মালদা জেলার হবিবপুর থানার অন্তর্গত ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় এক বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করল বিএসএফ। জানা গেছে, বৃহস্পতিবার বিকেলবেলা কেদারিপাড়া সীমান্ত এলাকায় সন্দেহভাজনভাবে ঘোরাফেরা করতে দেখে ওই ব্যক্তিকে আটক করে বিএসএফ জওয়ানরা।
পরবর্তীতে শুক্রবার বিকেল বেলা ধৃত ব্যক্তিকে হবিবপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম প্রদীপ বালা (৩৯)। তার বাড়ি বাংলাদেশের মকসুদপুর থানার উজানি এলাকায়।
পুলিশ ধৃতকে হেফাজতে নিয়ে শনিবার মালদা জেলা আদালতে পেশ করে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।
