রিলায়েন্সের নতুন শোরুমে‌র উদ্বোধন বন্ধ করে দিল বামপন্থী শ্রমিক সংগঠন

রিলায়েন্সের নতুন শোরুমে‌র উদ্বোধন বন্ধ করে দিল বামপন্থী শ্রমিক সংগঠন

দিল্লিতে কৃষক আন্দোলনের জেরে বন্ধ হয়ে গেল রিলায়েন্সের নতুন শোরুম উদ্বোধন। অভিযোগ দিল্লিতে বিক্ষোভরত কৃষকদের সমস্যার সমাধান না করেই এই শোরুম খুলতে দেওয়া যাবে না। মঙ্গলবার জলপাইগুড়ি‌র কদমতলা এলাকায় উদ্বোধনের সকালে‌ই শোরুম বন্ধ করে দেন তারা। বামপন্থী শ্রমিক নেতা জিয়া‌উল আলম বলেন, দিল্লিতে অবস্থান‌রত কৃষক‌দের সমস্যার সমাধান না হ‌ওয়া পর্যন্ত এই শোরুম খুলতে দেওয়া হবে না। এই নিয়ে এদিন সকাল থেকে শোরুমের সামনে বিক্ষোভ আন্দোলন শুরু করেন বামপন্থী শ্রমিক সংগঠনের সদস্যরা। আন্দোলনের নেতৃত্বে ছিলেন বামপন্থী শ্রমিক নেতা জিয়াউল আলম, কৃষ্ণ সেন প্রমুখ। লাল ঝান্ডা নিয়ে রিলায়েন্স সংস্থা‌র বিরুদ্ধে শ্লোগান দেন তারা। এক‌ইসাথে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে‌ও শ্লোগান দেন বামপন্থী শ্রমিক…
Read More
একই পরিবারের তিনজন সদস্যের রহস্যজনক নিখোঁজ, চাঞ্চল্য

একই পরিবারের তিনজন সদস্যের রহস্যজনক নিখোঁজ, চাঞ্চল্য

একই পরিবারের তিনসদস্যের নিখোঁজে চাঞ্চল্য ছড়িয়েছে আলিপুরদুয়ারের দলগাঁও চাবাগানে। জানা গেছে বাগানের ইলেকট্রিক শ্রমিক উত্তম দাসের স্ত্রী সন্তানসহ তিনজন গত ২১ তারিখ থেকে নিখোঁজ। উত্তমদাস শামুকতলা থানাতে এবিষয়ে মিসিং ডায়েরি করেছে। বাগানের শ্রমিকের স্ত্রী পুত্র সহ তিনজনের একেবারে নিখোঁজ হয়ে যাওয়ায় বাগানমহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বলে জানা যায়। মঙ্গলবার উত্তম দাস বলেন, গত ১৭ ই ডিসেম্বর স্ত্রী দীপালি দাস(৩৫)(দীপা), কন্যা দেবলীনা দাস(১৩) ও বছর নয়ের পুত্র সোম দাস এই ৩ জন মিলে আলিপুরদুয়ারের কামাক্ষাগুড়ি এলাকায় স্ত্রীর মাসির বাড়ি বেড়াতে যায় এবং গত ২১ ডিসেম্বর বাড়ি ফেরার কথা বলে গাড়িতে ওঠে, কিন্তু আজ ২৯ ডিসেম্বর হয়ে গেলেও তারা বাড়ি ফেরেনি। উত্তম…
Read More
শীতবস্ত্র বিতরণ সাংসদ রাজু বিস্টের

