বারাসাতের ডাক বাংলো লাগোয়া কৈলাস নগর ময়দানে সোমবার দুপুরে পালিত হল আরজি কর মেডিকেল কলেজের নিহত ডাক্তারি পড়ুয়া অভয়ার জন্মদিন পালন। শহরের বাগান নামে একটি ফেসবুক পেইজে কর্মকর্তারা এই জন্মদিন পালনের আয়োজন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভয়ার মা এবং বাবা সহ শহরের বাগান ফেসবুক পেইজের শতাধিক মানুষ। মেয়ের খুনের সঠিক বিচার চেয়ে অভয়ারমা এদিন জানান দেশের শীর্ষ আদালতের সঠিক বিচারের আশায় তারা এখনো দিন গুনছেন।
পশ্চিমবঙ্গের রাজ্য পুলিশ প্রশাসন এবং কেন্দ্রীয় সরকারের তদন্তকারী দল সিবিআই এর ওপর আগেই আস্থা হারিয়েছিলেন অভয়ার বাবা-মা। সোমবার তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর এস আই আর নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া এবং বিচার প্রক্রিয়ায় অংশগ্রহণ করাকে উল্লেখ করে জানান তার মেয়ের বিষয়ে কেন তিনি আদালতে গেলেন না তা নিয়েও উস্মা প্রকাশ করেন অভয়ার মা। মেয়ের স্মৃতি কে বাঁচিয়ে রাখতে এবং সঠিক বিচারের দাবিতে অভয়ার মা এবং বাবা অনুষ্ঠানে আগত সকলের হাতে একটি করে গোলাপ ফুলের গাছ তুলে দেন এবং বাড়িতে নিজের হাতে তৈরি করে আনা পায়েস সকলকে বিতরণ করেন।
তবে এদিন বাজারে প্রচার হওয়া বিধানসভা নির্বাচনের প্রার্থী হবেন অভয়ার বাবা-মা সে বিষয়েও জল ঢেলে দেন অভয়ার বাবা। এই রটনা উড়িয়ে দিয়ে অভয়ার বাবা জানান তারা কোন রাজনৈতিক দলের হয়ে কোন নির্বাচনে লড়ছেন না। তারা শুধু তার মেয়ের খুনের প্রকৃত অপরাধীদের শাস্তি চান এবং সেটা দলমত নির্বিশেষে মানব অধিকার লড়াই করে আদায় করার ডাক দেন।
