বাঁধা বিপত্তি কাটিয়ে মনোনয়নপত্র জমা দিলেন প্রার্থী স্বপ্না বর্মন

অনেক বাঁধা বিপত্তি কাটিয়ে শেষ পর্যন্ত নিজের মনোনয়নপত্র জমা দিতে সমর্থ হলেন স্বপ্না বর্মন। সোমবার জলপাইগুড়ির‌ জেলাশাসকের দপ্তরে এসে মনোনয়নপত্র পেশ‌ করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা‌ তিনটি বিধানসভার‌ কো-অর্ডিনেটর‌ কৃষ্ণ‌ দাস।‌

প্রার্থী স্বপ্না বর্মন ভ্রামরীদেবী‌ মন্দিরে পুজো দিয়ে মনোনয়নপত্র‌ জমা দেওয়ার জন্য সরাসরি চলে আসেন‌ জেলাশাসকের‌ দপ্তরে। সমস্ত বাঁধা বিপত্তি কেটে যাওয়ায় জয়ের ব্যাপারে এবার যথেষ্ট আত্মবিশ্বাসী তৃণমূল তৃণমূল প্রার্থী স্বপ্না। তিনি বলেন, অনেক ঝড় ঝাপটা কাটিয়ে শেষ পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারছি।