editor

10319 Posts
করোনার জন্য বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা

করোনার জন্য বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা

 করোনার সংক্রমণ বৃদ্ধির কারণে বাতিল করা হল দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমস্ত পরীক্ষা। কোভিড পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের মূল্যায়নের ভিত্তিতে পড়ুয়াদের ডিগ্রি দেওয়া হবে বলে জানালেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়া। শনিবার তিনি বলেন, করোনা সংকটকে সামনে রেখে দিল্লি সরকার চূড়ান্ত পরীক্ষা-সহ রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি আরও বলেন, এই বিষয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল প্রধানমন্ত্রী মোদীকে চিঠি দিয়েছেন, যাতে কেন্দ্রের অধীনে থাকা সমস্ত বিশ্ববিদ্যালয় ও কলেজগুলির জন্য এই একই সিদ্ধান্ত নেওয়া হয়। সোমবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ইউজিসি কমিশন (UGC) বিশ্ববিদ্যালয়গুলির টার্মিনাল সেমিস্টার সংক্রান্ত সংশোধিত নির্দেশিকা জারি করেছে। তাতে বলা হয়, সংশোধিত নির্দেশিকা অনুযায়ী চলতি বর্ষের বিশ্ববিদ্যালয় পরীক্ষা অবশ্যই ২০২০ সালের…
Read More
ইডেনে কোয়ারেন্টাইন  সেন্টার গড়তে চেয়ে সিএবি কে চিঠি পুলিশের

ইডেনে কোয়ারেন্টাইন সেন্টার গড়তে চেয়ে সিএবি কে চিঠি পুলিশের

 গোটা দেশের সঙ্গে পাল্লা দিয়ে সংক্রমণ বাড়ছে বাংলাতেও। তাই এবার ইডেন কোয়ারানটিন সেন্টার গড়তে চেয়ে চিঠি দিল কলকাতা পুলিশ। শুক্রবার কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার অফিসের তরফে সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়াকে চিঠি দেওয়া হয়। তাতে জানানো হয়, কলকাতা পুলিশের কর্মীদের জন্যে ইডেন গার্ডেন্সে কোয়ারানটিন সেন্টার গড়তে চায় পুলিশ। তবে, গোটা ইডেন গার্ডেন্সই এখন নিয়ে নেওয়া হচ্ছে না। চিঠিতে বলা হয়েছে, E, F, G, H ও J ব্লকে আপাতত কোয়ারানটিন সেন্টার গড়তে চায় কলকাতা পুলিশ। সিএবি'র তরফে এখনও কোনও প্রতিক্রিয়া না মিললেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই কথার পর যে ইডেনকে কোয়ারানটিন সেন্টার হিসেবে দিতে সিএবি-র কোনও বাধা থাকবে না, তা একপ্রকার স্পষ্ট।
Read More
রেলের বেসরকারিকরণের প্রতিবাদে জলপাইগুড়িতে এস এফ আই ও ডি ওয়াই এফ এর বিক্ষোভ কর্মসূচি

রেলের বেসরকারিকরণের প্রতিবাদে জলপাইগুড়িতে এস এফ আই ও ডি ওয়াই এফ এর বিক্ষোভ কর্মসূচি

কেন্দ্রীয় সরকারের রেল বেসরকারিকরনের প্রতিবাদে রাস্তায় নেমেছে একাধিক রাজনৈতিক দল ও ছাত্র যুব সংগঠন।আজ জলপাইগুড়ি স্টেশনে বাম ছাত্র সংগঠন SFI ও DYFI র তরফে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি নেওয়া হয় বলে জানা গিয়েছে।
Read More
কোচবিহারে সরকারী কর্মচারীকে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি ক্লাবের

কোচবিহারে সরকারী কর্মচারীকে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি ক্লাবের

শুক্রবার কোচবিহার শহরে এক সরকারি কর্মীর কাছে ১০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিল শহরের এক স্থানীয় ক্লাব।কয়েকদিন আগেই বিনয় বর্মন নামে এক সরকারি কর্মচারী কাজের সুবিধার্থে কোচবিহার শহরে একটি জমিসহ বাড়ি কেনেন। বাড়িটি কেনার পর থেকেই একটি স্থানীয় ক্লাব বিনয় বর্মন কে ১০লক্ষ টাকা দাবি জানিয়ে বসে বিনয় বাবু এদিন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন যে টাকা না দিলে বিনয়বর্মন কে ওই বাড়িতে থাকতে দেওয়া হবে না।এমনকি টাকা না দিলে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।এই ঘটনার প্রেক্ষিতে শহরে তীব্র প্রতিবাদ জানিয়েছে একাধিক সংগঠন এবং পুলিশকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ও আর্জি জানিয়েছেন অনেকে
Read More
টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি।

