sonali

404 Posts
টলিউডে কাজ করবেন বলি-সুন্দরী মৌনি

টলিউডে কাজ করবেন বলি-সুন্দরী মৌনি

বাংলার কোচবিহারের মেয়ে মৌনি রায় বলিউডে গিয়ে নিজের নাম করেছেন তা অনেক বাঙালির কাছেই বেশ গর্বের বিষয়। যদিও হিন্দিতেই কাজ করেছেন তিনি। সম্প্রতি রণবীর কাপুর-আলিয়া ভাটের সঙ্গে ব্রহ্মাস্ত্র ছবিতেও তাঁকে দেখা গিয়েছে, প্রশংসিত হয়েছে তাঁর কাজও। এবার কাজ করার পালা টলিউডেও।খবর রয়েছে ‘ডান্স বাংলা ডান্স’-এর পরের সিজনে বিচারকের আসনে বসবেন মৌনি। মানে গোটা সিজনটা তাঁর দেখা পাবে দর্শক। এটা নিঃসন্দেহেই বড় পাওনা। এমনিতেই এই ডান্স রিয়েলিটি শো বেশ হিট। এবার মৌনি আসায় সম্ভবত TRP আরও বাড়বে।সম্প্রতি কাজ শেষ করেছেন ডিআইডি লিটল মাস্টারে। এবার বাংলায় নিজের জাদু দেখানোর পালা। মৌনি এক সংবাদমাধ্যমকে এই প্রসঙ্গে জানালেন, ‘আমি সবসময় কলকাতায় কাজ করতে চেয়েছি।…
Read More
অস্কারের মনোনয়ন পেতে মরিয়া রাজামৌলি

অস্কারের মনোনয়ন পেতে মরিয়া রাজামৌলি

‘আরআরআর’ ছবিটি একটার পর একটা রেকর্ড ভেঙেছে। বিশ্বজুড়ে দুর্দান্ত ব্যবসা করেছে। এখন এই ছবি অস্কারের মনোয়ন পাওয়ার লড়াইয়ে শামিল হয়েছে। এসএস রাজামৌলি কিছুই করতে বাকি রাখতে চাইছেন না যাতে তাঁর ছবিটি অস্কারের জন্য মনোনীত হয়। ভারত সরকারের তরফে পান নলিনের গুজরাটি ছবি 'ছেল্লো শো'টিকে ভারতের তরফে অস্কারের জন্য মনোনীত করা হয়েছে। তবে রাজামৌলি এবং তাঁর দল আরআরআর ছবিটিকে স্বাধীনভাবে অস্কারে জায়গা করে নেওয়ার চেষ্টা করছেন। আশা করা হচ্ছে এসএস রাজামৌলির এই চেষ্টা সফল হবে। কান্তারা ছবির পাঁচ গুণ বেশি টাকা!একটি ছবিকে স্বাধীনভাবে অস্কারের জন্য মনোনীত করাটা যে মোটেই সহজ বিষয় নয় সে কথা সকলেরই জানা। এটার জন্য একটানা এবং ব্যাপক…
Read More
আমির খানের মেয়ে ইরা খানের বাগদান পর্ব সম্পূর্ণ হল প্রেমিক নুপূর শিখরের সঙ্গে

আমির খানের মেয়ে ইরা খানের বাগদান পর্ব সম্পূর্ণ হল প্রেমিক নুপূর শিখরের সঙ্গে

দীর্ঘ দিনের প্রেমিক নুপূর শিখরের সঙ্গে গত ১৮ নভেম্বর বাগদান পর্ব সারেন ইরা খান। মেয়ের বাগদানের অনুষ্ঠানে শেরওয়ানি পরে ধরা দেন বলিউডের মিস্টার পারফেক্টশনিস্ট আমির খান। সম্প্রতি বাগদান অনুষ্ঠান থেকে বেশ কিছু নতুন ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন নুপুর শিখরে। ছবিতে দম্পতিকে নাচতে, হাসতে এবং আবেগপ্রবণ হয়ে উঠতে দেখা গিয়েছে। আমির এবং তাঁর প্রথম স্ত্রী রীনা দত্তের দ্বিতীয় সন্তান ইরা খান। বলিউডের তথাকথিক নায়িকা নন তিনি। তবুও নেটমাধ্যমে ইরার উপস্থিতি প্রতি বারই সাড়া ফেলে দেয়। বাবা বলিউডের সুপারস্টার হওয়ার সুবাদে তাঁর পরিচিতি বেড়েছে। প্রেমিক নূপুর শিখরের হাত থেকে গত ২২ সেপ্টেম্বর আংটি পরেছিলেন আমির কন্যা। এরপর নভেম্বর অনুষ্ঠান করে বাগদান…
Read More
১৩ তম বিবাহবার্ষিকীতে একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করলেন শিল্পা

