editor

10320 Posts
ফাঁদ

ফাঁদ

-গুড মর্নিং স্যার! -ও তুমি এসেছ তিতাস? শরীর কেমন আছে তোমার? -আগের থেকে বেটার। তবে উইকনেস পুরোপুরি কাটেনি এখনও। -উফ, এই কোভিড যা খেল দেখাচ্ছে! জানিনা আর কত প্রাণ কেড়ে নেবে এই মানুষ খেকো ভাইরাস? যাই হোক, খাওয়া দাওয়া ঠিক মতো করছ তো? -হ্যাঁ স্যার, করছি। আপনি তো জানেন স্যার আমার বাবা নেই। বাড়িতে শুধু মা আর ভাই। ওদের নিয়ে খুব চিন্তায় ছিলাম। তবে আমাদের বাড়িওয়ালা কাকু-কাকিমা এই কঠিন সময়ে ভীষণ সাহায্য করেছেন। হোম আইসলেশানে থাকার সময় বাজার-হাট সব ওঁরাই করে দিতেন। ভাগ্যিস আমি ছাড়া আর সবার টেস্ট রিপোর্ট নেগেটিভই ছিল। -ভাগ্য সত্যিই সহায় তোমাদের। নাহলে এই ছোঁয়াচে ভাইরাস, গোটা…
Read More
মিলবে দুটোমন

মিলবে দুটোমন

স্বতন্ত্রতা ভালোবাসায় থাকুক, বুকের তলে অন্ধ হবো আজ, বর্তমানটা তোমার সাথেই কাটুক,  ঝড়ের রাতে জাপটে ধরি, একটা পড়ুক বাজ। বার্ষিকী হোক তোমায় ছোঁয়ার দিন, ঠোঁট সরিয়ে প্রতিদ্বন্দ্বী আলো, ভুবনমোহিনী হাসির অন্তরালে , ফেরার সময় রাস্তা বদলালো। দৈনিক প্রেম , মরসুম জুড়ে থাকে,  আবেগের রোজ কত আবেদন, সহজ কথায় ভুলিয়ে দিতে পারি,  ভীড়ের শহর,  মিলবে দুটোমন।।
Read More
পুত্র যদি হয় বিরোধী দলনেতা, পিতা হবেন রাজ্যপাল! মোক্ষম চাল বিজেপির

পুত্র যদি হয় বিরোধী দলনেতা, পিতা হবেন রাজ্যপাল! মোক্ষম চাল বিজেপির

উপরাষ্ট্রপতি পদে বিজেপির চমক। এনডিএর প্রার্থী হিসেবে জগদীপ ধনখড়ের করে নাম ঘোষণা করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা। শনিবার বিজেপির সংসদীয় দলের বৈঠকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের নামে সিলমোহর পড়েছে। আর তাতেই পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল কে হবেন ? সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর, পশ্চিমবঙ্গের পরবর্তী রাজ্যপাল হতে পারেন শিশির অধিকারী। কারন হিসেবে রাজনৈতিক মহল মনে করছে, শিশির অধিকারী দীর্ঘদিন ধরে সাংসদ পদে রয়েছেন। সেই পরিস্থিতিতে তাঁর অনেক অভিজ্ঞতাও রয়েছে সংসদীয় রাজনীতিতে। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে শিশির অধিকারীর। বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক কোনো কর্মসূচিতে তাঁকে দেখা যায়নি। তবে একাধিক বার রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি…
Read More
চাকরি দেবার নামে পুলিশ হাতে গ্রেফতার ৩ পুলিশকর্মী?

চাকরি দেবার নামে পুলিশ হাতে গ্রেফতার ৩ পুলিশকর্মী?

