ভোট প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা

সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে মানুষের ক্ষোভের মুখে ময়নার বিধানসভার বিজেপি প্রার্থী  অশোক দিন্দা। ময়না বিধানসভার মধ্যে দুটি ব্লক ময়না এবং তমলুক ব্লকের পাঁচটি অঞ্চল মধ্যে পড়ছে ময়না বিধানসভা। তমলুক ব্লকের নীলকুন্ঠ্যা গ্রাম পঞ্চায়েতের এলাকার হরশংকর গড়কিল্লা বাজারে ভোট প্রচারে আছেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা। সেখানেই সাধারণ মানুষ  বিজেপি প্রার্থী অশোকে পেয়ে ক্ষোভের কথা জানায়।

অভিযোগকারী এলাকাবাসীরা বলেন আমরা অভিযোগ জানাবো কোথায়? গ্রাম পঞ্চায়েত ও অভিযোগ জানাতে পারছি না, ব্লকে জানাতে পারছি না আর আপনাকেও দেখতে পাচ্ছি না। তখন বিজেপি প্রার্থী বলেন আমাদের হাতে কিছু নেই, আমার বিধায়ক কার্যালয়ে আসুন। বিজেপি প্রার্থী বলেন আমাদের এই এলাকায় দুজন গ্রাম পঞ্চায়েত সদস্য আছে।

গ্রাম পঞ্চায়েত তৃণমূলের আমরা আপনারা ওখানে অভিযোগ করুন, না হলে আমাদের বিধায়ক কার্যালয় এসে অভিযোগ করতে পারতেন। পরে এলাকায় মানুষের কাছে বাড়ি বাড়ি গিয়ে   ভোট প্রচার করেন ময়নার বিজেপি প্রার্থী প্রাক্তন ভারতীয় দলের ক্রিকেটার অশোক দিন্দা।