বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে জলপাইগুড়ি DM অফিসে এলেন বিজেপির তিন প্রার্থী। বিজেপি সুত্রে জানা গেছে বুধবার বিজেপির জলপাইগুড়ি বিধানসভার প্রার্থী অনন্তদেব অধিকারী, রাজগঞ্জ বিধানসভার দীনেশ সরকার ও ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার প্রার্থী শিখা চ্যাটার্জি নমিনেশন জমা দেবেন।
প্রার্থী বদলের জন্য ময়নাগুড়ির বিজেপি প্রার্থী ডালিম রায় পরবর্তীতে নমিনেশন জমা দেবেন। বিজেপির তিন প্রার্থীর সমর্থনে বিশাল মিছিল নিয়ে নমিনেশন জমা দিতে আসেন দলীয় কর্মীরা। বিজেপি প্রার্থী শিখা চ্যাটার্জি জানান এই ভোট যুদ্ধ হচ্ছে ধর্ম রক্ষার দেশ রক্ষা।
বিজেপির জয় নিশ্চিত। আবার বিজেপি প্রার্থী দীনেশ সরকার বলেন তৃণমূল শেষ, আগামী দিনের উদয়ন মান সূর্য হলো বিজেপি।”
