Blog

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার।

পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার।

পরিযায়ী শ্রমিকদের তাঁদের রাজ্যে ফিরিয়ে দিতে যে বিশেষ ট্রেন চালানো হচ্ছে সেখানে যাত্রীদের থেকে কোনও ভাড়া নেওয়ার কথা হয়নি বলে সোমবার জানাল কেন্দ্রীয় সরকার। স্বাকেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়া‌ল জানাচ্ছেন, ওই যাত্রীদের ভাড়ার ৮৫ শতাংশ খরচ বহন করার রেল কর্তৃপক্ষের। বাকি অংশ দেওয়ার কথা সংশ্লিষ্ট রাজ্য সরকারের। লব আগরওয়া‌ল সাংবাদিকদের জানাচ্ছেন, ‘‘রাজ্যগুলির অনুরোধে আমরা বিশেষ ট্রেন চালানোর অনুমতি দিয়েছিল‌াম। আমরা খরচটা ৮৫-১৫ শতাংশে (রেল: রাজ্য) ভাগ করে দিয়েছিলাম নিয়ম মেনে। আমরা কখনওই রাজ্যকে পরিযায়ী শ্রমিকদের থেকে টাকা নিতে বলিনি।'' কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধি ঘোষণা করেছেন, কংগ্রেসের তরফে পরিযায়ী শ্রমিকদের ভাড়া বাবদ খরচ বহন করা হবে। সেপ্রসঙ্গে প্রশ্ন করা…
Read More
রাজ্যের সবুজ বা গ্রিন জোনগুলিতে সর্বোচ্চ ২০ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করার ছাড় দিয়েছে রাজ্য সরকার, তবুও, সোমবার রাস্তায় নামল না কোনও বেসরকারি বাস।

রাজ্যের সবুজ বা গ্রিন জোনগুলিতে সর্বোচ্চ ২০ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করার ছাড় দিয়েছে রাজ্য সরকার, তবুও, সোমবার রাস্তায় নামল না কোনও বেসরকারি বাস।

রাজ্যের সবুজ বা গ্রিন জোনগুলিতে সর্বোচ্চ ২০ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করার ছাড় দিয়েছে রাজ্য সরকার, তবুও, সোমবার রাস্তায় নামল না কোনও বেসরকারি বাস। বাস সংগঠনের দাবি, এই পরিস্থিতিতে রাস্তায় বাস নামালে আর্থিক ক্ষতি তো রয়েছেই, তারসঙ্গে আরও নানান ঝক্কি পোহাতে হতে পারে। রাজ্যের বাস মিনিবাস কোঅর্ডিনেশন কমিটির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, এটা কোনও টেকসই চিন্তাধারা নয়, কারণ, ২০ জন যাত্রী নিয়ে বাস পরিষেবা চালু করলে জ্বালানির খরচও উঠবে না। তাঁর কথায়, “সোমবার রাজ্যের কোনও সবুজ এলাকাতেই বাস নামেনি। আমরা রাজ্য সরকারকে বাসের অনুরোধ জানানোর আবেদন করছি, যেমনটা ভোটের সময় ভোটকর্মীদের নিয়ে যাওয়া আসার জন্য করা হয়।…
Read More
রাজ্যে কোনও লাল জেলা নেই বলে সোমবার জানাল রাজ্য সরকার।

রাজ্যে কোনও লাল জেলা নেই বলে সোমবার জানাল রাজ্য সরকার।

রাজ্যে কোনও লাল জেলা নেই বলে সোমবার জানাল রাজ্য সরকার। এ রাজ্যে কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫১৬ হয়েছে বলেও জানানো হয়েছে নবান্নের তরফে। রাজ্য সরকার জানিয়েছে, এ রাজ্যে মোট কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৪৪৪ থেকে বেড়ে হয়েছে ৫১৬স সেখানে কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ২৬৪ থেকে বেড়ে ৩১৮ হয়েছে। সোমবার রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর ২৪ পরগনায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৮১, হাওড়ায় ৭৪, হুগলিতে ১৮, পূর্ব মেদিনীপুরে ৯টি কন্টেনমেন্ট জোন রয়েছে। আরও অন্যান্য ৮টি জেলায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা ৫ এরও কম।
Read More
ফের একদিনে সর্বাধিক সংক্রমণ পরিলক্ষিত হল তামিলনাড়ুতে।

