লক্ষাধিক টাকার বিদেশি মদ উদ্ধার করলেন ভক্তিনগর থানার পুলিশ

আবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের অভিযান। লক্ষাধিক টাকার সিকিমের বিদেশি মদ উদ্ধার। সিকিম থেকে বিদেশি মদ এনে পাচার করা হয় বিহারে। এক্ষেত্রেও এমন ছক ছিল। তবে সেই ছক বানচাল করল ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং।

শিলিগুড়ির সমরনগর বউবাজার এলাকায় বাড়ি ভাড়া নিয়ে এই সিকিমের বিদেশী মদ পাচারের কারবার চলছিল। গোপন সূত্রে এই খবর মিলতেই অভিযান ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর। গ্রেফতার তিন মদ কারবারি।তিনজনই বিহারের জালালপুর এবং সাড়ান এর বাসিন্দা। ধৃতরা বিহার থেকে শিলিগুড়িতে এসে ঘর ভাড়া নিয়ে এই কারবার চালাচ্ছিল, ধৃতদের নাম ওম প্রকাশ শা,অনুপশা এবং শচীন কুমার।

গোপন সূত্রে খবর পেয়ে ভক্তিনগর থানার অ্যান্টি ক্রাইম উইং এর পুলিশ চম্পাশারীর  সমরগর বউবাজার এলাকায় ঐ ভাড়া বাড়িতে হানা দিয়ে  লক্ষাধিক টাকার বিদেশী মদ উদ্ধার করে এবং তিনজনকে গ্রেফতার করে। আজ ধৃদেরকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। ধৃতরা এই মদ কোথা থেকে সংগ্রহ করেছিল এবং এই কারবারে আর কারা জড়িত রয়েছে পুরো ঘটনা তদন্ত করছে ভক্তিনগর থানার এন্টি ক্রাইম উইং এর পুলিশ।