editor

10320 Posts
১৫০ জন হাই প্রোফাইল বন্দির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়! বিস্তারিত জানুন…

১৫০ জন হাই প্রোফাইল বন্দির সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়! বিস্তারিত জানুন…

আদালতের নির্দেশ মতো গতকাল রাতেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আসা হয় প্রেসিডেন্সি সংশোধনাগারে। জেল সূত্রে খবর, সেই ঘরে একটি মাত্র সেলিং ফ্যান রয়েছে। পার্থ চট্টোপাধ্যায়কে দুটি কম্বল দেওয়া হয়,সেই তিনি কম্বল মেঝেতে পেতে ঘুমিয়েছিলেন। জেল সূত্রে আরও জানা গেছে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে প্রেসিডেন্সির সংশোধনাগারে সেখানে রাখা হয়েছে, সেই ব্লকে রয়েছেন প্রায় ১৫০ জন হাইপ্রোফাইল বন্দি। গতকাল রাতে জেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে।
Read More
জেলে কেমন কাটল পার্থর প্রথম রাত?

জেলে কেমন কাটল পার্থর প্রথম রাত?

আপাতত প্রেসিডেন্সি জেলেই ঠিকানা পার্থ চট্টোপাধ্যায়ের। প্রথম শ্রেণীর বন্দীর মতো মর্যাদা নয় পার্থকে। সাধারণ বন্দির মতই থাকছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই জেল সূত্রে খবর। কেমন কাটল জেলে পার্থ চট্টোপাধ্যায়ের প্রথম রাত? জেল সূত্রে খবর, ২ নম্বর সেল ব্লকে রাখা হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। রাতে রুটি, ডাল- সবজি খেয়েছেন পার্থ। পাশাপাশি মিনারেল ওয়াটারও পেয়েছেন তিনি। পার্থ চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে দুটি কম্বল। সেগুলো পেতে মেঝেই শুয়েছেন পার্থ।সকালে চা - বিস্কুট দেওয়া হয় তাঁকে। উল্লেখ্য,গতকাল অর্থাৎ শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) ও অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) জেল হেফাজতের নির্দেশ দিল ব্যাঙ্কশাল কোর্ট। এ বার ১৪…
Read More
গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই

গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই

গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের অনুব্রত মণ্ডলকে তলব করল সিবিআই। আগামী সোমবার নিজাম প্যালেসে সকাল ১১টা নাগাদ তাঁকে ডেকে পাঠানো হল। আজ শুক্রবার সিবিআই সূত্রে এমনটাই জানা যাচ্ছে।জানা গিয়েছে, সম্প্রতি অনুব্রত-ঘনিষ্ঠদের বাড়ি থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তলব, সিবিআই সূত্রে খবর । এবার তিনি হাজিরা দেবেন কি না, তা আইনজীবীদের সঙ্গে তাঁর আলোচনার পরই জানা যাবে। তবে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, সোমবার এখনও অনেক দেরি। গত ১৯ মে ,জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রতকে। অ্যান্টি কোরাপশন ব্রাঞ্চ তাঁকে প্রায় সাড়ে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে। আরও হয়ত চলত জিজ্ঞাসাবাদ, কিন্তু তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাই সেখান থেকে সরাসরি চলে…
Read More
কলেজ,বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ,প্রতিবাদে বিক্ষোভ

কলেজ,বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নিয়োগে দুর্নীতির অভিযোগ,প্রতিবাদে বিক্ষোভ

এতদিন এসএসসি শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় উত্তাল রাজ্য রাজনীতি। পাশাপাশি শিক্ষা কর্মী নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবার কলেজ সার্ভিস কমিশন অর্থাৎ কলেজ,বিশ্ববিদ্যালয় - এ অধ্যাপক নিয়োগেও দুর্নীতির অভিযোগ। তারই প্রতিবাদে শুক্রবার কলেজ স্কোয়ারে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ২০১৮ সালে কলেজ সার্ভিস কমিশনে অধ্যাপক নিয়োগে দুর্নীতির তদন্ত চাইছেন। পাশাপাশি যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগের দাবি জানাচ্ছেন বিক্ষোভকারীরা। অর্থাৎ কলেজ সার্ভিস কমিশনে অধ্যাপক নিয়োগেও দুর্নীতির অভিযোগ উঠেছে। সরাসরি তারা বিক্ষোভ দেখাচ্ছেন কলেজ স্কোয়ারে। ইতিমধ্যে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। যেকোনো মুহূর্তে মিছিল করে ধর্না মঞ্চ পর্যন্ত যাবেন বলে হুঁশিয়ারি দিচ্ছেন।
Read More
অবশেষে মুখ খুললেন পার্থ! পর্দা ফাঁস করলেন অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের!

