পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের! ভিডিও প্রকাশ কৈলাশের

পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে উলেন রায়ের! ভিডিও প্রকাশ কৈলাশের

উত্তরকন্যা অভিযানে পুলিশের বন্দুকের গুলিতেই বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যু হয়েছে আবারও এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গীয়। মঙ্গলবার নিজের টুইটার হ্যান্ডেলে একটি ভিডিও প্রকাশ করে দাবি করেন যে পুলিশের ছোড়া গুলিতেই উলেন রায়ের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায় অভিযানের দিনই ফুলবাড়ি এলাকায় পুলিশ একটি বন্দুক দিয়ে জনতার উদ্দেশে গুলি ছোড়ে। বিজেপির দাবি সেই বন্দুক থেকেই গুলি লেগে গাজলডোবার বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে যদিও এ দাবি নস্যাৎ করে জানিয়েছে ,পুলিশ শর্ট গান ব্যবহার করেনা। যদিও পুলিশের এ দাবি মানতে নারাজ রাজ্য এবং কেন্দ্রীয় বিজেপি নেতারা। অন্যদিকে জলপাইগুড়ি জেলা আদালত পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন।
Read More
এসবিআই লাইফ স্মার্ট ফিউচার চয়েসেস স্কিম

এসবিআই লাইফ স্মার্ট ফিউচার চয়েসেস স্কিম

এসবিআই লাইফ ইন্স্যুরেন্স লঞ্চ্‌ করল পাওয়ার-প্যাকড ‘এসবিআই লাইফ স্মার্ট ফিউচার চয়েসেস’ সেভিংস প্রোডাক্ট। ইন্স্যুরেন্সের ব্যাপারে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধি পেতে থাকায় তাদের জন্য এই লাইফ ইন্স্যুরেন্স সেভিংস প্ল্যানটি আনা হয়েছে। এসবিআই লাইফের ‘স্মার্ট ফিউচার চয়েসেস’ গ্রাহকদের নানারকম বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ দেবে, যেমন প্রিমিয়াম অ্যামাউন্ট, টার্ম পলিসি বা প্রিমিয়াম পেমেন্ট টার্ম, এবং সেইসঙ্গে তারা তাদের প্রয়োজন অনুসারে লাইফ ইন্স্যুরেন্স প্ল্যানের বৈশিষ্ট্যগুলিও দেখে নিতে পারবেন। বেনিফিট পে-আউট থেকেও পছন্দ অনুসারে বেছে নেওয়া যাবে। এছাড়া, চাহিদা অনুসারে রেগুলার ক্যাশ বোনাস ও পে-আউট নিতে পারবেন গ্রাহকরা। এসবিআই লাইফের ‘স্মার্ট ফিউচার চয়েসেস’ গ্রাহকদের সুবিধা দেবে তারা যেন নিজেদের প্রয়োজন অনুযায়ী লাইফ ইন্স্যুরেন্স পলিসি সাজিয়ে…
Read More
কোভিড নির্দেশিকা মেনে ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল মানিকচকে

কোভিড নির্দেশিকা মেনে ঐতিহ্যবাহী রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হল মানিকচকে

কোভিড পরিস্থিতির সমস্ত নির্দেশিকা মেনে মানিকচকের মথুরাপুরে শতাব্দীপ্রাচীন রক্ষা কালি পুজো অনুষ্ঠিত হয় ।৩০০ বছরের এই সুপ্রাচীন ঐতিহ্যসম্পন্ন সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী পুজো প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যন্ত সমারোহ করে অনুষ্ঠিত হয়েছে ।সেখানে পুজো দিতে সপরিবারে সামিল হয়েছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি মাননীয় শ্রী গৌর চন্দ্র মন্ডল মহাশয়। সভাধিপতি মহাশয় তাঁর বক্তব্যে জানিয়েছেন করোনা আবহে যথাযথ সামাজিক সচেতনতা অবলম্বন করে, মাস্ক-স্যানিটাইজার ব্যবহার করে আজকের এই রক্ষাকালী পুজোর আয়োজন করা হয়েছে। পুজো উপলক্ষে বহু লোকের সমাগম হয়েছে। মা রক্ষাকালী অত্যন্ত জাগ্রত। তিনি সকলের মনস্কামনা পূরণ করেন।মায়ের নিকট তিনি ব্যক্তিগতভাবে প্রার্থনা করেছেন সকলে যেন ভালো থাকে। পাশাপাশি সকলে ভাল থাকুক,সুস্থ…
Read More
কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

