‘ব্লেন্ডারস প্রাইড ফ্যাশন ট্যুর’ জয়পুরে হাই-ফ্যাশন এবং মোটরস্পোর্টকে এক ছাদের নিচে এনে ফ্যাশনের ধারণাকে নতুন মোড়ক দিয়েছে। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অফ ইন্ডিয়ার সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে র্যাম্পকে একটি হাই-ভোল্টেজ সার্কিটে রূপান্তরিত করা হয়েছে, যা ‘ফ্যাশন’স নেক্সট মুভ’-এর গতি ও নির্ভুলতার সঙ্গে এগিয়ে চলার ভাবনাকে তুলে ধরে। বিখ্যাত ডিজাইনার নম্রতা যোশীপুরা এবং অভিষেক পাটনি মোটরকোর অ্যাসথেটিকসের পুনর্নির্মাণ করেন। বলিউড তারকা হারনাজ সান্ধু গ্র্যান্ড ফিনালের শো-স্টপার হিসেবে র্যাম্পে হেঁটে গ্ল্যামার ও গতির ফিউশনকে মূর্ত করে তোলেন। র্যাম্প সেনসেশন রাফতার একটি বৈদ্যুতিক পারফরম্যান্সের মাধ্যমে রাতের সমাপ্তি ঘোষণা করেন।
এই শো’টি তিনটি ল্যাপের র্যাম্প অভিজ্ঞতার মাধ্যমে মঞ্চকে মোটরস্পোর্টের অঙ্গনে পরিণত করেছিল, ‘দ্য স্টার্ট লাইন’ থেকে ‘রেসিং সিলুয়েট’, ‘দ্য পিট লেন’ থেকে ক্রোম-চালিত ট্যাক্টিক্যাল লুক, এবং ‘দ্য গ্ল্যাম নাইট’ থেকে হাই-অক্টেন গ্ল্যামার প্রদর্শন করা হয়। শেষে স্পোর্টস কারের একটি রোমাঞ্চকর স্টান্ট পুরো শোয়ের উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দেয়।
পার্নোড রিকার্ড ইন্ডিয়ার সিএমও দেবশ্রী দাশগুপ্ত বলেন, “এই জয়পুর সংস্করণটি হাই-অক্টেন মোটরস্পোর্ট এবং গ্ল্যামারাস হাই-ফ্যাশনের জগতকে এক করে সাহসিকতা, শৈলী এবং উদ্ভাবনকে উদযাপন করে।” এই ট্যুর এখন পরবর্তী গন্তব্য কলকাতার দিকে পা বাড়িয়েছে, যেখানে ২০ ডিসেম্বর ডিজাইনার অনামিকা খান্না তাঁর কারুকার্য উপস্থাপন করবেন এবং শো-স্টপার থাকবেন ঈশান খট্টর।
