ১৩ বছরের কিশোরী

সুশান্ত শোকে আত্মঘাতী ১৩ বছরের কিশোরী

সুশান্ত শোকে আচ্ছন্ন গোটা দেশ সহ বলিউডের একাংশ। এবার তার মৃত্যুর শোকে ঘটলো আরও এক দুর্ঘটনা। ১৩ বছরের কিশোরী সুশান্ত শোকে হলো আত্মঘাতী। দুর্গ জেলার ভিলাই এর বাসিন্দা এই ছাত্রীটি। সুশান্ত ছিল প্রিয় অভিনেতা। তাই সেই শোক কাটিয়ে উঠতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিল এই ছোট্ট কিশোরী। সূত্রের খবর ছাত্রীটি আত্মহত্যার আগে “ছিছরে” সিনেমাটি দেখছিল। সিনেমা দেখেই এই দুর্ঘটনা করে বসে ছাত্রীটি। বুধবার রাতে ঘরে একাই সিনেমা দেখছিল এই ছাত্রী তারপরই আত্মহত্যার পথ বেছে নেয় এই কিশোরী। শোক সামলাতে না পেরেই আত্মঘাতী ক্লাস সেভেনের এই কিশোরী। পুলিশ বাড়ি থেকে উদ্ধার করেছে একটি সুইসাইড নোট। তাতে লেখা সুশান্তের শোক সমলানাতে…
Read More
একই অ্যাকাউন্টে চারটি ফোনে WhatsApp করার সুযোগ

একই অ্যাকাউন্টে চারটি ফোনে WhatsApp করার সুযোগ

বর্তমানে শুধু একটি ফোনেই একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এছাড়া আছে হোয়াটসঅ্যাপ ওয়েব। কিন্তু সবাই চায় যে ভিন্ন ফোন থেকে একই অ্যাকাউন্ট ব্যবহার করতে। একই সঙ্গে বিভিন্ন ফাইল যাতে খুঁজে পাওয়া যায়, তার জন্য নিজেদের সার্চ ফিচারটি উন্নত করছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েডে নতুন একটা বিটা আপডেট থেকে এই তথ্য জানা গিয়েছে। এই ফিচারটি খুব শীঘ্রই শুরু করতে চলেছে। বিটা ভার্সানে সেই ব্যবস্থা আছে ‘Linked Devices’ অপশনের মাধ্যমে। চারটি ডিভাইসে কীভাবে একটি অ্যাকাউন্ট ব্যবহার করা যায়, সেটা পরীক্ষা করে দেখছে সংস্থা, জানিয়েছে WABetaInfo . সেটিংসে গিয়ে এই সুবিধা ব্যবহার করা যাচ্ছে যারা বিটা হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন, তাদের জন্য। ইন্টারফেসটা অনেকটা হোয়াটসঅ্যাপ ওয়েবের মতোই। অ্যাডভ্যান্সড…
Read More
চিরঘুমের দেশে কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর

চিরঘুমের দেশে কিংবদন্তি নৃত্যশিল্পী অমলা শঙ্কর

চলে গেলেন নৃত্যশিল্পী অমলা শঙ্কর। আজ সকালে সোশ্যাল মিডিয়ায় তাঁর মৃত্যুর খবর জানান অমলা শঙ্করের নাতনি শ্রীনন্দা শঙ্কর। গতমাসেই কন্যা মমতা শঙ্করের রাজডাঙ্গার বাড়িতে পালিত হয়েছিল এই কিংবদন্তি নৃত্যশিল্পীর ১০১ তম জন্মদিন। আজ সকালে ঘুমের মধ্যেই মৃত্যু হয় অমলা শঙ্করের। ১৯১৯ সালের ২৭ জুন অমলা শঙ্করের জন্ম। শৈশব থেকেই ঘটেছিল প্রতিভার বিচ্ছুরণ। ১৯৩১ সালে মাত্র ১১ বছর বয়সে প্যারিসে আয়োজিত আন্তর্জাতিক ঔপনিবেশিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিলেন। এখানেই পরিচিতি ঘটে প্রবাদপ্রতিম নৃত্যশিল্প উদয় শঙ্করের সঙ্গে। এরপরই নৃত্যের তালিম শুরু করেন উদয় শঙ্করের কাছে। এরপর শুরু হয় উদয় শঙ্করের সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন নৃত্যের অনুষ্ঠানে নৃত্য প্রদর্শন। অমলা শঙ্কর ১৯৪৮ সালে উদয় শঙ্কর পরিচালিত…
Read More
‘দেখা হোক আবার’