টানা দুদিনের বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি।

উত্তরবঙ্গ জুড়ে চলছে ভারী বর্ষণ। গত দুদিনের টানা বৃষ্টিতে জলমগ্ন শিলিগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা।শিলিগুড়ি শহরের জেলা হাসপাতাল রোডসহ শহরের একাধিক রাস্তায় জল জমেছে এমন অবস্থায় যাতায়াতের সমস্যায় সম্মুখীন হচ্ছে সাধারণ যাত্রী
Read More
দোল ও পৌষমেলা বন্ধ হতে চলেছে বিশ্বভারতীতে

দোল ও পৌষমেলা বন্ধ হতে চলেছে বিশ্বভারতীতে

দোলের দিন বসন্ত উৎসব না করার সিদ্ধান্ত আগেই নিয়েছে বিশ্বভারতীর কর্মসমিতি। এবার তার সপক্ষে যুক্তি দিলেন খোদ উপাচার্য। গত ৪ জুলাই বৈঠক করে কর্মসমিতি সিদ্ধান্ত নিয়েছে আগামী বছর দোলের দিন আর বিশ্বভারতী বসন্ত উৎসব আয়োজন করবে না। একই সঙ্গে আগামী ২০২০ সালের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত পৌষমেলা আয়োজন করবে না কর্তৃপক্ষ। তিনি জানিয়েছেন , 'আমি ২০১৯ -এর বসন্তোৎসবের প্রসঙ্গ বিশেষ করে উল্লেখ করব যা বিশৃঙ্খলার কারণে সংবাদমাধ্যমের প্রচারের আলোয় এসেছিল। অনুষ্ঠানে অংশগ্রহণকারী এবং দর্শনার্থী আমাদের ছাত্রীদেরও শারীরিকভাবে উৎপীড়ন ও হেনস্থার শিকার হতে হয়।' এখানেই শেষ নয় উৎসবের পর দিন উপাচার্যের নেতৃত্বে আশ্রম মাঠ পরিস্কার করতে গিয়ে ৩৫ বস্তা মদের বোতল, মাংসের…
Read More
বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যে সমাজবিরোধীদের হাল হবে বিকাশ দুবের মতো:দিলীপ ঘোষ

বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যে সমাজবিরোধীদের হাল হবে বিকাশ দুবের মতো:দিলীপ ঘোষ

বিজেপি ক্ষমতায় এলে এরাজ্যে সমাজবিরোধীদের হাল হবে বিকাশ দুবের মতো জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলিপ ঘোষ ।তিনি একই সঙ্গে তোপ দেগেছেন রাজ্যের শাসন ব্যবস্থার উপর।তিনি জানান রাজ্যে জঙ্গলরাজ চলছে। রাজ্যে বিজেপি আসলে যোগীরাজ মডেলে সমাজ বিরোধীদের শায়েস্তা করা হবে যদিও যোগীরাজ্যে সমাজবিরোধী বিকাশ দুবের এনকাউন্টারে মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র।
Read More
১৯ জুলাই ফের চালু হতে পারে টিকটক!

১৯ জুলাই ফের চালু হতে পারে টিকটক!

১৯ জুলাইয়ের পর আবার ফিরে আসতে পারে টিকটক এমনটাই জানিয়েছে টিকটক এর চীনা সংস্থা বাইট ডান্স । জানা যাচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার চিনা সংস্থা বাইট ডান্স’এর কাছে বেশ কিছু প্রশ্ন রেখেছে, যেখানে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর ২২ জুলাইয়ের মধ্যে দিতে হবে। সদুত্তর পেলে আবার অ্যাপগুলো চালু করে দেওয়া হবে। তবে, সঠিক জবাব না-মিললে অ্যাপগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করে দেওয়া হবে। প্রসঙ্গত, তথ্য চুরি হয়ে যাওয়ার অভিযোগ সামনে এনে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। ঘটনার ক’এক দিনের ব্যবধানে নতুন করে আবার অ্যাপগুলো চালু করার এই চেষ্টা জল্পনা উস্কে দিল। চীনা সংস্থা বাইট ডান্স আবেদন জানিয়েছিল কেন্দ্রীয় সরকারের তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কাছে।
Read More
১৯ জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি

১৯ জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি

১৯ জুলাইয়ের পর আরো খারাপ হতে পারে করোনা পরিস্থিতি আশঙ্কা বিজ্ঞানীদের । সংক্রমণ ছড়িয়ে পড়ার হার বুঝতে যে রিপ্রোডাকশন নাম্বার বা আর ফ্যাক্টর ব্যবহার করা হয় তা জুলাই’এর প্রথম সপ্তাহে বেড়ে হল ১.১৯। ২৬ জুন আর ফ্যাক্টর ছিল ১.১১। সেই হিসাবে ৪ জুন অ্যাক্টিভ রোগীর সংখ্যা প্রায় আড়াই লক্ষ হবে বলে অনুমান করা হয়েছিল। সেই অনুমান অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। বর্তমান আর ফ্যাক্টর বজায় থাকলে আগামী ১৯ জুলাই অ্যাক্টিভ রোগীর সংখ্যা দাঁড়াবে প্রায় ৪ লক্ষ। গত ৫ মে থেকে ১৩ জুন’এর মধ্যে আর ফ্যাক্টর ১.২’এ এসে দাঁড়িয়েছিল। বোঝা যাচ্ছে, সংক্রমণের পরিস্থিতি আবার জুন’এর প্রথম সপ্তাহের অবস্থায় ফিরে গেল। আনলক ২…
Read More
ক্ষতি কমাতে  আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব  রেলওয়ের

ক্ষতি কমাতে আরো বেশি পণ্যবাহী ট্রেন চালানোয় সায় উত্তর-পূর্ব রেলওয়ের

করোনা আবহে সারা ভারতে যাত্রীবাহী ট্রেন চলাচল প্রায়বন্ধ। হাতে গোনা দুই একটি ট্রেন চললেও যাত্রীর সংখ্যা কম।লোকসানে চলছে রেল। উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের একই হাল।এই লোকসানের বহর কমিয়ে মালবাহী ট্রেন চালিয়ে ক্ষতি পুষিয়ে নিতে উদ্যোগী উত্তর-পূর্ব সীমান্ত রেল।আরো বেশি পণ্যের সঙ্গে মালগাড়ির গতিবেগও যাতে বাড়ানো যায় এবং সেইসঙ্গে যাতে দ্রুত মাল পৌঁছে দেওয়া যায় সেদিকে নজর দিচ্ছে উত্তর-পূর্ব রেল বলে জানা গিয়েছে
Read More
স্থাপিত হল সোনি রিসার্চ ইন্ডিয়া

স্থাপিত হল সোনি রিসার্চ ইন্ডিয়া

সোনি কর্পোরেশনের (সোনি) তরফে স্থাপিত হল গবেষণামূলক কোম্পানি ‘সোনি রিসার্চ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড’ (সোনি রিসার্চ ইন্ডিয়া)। ১ জুলাই থেকে এই নতুন কোম্পানি কার্যকর হয়েছে। সোনির গ্লোবাল আর-অ্যান্ড-ডি সেন্টারসমূহের অংশ হিসেবে সোনি রিসার্চ ইন্ডিয়াতে অন্তর্ভুক্ত হচ্ছে আর-অ্যান্ড-ডি সেন্টার ইন্ডিয়া বেঙ্গালুরু ল্যাবরেটরি ও মুম্বই ল্যাবরেটরি। সোনি রিসার্চ ইন্ডিয়া স্থাপনের মাধ্যমে সোনি তার গবেষণার উৎকর্ষ আরও বৃদ্ধি করতে চলেছে। একইসঙ্গে লক্ষ্য রয়েছে তার এন্টারটেইনমেন্ট ও ইলেক্ট্রনিক্স বিজনেস গ্রুপগুলির সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করা। সোনি রিসার্চ ইন্ডিয়াতে কর্মসংস্থানেরও প্রভূত সুযোগ থাকবে – অ্যাপ্লায়েড এআই ও ডেটা অ্যানালিটিক্সে। সোনির গবেষণার উদ্দেশ্য সামাজিক ক্ষেত্রে সৃষ্টিশীল মনোরঞ্জন ও মেডিক্যাল/লাইফ সায়েন্স ইন্ডাস্ট্রির উন্নতি সাধন করা। 
Read More
সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ‍্যাঙ

