editor

10319 Posts
জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

জঙ্গলে উদ্ধার প্রথম বর্ষের কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ

 কলেজ পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। জঙ্গলের মধ্যে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল  দুর্গাপুর-ফরিদপুর থানা এরিয়ার অফিস সংলগ্ন এলাকায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রোহিত সূত্রধর। ডাক নাম রানা। বয়স ১৯ বছর। মঙ্গলবার সন্ধ্যেয় বাড়ি থেকে বের হয় সে। তারপর আর আর বাড়ি ফেরেনি । খাঁদরা কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল রোহিত। রাতে বাড়ি না ফেরায় সন্দেহ হয় বাড়ির লোকের। রাত থেকেই পরিবারের লোকেরা ও পাড়া-প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু রাতভর কোনও খোঁজ মেলেনি নিখোঁজ রোহিতের। এরপরই এদিন ঝাঁঝরা এরিয়া অফিস সংলগ্ন জঙ্গলের মধ্যে রোহিতের ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়রা। সঙ্গে সঙ্গেই…
Read More
দুই সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন মহিলা!

দুই সন্তানকে নিয়ে রেললাইনে ঝাঁপ দিলেন মহিলা!

মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে এক মহিলা রেলস্টেশনের একটি ফুটব্রিজ থেকে ঝাঁপ দিয়েছেন বলে খবর। ওই মহিলার স্বামী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। পুলিশ জানিয়েছে, মহিলার স্বামী স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। কোভিড পজিটিভ হিসেবে তাঁর মৃত্যুর কয়েক ঘন্টা পরেই আত্মহত্যা করতে যান ওই মহিলা। সন্তানসহ তিনজনকেই গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং অস্ত্রোপচারও করতে হয়েছে। স্থানীয়দের কথা অনুযায়ী, তাঁর স্বামীর মৃত্যুর খবর পরিবারের কাছে এসে পৌঁছনোর পরেই পুলিশ এসে তাদের বাড়ির দিকে গলিটি ব্যারিকেড করে দেয়। ওই মহিলা আশঙ্কায় ছিলেন ছিলেন যে তিনি এবং শিশুদের দেহেও কোভিড পজিটিভ ধরা পড়তে পারে। ব্যারিকেড করে দেওয়ার ফলে সমাজেও তিনি…
Read More
চীনের রাজদূতের বিরুদ্ধে বিক্ষোভ

চীনের রাজদূতের বিরুদ্ধে বিক্ষোভ

মঙ্গলবার নেপালের রাজধানী কাঠমান্ডুতে চীনের দূতাবাসের সামনে নেপালের ছাত্র-ছাত্রীরা চীন বিরোধী পোস্টার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। নেপালি ছাত্র-ছাত্রীরা চীনের রাজদূতের বিরুদ্ধে নেপালের রাজনীতিতে নাক গলানোর বিরোধিতা করে মিছিল করে। তাদের ব্যানারে ‘চীন হটাও”, ‘চীনের রাজদূত আপনি নিজের দূতাবাসের মধ্যেই থাকুন, আমাদের নেতাদের বাড়ি যাবেন না।” এর মতো স্লোগান লেখা ছিল। নেপালি প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বাঁচাতে চীনের রাজদূত হৌ ইয়াঙ্কি লাগাতার নেপালের কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে সাক্ষাৎ করে চলেছেন। নেপালের মিডিয়া রিপর্ট অনুযায়ী, ইয়াঙ্কি নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদ বাঁচাতে দলের মধ্যে বিরোধী নেতাদের প্রসন্ন করার জন্য যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির থেকে দলের…
Read More
দিল্লির এইমস-সহ ১২টি হাসপাতালে শুরু হবে কোভ্যাক্সিনের  ট্রায়াল