‘দেখা হোক আবার’

এই দুঃসময়ে, যখন এক সুস্থ আগামীকালের জন্য প্রতীক্ষায় রয়েছে বিশ্ব, তখন সমমানসিকতার শিল্পীদের নিয়ে এক অনবদ্য অনুষ্ঠান ‘দেখা হোক আবার’, যেখানে মিলন ঘটেছে কবিতার সঙ্গে সঙ্গীতের। টাইমস বাংলা দ্বারা মুক্তিপ্রাপ্ত ও প্রীতম সেন নিবেদিত এই অনুষ্ঠানের ভাবনা ও কবিতা কলমে এনেছেন স্বর্ণালী মিতা সরকার। সঙ্গীত ও ভিডিয়ো পরিচালনা করেছেন প্রাজ্ঞ দত্ত। ‘দেখা হোক আবার’ প্রকল্পে রয়েছেন অভিনেতা সুদীপ মুখার্জি, কোমলকন্ঠী গায়িকা অন্বেষা, অন্তরা, অঙ্কিতা, সায়নী, বংশীবাদক ড. সুবীর রায়, ডায়নামিক ড্যান্সার দেবাঞ্জনা ও জুবিন এবং অতিসতর্ক ব্যবস্থাপক ও সাউন্ড ইঞ্জিনিয়ার মৃন্ময়। এই প্রকল্পের ছবি তুলেছেন স্বপ্নিল ও সম্পাদনা করেছেন প্রবীর। গানের হিন্দি লিরিক অন্তরা নন্দীর, ইংরেজি ও বাংলা লিরিক প্রাজ্ঞর।…
Read More
পার্পল-এর অনলাইন বিউটি সেল ৪ আগস্ট থেকে

পার্পল-এর অনলাইন বিউটি সেল ৪ আগস্ট থেকে

 ভারতের অগ্রণী বিউটি মার্কেটপ্লেস পার্পল ৪ আগস্ট থেকে শুরু করতে চলেছে ভারতের বৃহত্তম অনলাইন বিউটি সেল, যা চলবে ৮ আগস্ট পর্যন্ত। এই অনলাইন সেল ফেস্টিভ্যালে পার্পলের এক্সক্লুসিভ বিউটি ব্র্যান্ডগুলি ছাড়াও থাকবে সুবিখ্যাত গ্লোবাল ব্র্যান্ডগুলি। পার্পল-ডট-কম’এ এই পাঁচদিনের সেল ফেস্টিভ্যালের নাম ‘আই ♥ বিউটি’। এখানে ৫০০ ইন্ডিয়ান ও ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের ১৫,০০০-এরও বেশি বিউটি প্রোডাক্ট থাকবে – স্কিনকেয়ার, হেয়ারকেয়ার ও মেক-আপ ক্যাটাগরিতে।  পার্পল আশা করছে এই অনলাইন সেল ফেস্টিভ্যালে গ্রাহকের সংখ্যা পাঁচ গুণ বেশি হবে অন্যান্য দিনের তুলনায়। এরফলে, ফেস্টিভ্যালের দিনগুলিতে পার্পলের ডেইলি ট্র্যাঞ্জেকশনের পরিমাণ ছয় গুণ বৃদ্ধি পাবে। কোম্পানির আশা এইসময়ে তারা ৭৫ শতাংশ অর্ডার পাবে টিয়ার-২ ও টিয়ার-৩ শহরগুলি থেকে।…
Read More
অ্যামওয়ে-ফিকি’র শিক্ষাবিষয়ক ওয়েবিনার

