editor

10320 Posts
আজই বড় কিছু হতে পারে, বিস্ফোরক সুকান্ত!

আজই বড় কিছু হতে পারে, বিস্ফোরক সুকান্ত!

কয়লা পাচার মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডির জিজ্ঞাসাবাদের মাঝেই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদার বলেন, কোনও বোঝাপড়া নেই, দিদি দিল্লি থেকে ফেরার পর পার্থ-কেষ্ট জেলে গিয়েছে। আজিই বড় কিছু ঘটতে পারে। যদিও এই মন্তব্য নিয়ে কেন্দ্রীয় সংস্থার নিরপেক্ষতা নিয়ে ফের সুর চড়িয়েছে তৃণমূল। তৃণমূল নেতা কুনাল ঘোষের দাবি, তৃনমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করতে পারছে না বিজেপি। তাই ইডি - সিবিআইকে কাজে লাগাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মতো ব্যর্থ বিজেপি রা ইডি - সিবিআই চালাচ্ছে।
Read More
শুভেন্দু আবেদন খারিজ! বড় জয় পেল মমতা?

শুভেন্দু আবেদন খারিজ! বড় জয় পেল মমতা?

মমতার কাছে হেরে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ভোট গণনায় কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলা অন্য রাজ্যে সরাতে গিয়ে সুপ্রিম কোর্টে ধাক্কা খেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, নন্দীগ্রাম বিধানসভা নির্বাচনে পুনর্গণনার দাবিতে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মামলা ভিন রাজ্যে সরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দারস্ত হন শুভেন্দু অধিকারী। কিন্তু সেই মামলা ফের হাইকোর্টেই ফেরাল সুপ্রিম কোর্ট। এই মামলার বিচারের জন্য কলকাতা হাইকোর্ট উপযুক্ত , জানিয়েছে সুপ্রিম কোর্ট। অর্থাৎ নন্দীগ্রামের ভোট গণনায় কারচুপির অভিযোগ সংক্রান্ত মামলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনের শুনানিতে আর কোনো সমস্যা রইল না।
Read More
মমতার ডাকে সাড়া দিলেন না দেব! তুঙ্গে জল্পনা

মমতার ডাকে সাড়া দিলেন না দেব! তুঙ্গে জল্পনা

কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপস্থিত ঘটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী (দেব)। এই নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর গুঞ্জন। তাহলে কি তৃণমূল ছেড়ে বিজেপিতে যাচ্ছেন তিনি? নাকি অন্য কোনো কারণ রয়েছে। একাধিক প্রশ্ন ঘোরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। বৃহস্পতিবার রেড রোডে কলকাতার দুর্গা পুজোকে ইউনেস্কোর হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্তির স্বীকৃতিতে বর্ণাঢ্য পদযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পা মিলিয়েছেন তাবড় তাবড় নেতা - মন্ত্রী , সাংসদরা। কিন্তু সেই অনুষ্ঠানে দেখা যায়নি সাংসদ দেবকে। এই নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা। তবে এদিকে দেবার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, বাড়িতে গণেশ পুজোর জন্য…
Read More
আদালতে নিজেকে নির্দোষ দাবি অনুব্রতর!

আদালতে নিজেকে নির্দোষ দাবি অনুব্রতর!

মঙ্গলকোটে বিস্ফোরণে নিজেকে নির্দোষ দাবি অনুব্রত মণ্ডলের। ২০১০ সালে মার্চ মাসে মঙ্গলকোটের লাথুরিয়ার মল্লিকপুর গ্রামে বিস্ফোরন হয়। এই ঘটনার অভিযোগ ছিল অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে। সেই মামলায় গতকাল বিধাননগরের এমপি - এমএলএ আদালতে হাজিরা দিলেন অনুব্রত মণ্ডল। এদিন মামলার শুনানি চলাকালীন বিচারকের সামনে দাঁড়িয়ে নিজেকে নির্দোষ বলে দাবি করেন গরু পাচার মামলায় জেলবন্দি তৃণমূল নেতা। আজ ফের মামলার শুনানি, তবে ভার্চুয়ালি। উল্লেখ্য, ২০১০ সালের মার্চ মাসে মঙ্গলকোটের লাখুরিয়ার মল্লিকপুর গ্রামে বোমাবাজির ঘটনায় আহত হন বেশ কয়েকজন। ঘটনায় চার্জশিট দেয় মঙ্গলকোট থানা। তাতেই অনুব্রত মণ্ডলের নাম জড়িয়েছিল।
Read More
মন্ত্রীর উপস্থিতিতে সবংয়ে পালিত হল পুলিশ দিবস

