26
Dec
কৃষি আইন কৃষকদের স্বার্থেই। স্বাধীনতার পর থেকেই কৃষকদের অবস্থা নিয়ে কেউ ভাবেন নি, প্রধানমন্ত্রী সেই সাহস দেখিয়েছেন। কৃষিবিলের সমর্থনে এভাবেই বিরোধীদের কটাক্ষ করলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী।কৃষিতে উন্নতি হোক এবং কৃষকদের আরো সফলতা আসুক, তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি বিল তৈরি করেছে। কৃষকদের জন্য অনেক প্রকল্প চালু করেছে। কিন্তু এখন বিরোধীরা কৃষকদের ক্ষতি করার জন্য বিভ্রান্তি পরিস্থিতি তৈরী করার চেষ্টা করছে। শনিবার মালদায় এসে একথা বলেন কেন্দ্রীয় জাহাজ মন্ত্রী মনসুখ মান্ডব্য । এদিন দুপুরে মালদা শহরের পুরাটুলি বাঁধরোড এলাকায় বিজেপির জেলা কার্যালয়ে দলীয় কর্মসূচিতে যোগ দিতে আসেন কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মান্ডব্য ।পরে তিনি একটি সাংবাদিক বৈঠক করেন সেই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন…