শীতবস্ত্র বিতরণ সাংসদ রাজু বিস্টের

মাটিগাড়া-নকশালবাড়ি বিধানসভা ক্ষেত্রের পাথরঘাটা মন্ডলের কয়েকশো দুঃস্থ বৃদ্ধ-বৃদ্ধাদের শীতবস্ত্র বিতরণ করলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ট।এদিন জ্ঞানজ্যোতি মোড় সংলগ্ন এক বেসরকারি ইঞ্জিনিয়ার কলেজের মাঠে এই অনুষ্ঠান করা হয়।এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক জেলার সভাপতি প্রবীণ আগড়য়াল মহাশয়, সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন , জেলা পর্যবেক্ষক দ্বীপ্তিমান সেনগুপ্ত , মন্ডল যুবসভাপতি উত্তম কারজী, সহ মন্ডলের অন্যান্য সদস্যরা।
Read More
একুশের শুরুতেই ইলেকট্রিক ট্রেন ছুটবে উত্তরবঙ্গে

একুশের শুরুতেই ইলেকট্রিক ট্রেন ছুটবে উত্তরবঙ্গে

সবকিছু ঠিকঠাক থাকলে একুশের শুরুতেই শুরু হতে পারে বিদ্যুৎ চালিত রেলইঞ্জিন। সূত্রের খবর শিলিগুড়ি এনজেপি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিদ্যুতিকরণের কাজ প্রায় শেষ পর্যায়ে।২১ সালের শুরুতেই জলপাইগুড়ি-এনজেপি ও আলিপুরদুয়ার লাইনে চালু হয়ে যেতে পারে ইলেকট্রিক ট্রেন। ইলেকট্রিক ট্রেন চালুর বিষয়টি নিয়ে মঙ্গলবার জলপাইগুড়ি রোড স্টেশন সহ বিভিন্ন স্টেশন এলাকার বৈদ্যুতিক লাইন পরিদর্শন করেন রেল দপ্তরের আলিপুরদুয়ার ডিভিশনের এডিআর‌এম মনোজকুমার জিন্দাল। তিনি বলেন, বৈদ্যুতিক রেল লাইনের কাজ পরিদর্শনে এসেছি। খুব ভাল কাজ হয়েছে। জানান, খুব শীঘ্রই এই লাইনে ইলেকট্রিক ট্রেন চলবে।জানা গেছে, প্রাথমিক পর্বে এই রুটে ইলেকট্রনিক ট্রেন চলবে নিউ জলপাইগুড়ি থেকে অসমের বঙ্গাইগাওঁ পর্যন্ত। পরবর্তীতে গৌহাটি পর্যন্ত বাড়ানো হবে এই বৈদ্যুতিক…
Read More
আইসিআইসিআই প্রু লাইফের গ্যারান্টিড পেনশন প্ল্যান

আইসিআইসিআই প্রু লাইফের গ্যারান্টিড পেনশন প্ল্যান

আইসিআইসিআই প্রুডেন্সিয়াল লাইফ ইন্স্যুরেন্স লঞ্চ্‌ করল ‘আইসিআইসিআই প্রু গ্যারান্টিড পেনশন প্ল্যান’। এটি একটি ইনোভেটিভ রিটায়ারমেন্ট প্ল্যান যা দেবে গ্যারান্টিড লাইফ-লং ইনকাম, যাতে রিটায়ারের পর আর্থিকভাবে স্বাধীন জীবন কাটানো যায়। একটি নন-লিংকড নন-পার্টিসিপেটিং ইনডিভিজুয়াল অ্যানুইটি প্রোডাক্ট হিসেবে এই প্ল্যান গ্রাহকদের দুটি অপশন থেকে বেছে নেওয়ার সুবিধা দেয় – ইমিডিয়েট অ্যানুইটি ও ডিফার্ড অ্যানুইটি। এছাড়া, গ্রাহকরা সিঙ্গল বা জয়েন্ট লাইফ অপশন থেকে বেছে নিতে পারেন। সিঙ্গল লাইফ অপশনে পলিসিহোল্ডার সারাজীবন রেগুলার ইনকামের সুবিধা ভোগ করবেন। জয়েন্ট লাইফ অপশনে প্রাইমারি পলিসিহোল্ডারের মৃত্যুর পরেও জয়েন্ট পলিসিহোল্ডারকে নিয়মিতভাবে ইনকাম প্রদান করা হতে থাকবে।
Read More
বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সিপিএমের