দিল্লির এইমস-সহ ১২টি হাসপাতালে শুরু হবে কোভ্যাক্সিনের ট্রায়াল

করোনার টিকা কোভ্যাক্সিন যত দ্রুত সম্ভব বাজারে আনতে চূড়ান্ত পর্বের প্রস্তুতি চলছে ভারত বায়োটেকে। দু’সপ্তাহের মধ্যেই কোভ্যাক্সিনের প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ক্লিনিকাল ট্রায়াল শেষ করার কথা রয়েছে। তার মধ্যেই ভ্যাকসিনের ডোজ ও সময়ান্তরে পর্যবেক্ষণের প্রক্রিয়া চলবে। দেশের বিভিন্ন রাজ্যের মোট ১২টি হাসপাতালে হবে টিকার পরীক্ষা। প্রথম ও দ্বিতীয় পর্যায়ে অন্তত ১১০০ জনকে টিকা দেওয়া হবে। তার মধ্যে দিল্লির এইমস, কাঞ্চীপুরমের এসআরএম হাসপাতাল ও রিসার্চ সেন্টার, বিশাখাপত্তনমের কিং জর্জ মেডিক্যাল কলেজে স্বেচ্ছাসেবকের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। তার জন্য অ্যাডভাইজরি কমিটির অনুমোদনের অপেক্ষা করা হচ্ছে। এইমস জানিয়েছে, ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কমিটির অনুমোদন পেলেই বাছাই পর্ব…
Read More
দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, লালকেল্লা আপাতত বন্ধ তাজমহল দর্শন

দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, লালকেল্লা আপাতত বন্ধ তাজমহল দর্শন

দর্শকদের জন্য খুলে গেল কুতুবমিনার, হুমায়ুনের সমাধি সহ রাজধানীর কেন্দ্রীয়ভাবে সুরক্ষিত স্মৃতিস্তম্ভগুলি। করোনা মহামারীর জেরে তিনমাসেরও বেশি সময় এগুলি বন্ধ ছিল। তবে নতুন করে আগ্রায় করোনা সংক্রমণ শুরু হওয়ায় আপাতত খুলছে না তাজমহল। বন্ধ থাকছে আগ্রার অন্যান্য দর্শনীয় স্থানগুলিও। ফলে অনেকটাই হতাশ পর্যটকরা। সাধারণভাবে সোমবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধ থাকে লালকেল্লা। ফলে এদিন সেটি খোলেনি। আজ মঙ্গলবার থেকে সেখানে দর্শকরা ঢুকতে পারবেন। প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাজধানীতে খুলে যাওয়া ঐতিহাসিক দর্শনীয় স্থানগুলিতে কড়া নিয়ম জারি থাকবে দর্শকদের জন্য। মানতে হবে সামাজিক দূরত্ব বিধি। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। মাস্ক না পরে কেউ প্রবেশ করতে পারবেন না। দু'টি পর্যায়ে টিকিট কাটতে পারবেন…
Read More
করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিনেতা অরুণ গুহঠাকুরতার। মঙ্গলবার দুপুর ১:৪৫ মিনিটে এমআর বাঙুর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। অরুণবাবুর মেয়ে বলেন, ‘গত ১ জুলাই বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে গিয়েছিলেন। তখন তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিয়ম মেনে কোভিড-১৯ পরীক্ষার পর দেখা যায় বাবার রিপোর্ট পজিটিভ এসেছে। তখন আর ওই হাসপাতাল কর্তৃপক্ষ বাবাকে ভর্তি রাখতে চায়নি। পরিচালক গৌতম ঘোষ, বুদ্ধদেব দাশগুপ্ত ও কৌশিক গঙ্গোপাধ্যায়ের সহযোগিতায় আমরা বাবাকে তখন এমআর বাঙুরে ভর্তি করি। এদিন তাঁর মৃত্যু হয়েছে।’ সব নিয়ম মেনে সম্ভবত আগামীকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। সাম্প্রতিক অতীতে ‘বিসর্জন’, ‘সিনেমাওয়ালা’, ‘বসু পরিবার’-এর মতো ছবিতে দেখা গিয়েছিল…
Read More
সমাধানের লক্ষ্যে তৎপরতার সঙ্গে গ্লেনমার্ক

সমাধানের লক্ষ্যে তৎপরতার সঙ্গে গ্লেনমার্ক

যখন কোনও বড় আকারের অতিমারীর (প্যান্ডেমিক) প্রাদুর্ভাব হয়, তখন তৎপরতার সঙ্গে চিকিৎসা করাই একমাত্র উপায়। যে সময়ে বেশিরভাগ দেশ দ্রুত কোভিড-১৯’এর চিকিৎসা আমদানির সন্ধান করছিল, সেইসময়ে গ্লেনমার্ক এর সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেছিল, যার উদ্দেশ্য ছিল হেলথকেয়ার প্রফেশনালদের এই রোগের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করা এবং একইসঙ্গে হেলথকেয়ার সেক্টরের চাপ হ্রাস করা ও রোগীদের দ্রুত আরোগ্যের পথে নিয়ে যাওয়া ও জীবন রক্ষা করা। প্রথম কোভিড-১৯ সংক্রমণের ঘটনা গোচরে আসার পর বিগত ৫ মাস ধরে গ্লেনমার্ক তার টিম সংগঠিত করেছে ও উন্নয়ণ প্রক্রিয়া আরম্ভ করেছে নভি মুম্বইয়ে তার রিসার্চ ও ডেভেলপমেন্ট (আর-অ্যান্ড-ডি) ফ্যাসিলিটিতে। অ্যাংকলেশ্বর (গুজরাত)-এ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট (এপিআই) প্রস্তুতের ও…
Read More
বিপন্নদের সাহায্যার্থে ৫০ কোটি টাকা