১৩ তম বিবাহবার্ষিকীতে একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করলেন শিল্পা

একসঙ্গে ১৩ বছর কাটিয়ে ফেললেন অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা। ২২ নভেম্বর তাঁদের ১৩ তম বিবাহবার্ষিকী। একটি কোলাজ করা ভিডিয়ো পোস্ট করলেন শিল্পা এই বিশেষ দিনে নেটমাধ্যমের পাতায়। এ দিন স্বামী রাজের সঙ্গে কোলাজ করা ভিডিয়ো শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘১৩ বছর হয়ে গেল ‘কুকি’। ধন্যবাদ এই সফরে আমার সঙ্গে থাকার জন্য। আমি, তুমি ও আমরা— এতটুকুই দরকার জীবনে। বিবাহবার্ষিকীর অনেক শুভেচ্ছা তোমাকে।’ শিল্পার বোন শমিতা শেট্টি, নীলম কোঠারি, সোফি চৌধুরী এবং সঞ্জয় কাপুর মন্তব্য বিভাগে এই দম্পতিকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন।
Read More
রাজকুমার রাও বাংলা ছবি করতে ইচ্ছা প্রকাশ করেছে

রাজকুমার রাও বাংলা ছবি করতে ইচ্ছা প্রকাশ করেছে

বাংলায় সিনেমা করতে চান রাজকুমার, সে সময় তাঁর পাশে বসে বাঙালিনী স্ত্রী পত্রলেখাও। আর রাজকুমারের নজরে বর্তমান বাংলার অন্যরকম নায়ক ঋত্বিক চক্রবর্তী! আসলে রাজকুমার রাও সরাসরি বলেছেন আদিত্য বিক্রম সেনগুপ্তের সঙ্গে কাজ করতে চান তিনি। সম্প্রতি ব্লেন্ডার্স প্রাইড গ্লাসওয়্যার ফ্যাশন ট্যুর-এ যোগ দিতে কলকাতায় এসেছিলেন সস্ত্রীক রাজকুমার। সেখানেই তিনি উল্লেখ করেন আদিত্য বিক্রমের ছবি ‘আসা যাওয়ার মাঝে’-র কথা। ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসা পেয়েছিল ঋত্বিক চক্রবর্তী এবং বাসবদত্তা চট্টোপাধ্যায় অভিনীত এই ছবি। জাতীয় পুরষ্কার প্রাপ্ত অভিনেতা রাজকুমার অকপটে স্বীকার করেন ‘আসা যাওয়ার মাঝে’ ছবিটি তাঁকে মুগ্ধ করেছে। মুগ্ধ করেছেন আদিত্য বিক্রমও। রাজকুমার বলেন, ‘‘পরিচালকের সঙ্গে আমার পরিচয় আছে, আমরা বন্ধু। আশা…
Read More
বোন ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ায় তাঁর দিদির আবেগ ঘন পোস্ট

বোন ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ায় তাঁর দিদির আবেগ ঘন পোস্ট