বিদ্যুৎ মাশুল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ সিপিএমের

বিদ্যুৎ বিলের মাশুল প্রত্যাহার সহ চার দফা দাবি নিয়ে বিদ্যুৎ বন্টন অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল বাগডোগরা সিপিএম এরিয়া কমিটি।আজ সিপিআইএম বাগডোগরা গোঁসাই পুর এরিয়া কমিটির ডাকে বর্ধিত বিদ্যুৎ মাশুল প্রত্যাহার, প্রত্যেক মাসের বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে করার দাবী সহ মোট ৪ দফা দাবিতে বাগডোগরা বিদ্যুৎ বণ্টন কোম্পানির অফিসে বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক শীতল দত্ত, জিতু ঠাকুর, পেমবা নড়বু শেরপা, দীপক ঘোষ, দীপঙ্কর সমাদ্দার, অমল রায়, বেনু মুন্সী, জয়দেব বিশ্বাস, কিরণ বিকাশ চৌধুরী সহ সকল সদস্য ও সর্মথক।
Read More
দ্য যোগা ইনস্টিটিউটের ১০২ বর্ষপূর্তি

দ্য যোগা ইনস্টিটিউটের ১০২ বর্ষপূর্তি

কোভিড অতিমারির সময়ে যোগা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করেছে বলে জানালেন আয়ুষ মন্ত্রী শ্রীপাদ ওয়াই নায়েক। দ্য যোগা ইনস্টিটিউট মুম্বইয়ের প্রশংসা করে তিনি বলেন, অতিমারির সময়ে কোভিড সংক্রান্ত কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তারা এবং মানুষ ও সমাজের স্বার্থে ১০২ বছর ধরে তারা কাজ করে চলেছেন। দ্য যোগা ইনস্টিটিউটের ১০২ বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সভায় প্রধান অতিথি ছিলেন আয়ুষ মন্ত্রী। তিনি দ্য যোগা ইনস্টিটিউটের মেডিটেশন অ্যাপ ‘নিস্পন্দ’র সূচনাও করেন। তিনি বলেন, এইরকম মেডিটেশন অ্যাপের জন্য সারা বিশ্ব অপেক্ষায় ছিল। এই অ্যাপ মেডিটেশনকে মানুষের হাতের মুঠোয় এনে দেবে। বিশ্ব মানবতার সেবায় দ্য যোগা ইনস্টিটিউটের ১০২…
Read More
দীনবন্ধু মঞ্চ খোলার দাবি শিলিগুড়ি নাট্য মেলা কমিটির

দীনবন্ধু মঞ্চ খোলার দাবি শিলিগুড়ি নাট্য মেলা কমিটির

দেশের অর্থনীতিকে স্বাভাবিক স্বচ্ছন্দে ফিরিয়ে আনতে লকডাউন আনলক ৫ এ ধীরে ধীরে দেশের সমস্ত ক্ষেত্র খুলে গেলেও এখনো বন্ধ রয়েছে শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের গেট। অবিলম্বে মঞ্চ খোলার দাবি জানাল শিলিগুড়ি নাট্য মেলা কমিটি। কমিটির সদস্যদের দাবি কোভিড প্রটোকল মেনে সিনেমা, থিয়েটার হল খুলে গেলেও দীনবন্ধু মঞ্চ খোলেনি। ফলে শিলিগুড়ির নাট্যশিল্পী কর্মীরা আর্থিক সমস্যায় পড়েছে। অবিলম্বে মঞ্চ খোলার দাবিতে তারা সাংবাদিক সম্মেলন করে । মঙ্গলবার শিলিগুড়ির জার্নালিষ্ট ক্লাবে এক সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি নাট্যমেলা কমিটির সদস্য মিন্টু রাহা জানান প্রতিবছর ১লা জানুয়ারি কলকাতা ও স্থানীয় নাট্য দল গুলির সম্মলিত প্রয়াসে নাট্যমেলা অনুষ্ঠিত হয়ে আসছে।কিন্তুু এবার করোনার জন্য তা বন্ধ রয়েছে সে…
Read More
শিলিগুড়িতে জেএনইউ সংসদের সভানেত্রী  ঐশী ঘোষ

