ত্রিপুরা

ত্রিপুরা পুলিশ চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে

ত্রিপুরা পুলিশ চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে

গোপন সূত্রের ভিত্তিতে মঙ্গলবার রাতে ত্রিপুরা পুলিশ একটি বাড়ি থেকে চারটি পিস্তল এবং সাতটি ম্যাগাজিন উদ্ধার করেছে। সংবাদমাধ্যমকে পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার (এসপি) নামিত পাঠক জানান, অমতলী থানার অন্তর্গত মধ্যপাড়ায় দিপাঙ্কর সেনের বাড়ি থেকে ওই অস্ত্রগুলি উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, একাধিক মামলার (মূলত অস্ত্র আইনের) আসামি দিপাঙ্কর সেন আগেই গ্রেফতার হয়েছেন এবং বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। এসপি নামিত পাঠক আরও জানান—“আমরা খবর পাই দিপাঙ্কর সেনের বাড়িতে আগ্নেয়াস্ত্র মজুত রয়েছে। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। তল্লাশির সময় ঘরের ভেতর খোঁড়াখুঁড়ি করে চারটি পিস্তল ও সাতটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।” উদ্ধার হওয়া কারখানা-নির্মিত পিস্তলগুলি পরীক্ষার জন্য ফরেনসিক সায়েন্স…
Read More
বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট নিরসনে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

বিশেষজ্ঞ চিকিৎসকদের সংকট নিরসনে কাজ করছে বর্তমান সরকার: মুখ্যমন্ত্রী

রাজ্যে খুব সহসাই সুপার-স্পেশালিটি এবং মাস্টার অফ ডেন্টাল সার্জারি (এমডিএস) কোর্স শুরু করার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। এর পাশাপাশি স্বাস্থ্য ক্ষেত্রে পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞাভবনে নবনিযুক্ত বিশেষজ্ঞ মেডিকেল অফিসারদের (চিকিৎসক) নিয়োগ পত্র প্রদান অনুষ্ঠানে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, রাজ্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের চাহিদা ছিল। এখনো এনিয়ে সংকট রয়েছে। সরকার টিপিএসসি'র  মাধ্যমে ১৭০ জনের বেশি বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের প্রক্রিয়া শুরু করে। যদিও মাত্র ৪৫ জন প্রার্থী পাওয়া সম্ভব হয়েছে। তাই আবারও বিজ্ঞাপন দেওয়া হবে এবং এই সময়ের মধ্যে আরো বিশেষজ্ঞ চিকিৎসক পাশ করবেন। যাদেরকে দিয়ে…
Read More
দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিকশিত ভারত কর্মসূচির সূচনা

দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিকশিত ভারত কর্মসূচির সূচনা

২০৪৭ সালে ভারতবর্ষের স্বাধীনতার ১০০ বছর পূর্ণ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সময়কালের মধ্যে দেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য বিকশিত ভারত- ২০৪৭ কর্মসূচির সূচনা করেছেন। এই কর্মসূচিতে দেশের মানুষের অর্থনৈতিক উন্নয়ন, ক্ষমতায়ন এবং টেকসই জীবনমান নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। এই দিশাতে বর্তমান সরকার রাজ্যের সামগ্রিক বিকাশে সচেষ্ট রয়েছে। এক্ষেত্রে রাজনৈতিক ব্যক্তিত্ব, সাধারণ মানুষ সহ প্রশাসনিক স্তরে আধিকারিকদের একজোট হয়ে কাজ করতে হবে। আজ প্রজ্ঞাভবনে 'বিকশিত ত্রিপুরা-২০৪৭' এর ডকুমেন্টের আবরণ উন্মোচন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা। অনুষ্ঠানে 'বিকশিত ত্রিপুরা-২০৪৭' সম্পর্কিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরা উত্তর-পূর্বাঞ্চলের মধ্যে প্রথম রাজ্য…
Read More