জলপাইগুড়ি জেলা স্কুলের ১৫০ বছর পূর্তি উপলক্ষে নানা অনুষ্ঠানের মাঝেই অনুষ্ঠিত হয়ে গেলো এক স্বেচ্ছায় রক্তদান শিবির। বিদ্যালয়ের অ্যালোমনি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও ব্যবস্থাপনায় প্রাক্তন ছাত্র থেকে শুরু করে এ বছরের উচ্চ মাধ্যমিক পাস আউট সকলে রক্তদানে এগিয়ে আসেন। জলপাইগুড়ি মেডিকেল কলেজ হসপিটাল এবং ব্লাড সেন্টার এর পক্ষ থেকে তত্ত্বাবধান করা হয়। রক্তদান শিবির কে কেন্দ্র করে প্রাক্তন ছাত্রদের এক মিলন মেলায় পরিণত হয় এই দিনটি। জলপাইগুড়ি জেলা স্কুল প্রাঙ্গন এক অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থাকলো।
শিবির পরিচালনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনিট, ফাইট ব্যাক কোভিড গ্রুপ ওয়েস্ট বেঙ্গল এবং কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থা। এলমনি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ডাক্তার রাহুল ভৌমিক, শিক্ষক শ্যামাপ্রসাদ পান্ডে, পারিজাত রায় চৌধুরী, ডক্টর অরিন্দম পান্ডে, সহ প্রত্যেকে রক্তদান শিবিরের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। শিবিরে উপস্থিত ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ার ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য সদস্য তথা জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক তন্ময় সেনগুপ্ত জানান যে জেলার সমস্ত স্কুলে ও কলেজে রক্তদান শিবির ও থ্যালাসেমিয়া শিবির করার ব্যাপারে তারা উদ্যোগ গ্রহণ করবেন।
শিবিরে উপস্থিত রাজ্য কমিটির সদস্য শ্রী মন্টু রায় রক্তদানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করেন। ফাইট ব্যাক কোভিড গ্রুপ ওয়েস্ট বেঙ্গল এবং কল্পতরু স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে জলপাইগুড়ি জেলা স্কুলের এলমনি অ্যাসোসিয়েশন কে অভিনন্দন জানানো হয়। এই শিবিরে অংশগ্রহণ করেন বলে উদ্যোক্তারা জানান।