অ্যামওয়ে-ফিকি’র শিক্ষাবিষয়ক ওয়েবিনার

সম্প্রতি ফিকি’র (FICCI) সহযোগিতায় অ্যামওয়ে ইন্ডিয়া ‘এনেবলিং ফিউচার এডুকেশন ইন নর্থ ইস্ট ইন্ডিয়া’ শীর্ষক একটি শিক্ষামূলক ওয়েবিনারের আয়োজন করেছিল। এই ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার উপ-মুখ্যমন্ত্রী জিষ্ণু দেব বর্মা, মণিপুরের শিক্ষামন্ত্রী টিএইচ রাধেশ্যাম সিং, ফিকি নর্থ-ইস্ট অ্যাডভাইসরি কাউন্সিলের চেয়ারম্যান রঞ্জিৎ বরঠাকুর ও আরও অনেকে। ‘কোয়ালিটি এডুকেশন’কে নাগালের মধ্যে আনার বিষয়টিতে লক্ষ্য রেখে এই ওয়েবিনারে জোর দেওয়া হয় প্রয়োজনীয় পরিকাঠামো, শিক্ষাব্যবস্থায় প্রযুক্তির অবাধ ব্যবহার এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তোলায় জ্ঞান, দক্ষতা, আগ্রহ ও মূল্যবোধের প্রয়োজনীয়তার উপর। ওয়েবিনারের অন্যতম প্যানেলিস্ট, অ্যামওয়ে ইন্ডিয়া’র ভাইস-প্রেসিডেন্ট (কর্পোরেট অ্যাফেয়ার্স) রজত ব্যানার্জি জানান, ‘স্কিল ইন্ডিয়া’ উদ্যোগের সঙ্গে সাযুজ্য রেখে অ্যামওয়ে বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশে দক্ষতা উন্নয়ণ ও…
Read More
ফেভিপিরাভির-এর ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল

ফেভিপিরাভির-এর ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়াল

গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড ফেভিপিরাভিরের ফেজ-৩ ক্লিনিক্যাল ট্রায়ালের ফল আশাব্যঞ্জক বলে ঘোষণা করেছে। মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের উপরে এই ট্রায়াল চালানো হয়েছিল ভারতের সাতটি স্থানে। এই ওপেন-লেবেল র‍্যান্ডমাইজড, মাল্টিসেন্টার ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছিল ১৫০ জন রোগীর উপরে, যার মূল্যায়ণ থেকে জানা গিয়েছে যে মাইল্ড থেকে মডারেট কোভিড-১৯ রোগীদের ক্ষেত্রে ফেভিপিরাভির কার্যকর ও নিরাপদ। ফেভিপিরাভির দ্বারা চিকিৎসিত ৬৯.৮ শতাংশ রোগী চতুর্থ দিনে ‘ক্লিনিক্যাল কিয়োর’ হয়েছেন। গ্লেনমার্কের ফেভিপিরাভির কোনও ‘সিরিয়াস অ্যাডভার্স ইভেন্টস’ (এসএই) বা মৃত্যু না ঘটিয়ে ভালভাবে গৃহিত হয়েছে।  এই সমীক্ষার অন্যতম প্রিন্সিপাল ইনভেস্টিগেটর ড. জারির উদওয়াড়িয়া জানান, ইন্ডিয়ান ফেভিপিরাভিরের ফলফল আশাব্যঞ্জক। নিরপেক্ষ বিচারে তাঁর কাছে প্রাথমিক ফল উৎসাহজনক বলে মনে…
Read More
আইডিয়া গ্রাহকদের জন্য ভোডাফোন রেড

