কয়েক প্রজন্ম ধরে সাফল্যের সংজ্ঞাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া সাংস্কৃতিক আইকন ব্লেন্ডার্স প্রাইড প্যাকেজড ড্রিংকিং ওয়াটার, এবার তাদের নতুন ক্যাম্পেইন ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ লঞ্চ করেছে। আজকের এই ভিড়ে ঠাসা পৃথিবীতে যেখানে সাফল্যের মাপকাঠি ক্রমশ সাধারণ হয়ে উঠছে, সেখানে ব্র্যান্ডটি একটি চিরন্তন সত্যকে পুনরায় প্রতিষ্ঠিত করতে চায় যা হলো ‘প্রকৃত সাফল্য লুকিয়ে থাকে স্বাতন্ত্র্যের মধ্যে, যা কেবল প্রশংসাই কুড়ায় না বরং একজনকে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা করে তোলে।‘
নতুন এই ক্যাম্পেইনে সাফল্যের এই নির্যাস তুলে ধরা হয়েছে তিনজন বিশিষ্ট মুখ অবন্তী নাগাথ, কিরণদীপ চাহাল এবং মহিকা শর্মা-র মাধ্যমে। তাঁরা প্রত্যেকেই ব্র্যান্ডের ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য তুলে ধরেছেন। অবন্তী তাঁর নির্ভীক আত্মবিশ্বাস ও ব্যক্তিস্বাতন্ত্র্য দিয়ে ক্যারিশমা ছড়িয়েছেন, কিরণদীপ তাঁর আকর্ষণীয় উপস্থিতিতে সকলের মনে আকাঙ্ক্ষা জাগিয়ে তুলেছেন এবং মহিকা তাঁর মার্জিত ভঙ্গি দিয়ে নীরব প্রশংসা ও বিস্ময় সৃষ্টি করেছেন। এই আকাঙ্ক্ষিত পৃথিবীতে অনেক সমকক্ষ ব্র্যান্ড বা আইডিয়া থাকলেও, এই ব্র্যান্ড তাঁর এই তিন ব্যক্তিত্বের হাত ধরে নিজেদের স্বকীয়তার প্রমাণ রেখেছে।
প্যারনড রিকার্ড ইন্ডিয়ার চিফ মার্কেটিং অফিসার দেবশ্রী দাশগুপ্ত বলেন, “ব্লেন্ডার্স প্রাইড সর্বদা শৈলী এবং মর্যাদার সঙ্গে সাফল্য অর্জনের শক্তি ও সত্যতে বিশ্বাসী। ‘দ্য ওয়ান অ্যান্ড অনলি’ সাফল্যের এক নতুন সংজ্ঞা তৈরি করে যা স্বাতন্ত্র্যতা দ্বারা পরিচালিত। বর্তমান ভারতের উচ্চাকাঙ্ক্ষী যুবসমাজ কেবল সফল হতেই চায় না, বরং আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের আলাদাভাবে চেনাতে চায়।” ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ছাড়াও চলমান আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, শীর্ষস্থানীয় সংবাদপত্রের প্রথম পাতা এবং বড় শহরগুলোর আউটডোর সাইটগুলিতে এই ক্যাম্পেইনটি লঞ্চ করা হয়েছে। এর মাধ্যমে ব্র্যান্ডটি তার সাংস্কৃতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে এবং নতুন প্রজন্মের সফল ব্যক্তিদের সঙ্গে সংযোগ স্থাপন করছে।
একেবারে নতুন বিজ্ঞাপনটি এখানে দেখুন: www.youtube.com/watch?v=-z3YH-R-QiM
আরও আপডেট পেতে ফলো করুন: www.instagram.com/blenderspridefashiontour