শিলিগুড়ি:- পুলিশে চাকরি দেওয়া নাম করে প্রতারণা ঘটনায় শিলিগুড়ির বাঘাযতীন কলোনী থেকে গ্রেফতার ৩। ধৃত তিনজন হলো লক্ষণ চৌধুরী, বিশু দাস এবং চন্দ্রা দাস। শনিবার সকালে শিলিগুড়ি প্রধাননগর থানায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানিয়েছেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট কুয়ার ভূষণ সিং।   পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল শিলিগুড়ির বাঘাযতীন কলোনী এলাকায় পুলিশের পোশাক পড়ে প্রশিক্ষণ নিচ্ছিল বেশ কিছু যুবক যুবতী। পুলিশের কাছে খবর আসায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে এলে সেখান থেকে তারা জানতে পারে পুলিশে চাকরি দেওয়ার জন্য বালুরঘাটের একটি চক্রকে তারা টাকা দিয়েছিল সেই টাকার ভিত্তিতেই আজ তাদের সেখানে ট্রেনিং দেওয়া হচ্ছে। এরপরই পুলিশ সমস্ত বিষয়ে…
Read More
অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে উদ্ধার হেরোইন তৈরীর উপকরণ সহ লক্ষাধিক টাকা

অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে উদ্ধার হেরোইন তৈরীর উপকরণ সহ লক্ষাধিক টাকা

অবসরপ্রাপ্ত নৌসেনা কর্মীর বাড়িতে হেরোইন! উদ্ধার হেরোইন তৈরীর উপকরণ সহ কয়েক লক্ষ টাকা। কাটোয়া থানার রাজুয়া গ্রামের ঘটনা। রাজ্য পুলিশের বিশেষ দল STF এবং কাটোয়া পুলিশের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে প্রাক্তন নৌসেনার কর্মী গোলাম মোর্শেদ - এর বাড়ি থেকে কয়েক কেজি হেরোইন তৈরীর সরঞ্জাম ,উপকরণ এবং এক লাখ টাকা উদ্ধার হয়। এই ঘটনায় পুলিশ ৪জনকে আটক করে বলে সূত্রের খবর। ওই চারজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে, নদিয়া থেকে গোপন সূত্রে খবর পায় পুলিশ। সেই মতো অভিযান শুরু করে তারা।
Read More
রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের!

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক মুখ্যসচিবের!

রাজ্যে করোনা পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকের ডাক দিলেন মুখ্যসচিব। আজ,শনিবার বিকেল ৫টা নাগাদ মুখ্যসচিবের নেতৃত্বে বৈঠক হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে। বৈঠকে উপস্থিত থাকবেন, রাজ্যের প্রতিটি জেলার জেলাশাসক, স্বাস্থ্য আধিকারিক, পুলিশ সুপার। মূলত, রাজ্যের করোনা পরিস্থিতি এবং বুস্টার ডোজ নিয়ে বৈঠক হবে বলে সূত্রের খবর। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে রাজ্য করোনা সংক্রমণ তিন হাজারের গণ্ডি পেরিয়ে গেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজ মূলত জেলার আধিকারিকদের কিছু নির্দেশিকা দিতে পারেন মুখ্য সচিব। সেই রকমটাই মনে করছে প্রশাসনিক মহল।
Read More
দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের প্ল্যান্টে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ

দুর্গাপুরের ইন্ডিয়ান অয়েলের প্ল্যান্টে উদ্ধার শ্রমিকের ঝুলন্ত মৃতদেহ

দুর্গাপুরের ইন্ডিয়ান ওয়েল বটলিং প্লান্টে এক শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। গতকাল, শুক্রবার রাতে এই ঘটনা ঘটেছে বলে খবর। জানা গিয়েছে, মৃতের নাম কাঞ্চন রায় (৫৮)। তিনি শ্যামপুরের বাসিন্দা। গতকাল, জেনারেল শিফটে কাজে এসেছিলেন হ্যান্ডলিং ডিপার্টমেন্টের সুপারভাইজার পদে নিযুক্ত ওই শ্রমিক। ছুটির পরেও বাড়ি না ফেরায় পরিবার খোঁজ শুরু করে। পরিবার তরফে কারখানায় খবর দিলে খোঁজাখুঁজি শুরু করে প্ল্যান্ট কর্তৃপক্ষ। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর শৌচালয় থেকে কাঞ্চন রায়ের ঝুলন্ত দেহ দেখতে পাওয়া যায়। খবর দেওয়া হয় কোকওভেন থানার। পুলিস এসে দেহটি উদ্ধার করে।
Read More
২১ জুলাই শহিদ সমাবেশ বাতিল তৃণমূলের? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

