চন্দননগরে বারবিকিউ নেশনের নতুন আউটলেট

ভারতের অন্যতম জনপ্রিয় ক্যাজুয়াল ডাইনিং চেইন ‘বারবিকিউ নেশন’, আজ পশ্চিমবঙ্গে তাদের ১৭তম আউটলেট চালু করেছে। চন্দননগর স্টেশন রোডের বাগবাজারে অবস্থিত ‘আকাসা’ বিল্ডিংয়ের তৃতীয় তলায় এই নতুন আউটলেটটির উদ্বোধন করা হয়েছে। ২,৭৭২ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই আধুনিক ও সুসজ্জিত রেস্তোরাঁটিতে একসঙ্গে ৮২ জন অতিথি বসতে পারবেন। কর্পোরেট লাঞ্চ বা পারিবারিক অনুষ্ঠানের জন্য এটি একটি আদর্শ গন্তব্য।

এই উপলক্ষ্যে বারবিকিউ নেশন হসপিটালিটি লিমিটেডের রিজিওনাল ম্যানেজার (ইস্ট) সুমন মুখোপাধ্যায় বলেন, “চন্দননগরে আমাদের ১৭তম আউটলেটটি চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা আমাদের অতিথিদের সেরা আতিথেয়তা এবং উন্নত পরিষেবা প্রদানের জন্য উন্মুখ হয়ে রয়েছি।”

বারবিকিউ নেশন-এর ‘ইট-অল-ইউ-ক্যান’ বুফেতে নিরামিষ ও আমিষ পদের বিপুল সমাহার রয়েছে। স্টার্টার হিসেবে থাকছে বিখ্যাত অঙ্গারা পনির টিক্কা, হরিয়ালি কাবাব, তন্দুরি পটেটো, চিকেন অঙ্গারা কাবাব, শেজওয়ান চিকেন এবং ফিশ ফিঙ্গার। মেইন কোর্সে কড়াই পনির, বাসন্তী পোলাও, ডাল মাখনি, চিকেন বিরিয়ানি ও বাটার চিকেন থেকে শুরু করে চাট কাউন্টার এবং জিভে জল আনা মিষ্টির মধ্যে আঙ্গুরি গুলাব জামুন, ফিরনি ও পেস্ট্রির মতো হরেক রকম পদ অতিথিদের রসনাতৃপ্তি ঘটাবে।