অবশেষে মুখ খুললেন পার্থ! পর্দা ফাঁস করলেন অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের!

অর্পিতা পার্থ দুজনকে মুখোমুখি বসিয়ে জেলা করেছিল ইডি আধিকারিকরা। সেখানেই যে রায় অর্পিতা মুখোপাধ্যায়ের সঙ্গে ঘনিষ্ঠতার কথা অস্বীকার করেছেন রাজ্যের প্রাক্তন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সূত্রের খবর, আপনি এঁকে চেনেন? জেরায় অর্পিতাকে দেখিয়ে পার্থকে জিজ্ঞেস করেছিল ইডির আধিকারিকরা। উত্তরের পার্থ চট্টোপাধ্যায় বলেন, না তেমন চিনি না,মাঝে মাঝে দেখেছি অনেকেই আসত। উনি কি আপনার ক্লোজ? অর্পিতাকে দেখিয়ে পার্থকে জিজ্ঞেস করে ইডি। উত্তরে পার্থ বলেন, না... নাকতলার পুজোতে দেখেছি। কার্যত অর্পিতা মুখোপাধ্যায়কে অস্বীকার করলেন পার্থ চট্টোপাধ্যায়।
Read More
মমতার মন্ত্রিসভায় নতুন দুই মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

মমতার মন্ত্রিসভায় নতুন দুই মন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর

রাজ্যের নতুন মন্ত্রীদের শপথ গ্রহনের দিনেই বিধানসভার বাইরে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তিনি এদিন বলেন, 'উদয়ন গুহ এবং পার্থ ভৌমিক,  এমন দুজনকে পূর্ণমন্ত্রী করেছে। এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত।' শুভেন্দু এদিন বলেন,' আপনারা জানেন যে,   শপথগ্রহণ অনুষ্ঠানে আগে ডাকতো না। সম্প্রতি ডাকা শুরু হয়েছে। মুখ্যসচিব কার্ড দিয়েছিলেন। আমি এজন্য ধন্যবাদ জানাবো। আমার যেতেও কোনও আপত্তি ছিল না। মন্ত্রিসভার তালিকাটা দেখছিলাম। তাতে  ভারতীয় জনতা পার্টি, বিশেষ করে সনাতনী হিন্দুদের উপরে ভোটের পরে বিজেপিকে ভোট দেওয়ার জন্য, যারা আক্রান্ত হয়েছিলেন, এমন দুজনকে পূর্ণমন্ত্রী করেছে।উদয়ন গুহ এবং পার্থ ভৌমিককে। এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযোগে অভিযুক্ত। এবং নির্দিষ্ট অভিযোগ আছে।…
Read More
চীনের কিন্ডারগার্ডেনে দুষ্কৃতী হামলা, মৃত ৩

চীনের কিন্ডারগার্ডেনে দুষ্কৃতী হামলা, মৃত ৩

চীনের কিন্ডারগার্ডেনে দুষ্কৃতী হামলা। ধারালো ছুরির আঘাতে মৃত্যু হয়েছে তিনজনের। আহত ছয়। দক্ষিণপূর্ব চীনের জিনাক্সি প্রদেশে এক কিন্ডারগার্ডেনে ঘটেছে ঘটনাটি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক ৪৮ বছরের ব্যক্তি মুখে মাস্ক ও মাথায় টুপি পড়ে এই হামলা চালিয়েছেন। মৃতদের মধ্যে ছোট শিশু রয়েছে বলে জানা গিয়েছে। পুলিস উদ্ধারকাজ শুরু করেছে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিসের তরফে খোঁজ চালানো হচ্ছে ওই দুষ্কৃতীর। যদিও পুলিসের তরফে ওই দুষ্কৃতীর বয়স কিছুই জানানো হয়নি। বিগত কিছু দশক আগে চীনে বন্দুকবাজরদের হানা দেখা দিত। যা প্রশাসন কিছুটা নিয়ন্ত্রণ করেছে। কিন্তু বিগত কিছু বছরে চীনে ধারালো ছুরি নিয়ে হামলার ঘটনা বেড়ে গিয়েছে। যা নিয়ন্ত্রণ করতে…
Read More
‘জয় হিন্দ বাহিনী’ গড়তে উদ্যোগী রাজ্য