২১ জুলাই শহিদ সমাবেশ বাতিল তৃণমূলের? জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে

করোনা ভাইরাসের জেরে টানা দুই বছর ধর্মতলায় শহিদ সমাবেশ হয়নি তৃণমূলের। করোনা প্রভাব কাটেনি এখনও। রাজ্যে প্রায় প্রতিদিন বাড়ছে করোনা গ্রাফ। তার মধ্যেই ধর্মতলায় সমাবেশ করবে তৃণমূল। এই প্রেক্ষাপটে জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে। জানা গিয়েছে, একুশে জুলাই সমাবেশ ভার্চুয়ালি করার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলার দায়ের করেছেন এক চিকিৎসক। তাঁর বক্তব্য, যেভাবে রাজ্যে করোনা হু হু করে বাড়ছে তাতে এই জনসমাবেশ ভার্চুয়ালি করাই ভালো। যদি তা একান্তই না সম্ভব হয়, সে ক্ষেত্রে কোভিদ বিধি মেনে সমাবেশ করার আবেদন জানান তিনি। আগামী মঙ্গলবার প্রধান বিচারপতির এজলাসে এই মামলার শুনানি হবে বলে সূত্রের খবর। তাহলে কি একুশে জুলাই সমাবেশ হচ্ছে না…
Read More
সোমবার থেকে সকালে স্কুল? শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

সোমবার থেকে সকালে স্কুল? শিক্ষামন্ত্রীকে চিঠি বিজেপি বিধায়কের

কাঠফাটা গরম উত্তরবঙ্গের একাধিক জেলায়। এমন কি গরমে মৃত্যুর খবর পর্যন্ত আসছে। সকাল ১০টা পর স্কুল যেতে নাজেহাল অবস্থা হচ্ছে শিশুদের। তাই উত্তরবঙ্গের জেলাগুলিতে বেলার পরিবর্তে যেন সকালে স্কুল করানো হয়, সেই মর্মে এবার রাজ্যের শিক্ষা মন্ত্রীকে চিঠি লিখলেন শিলিগুড়ির বিজেপি বিধায়ক শংকর ঘোষ। জানা গিয়েছে, আপাতত এক সপ্তাহ সকালে ক্লাস করার আর্জি জানিয়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এখন দেখার বিষয় বিজেপি বিধায়কের আর্জি কতটা কার্যকর হয়। সেই দিকে তাকিয়ে আছে শিক্ষা মহল।
Read More
একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি

তৃণমূলের একুশে জুলাইয়ের পাল্টা কর্মসূচি পালনের উদ্যোগ নিল বিজেপি। বিজেপি সূত্রে খবর, একুশে জুলাই ‘উলুবেড়িয়া চলো’ ডাক দেওয়া হয়েছে। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির এই কর্মসূচি সংক্রান্ত পোস্টারে লেখা হয়েছে, 'দলীয় কার্যালয় ভাঙচুর ও সনাতনীদের উপর অত্যাচারের প্রতিবাদে উলুবেড়িয়া চলো'। বিজেপির এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, ৫টি জায়গায় কর্মসূচি পালনের জন্য পুলিশের অনুমতি চায় তারা। কিন্তু এরপরেও মাঠ কর্তৃপক্ষকে ভয় দেখানো হয়। এরপরই তারা বিজেপির আবেদন বাতিল করে। তাই একুশে জুলাই 'উলুবেড়িয়া চলো' কর্মসূচি পালনের জন্য আদালতের দ্বারস্থ হয়েছে গেরুয়া শিবির। মঙ্গলবার হতে পারে সেই মামলার শুনানি।
Read More
বানরহাটে উদ্ধার ২০ কেজি কচ্ছপের মাংস

