ভারতের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি সাধারণ বিমা সংস্থা বাজাজ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড আজ প্রবাসী ভারতীয় (এনআরআই) এবং ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া-দের জন্য ‘NRInsure’ নামক একটি বিশেষ অ্যাড-অন সুবিধা চালু করার কথা ঘোষণা করেছে। সংস্থার ফ্ল্যাগশিপ রিটেল হেলথ ইন্স্যুরেন্স পণ্য ‘মাই হেলথ কেয়ার প্ল্যান’-এর সঙ্গে এই নতুন সুবিধাটি যুক্ত করা হয়েছে, যার ফলে যোগ্য গ্রাহকরা মূল পলিসি প্রিমিয়ামের ওপর ৩৫% পর্যন্ত আকর্ষণীয় ছাড় পাবেন।
বিদেশে বসবাস করলেও অনেক প্রবাসী ভারতীয় ভারতে নিজেদের এবং পরিবারের জন্য স্বাস্থ্যবিমা বজায় রাখতে চান। দীর্ঘদিনের এই চাহিদার কথা মাথায় রেখেই ‘NRInsure’ আনা হয়েছে। নতুন পলিসি কেনার সময় গ্রাহকরা তাদের NRI/OCI স্ট্যাটাস ঘোষণা করে এবং প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়ে সরাসরি এই ডিসকাউন্ট পেতে পারেন। এই অ্যাড-অনের আওতায় মূল পলিসির সমস্ত সুবিধা, ফিচার এবং ওয়েটিং পিরিয়ড অপরিবর্তিত থাকবে, যা গ্রাহকদের কভারেজের ধারাবাহিকতা নিশ্চিত করবে।
এই উদ্বোধন প্রসঙ্গে বাজাজ জেনারেল ইন্স্যুরেন্সের চিফ টেকনিক্যাল অফিসার (কমার্শিয়াল) শ্রী অমরনাথ সাক্সেনা বলেন, “অনেক প্রবাসীর কাছেই ভারত কেবল আবেগের জায়গা নয়, বরং দীর্ঘমেয়াদী স্বাস্থ্যসেবা পরিকল্পনার কেন্দ্রবিন্দু। বিদেশে থেকে ভারতে স্বাস্থ্যবিমা পরিচালনা করা প্রায়ই জটিল হয়ে দাঁড়ায়। ‘NRInsure’-এর মাধ্যমে আমরা সেই সমস্যা সমাধান করছি, যাতে তারা সাশ্রয়ী মূল্যে এবং আস্থার সাথে দেশের স্বাস্থ্য পরিষেবার সাথে যুক্ত থাকতে পারেন।”