আইডিয়া গ্রাহকদের জন্য ভোডাফোন রেড

ভারতের অন্যতম অগ্রণী টেলিকম সার্ভিস প্রোভাইডার ভোডাফোন আইডিয়া লিমিটেড এবার ভোডাফোন ও আইডিয়ার সকল পোস্টপেড গ্রাহকদের একত্রিত করে ভোডাফোন রেড-এর আওতায় নিয়ে এল। এখন থেকে সকল ভোডাফোন আইডিয়া পোস্টপেড গ্রাহক ভোডাফোন রেড প্ল্যানের সুবিধাবলী উপভোগ করতে পারবেন। এর দ্বারা কোম্পানি সেলফ-সার্ভিস চ্যানেলের মাধ্যমে একইরকম সুবিধা সকলকে প্রদান করতে পারবে, যেমন আইভিআর, ইউএসএসডি, মাইভোডাফোন অ্যাপ ও ওয়েবসাইট, ফলে প্রোডাক্ট ও সার্ভিস পাওয়া ও পেমেন্ট করা সহজ হবে। পূর্বের আইডিয়া পোস্টপেড গ্রাহকরা এখন রেড ফ্যামিলি সাবস্ক্রিপশন অর্থাৎ পুরো পরিবারের জন্য একটিমাত্র বিল পেতে পারবেন এবং ভোডাফোন প্লে, প্রিমিয়াম কনটেন্ট ও অন্যান্য ভ্যালু-অ্যাডেড সার্ভিস গ্রহণ করতে পারবেন। 
Read More
দিল্লির বৃষ্টিপাতে নাকাল শহরবাসী

দিল্লির বৃষ্টিপাতে নাকাল শহরবাসী

দিল্লিতে জুলাই মাসের তৃতীয় সপ্তাহে তুমুল বৃষ্টিপাতে নাকাল শহরবাসী। স্বাভাবিকের থেকে ৫০ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শনিবার পর্যন্ত শহরে জুলাই মাসে বৃষ্টিপাত হয়েছে ৪৭.৫ মিমি, স্বাভাবিকের থেকে ৫৬ শতাংশ কম। আবহাওয়া দফ্তরের তরফে জানানো হয়েছে, বৃষ্টিপাতের পরিমান বাড়তে চলেছে। ১ জুন থেকে বর্ষার আগমন হয়েছে। শহরে স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। দিল্লিতে মরসুমের প্রথম বৃষ্টিপাত হয়েছে রবিবার, বৃষ্টিপাতের ফলে কোমর অবধি সফদরগঞ্জ, রিডজ এবং লোধী রোড অঞ্চলে জল জমে গিয়েছে। এলাকা জলমগ্ন হওয়ায় স্থানীয় বাসিন্দারা জনজীবন বিপন্ন হয়েছে। বৃষ্টিপাতের ফলে চার জন ব্যক্তির প্রাণহানি ঘটেছে। ভারী বৃষ্টির ফলে বুধবার শহরের বিভিন্ন অঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে এবং…
Read More
অমিতাভের কোভিড রিপোর্ট আসেনি

অমিতাভের কোভিড রিপোর্ট আসেনি

টুইট করে অমিতাভ বচ্চন জানালেন তার কোভিড রিপোর্ট নেগেটিভ টুইট করে জানালেন। বৃহস্পতিবার দুপুরে আচমকাই রটে যায় যে অমিতাভের কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। নিমেষে ছড়িয়ে পড়ে সেই খবর। তার ঘণ্টা খানেকের মধ্যেই টুইট করে বিগ বি জানিয়েছেন তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ আসেনি। এই খবর সম্পূর্ণ ভুয়ো এবং মিথ্যে বলেও জানিয়েছেন বর্ষীয়ান অভিনেতা। অমিতাভের বয়ানে এটা স্পষ্ট যে এ হেন ভুয়ো খবর রটে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ হয়েছেন তিনি।
Read More