নীতিন নবীনের আগমনের আগে কোচবিহারে বাইক মিছিল কর্মীদের

আগামী পয়লা মার্চ রাসমেলা ময়দান-এ আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। সেই কর্মসূচিকে সামনে রেখে প্রচারে ঝাঁপাল জেলা বিজেপি নেতৃত্ব। শুক্রবার ভারতীয় জনতা পার্টি-র কোচবিহার জেলা কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য বাইক র‍্যালির আয়োজন করা হয়।

দলীয় পতাকা হাতে নিয়ে কর্মী-সমর্থকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেন। র‍্যালিতে অংশ নেন জেলা নেতৃত্ব ও সাধারণ কর্মীরা। শহর জুড়ে শ্লোগান ও প্রচারের মাধ্যমে পয়লা মার্চের সভায় যোগ দেওয়ার আহ্বান জানানো হয় সাধারণ মানুষকে।

জানা গিয়েছে, পয়লা মার্চ রাসমেলা ময়দানে আয়োজিত সভায় উপস্থিত থাকবেন নীতিন নবীন। তাঁর বক্তব্য শোনার জন্য কোচবিহার সহ আশপাশের এলাকা থেকে বিপুল সংখ্যক মানুষের সমাগমের আশা করছে বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যেই এদিনের বাইক র‍্যালির মাধ্যমে প্রচার কর্মসূচি সংগঠিত করা হয়।

জেলা বিজেপি নেতাদের দাবি, আসন্ন কর্মসূচিকে সফল করতে সংগঠনের তরফে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সাধারণ মানুষকে সভাস্থলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে সভাস্তলে চলছে জোড় প্রস্তুতি।