ফের একদিনে সর্বাধিক সংক্রমণ পরিলক্ষিত হল তামিলনাড়ুতে।

ফের একদিনে সর্বাধিক সংক্রমণ পরিলক্ষিত হল তামিলনাড়ুতে গত ২৪ ঘণ্টায় সংক্রমিত ৫২৭ আর মৃত এক। এই সংক্রমণ ধরে রাজ্যে মোট সংক্রমিত ৩৫৫০ জন। মোট মৃত ৩১ আর সুস্থ হয়েছেন ১৪০৯ জন। এদিকে, করোনাভাইরাসকে রুখে দিতে যে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প ও ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় সরকার তার ওপর সরাসরি নজর রাখতে দিল্লি সমেত এমন আরও কুড়িটি জেলা যেখানে করোনা ভাইরাসের প্রকোপ বেশি সেখানে জনস্বাস্থ্য টিম মোতায়েন করছে কেন্দ্র। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক অনুসারে এই দলকে ২০ টি জেলা, মহারাষ্ট্রের মুম্বই, থানে এবং পুনে, মধ্যপ্রদেশের ভোপাল এবং ইন্দোর, গুজরাটের আমেদাবাদ ,সুরাত এবং ভদোদরা, দিল্লিতে দক্ষিণ-পূর্ব এবং মধ্য জেলা, রাজস্থানের যোধপুর এবং জয়পুর, উত্তরপ্রদেশের আগ্রা…
Read More
করোনার প্রাদুর্ভাব নিয়ে তাঁর উদ্বেগের কথা জানালোন সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনার প্রাদুর্ভাব নিয়ে তাঁর উদ্বেগের কথা জানালোন সৌরভ গঙ্গোপাধ্যায়।

করোনা অতিমারীর সঙ্গে বিপজ্জনক উইকেটে টেস্ট খেলার তুলনা করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। ভারতের প্রাক্তন অধিনায়ক লকডাউনের সময়ে দেশের মানুষের জীবন সম্পর্কে জানালেন। সারা বিশ্বে করোনার প্রকোপে মারা গিয়েছে ২.৪ লক্ষেরও বেশি মানুষ। সংক্রমণ ছাড়িয়েছে ৩৪ লক্ষেরও বেশি মানুষের শরীরে। ফিভার নেটওয়ার্কের ‘১০০ ঘণ্টা ১০০ তারকা' অনুষ্ঠানে কথা বলার সময় তিনি বলেন, ‘‘পরিস্থিতিটা একটা ভয়ঙ্কর উইকেটে টেস্ট ম্যাচ খেলার মতো। বল সিম করছে, স্পিনও। ব্যাটসম্যানকে একটুও ভুল করলে চলবে না।'' তিনি বলেন, ‘‘সুতরাং ব্যাটসম্যানকে রানও করতে হবে আবার উইকেটও বাঁচিয়ে রাখতে হবে ন্যূনতম ভুলচুক না করে। এবং টেস্ট ম্যাচটা জিততেও হবে।''
Read More
মহম্মদ শামি তাঁর জীবনের সব থেকে অন্ধকার সময়ের কথা জানিয়েছেন যখন তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন।

মহম্মদ শামি তাঁর জীবনের সব থেকে অন্ধকার সময়ের কথা জানিয়েছেন যখন তিনি আত্মহত্যার কথা ভেবেছিলেন।