বোন ঐন্দ্রিলা শর্মা চলে যাওয়ার পর নেটমাধ্যমের পাতায় লিখলেন দিদি ঐশ্বর্য শর্মা। ‘আমার ছোট্ট বুনু … এইভাবেই সারাজীবন দু'জন দু'জনের হাত ধরে বেঁচে ছিলাম আছি এবং থাকবো..।’ দুই বোনের খুব ছোটবেলার একটি ছবি পোস্ট করেছেন ঐশ্বর্য। পুরনো সেই ছবিতে ছোট্ট ঐন্দ্রিলার হাত ধরে দাঁড়িয়ে তাঁর দিদি। দুই বোনের মধ্যে যে ভারী মিল ছিল। ঐন্দ্রিলা আর নেই। টানা ২০ দিনের লড়াই শেষ। হাওড়ার বেসরকারি হাসপাতালের তরফে খবর রবিবার বেলা ১২টা বেজে ৫৯ মিনিটে মৃত্যু হয় তাঁর। শেষকৃত্য সম্পন্ন হয় দক্ষিণ কলকাতার কেওড়াতলা মহাশ্মশানে। কপালে চন্দনের ফোঁটা, পায়ে চুম্বন এঁকে চোখের জলে তাঁকে বিদায় জানিয়েছে প্রেমিক সব্যসাচী চৌধুরী। প্রতি মুহূর্তে তাঁকে হারানোর…
Read More
৮০০ কোটির পতৌদি প্যালেস সইফ আলি খানের

৮০০ কোটির পতৌদি প্যালেস সইফ আলি খানের

সইফ আলি খানের পতৌদি প্যালেস বরাবরই উৎসাহ ভক্তদের মধ্যে। এবার সকলের শখ নিজেই পূরণ করলেন ছোটে নবাব। নিজেই দেখালেন প্যালের আনাচ-কানাচ। মার্কেট রিপোর্ট বলছে পতৌদি প্যালেসের বাজারমূল্য বর্তমানে এই মুহূর্তে বাজার দাম ৮০০ কোটি টাকা। এখানে রয়েছে ১৫০টির মতো ঘর। চোখ ধাঁধানো ফাউন্টেন থেকে সুইমিং পুল, কাঠের দামি দামি আসবাব-- কী নেই এখানে। সাদা মার্বেলে তৈরি প্রাসাদটির চারিদিকে ঘন সবুজের ছোঁযা।গাছ-গাছালিতে ঘেরা এক শান্তির নিবাস। যেখানে গিয়ে সময় পেলেই থাকেন সইফ-করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে। আসেন সোহা-সাবারা।  সামনেই রয়েছে এই বড় সুইমিং পুলটা। যে কোনও ফাইভ স্টার হোটেলের থেকেও বেশি সাজানো-গোছানো। বাড়ির অন্দরমহলে ঢোকার রাস্তাটা সব পুরনো ছবিতে সাজানো। পরিবারের আভিজাত্য যেন…
Read More
অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা

অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে প্রতারণার মামলা

অনুষ্ঠানে আসার কথা দিয়েছেন, পারিশ্রমিকও নিয়েছেন। কিন্তু তার পরেও তিনি অনুষ্ঠানে যাননি অভিনেত্রী সানি লিওন । এই অভিযোগে অভিনেত্রী সানি লিওনের বিরুদ্ধে কেরল হাই কোর্টে দায়ের হওয়া প্রতারণা মামলায় স্থগিতাদেশ দিল কেরল হাই কোর্ট। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া প্রতারণা মামলা খারিজের জন্য হাই কোর্টে আবেদন করেছিলেন সানি। বুধবার সানি, তাঁর স্বামী ড্যানিয়েল ওয়েবার এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় স্থগিতাদেশ দেন হাই কোর্টের বিচারপতি জিয়াদ রহমান। আদালত জানায় পরবর্তী শুনানি পর্যন্ত সানির বিরুদ্ধে কোনও রকম কঠিন পদক্ষেপ করা যাবে না।কেরলের একটি অনুষ্ঠানের ব্যবস্থাপক সানি ও তাঁর স্বামী এবং অফিসের এক কর্মীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন। তাঁর অভিযোগ, একটি…
Read More
বুধবার সকাল থেকে আরও সঙ্কটজনক অবস্থায় ঐন্দ্রিলা শর্মা