বানরহাটে উদ্ধার ২০ কেজি কচ্ছপের মাংস

বনদপ্তর উদ্ধার করল কুড়ি কিলো কচ্ছপের মাংস। আজ, শনিবার সাতসকালে গোপন সূত্রে খবর পেয়ে বানরহাট ব্লকের নাথুয়াহাট পুরাতন বাজার এলাকায় হানা দিয়ে প্রায় ২০ কিলো কচ্ছপের মাংস উদ্ধার করে বন দপ্তর। বনদপ্তরের নাথুয়া রেঞ্জের আধিকারিকরা এই অভিয়ান চালান। তবে মাংস পেলেও পালিয়ে যায় মাংসের বিক্রেতা দুই যুবক। তাদের খোজ চালানো হচ্ছে। ওই দুই যুবকের বিরুদ্ধে বন্যপ্রাণ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে বনদপ্তরের তরফে। কচ্ছপ গুলি ডায়ানা ও মূর্তির জঙ্গল লাগোয়া নদী থেকে ধরে আনা হয়েছিল বলে অনুমান বনদপ্তরের। সেগুলির মাংস চড়া দামে বিক্রি করার চেষ্টা চালানো হচ্ছিল।
Read More
বড় ধাক্কা শুভেন্দুর! তৃণমূলে সক্রিয় দিব্যেন্দু? মুখ খুললেন

বড় ধাক্কা শুভেন্দুর! তৃণমূলে সক্রিয় দিব্যেন্দু? মুখ খুললেন

রাষ্ট্রপতি পদপ্রার্থী যশবন্ত সিনহাকে ভোট দেওয়ার কথা ঘোষণা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী। দিব্যেন্দু অধিকারী জানিয়েছেন, তৃণমূল বলেনি কলকাতা এসে ভোট দিতে, তাই দিল্লিতে গিয়েই ভোট দেব। দিব্যেন্দুর এই ঘোষণায় নতুন করে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। এদিকে দিব্যেন্দু অধিকারীর এই মন্তব্যের পর পাল্টা তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেন,‘যদি তৃণমূলকেই দিব্যেন্দু সমর্থন করেন তাহলে কাঁথিতে তৃণমূলের সবাই আসুন।’ উল্লেখ্য, দিব্যেন্দু অধিকারী খাতা কলমে তৃণমূলে থাকলেও তাঁর সঙ্গে দূরত্ব বেড়েছে দলের। দীর্ঘদিন ধরে তৃণমূলের কোনো সভায় তাকে দেখা যায়নি। তবে কি নতুন করে আবার তৃণমূলের সক্রিয় হবেন শুভেন্দুর ভাই দিব্যেন্দু? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
Read More
তৃণমলের শহিদ দিবসে বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

তৃণমলের শহিদ দিবসে বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া

গত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে ১৮ টি আসন বিজেপির দখলে গিয়েছিল। এবার তাদের টার্গেট আরও বেশি। লোকসভা ভোটকে এখনও ২ বছর বাকি। তার আগেই লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছে কেন্দ্রের শাসকদল। তাই বাংলায় আসছেন জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। কংগ্রেস থেকে বিজেপিতে আসা জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া এখন কেন্দ্রীয় মন্ত্রীও। এখন বিজেপির একমাত্র ভরসার নাম জ্যোতিরাদিত্য সিদ্ধিয়া। তাই বাংলায় তাকে পাঠাচ্ছে বিজেপি। বিজেপি সূত্রে খবর, আগামী ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসের দিনে কলকাতায় আসছেন কেন্দ্রীয় এই মন্ত্রী। জ্যোতিরাদিত্য সিদ্ধিয়াকে দমদম কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
Read More
ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি

ভরসন্ধ্যাবেলা জগদ্দলে চলল গুলি। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম মহম্মদ টিঙ্কু। ঘটনাটি ঘটে এখানকার রুস্তম কুন্ডি এলাকায়। ঘোষপাড়া রোডের উপর একটি চায়ের দোকানে প্রথমে ওই যুবকের সঙ্গে তর্কাতর্কি শুরু হয়। এরপর হঠাৎই গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতী। গুলিবিদ্ধ অবস্থায় মহম্মদ টিঙ্কুকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থলে গিয়েছে পুলিস। ঠিক কী কারণে খুন তা এখনও পরিষ্কার নয়। তদন্ত শুরু হয়েছে।
Read More