শনিবার ভারতের পেস সেনসেশন মহম্মদ শামি তিনবার আত্মহত্যা করার কথা ভেবে নিজের জীবনের অন্ধকার মুহুর্তের কথা সবার সঙ্গে শেয়ার করে নিয়েছেন। সতীর্থ রোহিত শর্মার সঙ্গে একটি ইনস্টাগ্রাম লাইভ সেশনে শামি জানিয়েছেন, ২০১৫ আইসিসি ক্রিকেট বিশ্বকাপে চোটের পরে তিনি মাঠে ফিরে আসতে প্রায় ১৮ মাস সময় নিয়েছিলেন। দীর্ঘ ১৮ মাস শামির জন্য খুব কঠিন ছিল। ডানহাতি এই বোলার বলছিলেন, তিনি আবার ক্রিকেট খেলা শুরু করার পরে কিছু ব্যক্তিগত সমস্যার মধ্যে পড়ে গিয়েছিলেন। এ ছাড়াও ২০১৮তে শামির স্ত্রী হাসিন জাহান তাঁর বিরুদ্ধে ঘরোয়া হিংসার অভিযোগ আনেন। শামি বলছিলেন, তাঁর পরিবারের কারণেই তিনি সব সমস্যার মুখে পড়েছিলেন।
Read More
সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ, একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে ওজোন স্তর।

সুখবর দিল রাষ্ট্রসঙ্ঘ, একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে ওজোন স্তর।

করোনা অতিমারীর মধ্যেই অবশেষে একটি সুখবর। ওজোন স্তরের বিরাট ক্ষত সেরে গিয়েছে! অথচ গত মার্চেই ২০১১ সালের পর থেকে বৃহত্তম ক্ষতের সন্ধান মিলেছিল সেখানে। কিন্তু এখন আর কোনও ক্ষত নেই ওজোন স্তরে। ডিবলিউ.কম সূত্রে জানা যাচ্ছে, রাষ্ট্রসঙ্ঘের আবহাওয়া দফতর তথা ডবলিউএমও-র তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। জেনেভায় ওই দফতরের মুখপাত্র ক্লেয়ার নুলিস জানিয়েছেন, উত্তর গোলার্ধের বসন্তকালীন পরিবেশের পিছনেও ছিল বাতাসে অবস্থানকারী ওজোন স্তরের ক্ষয়কারী উপাদান যা অধিক শীতল শীতকাল সৃষ্টি করেছিল স্ট্র্যাটোস্ফিয়ারে।
Read More
রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।

রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র।

একদিন আগেই করোনা ভাইরাস লকডাউনের তৃতীয় পর্যায়ের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার, রেড জোনের কন্টেনমেন্ট এলাকার বাইরে রেড জোনগুলিতে একক মদের দোকান চালু করল দেশের সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। মহারাষ্ট্রের প্রিন্সিপল সেক্রেটারি ভূষণ গাগরানিকে উদ্ধৃত করে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, “এমনকী, রেড জোন এলাকাগুলিতেও, একমাসেরও বেশি সময়ে, করোনা ছড়ায়নি। সেগুলি নন-কন্টেনমেন্ট জোন বলে ঘোষিত হয়েছে”। তিনি বলেন, “এই ধরণের কিছু নন- কন্টেনমেন্ট এলাকায় কিছু ছাড় হবে, যেখানে পোশাক, মদ, স্টেশনারি, এবং অন্যান্য সামগ্রির মতো কিছু অত্যাবশকীয় নয়, এমন পণ্য বিক্রি করা যাবে”।
Read More
কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক।

কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক।

ক্ষুদ্র-অতিক্ষুদ্র ও মাঝারি বা এমএসএমই শিল্পকে সুরাহা দিতে উদ্যোগী হল মন্ত্রক। রবিবার এনডিটিভিকে এমনটাই জানিয়েছে মন্ত্রকের একটি সূত্র। সম্প্রতি সমীক্ষায় দেখা গিয়েছে, লকডাউনে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে এমএসএমই। এই মর্মে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রীকে চিঠি পাঠিয়েছেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি। সেই সবদিক পর্যালোচনা করে এই শিল্পকে বাঁচাতে প্যাকেজের পথে হাঁটতে পারে মন্ত্রক। কী পদক্ষেপ বাঞ্ছনীয় এই মর্মে অর্থ মন্ত্রককে সুপারিশ পাঠিয়েছে এমএসএমই মন্ত্রক। শনিবার ফিকির মহিলা শাখা আয়জিতেক সেমিনারে এমএসএমই মন্ত্রী নীতিন গডকড়ি বলেছেন, "আমরা প্রধানমন্ত্রীর দফতরে আর অর্থ মন্ত্রকে সুপারিশ পাঠিয়েছি। আশা করছি দ্রুত প্যাকেজ ঘোষণা হবে। এই শিল্পকে বাঁচাতে যতটা সম্ভব চেষ্টা করা হবে।"
Read More
হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ জওয়ানদের উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী।

