বই রিভিউ

নতুন দৃষ্টিতে ভারতছাড়ো আন্দোলনের বিভিন্ন প্রসঙ্গ

নতুন দৃষ্টিতে ভারতছাড়ো আন্দোলনের বিভিন্ন প্রসঙ্গ

রিভিজিটিং ১৯৪২, সম্পাদনা: অনুরাধা কয়াল, মুখবন্ধ: নির্বাণ বসু, প্রগ্রেসিভ পাবলিশার্স, কলকাতা, মূল্য- ২৫০টাকা। -সাগ্নিক চক্রবর্ত্তী (ইতিহাসের গবেষক ও শিক্ষক, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়) অধ্যাপক বিপানচন্দ্র, স্বাধীনতা সংগ্রাম সম্পর্কিত তার প্রখ্যাত গ্রন্থের ভূমিকায় লিখেছিলেন, প্রতিটি প্রজন্মের উচিত নিজেদের নিজেদের মত করে স্বাধীনতা সংগ্রামের পর্যালোচনা করা। অধ্যাপিকা অনুরাধা কয়াল সম্পাদিত, রিভিজিটিং ১৯৪২ গ্রন্থটিকে বর্তমান প্রজন্মের বিদগ্ধ ইতিহাসবিদ এবং তরুণ প্রজন্মের ইতিহাস গবেষকদের চোখে ১৯৪২ এর ভারত ছাড়ো আন্দোলনকে দেখবার এরকমই একটি প্রচেষ্টা বলা যায়। বইটির মুখবন্ধ লিখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন মহত্মা গান্ধী চেয়ার অধ্যাপক নির্বাণ বসু। বইটিতে ষোলটি গবেষণা প্রবন্ধ রয়েছে, সম্পাদক অধ্যাপিকা অনুরাধা কয়াল বিষয়বস্তুর ওপর ভিত্তি করে বইটিকে চারটি বিভাগে বিভক্ত করেছেন।…
Read More