সুশান্তকে খুন করেছে দাউদ ইব্রাহিমের গ‍্যাঙ

চাঞ্চল‍্যকর দাবি করলেন প্রাক্তন RAW অফিসার এন কে সুদ। তাঁর দাবি বলিউডের সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে আন্ডারওয়ার্ল্ডের, যার বলি হতে হয়েছে সুশান্তকে। সুদের দাবি, দাউদ ইব্রাহিম এখন মুম্বইতে না থাকলেও এখানকার অপরাধ জগত এখনও তাঁরই নিয়ন্ত্রণে রয়েছে। অনেক উচ্চসদস্থ ব‍্যক্তিদের সঙ্গেও যোগাযোগ রয়েছে তাঁর। সুশান্তের খুন কোনও পেশাদারের কাজ। নিখুঁত ভাবে ছক করে খুন করা হয়েছে তাঁকে। গত কয়েক মাসে প্রায় ৫০ বার সিম পরিবর্তন করেন অভিনেতা। সুদ সন্দেহ করছেন, তাঁকে ফোনে খুনের হুমকি দেওয়া হত। এই কারনেই সিম বদলেছিলেন সুশান্ত। খুন হওয়ার আশঙ্কায় গাড়িতে ঘুমোতেন সুশান্ত বলে দাবি করেছেন এন কে সুদ। তাঁর সন্দেহ, দাউদের কোনও শাগরেদই খুন করেছে…
Read More
ভূমিধসে নেপালে মৃত

ভূমিধসে নেপালে মৃত

নেপালের মরশুম ভবন ভারী বর্ষণের কথা জানিয়ে আগাম লোকজনকে সতর্ক করেছিল। নদী তীরবর্তী অঞ্চল এবং নিচু এলাকায় যাঁরা রয়েছেন, আরও বৃষ্টির পূর্বাভাস দিয়ে তাঁদেরও সতর্ক করা হয়েছে। নেপালের দুই জেলায় একাধিক ভূমিধসের জেরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ চল্লিশেরও বেশি। বৃহস্পতিবার রাত থেকেই ব্যাপক বর্ষণ শুরু হয়েছে কাসকি ও লামজুং জেলায়। যার জেরে ওই দুই জেলার একাধিক স্থানে ধস নামতে শুরু করে।কাসকি জেলায় তিনটি ভিন্ন ভূমিধসে সাত জনের মৃত্যু হয়েছে। কাসকির ডিএসপি সুভাস হামাল জানান, স্থানীয় সময় শুক্রবার ভোররাত আড়াইটে নাগাদ কাসকির পোখারা শহরে ভূমিধসে একটা গোটা বাড়ি ধূলিস্যাত্‍‌ হয়ে যায়। তিন শিশু-সহ একই পরিবারের পাঁচ জন ধ্বংস্তূপের নীচে…
Read More
কেরলে হাতির মৃত্যুর পর কেন্দ্র ও রাজ্যকে আইন বদলের নোটিস সুপ্রিম কোর্টের

কেরলে হাতির মৃত্যুর পর কেন্দ্র ও রাজ্যকে আইন বদলের নোটিস সুপ্রিম কোর্টের

চলতি বছর মে মাসে কেরলের পালাক্কাড়ে ঘটে এই নৃশংস ঘটনা। বাজিভর্তি ফল খেয়ে ফেলে একটি গর্ভবতী হাতি। ফলটি তার মুখের মধ্যে যাওয়ার পরে বিস্ফোরণ হয়। এই ঘটনায় গুরুতর আহত হয় সে। ওই অবস্থায় বেশ কিছু জায়গায় ঘোরে হাতিটি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে নদীর জলে মুখ ডুবিয়ে বসে থাকে সে। ওই অবস্থাতেই ২৭ মে মৃত্যু হয় হাতিটির। এই বর্বর ঘটনায় কড়া শাস্তির দাবি জানিয়েছিলেন সবাই। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে কয়েকজনকে গ্রেফতারও করে কেরল সরকার। এই ঘটনা জানার পরেই শুরু হয় বিক্ষোভ। নেটিজেনরা তো বটেই সেলিব্রিটিরাও দোষীদের শাস্তির আবেদন জানান। তারপরেই কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। ভারতের অনেক এলাকাতেই বন্য পশুদের হাত…
Read More