বিপন্নদের সাহায্যার্থে ৫০ কোটি টাকা

২০০১ সালে চন্দ্রশেখর ঘোষ একটি এনজিও রূপে বন্ধন চালু করেছিলেন, যার উদ্দেশ্য ছিল মহিলাদের ক্ষমতায়ণ ও দারিদ্র দূরীকরণ। পরবর্তীতে এনজিও’র কাজকর্মের পরিধি বিস্তৃত হয় ও উন্নয়ণমূলক কাজ চালানোর জন্য দুটি ট্রাস্ট গঠন করা হয় - ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট (ফিট) ও নর্থ-ইস্ট ফিনান্সিয়াল ইনক্লুশন ট্রাস্ট (নেফিট)। ২০১৫ সালে বন্ধন ব্যাঙ্ক গঠনের পর ফিট ও নেফিট এই ব্যাঙ্কের প্রোমোটারের ভূমিকা নিয়েছে। বর্তমানে যে অভূতপূর্ব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলেছে দেশ, সেইসময়ে চন্দ্রশেখর ঘোষ ব্যক্তিগত উদ্যোগে এবং ফিট ও নেফিট বিপন্ন মানুষজনের খাদ্য জোগাতে এগিয়ে এসেছে। এজন্য তারা বিভিন্ন রাজ্য সরকারকে ২৫ কোটি টাকা এবং পিএম কেয়ার্স ফান্ডে ২৫,০১,০০,০০১ টাকা দান করেছেন। প্রতিটি…
Read More
আমেরিকার থেকে ঘাতক MQ-9 Reaper ড্রোন কিনছে ভারত

আমেরিকার থেকে ঘাতক MQ-9 Reaper ড্রোন কিনছে ভারত

ভারত সেই ঘাতক MQ-9 রিপার ড্রোন কিনছে আমেরিকার থেকে, যেটা দিয়ে কয়েক মাস আগে আমেরিকার বাগদাদে ইরানের সবথেকে শক্তিশালী জেনারেল কাসিম সুলেমানিকে উড়িয়ে দিয়েছিল। MQ-9 বিভিন্ন রকমের মারক হাতিয়ার দিয়ে যুক্ত থাকে। আর এই ড্রোন এত উঁচুতে উড়তে সক্ষম যে, কোন র‍্যাডারেও আসেনা। এই বছরের শুরু আমেরিকা এই ড্রোনকে নিয়ে এমন কাজ করেছিল, যেটা দেখে গোটা বিশ্ব অবাক হয়ে গেছিল। এই ড্রোন প্রথমে ইরানের র‍্যাডার সিস্টেমের চোখে ধুলো দিয়ে ইরানে ঢুকে পড়ে। তারপর বাগদাদের আকাশে সুলেমানির উপর হামলা করার আগে পর্যন্ত উড়তে থাকে। যখনই সুলেমানি বাগদাদ এয়ার্পোর্ট দিয়ে বেরিয়ে নিজের গাড়িতে ওঠেন। তখন এই ড্রোন নীচে এসে এমন হামলা করে,…
Read More
ড্রাগনের বিরুদ্ধে  সরব ডোনাল্ড ট্রাম্প

ড্রাগনের বিরুদ্ধে সরব ডোনাল্ড ট্রাম্প

আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আরও একবার চীনের বিরুদ্ধে নিজের ক্ষোভ প্রকাশ করলেন। ট্রাম্প বলেন, চীন আমেরিকা সমেত গোটা বিশ্বের অনেক ক্ষতি করেছে। এর আগে আমেরিকার স্বাধীনতা দিবসে উনি বলেছিলেন যে, যখন কিছু দেশের থেকে আমেরিকার রাজকোষে বিপুল টাকা আসছে, তখনই চীন থেকে ভাইরাস এসে সমস্ত কিছু বরবাদ করে দিলো। ট্রাম্প সোমবার ট্যুইট করে লেখেন, ‘চীন আমেরিকার আর গোটা বিশ্বের ব্যাপক ক্ষতি করেছে।” এই সময় দুই দেশের মধ্যে করোনার সাথে সাথে সৈন্য টক্করের আশঙ্কাও বেড়ে চলেছে। একদিকে যেমন সাউথ চাইনা সমুদ্রে দুই দেশ নিজেদের ক্ষমতা প্রদর্শন করছে, তখন আরেকদিকে কিছুদিন আগে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও বলেছিলেন যে, দক্ষিণ পূর্ব এশিয়ায়…
Read More
এনআরএস হাসপাতালে ১৬ জনের করোনা সংক্রমণ

