ভারতের শীর্ষস্থানীয় অন-ডিমান্ড কনভেনিয়েন্স প্ল্যাটফর্ম ‘সুইগি’ তাদের অত্যন্ত জনপ্রিয় ‘গ্রেট ইন্ডিয়ান রেস্তোরাঁ ফেস্টিভ্যাল’ ২০২৬-এর সূচনা করেছে। এবারের উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে জনপ্রিয় ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর ভুবন বাম-কে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ঘোষণা করা হয়েছে। ভুবন বামের আইকনিক ‘বিবি কি ভাইনস’-এর চরিত্রগুলোকে সঙ্গে নিয়ে এবারের প্রচারের মূল থিম রাখা হয়েছে ‘বিল হাফ, পার্টি ফুল’। আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে শুরু হওয়া দুই মাসব্যাপী এই উৎসবে গ্রাহকরা ক্যাফে, পাব, বার এবং লাক্সারি ডাইনিং সহ বিভিন্ন ক্যাটাগরিতে দারুণ সব অফার উপভোগ করতে পারবেন।
এবারের উৎসবে ভারতের ৬০টিরও বেশি শহরের ৪০,০০০-এরও বেশি টপ রেস্তোরাঁয় ৫০% পর্যন্ত ছাড় পাওয়া যাবে। খাবারের বিলের ওপর এই বিশাল ছাড়ের পাশাপাশি এইচডিএফসি ব্যাংকের কার্ড ব্যবহার করলে মিলবে অতিরিক্ত ১০% তাৎক্ষণিক ছাড়। এছাড়াও ডাইনআউট-এর মাধ্যমে বুকিং করলে প্রতি অর্ডারে ১০% ‘ডাইনক্যাশ’ ফেরত পাবেন গ্রাহকরা। বিজ্ঞাপনে ভুবনের জনপ্রিয় চরিত্র বাবলু, বাবলি ও সমীরের মাধ্যমে ডাইনিং সংক্রান্ত সাধারণ দ্বিধা ও আনন্দের মুহূর্তগুলোকে ফুটিয়ে তোলা হয়েছে। বাবলুর বিল নিয়ে দুশ্চিন্তা থেকে শুরু করে সমীরের আত্মবিশ্বাসের সঙ্গে ডিল বেছে নেওয়া সবটাই এখানে সাধারণ মানুষের পরিস্থিতির হিসেবে দেখানো হয়েছে।
সুইগি ডাইনআউট-এর এভিপি (মার্কেটিং ও রেভিনিউ) ধ্রুবিশ ঠক্কর জানান, “জিআইআরএফ ভারতের অন্যতম বৃহৎ ডাইনিং মুভমেন্ট। ভুবন এবং তার ‘বিবি কি ভাইনস’-এর চরিত্রগুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের সেই মানসিকতাকে স্পর্শ করতে চেয়েছি, যারা স্মার্ট ডাইনিং এবং সেরা ভ্যালু পছন্দ করেন।” দিল্লি, মুম্বই, কলকাতার মতো মেট্রো শহর থেকে শুরু করে গোয়া, জয়পুর বা লখনউয়ের মতো উদীয়মান পর্যটন কেন্দ্রগুলোতেও এই অফার কার্যকর থাকবে। ক্যাফে কফি ডে, ব্যারিস্তা, পাঞ্জাব গ্রিল-এর মতো নামী ব্র্যান্ডগুলোও এবারের উৎসবে শামিল হয়েছে।