শিলিগুড়িতে জেএনইউ সংসদের সভানেত্রী ঐশী ঘোষ

স্টুডেন্ট ফেডারেশন অফ ইন্ডিয়ার ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে শিলিগুড়িতে পদযাত্রায় হাঁটলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের বামপন্থী নেত্রী ঐশী ঘোষ। জানা গেছে এদিন এসএফআই শিলিগুড়ি শাখার কর্মী সমর্থকরা এদিন সংগঠনের অর্ধশত পূর্তি অনুষ্ঠান উপলক্ষে একটি শোভাযাত্রা অংশগ্রহণ করে । এই শোভাযাত্রায় অংশ নেন জেএনইউ ছাত্র সংসদের বাম সভানেত্রী তথা ছাত্রনেতা ঐশী ঘোষ । এদিন এই শোভাযাত্রাটি শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে শুরু হয়ে এয়ারভিউ মোড় পর্যন্ত যায়। এদিন এসএফআই নেত্রী ঐশী ঘোষ জানান, দীর্ঘদিন ধরে স্কুল ,কলেজ,ইউনিভার্সিটি বন্ধ রয়েছে। অবিলম্বে সরকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি স্যানিটাইজেশন করে শিক্ষার জন্য খুলে দেওয়া হোক। এখনই স্কুল না খুললে ড্রপ আউট সংখ্যা বাড়বে। সভানেত্রী আরো দাবি করেন সময়ের সঙ্গে…
Read More
সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যার প্রতিবাদে জলপাইগুড়িতে মৌন মিছিল

সিভিক ভলান্টিয়ারের আত্মহত্যার প্রতিবাদে জলপাইগুড়িতে মৌন মিছিল

কাজ হারিয়ে জীবনের অনিশ্চয়তার দুশ্চিন্তায় আত্মহত্যা করা হলদিয়ার চিন্ময় মন্ডলের আত্মার শান্তি এবং প্রতিবাদে আজ মৌনমিছিল করলেন জলপাইগুড়ির সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা। জানা গেছে সিভিক ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের দাবি কাজ হারানোয় গত ১৭ ই ডিসেম্বর হলদিয়ায় আত্মহত্যা করেছিলেন চিন্ময় নামে এক সিভিক ভলেন্টিয়ার যোদ্ধা। চিন্ময় মন্ডল সহ গত কয়েক মাসে তিন জন আত্মহত্যা করেন। প্রশাসনকে দীর্ঘদিন ধরে স্থানীয় করণের দাবি জানিয়েও কোন লাভ হয়নি, ফলে চিন্ময় মন্ডলের মৌন মিছিলে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন জলপাইগুড়ি সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা। ।বিপর্যয় মোকাবিলার কাজ করছে যারা তারাই বিপদে আছে বলে ক্ষোভ উগরে দিলেন সংগঠনের রাজ্য সহ সভাপতি প্রসেনজিৎ বসাক। এদিন জলপাইগুড়ির রাজবাড়ী থেকে তিস্তা…
Read More
এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী

এক মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী

এই বছরের শেষ পূর্ণিমায় ৩০ ডিসেম্বর রাতে ভারতের আকাশে এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে পৃথিবী। ২৯-৩০ ডিসেম্বর রাতে দেখা যাবে ‘কোল্ড মুন অফ ২০২০’। ২৯ ডিসেম্বর উত্তর আমেরিকায় দেখা যাবে সম্পূর্ণ চাঁদ। অন্য দিকে, ৩০ ডিসেম্বর ভারতের আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্র। কমলা রঙে দেখা যাবে এই পূর্ণ চন্দ্র। শীতকাল শুরু হওয়ায় এই পূর্ণ চন্দ্রের নাম দেওয়া হয়েছে কোল্ড মুন। পৃথিবীর লোকজনের কাছে প্রত্যক্ষ হবে এই মহাজাগতিক ঘটনা।
Read More
নতুন কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

নতুন কর্মসূচির ঘোষণা মুখ্যমন্ত্রীর

২০২১ – এর নির্বাচনের তোড়জোড় শুরু হয়েছে। ‘‌স্বাস্থ্যসাথী’‌ ও ‘‌দুয়ারে সরকার’‌ – এর পর আরও এক কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন এই কর্মসূচির নাম ‘‌পাড়ায় পাড়ায় সমাধান’। সোমবার এটির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২ জানুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত চলবে এই কর্মসূচি। রাস্তার সমস্যা বা কালভার্টের প্রয়োজন ছোটো ছোটো কাজ পাড়ায় বসেই সমাধান করা যাবে এই কর্মসূচিতে জানান মুখ্যমন্ত্রী।
Read More
সুশান্তের মৃত্যু রহস্য প্রকাশ্যে আনুক সিবিআই: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্তের মৃত্যু রহস্য প্রকাশ্যে আনুক সিবিআই: মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

সুশান্ত রাজপুতের মৃত্যু রহস্য খুব দ্রুত প্রকাশ্যে আনুক সিবিআই।এমনটাই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। গত কয়েকমাস আগে টা নিয়ে প্রচুর রহস্য উদ্ঘাটিত হয়েছে।সুশান্ত সিং রাজপুত আত্মহত্যা করেছেন, না খুন হয়েছেন? আর বিলম্ব না করে এবার জানিয়ে দিক সিবিআই। রবিবার এই দাবি করলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। ১৪ জুন বান্দ্রায় নিজের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় সুশান্তকে। তারপর আত্মহত্যা না খুন, এই বিতর্কে কেঁপে যায় কাশ্মীর থেকে কন্যাকুমারী। বান্ধবী রিয়া চক্রবর্তী সহ সন্দেহের আঙুল ওঠে বিভিন্ন ব্যক্তির নামে। দেশের সীমানা পেরিয়ে ইউরোপ এবং আমেরিকাতেও ঝড় ওঠে নায়কের অকস্মাৎ মৃত্যুতে। খবরের প্রাইম টাইম দখল করে রাখত এই একটাই খবর। মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী…
Read More
মঞ্চেই বার্থডে সেলিব্রেশন সলমনের

মঞ্চেই বার্থডে সেলিব্রেশন সলমনের

উইকেন্ড কা ওয়ার নিয়ে হাজির সলমন খান। সল্লু মিয়ার জন্মদিন। বিগ বস কোনো আয়োজন করবেন না। সেটা হতেই পারে না। নায়কের বার্থ ডে পালন করা হলো অত্যন্ত ধুমধাম করে।বলিউডের সুলতানের জন্মদিন সেলিব্রেট করতে বিগ বস-এ আসেন জ্যাকলিন ফারনানডিজ ও রবিনা ট্যান্ডন।ধর্মেশ ও শ্যানাজ গিল দারুণ একটি পারফরম্যান্স করেন সলমনের জন্মদিন উপলক্ষে।এইসব সেলিব্রেশন হওয়ার আগে সলমন প্রতিযোগীদের সঙ্গে খেলেন দারুণ এক গেম।প্রতিযোগী যাকে মনে করেন 'এন্টারটেইনমেন্ট এর নামে ধববা' তাঁর মুখে কাপ কেক লেপে দিতে হবে।
Read More