হান্দওয়ারা এনকাউন্টারে শহিদ জওয়ানদের উদ্দেশে টুইট করেন প্রধানমন্ত্রী।

কাশ্মীরের হান্দওয়ারায় জঙ্গি-যৌথ বাহিনী গুলির লড়াইতে শহিদ হয়েছেন ৫ জওয়ান। "তাঁদের আত্মত্যাগ কেউ ভুলবে না।" শহিদ জওয়ানদের সম্মান জানাতে এই ভাষায় টুইট করেন প্রধানমন্ত্রী। উত্তর কাশ্মীরের হান্দওয়ারাতে শনিবার সন্ধ্যা থেকে জঙ্গি দমনে অভিযানে নেমেছিল সেনাবাহিনী ও রাজ্য পুলিশের বিশেষ বাহিনী। সেই গুলির লড়াইতে এক কর্নেল-সহ ৫ জন শহিদ হয়েছেন। যাদের মধ্যে রাজ্য পুলিশের এক জওয়ান ছিলেন। প্রায় মধ্য রাত পর্যন্ত চলেছে কুপওয়ারা জেলার এই গুলির লড়াই। সেই ঘটনায় শ্রদ্ধাজ্ঞাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইট, "আমাদের সাহসী জওয়ান ও পুলিশকর্মীদের শ্রদ্ধা। হান্দওয়ারায় যারা শহিদ হলেন তাঁদের আত্মত্যাগ ভোলার নয়। ওরা দেশের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। নাগরিকদের রক্ষা করতে শেষদিন পর্যন্ত পরিশ্রম…
Read More
বাড়ি ফিরতে টিকিট কেটে উঠতে হবে ট্রেনে। পরিযায়ী শ্রমিকদের এই বার্তা দিয়েছে কেন্দ্র।

বাড়ি ফিরতে টিকিট কেটে উঠতে হবে ট্রেনে। পরিযায়ী শ্রমিকদের এই বার্তা দিয়েছে কেন্দ্র।

পরিযায়ী নাগরিকদের স্বরাজ্যে ফেরাতে স্পেশাল ট্রেন চালু করেছে রেল মন্ত্রক। এবার সেই ট্রেনে চাপতে গেলে গুণতে হবে টাকা। সংশ্লিষ্ট রাজ্য কোষাগারে সেই টাকা জমা পড়বে। এই মর্মে বার্তা পাঠিয়েছে মন্ত্রক। আর রেল মন্ত্রকের সাম্প্রতিক এই উদ্যোগে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। সংক্রমণ প্রতিরোধে কেন্দ্রীয় ভাবে আরও দু'সপ্তাহ বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ। এই পরিস্থিতিতে দেশের বিভিন্ন প্রান্তে আটক পরিযায়ী নাগরিকদের স্বরাজ্যে ফেরাতে উদ্যোগী হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। রেল মন্ত্রকের সঙ্গে সমন্বয় গড়ে চালানো হচ্ছে বিশেষ ট্রেন। এই পরিযায়ী নাগরিকদের মধ্যে আছেন; শ্রমিক, পড়ুয়া, পর্যটক-সহ অন্যরা। কিন্তু রেল মন্ত্রকের টিকিট ভাড়া সংক্রান্ত সিদ্ধান্তে শ্রমিকদের ঘাড়ে বোঝা চাপবে, এই দাবিতে সরব বিরোধীরা। এনডিটিভির হাতে আসা রেল…
Read More
এমএস ধোনিকে মেন্টর বললেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ।