বুধবার সকাল থেকে আরও সঙ্কটজনক অবস্থায় ঐন্দ্রিলা শর্মা

স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগে আক্রান্ত ঐন্দ্রিলা শর্মা। পরপর দুবার ক্যানসারকে জয় করেছেন। চলতি মাসের শুরুতেই ব্রেন স্ট্রোক হয়। সেই থেকে ভর্তি হাসপাতালে।বুধবার সকালে খবর এল আরও সঙ্কটজনক অবস্থা ঐন্দ্রিলা শর্মার। স্ট্রোকের পর এ বার হৃদ্‌রোগে আক্রান্ত তিনি। পরপর অ্যাটাক আসে। আপাতত রাখা হয়েছে ‘সিপিআর’ সাপোর্টে। মঙ্গলবার হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, নতুন করে ঐন্দ্রিলার মস্তিষ্কে রক্ত জমাট বেঁধেছে। আগের মতোই অসাড় দেহ, রক্তচাপ ওঠানামা করছে মারাত্মক। পরিস্থিতি বিগড়ানোয় বাড়ানো হয়েছে ভেন্টিলেশন সাপোর্টের মাত্রা। স্ক্যানের রিপোর্টে দেখা গিয়েছে ব্রেনের যেদিকে সার্জারি হয়েছিল, তার উল্টো দিকে ছোট ছোট ব্লাড ক্লট হয়েছে। সেগুলো এতটাই ছোট যে অপারেশন করা সম্ভবপর নয়, ওষুধের মাধ্যমে…
Read More
এই প্রথম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজন্তা সার্কাস কোচবিহারের রাস মেলায়

এই প্রথম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজন্তা সার্কাস কোচবিহারের রাস মেলায়

মেলা অথচ সার্কাসে বিভিন্ন রকমের খেলা থাকবে না ? সার্কাস এবং নাগরদোলা ছাড়া কোনো মেলাকেই মেলা বলে মনে হয় না। আর কথা যখন হচ্ছে উত্তর-পূর্ব ভারতের ঐতিহ্যবাহী রাসমেলার তখন তো কোন কথাই নেই।কোচবিহারের প্রাচীন এই মেলা এ বছর ২১০ তম বছরে পা দিলো। কোচবিহারবাসী তথা আশপাশের জেলার সমস্ত মানুষ মুখিয়ে থাকে এই রাস মেলার জন্য। সকল কোচবিহার বাসীর আবেগ জড়িয়ে রয়েছে এই মেলার সঙ্গে। জীবজন্তুদের সার্কাসে না খেলানোর আইন তৈরি হওয়ার পর কিছুবছর দুই একবার কোচবিহারের রাস মেলায় সার্কাসের দেখা পাওয়া যায়নি। তারপর কিছু কিছু ছোট সার্কাস এসেছিল। কিন্তু এই প্রথম পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় অজন্তা সার্কাস কোচবিহারের মেলায় এসেছে। বর্তমান…
Read More
“জুম্বা ও যোগা” শিবিরের মধ‍্য দিয়ে বিশ্ব “ডাইবেটিস ডে” উদযাপন

“জুম্বা ও যোগা” শিবিরের মধ‍্য দিয়ে বিশ্ব “ডাইবেটিস ডে” উদযাপন

বিশ্ব "ডাইবেটিস ডে" তে লাইন্স ক্লাবের অঙ্গীকার সুস্থ থাকুন ও আপনজনকে সুস্থ রাখুন, এক দিনের "জুম্বা ও যোগা" শিবিরের মধ‍্য দিয়ে এই বার্তা জনসাধারণের উদ্দেশ্য ছড়িয়ে দিতে চান বলে জানান লাইন্স জি এস হোরা।বিশ্ব ডাইবেটিস ডের সকালটি ছিল অন‍্য মেজাজে। আজকের এই দিনটিকে প্রতিটি মানুষের মধ‍্যে ছড়িয়ে দিতে হিন্দি হাই স্কুল মাঠে লাইন্স ক্লাব ইন্টান‍্যাশনাল 322F এর পক্ষ থেকে এক দিনের বিগেষ্ট জাম্ব ও যোগা শিবির অনুষ্ঠিত করা হয়।আজকের এই বিশেষ দিনটির সকালে হিন্দি হাইস্কুলের মাঠটি অন‍্য মেজাজে ছিলো।লাইন্স জি এস হোরার বক্তব্য গোটা বিশ্বে যেভাবে ডাইবেটিস রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তাতে সুস্থ থাকতে হলে যোগা করা খুব প্রয়োজন। আজকের…
Read More
শিশিরই জানান দিচ্ছে শীত আসছে,ঠান্ডার আমেজ জেলা জুড়েই

