শিলিগুড়ি ও জলপাইগুড়িতে স্তব্ধ ব্যাঙ্ক পরিষেবা। সপ্তাহে পাঁচ দিন কাজের দাবি এবং আরও একাধিক ইস্যুকে কেন্দ্র করে আজ, ২৭শে জানুয়ারি দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে গোটা দেশের পাশাপাশি শিলিগুড়ি এবং জলপাইগুড়িতেও ব্যাঙ্ক ধর্মঘট পালিত হচ্ছে।
আজ সকাল থেকেই শহরের বিভিন্ন ব্যাঙ্কের সামনে কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ সমাবেশে শামিল হন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নসের আহ্বানে এই ধর্মঘট পালিত হচ্ছে। আন্দোলনকারী কর্মীদের দাবি, অবিলম্বে তাদের ন্যায্য দাবিদাওয়া মেনে নিতে হবে।
ধর্মঘটের জেরে ব্যাঙ্ক পরিষেবা পুরোপুরি বন্ধ থাকায় সাধারণ গ্রাহকদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে পরবর্তী আলোচনার দিকে তাকিয়ে রয়েছেন আন্দোলনকারীরা।