এনআরএস হাসপাতালে ১৬ জনের করোনা সংক্রমণ

সূত্রের খবর, মনোরোগ বিভাগের বিভাগীয় প্রধান, মেডিসিন বিভাগের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর-সহ মোট ১৬ জনের দেহে সংক্রমণ মেলায় কার্যত সন্ত্রস্ত অবস্থা এনআরএস মেডিক্যাল কলেজে। আজ, সোমবার সকালে গোটা ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকেই শুরু হয়েছে তৎপরতা। মেডিসিন, সার্জারি, প্রসূতি বিভাগ, অর্থোপেডিক-সহ একাধিক ওয়ার্ডের রোগীরা সংক্রামিত হয়েছেন। সংশ্লিষ্ট বিভাগগুলোকে জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে। রোগীদের অন্যত্র পাঠানো হয়েছে। এনআরএস এর আগেও করোনা নিয়ে এই সংকটের মুখোমুখি হয়েছে। এপ্রিল মাসের ৬ তারিখে প্রথম করোনা-আতঙ্কে এনআরএস হাসপাতালে ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মেডিসিন মেল ওয়ার্ড। ১৪ বেডের সিসিইউ বিভাগও বন্ধ করে দেওয়া হয়েছিল। এভাবে কোনও হাসপাতালের ১৪০ রোগীর মেল মেডিসিন ওয়ার্ড ও…
Read More
শিয়ালদার গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়

শিয়ালদার গেস্টহাউস মালিকের দেহ মিলল গঙ্গায়

রবিবার বিকেলে হাওড়ার শিবপুরে রামকৃষ্ণপুর লঞ্চঘাট থেকে উদ্ধার হয় এই ব্যবসায়ীর দেহ। মৃতের স্ত্রী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ২৯ জুন বিকেলে এক বন্ধুর ফোন এসেছিল ভূপালবাবুর কাছে। বাড়িতে তিনি জানান, ওই বন্ধুর সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তিনিও কলকাতারই বাসিন্দা। তারপর মোটর সাইকেল নিয়ে বেরিয়ে যান। রাত হয়ে গেলেও বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজ। মুচিপাড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয় মৃতের পরিবারের তরফে। প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর দেহ উদ্ধার হল গঙ্গা থেকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারের লোকজনের থেকেই তাঁরা ওই বন্ধুর কথা জানতে পারেন। তাঁর কাছ থেকে ভূপালবাবুর মোবাইল ফোন পাওয়া যায় বলে জানা গিয়েছে। এবং এও জানা…
Read More
উমফানের টাকা তাড়াতাড়ি পাঠাতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়েছে

উমফানের টাকা তাড়াতাড়ি পাঠাতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়েছে

উমফানের ত্রাণ নিয়ে যে গ্রামে গ্রামে বিস্তর দুর্নীতি হচ্ছে সেই অভিযোগ জুনের দ্বিতীয় সপ্তাহ থেকেই উঠতে শুরু করেছিল। রথের পরের দিন সর্বদল বৈঠকে ত্রাণ দুর্নীতি নিয়ে মুখ্যমন্ত্রীর সামনে ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছিলেন দিলীপ ঘোষ, সুজন চক্রবর্তীরা। তার পরেও অশান্তি থামেনি। কুলতলিতে খুনোখুনি পর্যন্ত হয়ে গিয়েছে। আজ, সোমবার বিকেলে নবান্নের সাংবাদিক বৈঠকে এই ত্রাণ নিয়ে মুখ্যমন্ত্রী বললেন, “দ্রুত টাকা পাঠাতে গিয়ে কোথাও কোথাও ভুল হয়ে গিয়েছে।” এ ব্যাপারে বিজেপি রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের নেতাদের চুরি ধরা পড়ে গিয়েছে। দলের নেতাদের লুঠ ঢাকতে মুখ্যমন্ত্রী এসব কথা বলছেন।” তিনি আরও বলেন, “ক্ষতিগ্রস্থ মানুষকে তো টাকা দিতেই হবে। কিন্তু যে…
Read More