শিশিরই জানান দিচ্ছে শীত আসছে,ঠান্ডার আমেজ জেলা জুড়েই

শিশিরই জানান দিচ্ছে শীত আসছে। ঠান্ডার আমেজ জেলা জুড়েই। সাত সকালে ঘাসের উপরে শিশির ভেজা মনোরম দৃশ্য। সোমবার সকাল থেকে জলপাইগুড়ি তে শীতের আমেজ। শীতের পোশাকে রাস্তায় মানুষজন। পারদ ধীরে ধীরে নামতে শুরু করেছে জলপাইগুড়ি তে। এই মনোরম আবহাওয়া কুয়াশায় ঘেরা জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গয়াঝাড় চা বাগানে এদিন সাত সকালে দেখা মিললো ময়ূরের। খুশি চা বাগানের শ্রমিক থেকে চা বাগান কর্তৃপক্ষ।
Read More
কয়েকটি দামী ঘড়ির কারণে অভিনেতা শাহরুখ খানকে বিমান বন্দরে আটক

কয়েকটি দামী ঘড়ির কারণে অভিনেতা শাহরুখ খানকে বিমান বন্দরে আটক

অভিনেতা শাহরুখ খানকে গতকাল রাতে মুম্বই বিমানবন্দরে আটক করা হয়। কয়েকটি দামী ঘড়ির কারণে তাঁকে আটকেছিল শুল্ক বিভাগ। বিমান বন্দর থেকে বের হাওয়ার আগে শাহরুখকে ৬.৮৩ লাখ টাকা শুল্ক দিতে হয়েছে । বলিউড তারকা শারজাতে একটি ইভেন্টে যোগ দিতে গিয়েছিলেন।শুক্রবার রাতে ফিরে আসেন ব্যক্তিগত বিমানে। মুম্বই বিমানবন্দরের টার্মিনাল ৩-তে তাঁর বিমান নামে।জানা গিয়েছে শাহরুখ ও তাঁর সঙ্গে থাকা লোকজনের ব্যাগেজে ওই দামী ঘড়িগুলি পাওয়া যায়। কাস্টমসের কাজ শেষ করার পরই বিমানবন্দর ছেড়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় বলিউড তারকা ও তাঁর ম্যানেজারকে।  গতকাল শারজা আন্তর্জাতিক বই মেলা ২০২২-এ যোগ দিয়েছিলেন শাহরুখ। যেখানে তিনি আন্তর্জাতিক চলচ্চিত্র এবং সংস্কৃতিতে অবদানের জন্য গ্লোবাল আইকন অফ সিনেমা এবং কালচারাল…
Read More
কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বিপাশা বসু

কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী বিপাশা বসু

বলিপাড়ায় আবারও সুখবর। মা হলেন অভিনেত্রী বিপাশা বসু। শনিবার কন্যাসন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। অভিনেতা করণ সিংহ গ্রোভারের সঙ্গে বিয়ের ছ’বছরের মাথায় মা হলেন বিপাশা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেত্রী। তার পর থেকে নানা ছবি ভক্তদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিপাশা ও করণ। কিছু দিন আগেই ঘটা করে সাধের অনুষ্ঠান হয়েছিল বিপাশার। মা এবং শাশুড়ির আদরে কিছু দিন আগেই বাঙালি বধূর মতো ঘরোয়া ভাবে সাধের ভোজ খেয়েছিলেন অভিনেত্রী। সাধের অনুষ্ঠানের ট্যাগলাইন দেওয়া হয়েছিল, ‘একটা ছোট্ট বাঁদর আসছে। আমরা তার জন্য অপেক্ষা করছি’। বেশ কয়েক বছর প্রেম করার পর ২০১৬ সালের ৩০ এপ্রিল গাঁটছড়া বেঁধেছিলেন বিপাশা এবং করণ। চলতি বছর…
Read More