মন্ত্রীর উপস্থিতিতে সবংয়ে পালিত হল পুলিশ দিবস

সারা জেলা জুড়ে পালিত হল পুলিশ দিবস। সেইমতো পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার উদ্যোগে পুলিশ দিবস পালিত হল। সবং ব্লকের একাধিক স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি কুইজ কনটেস্ট প্রতিযোগিতা আয়োজন করা হয়। এদিন এই দিবস কে সামনে রেখে সবং থানার উদ্যোগে একাধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী তথা সবংয়ের বিধায়ক ডঃ মানস রঞ্জন ভূঁইয়া, সবংয়ের প্রাক্তন বিধায়িকা গীতা রানী ভূঁইয়া, সবং থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুব্রত বিশ্বাস, ডেবরা সিআই কৃষ্ণেন্দু হোতা সহ একাধিক আধিকারিকরা।
Read More
দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা এনআইএয়ের

দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা এনআইএয়ের

বড় পদক্ষেপ এনআইএয়ের। দুষ্কৃতী দাউদ ইব্রাহিমের নামে আর্থিক পুরষ্কার ঘোষণা করল কেন্দ্রের তদন্তকারী সংস্থা। দাউদের খোঁজ দিলে বা তাঁর সন্ধান দিলে মিলবে ২৫ লক্ষ টাকা নগদ পুরষ্কার জানিয়েছে এনআইএ। এর প্রেক্ষিতে বলাই যায় দাউদের মাথার দাম ২৫ লক্ষ টাকা ধার্য করা হয়েছে গোয়েন্দা সংস্থার তরফে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুম্বইতে দায়ের হওয়া এনআইয়ে দায়ের হওয়া একটি মামলার ভিত্তিতে এই মাথার দাম ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে দাউদ ঘনিষ্ঠ একাধিক দুষ্কৃতী ও জঙ্গির নামেও একইভাবে জারি করা হয়েছে আর্থিক পুরষ্কার। তালিকায় নাম রয়েছে ছোটা শাকিল, জাভেদ চিকনা, হাজি আনিস ও আব্দুল রাজ্জাক মেননের যিনি টাইগার মেননের সহযোগী। তাদের প্রত্যেকের নামে ২০…
Read More
বড় ভাঙ্গন! দল ছাড়ার হুশিয়ারি তৃণমূল সভাপতির!

বড় ভাঙ্গন! দল ছাড়ার হুশিয়ারি তৃণমূল সভাপতির!

ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর পর এবার শৈবাল গিরি। ফের বিস্ফোরক পশ্চিম মেদিনীপুরের আরেক তৃণমূল নেতা। শৈবাল গিরি দাঁতন -২ নং ব্লকের তৃণমূল সভাপতি এবং পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের ক্ষুদ্র শিল্প ও বিদ্যুৎ কর্মাধ্যক্ষ পদে রয়েছেন। কিছু দিন আগে মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। এর পর প্রকাশ্যে আসে একটি ভাইরাল অডিও ক্লিপ। সেখানে দু’জনের মধ্যে কথা হচ্ছে। এই অডিও ক্লিপে বিস্ফোরক দাবি করেছেন সদ্য অপসারিত তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা শৈবাল গিরি। ভাইরাল হওয়া অডিও ক্লিপে শৈবাল গিরি শুধু জেলা নেতৃত্ব নয়, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন। শৈবাল গিরি বলেন,…
Read More
রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী?

রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নবান্নে সাংবাদিক বৈঠক মমতা জানান, রাজনীতি এতো নোংরা হয়ে যাবে জানলে রাজনীতিতে আসতাম না। প্রতিহিংসা না প্রকাশ্যে হিংসা। আমি আগেই বলেছিলান সমাজসেবা করতে রাজনীতিতে এসেছিলাম। এক মুহূর্তে ছেড়ে দিতে পারেন মুখ্যমন্ত্রীর কুর্সি৷ কিন্তু সাধারণ মানুষের জন্য ওই চেয়ারে আছেন তিনি। এদিন মমতা আরও বলেন, তৃণমূলকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। তৃণমূল কংগ্রেস পরিবারটাকে কলঙ্কিত করার চেষ্টা করবেন না, তাহলে ছেড়ে কথা বলব না।
Read More
জলে ডুবে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের!

জলে ডুবে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের!

জলে ডুবে হোস্টেলে থাকা এক একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যুর মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সবং থানার অন্তর্গত দশগ্রাম এলাকায়। বুধবার সকালে দশগ্রাম হাইস্কুলে এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। মৃত ছাত্রের নাম সাগর গুছাইত, বয়স আনুমানিক ১৭ বছর। তাঁর বাড়ি বেলদা থানার অন্তর্গত রাধানগর এলাকায়৷ সাগর এই স্কুলের হোস্টেলে থাকতো৷ এদিন স্কুল শুরু হওয়ার আগে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয় তার। ঘটনার পরেই সবং থানার পুলিশ ওই ছাত্রের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে।
Read More
মন্ত্রিত্ব খোয়াতে পারেন শ্রীকান্ত!

মন্ত্রিত্ব খোয়াতে পারেন শ্রীকান্ত!

এবার মন্ত্রিত্ব হারাতে পারেন শালবনীর বিধায়ক শ্রীকান্ত মাহাতো। দিন কয়েক আগে দলের সাংসদ,বিধায়ক সহ দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে বিস্ফোরক ভিডিও ক্লিপ ভাইরাল হয়। যার জেরে শোকজ করা হয়েছিল শ্রীকান্ত মাহাতোকে। এবার রাজ্য সরকারের তরফে শ্রীকান্ত মাহাতোর এসকর্ট কার তুলে নেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে খবর। এই নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে, তাহলে এবার কি মন্ত্রীত্ব হারাতে পারেন শ্রীকান্ত মাহাতো? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে। উল্লেখ্য, রবিবার ভাইরাল হওয়া একটি ভিডিও ক্লিপে দলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন রাজ্যের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ক্রেতা সুরক্ষা প্রতিমন্ত্রী শ্রীকান্ত মাহাতোর মন্তব্যে তীব্র অস্বস্তিতে পড়েছিল রাজ্যের শাসক দল।সেই ভাইরাল হওয়া ভিডিও ক্লিপে দলীয় কর্মীদের নিয়ে…
Read More
কুণালের মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ!

কুণালের মামলায় শুভেন্দুকে হাজিরার নির্দেশ!

কুণাল ঘোষের করা মামলায় শুভেন্দু অধিকারীকে হাজিরার নির্দেশ আদালতের। জানা গিয়েছে,২২ সেপ্টেম্বর শুভেন্দুকে সশরীরে মেট্রোপলিটন কোর্টে হাজিরার  দিতে হবে। কিসের মামলা? জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেস মুখপাত্র কুণাল ঘোষকে একটি রাজনৈতিক সভা থেকে কুণাল ঘোষকে তেজ্যাপুত্র করেছিলেন তাঁর পিতা। এমনই আক্রমণ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই কারণে বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতে মামলা করেন কুনাল ঘোষ। সেই মামলার পরিপেক্ষিতে শুভেন্দু অধিকারীকে সশরীরে আদালতের তরফে হাজিরার নির্দেশ দেওয়া হয়। এদিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবী আর্জি জানিয়েছিলেন, যেন বিরোধী দলনেতাকে সশরীরে হাজিরা দিতে না হয়। কিন্তু সেই আর্জি খারিজ করে দেয় আদালত। এবার তাহলে গ্রেফতার হবেন রাজ্যের বিরোধী দলনেতা? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Read More
পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা মমতার

পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা মমতার

পুলিশ দিবসের আগে একাধিক বড় ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক ছিল। সেই বৈঠক থেকে মমতা ঘোষণা করেন,কনস্টেবলের চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বয়সসীমা বাড়িয়ে করা হল ৩০ বছর। এদিন মমতা জানিয়েছেন, প্রশিক্ষণ নিতে অনেক সময় চলে যায়৷ কোনও পুলিশকর্মী মারা গেলে, তাঁর পরিবারের কোনও সদস্য চাকরি পান। তাঁদের ক্ষেত্রে দৈহিক মাপজোক চাকরি পাওয়ার ক্ষেত্রে অন্তরায় হবে না বলে জানালেন মমতা৷ দৈহিক উচ্চতার নিরিখেই তাঁদের দায়িত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি পদোন্নতিতেও বাড়ল বয়সসীমা৷ বাড়ল পুলিশের গাড়িচালকদের বেতন৷ কলকাতা পুলিশের এসিপি-ডিসিপি ইউনিফর্ম অ্যালাউন্স ১৫ হাজার টাকা। ‘সমস্ত র‍্যাঙ্কের পুলিশ কর্মীদের ইউনিফর্ম অ্যালাউন্স দেওয়া হবে।
Read More
তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজারহাট শিবিরে নিয়ে কটাক্ষ করেন

তৃণমূল ছাত্র পরিষদের সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির রাজারহাট শিবিরে নিয়ে কটাক্ষ করেন

বিজেপির তিনদিনের প্রশিক্ষণ শিবির  রাজারহাটের বৈদিক ভিলেজে সোমবার থেকে শুরু হয়েছে। শিবিরের দুই প্রধান আলোচক হলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং এ রাজ্যের জন্য নিযুক্ত নয়া পর্যবেক্ষক সুনীল বনসল। বুথ ভিত্তিক সংগঠন আরও জোরদার করার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে এই শিবিরে। সাংসদ, বিধায়ক, রাজ্য ও জেলা পর্যায়ের বহু নেতা অংশ নিয়েছেন এই শিবিরে। এই শিবির  উপলক্ষে একটি পুস্তিকা বিলি করা হয়েছে সদস্যদের মধ্যে। বৈদিক ভিলেজের মতো ফাইভ স্টার রিসর্টে বিজেপির প্রশিক্ষণ শিবির নিয়ে দলের বিক্ষুব্ধ অংশ প্রশ্ন তুলেছে। তাকে সামনে রেখেই আলোচনা চলছে। তাদের অভিযোগ, প্রায় আড়াই কোটি টাকা খরচ করে এই বিপুল আয়োজনের কোনও অর্থ…
Read More
ডুরান্ডে আজ মরণ-বাঁচন ম্যাচ মোহনবাগানের

ডুরান্ডে আজ মরণ-বাঁচন ম্যাচ মোহনবাগানের

 সদ্য ডার্বি জিতেছেন। এমন মধুর জয়ের পর কোথায় খুশিতে উৎফুল্ল থাকবেন, তা নয় উলটে চিন্তায় ডুবে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। চিন্তার কারণ ডুরান্ড কাপের (Durand Cup) কোয়ার্টার ফাইনালে ওঠার সাপ লুডোর অঙ্ক। ডার্বি জিতে সাময়িক স্বস্তি এসেছে বটে, কিন্তু বুধবার ইন্ডিয়ান নেভির বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের (Mohun Bagan) কার্যত ‘ডু অর ডাই’ পরিস্থিতি। ডুরান্ডের শেষ আটে জায়গা পাকা করতে গেলে নেভির বিরুদ্ধে জিততেই হবে জনি কাউকোদের। শুধু তাই নয়, তাকিয়ে থাকতে হবে রাজস্থান ইউনাইটেডের পয়েন্ট নষ্টের দিকেও। এই জটিল অঙ্কের হিসেব নিকেশ ফেরান্দোর চিন্তা আরও বাড়িয়েছে নেভি ম্যাচে দলের আক্রমণভাগের মুখ হুগো বুমোসের না থাকা। কার্ড সমস্যায় খেলতে পারবেন না…
Read More