‘জয় হিন্দ বাহিনী’ গড়তে উদ্যোগী রাজ্য

আর কিছুদিন পরেই স্বাধীনতা দিবস। তার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ‘জয় হিন্দ বাহিনী’ গড়ে তোলার উদ্যোগ নিল রাজ্য। এই সংক্রান্ত একটি নির্দেশিকাও জারি করা হয়েছে। প্রাথমিকভাবে চারটি— অর্থাৎ বারাকপুর ব্যাটালিয়ান, কলকাতা ব্যাটালিয়ান, জঙ্গলমহল ব্যাটালিয়ান এবং উত্তরবঙ্গ ব্যাটালিয়ান গড়ে তোলা হবে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে তৈরি হবে এই বাহিনী। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষপূর্তি উপলক্ষেই আজাদ হিন্দ ফৌজকে সম্মান জানাতে এই বাহিনী গড়ছে রাজ্য। এই উদ্যোগের জন্য মুখ্যসচিবকে মাথায় রেখে রাজ্যস্তরের ১৩ সদস্যের একটি কমিটিও গঠন করা হচ্ছে। প্রতিটি জেলাতেও একটি করে কমিটি থাকছে।    
Read More
বাড়ল মেয়াদ, ৫ অগাস্ট পর্যন্ত ED হেফাজত পার্থ-অর্পিতার,যা যা নির্দেশ আদালতের…

বাড়ল মেয়াদ, ৫ অগাস্ট পর্যন্ত ED হেফাজত পার্থ-অর্পিতার,যা যা নির্দেশ আদালতের…

আদালতের নির্দেশ ছিল ১০ দিনের হেফাজত, সেই মেয়াদ শেষ হয়েছে আজ। সকলের নজর ছিল, আজকের আদালতের রায়ের দিকে। হেফাজত বাড়বে পার্থ-অর্পিতার? বাড়লেও ক'দিনের? সেদিকেই তাকিয়ে ছিলেন সকলে। আজ স্বাস্থ্য পরীক্ষা করানোর পর আদালতে নিয়ে আসা হয় দু'জনকেই। বিকেল ৩ টার সময় আদালতে নিয়ে আসা হয় পার্থ চ্যাটার্জি এবং প্রাক্তন মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জিকে। আদালতে পার্থ চ্যাটার্জিকে আরও ৪ দিনের এবং অর্পিতা মুখার্জিকে আরও ৩ দিনের হেফাজতের আবেদন করা হয়েছিল ইডির তরফ থেকে। সেখানেই শুরু হয় দুই পক্ষের বাদানুবাদ। পার্থ চ্যাটার্জির আইনজীবীরা দাবি করেন, "পার্থর বাড়ি থেকে কিছু পাওয়া যায়নি। তাঁর কাছ থেকে কিছু না পাওয়া সত্ত্বেও তাঁকে জেরা করা হয়েছে।…
Read More
মমতার ডাক? মন্ত্রীত্ব পেতে তড়িঘড়ি কলকাতা উদ্দেশ্যে রওনা দিলেন উদয়ন গুহ!

মমতার ডাক? মন্ত্রীত্ব পেতে তড়িঘড়ি কলকাতা উদ্দেশ্যে রওনা দিলেন উদয়ন গুহ!

পার্থ -অর্পিতা কাণ্ডের মাঝেই মমতার মন্ত্রিসভায় বড়সড় রদবদল? সোমবার আনুষ্ঠানিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন সেকথা। এদিন মমতা বলেন,মন্ত্রিসভায় রদল করা হবে। চার - পাঁচ জনকে মন্ত্রী সভা থেকে সরানো হবে। তাঁদেরকে দলের কাজে লাগানো হবে। নতুন পাঁচ - ছয় জনকে নতুন করে মন্ত্রিত্বের দায়িত্ব দেওয়া হবে। বুধবার বিকেলে ৪ টের সময় নতুন নাম ঘোষণা করা হবে। এই পরিস্থিতিতে রাজনৈতিক মহলে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে। কাদেরকে সরানো হবে মন্ত্রিত্ব থেকে? নতুন কারা আসবেন মমতার মন্ত্রিসভায়? সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এদিকে রাজনৈতিক মহলের জল্পনা মন্ত্রীত্ব পদ পাচ্ছেন তৃণমূলের উদয়ন গুহ! সূত্রের খবর,সোমবার সকালে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বিধায়ক উদয়ন গুহ। তবে কি…
Read More
ফের সরানো হল পার্থকে, রাজ্য জেলাস্তরে ব্যাপক রদবদল ঘটাল তৃণমূল