এমএস ধোনিকে মেন্টর বললেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ।

এমএস ধোনিকে মেন্টর বললেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ। তিনি বলেন, বিশ্বকাপ জয়ী অধিনায়কের নিজস্ব ধরণ রয়েছে তিনি কীভাবে নতুন প্রজন্মকে সাহায্য করবেন। তিনি কখনও কোনও সমস্যার পুরো সমাধান দেন না। সবাইকে উদ্বুদ্ধ করেন উত্তর খুঁজে নিতে। পন্থকেই ভাবা হচ্ছিল ধোনির পর ভারতীয় দলে উইকেটের পিছনের জায়গাটা নেবেন তিনিই। কিন্তু তাঁর টানা ব্যর্থতা দরজা খুলে দিয়েছে লোকেশ রাহুলের জন্য। এবং পন্থের জায়গায় তাঁকে খেলিয়ে সাফল্য এসেছে ভারতীয় দলে। যার ফলে তাঁর জায়গা প্রথম এগারোয় পাকা হয়ে গিয়েছে।   আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের ইনস্টাগ্রাম লাইভে পন্থ বলেন, ‘‘তিনি (ধোনি) আমার কাছে একজন মেন্টরের মতো, মাঠের মধ্যে এবং মাঠের বাইরে। আমি যে কোনও সমস্যা…
Read More
ইনস্টাগ্রামে ব্রায়ান লারাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।

ইনস্টাগ্রামে ব্রায়ান লারাকে শুভেচ্ছা জানালেন সচিন তেন্ডুলকর।

সচিন তেন্ডুলকর শনিবার ইনস্টাগ্রামে তাঁর সতীর্থ ক্রিকেটার ব্রায়ান লারাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন। ভারত ও ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটিং গ্রেট সম্প্রতি রোড সেফটি ওয়ার্ল্ড সিইজে এক সঙ্গে খেলেন। তবে কোভিড-১৯-এর আক্রমণে তা মাঝ পথে বন্ধ হয়ে যায়। একই প্রজন্মের দুই তারকা একটা সময় সমানে সমানে উঠে এসেছিলেন বিশ্ব ক্রিকেটে। তার মধ্যে একজন লারা। যিনি শনিবার ৫১ বছরে পা দিলেন। সচিন তাঁকে শুভেচ্ছা জানাতে গিয়ে ফিরে দেখেছেন কিছু ফেলে আসা সময়কে। ইনস্টাগ্রামে সচিন লেখেন, ‘‘আমার সতীর্থ টরিয়ানকে জন্মদিনের শুভেচ্ছা। সদ্য তোমার সঙ্গে দেখা হয়ে খুব মজা হয়েছিল। দারুণ কাটুক প্রিন্স! দ্রুত তোমার সঙ্গে দেখা হওয়ার জন্য মুখিয়ে রয়েছি। ভালো থেকো।''
Read More

দিল্লিতে একই আবাসনের ৪৪ জন রোগী একসঙ্গে করোনা আক্রান্ত হয়ে পড়লেন।

দেশের যে রাজ্যগুলোতে জাঁকিয়ে বসেছে করোনা ভাইরাস, তাদের মধ্যে অন্যতম দিল্লি। কাপাশেরা অঞ্চলের একটি আবাসনের বাসিন্দাদের মধ্যে একসঙ্গে ৪৪ জন আক্রান্ত হলেন ভয়ঙ্কর সংক্রামক ওই রোগে। এই বিষয়ে দিল্লির সরকারের স্বাস্থ্য দফতরের আধিকারিকরা জানিয়েছেন যে, ওই আবাসনের বাসিন্দাদের শরীরে করোনা সংক্রমণের লক্ষণ দেখে সন্দেহ হওয়ার পরেই তাঁদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা টেস্টের জন্যে পাঠানো হয়। প্রায় ১০ দিন আগে পাঠানো ওই নমুনা পরীক্ষা করে যখন ফল বের হয় তখন দেখা যায়, একসঙ্গে অতজন আবাসিক আক্রান্ত হয়েছেন করোনায়। সম্প্রতি ওই বাসিন্দাদের মধ্য়ে কেউ কেউ নিজেদের অজান্তেই একজন কোভিড- ১৯ আক্রান্ত রোগীর সংস্পর্শে আসেন। মনে করা হচ্ছে, তাঁর থেকেই ওই…
Read More