07
Jan
রাজ্যে কমছে শীতের প্রকোপ৷ বছর শুরুতে জাঁকিয়ে ঠান্ডা পড়লো ধীরে ধীরে এবার চরছে তাপমাত্রার পারদ৷ শুক্রবার খানিকটা কমল শীত৷ এদিন মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। যা স্বাভাবিক। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ এও স্বাভাবিক। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ তবে সোমবার থেকে পাল্টে যেতে পারে চিত্র৷ পশ্চিমী ঝঞ্ঝার দাপটে শুধু শীতই উধাও হবে না, সোমবার থেকে শুরু হতে পারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টিপাত৷ কলকাতা-সহ মোট ৭ টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। আগামী সোমবার থেকেই কলকাতাযর আকাশ আংশিক মেঘলা থাকবে। দুই-এক পশলা বৃষ্টির…