ফের সরানো হল পার্থকে, রাজ্য জেলাস্তরে ব্যাপক রদবদল ঘটাল তৃণমূল

বছর ঘুরলেই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগেই একাধিক জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদে রদবদল। বদল তৃণমূলের জেলা চেয়ারম্যান পদেও। কোচবিহারে জেলা সভাপতি পদ থেকে সরানো হল পার্থপ্রতিম রায়কে। নতুন জেলা সভাপতি হলেন অভিজিৎ দে ভৌমিক। সূত্রের খবর, দলের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সতর্ক করে দেওয়ার পরেও চিত্র পাল্টায়নি কোচবিহারে। রাজ্যের শাসক দলের মধ্যে বিরোধ অব্যাহত রয়েছে।উল্লেখ্য, একুশের বিধানসভা নির্বাচনের পরে দলের জেলা সভাপতির পদ থেকে পার্থপ্রতিম রায়কে সরিয়ে গিরীন্দ্রনাথ বর্মণকে দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি উদয়ন গুহকে জেলা পার্টির চেয়ারম্যানও করা হয়ে। তবে এঘটনার ছ’মাস কাটতে না কাটতেই গত ৮ মার্চ আবারও গিরীন্দ্রনাথকে সরিয়ে পার্থপ্রতিমকে জেলা সভাপতি করা হয়। এদিকে উদয়নকে…
Read More
মৃত্যুর দিনে পরবাসে

মৃত্যুর দিনে পরবাসে

শরীর দ্বগ্ধ, পুরাণ জুড়ে, আদিমতার গান, ঈর্ষা কাতর, পরধর্মী, ললাটের অভিপ্রাণ । দূরারোগ্য প্রাচীর তোলে, হাওয়ায় ভাসে অলি, নতুন প্রাণের সহজ কথা, অবাধ হবে বলি স্নেহের পরশ তোমার ঠোঁটে, আসমানীর উড়োকথা যোগাযোগের আগুন নেভে হঠকারিতায় ব্যথা । নিষ্ক্রিয় দিন রঙিন কাগজ, অলিন্দের উপন্যাসে, জন্ম হবে তোমার কোলে, মৃত্যুর দিনে পরবাসে।
Read More
নুন

নুন

কিন্তু শক খেলাম ২০০২ সালে। দু মানুষ উঁচু আর তিন মানুষ চওড়া। কিলোমিটার হিসেবে লম্বায় প্রায় কলকাতা থেকে আগ্রা। পুরোটাই ঘন কাঁটাগাছের বেড়া। যে কাঁটাগাছের বেড়া তৈরি করতে ব্যয় হয়েছিল অনেক পরিশ্রম। ১৮৬৯ সালে শুধু দেড় হাজার টন কাঁটাগাছ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে গিয়ে এই বেড়া তৈরি করা হয়েছে । কয়েক হাজার সেপাই অতন্দ্র প্রহরায় রয়েছে যাতে এই কাঁটাগাছের বেড়া পেরিয়ে কেউ একশো গ্রাম লবণও এদিক থেকে ওদিকে না নিয়ে যেতে পারে। অবিশ্বাস্য মনে হচ্ছে তো? দাঁড়ান, দাঁড়ান! ব্রিটিশ শোষণের গল্প কি শেষ হওয়ার? ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং কলোনিয়াল ব্রিটিশ গভর্নমেন্টের  তৈরি এই গ্রেট হেজ অফ ইন্ডিয়া (great…
Read More
বিকর্ণ

বিকর্ণ

“ তোমার এতো বড় সাহস – আমার মেয়ের গায়ে হাত দাও? তোমাকে আমি জেলে ঢোকাব -এতো বড় আস্পর্ধা !!!!” “ বিশ্বাস করুন ,আপনার মেয়েকে আমি মারতে চাইনি – হঠাৎ করে রাগের মাথায় এক ঘা লাগিয়ে দিয়েছি।“ “জেলের ঘানি টানলে ঐ সব রাগ টাগ উধাও হয়ে যাবে – কত আশা করে আমার আদরের বড় মেয়ের সঙ্গে তোমার আমি বিয়ে দিয়েছিলাম….” “ বিশ্বাস করুন রাগ আমার এমনি আসেনি….. ঝগড়া হল আমার সঙ্গে, সেই রাগে মারতে লাগল আমার তিন বছরের বাচ্চা ছেলেটাকে- আপনার আদরের নাতিকে। মাথার ঠিক রাখা যায়?” “ বাচ্চার প্রতি দরদ শুধুই তোমার একার মনে হচ্ছে? ও কি বাচ্চার মা না?…
Read More