কৃষকদের জন্য চালু করা হবে নতুন প্রকল্প

আগামী বছর নতুন প্রকল্প আনছে পশ্চিমবঙ্গ সরকার। কৃষকের কাছে পৌঁছনোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গ সরকার। করোনা আবহে আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা এতদিন চালের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে পশ্চিমবঙ্গ সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে খারিফ শস্য সংগ্রহ করবে। প্রতিটি কৃষকের কাছ থেকে একটি নির্দিষ্ট পরিমাণ ধান সংগ্রহ করার পরিকল্পনা করছে পশ্চিমবঙ্গ সরকার। গত বছর কৃষকদের কাছ থেকে সর্বোচ্চ ৯০ কুইন্টাল ধান নিয়েছিল সরকার।
Read More
শ্যুটিং শেষ হতেই করোনায় আক্রান্ত হলেন কৃতি

শ্যুটিং শেষ হতেই করোনায় আক্রান্ত হলেন কৃতি

করোনা ভাইরাস যেন টার্গেট করে ফেলেছে বলিউডি সেলিব্রিটিদের ৷ একে একে যেভাবে করোনা আক্রান্ত হচ্ছেন বলিউডের অভিনেতারা, ৷ একে একে করোনা আক্রান্ত হতে থাকলেন, বড় পর্দা ও ছোটপর্দার অভিনেতারা ৷ শুধু বলিউডে নয়, টলিউডেও সৌমিত্র চট্টোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছিলেন ৷ করোনায় আক্রান্ত হয়েছিলেন সোহম, সুদীপ্তা চক্রবর্তীও ৷ করোনা আক্রান্ত হয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তীও ৷ তবে এবার বলিউডের অন্যতম হট হ্যাপেনিং নায়িকা কৃতিশ্যানন আক্রান্ত হলেন মুম্বই থেকে চণ্ডীগড় উড়ে গিয়েছিলেন নতুন ছবির শ্যুটিংয়ে৷ ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন রাজকুমার রাও ৷ শ্যুটিং তো ভালই হলো ৷ কিন্তু শ্যুটিংয়ের মাঝেই বিপত্তিতে পড়লেন কৃতি শ্যানন ৷ খবর অনুযায়ী, চণ্ডীগড় থেকে মুম্বইতে ফিরেই নাকি করোনা আক্রান্ত…
Read More
সবচেয়ে বেশি লাইক বিরুস্কার প্রেগন্যান্সির খবরে

সবচেয়ে বেশি লাইক বিরুস্কার প্রেগন্যান্সির খবরে

সেলিব্রিটি জুটি বিরাট কোহলি ও অনুষ্কা শর্মাই মাতিয়ে রাখলেন ট্যুইটার।ট্যুইটার ইন্ডিয়া তাঁদের অ্যানুয়াল রিভিউ করে জানিয়েছে, বিরুষ্কা জুটিই এ বছরে রয়েছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। অনুষ্কার প্রেগন্যান্সির খবরই পেয়েছে সব থেকে বেশি লাইক। গত ২৭ অগাস্ট বিরাট এবং অনুষ্কা তাঁদের হবু সন্তানের আসার খবর ঘোষণা করেন ইন্সটাগ্রাম এবং ট্যুইটারে। ভারত অধিনায়ক কোহলি, তাঁদের দু’জনের ছবি শেয়ার করে লেখেন, “এরপর থেকে আমরা তিনজন হব। ২০২১ এর জানুয়ারি মাসেই। আজ, মঙ্গলবার একটি ট্যুইটে, ট্যুইটার ইন্ডিয়া থেকে জানানো হয় যে, এই পোস্টই পেয়েছে বছরের সব থেকে বেশি লাইক। ট্যুইটারের তরফ থেকে আরও জানানো হয় যে, কোভিড-১৯ হ্যাশট্যাগ সব থেকে বেশি ব্যবহার হবে, এটাই ছিল প্রত্যাশিত।…
Read More
সড়ক দুর্ঘটনায় জখম বিদ্যুৎ কর্মীর একাধিক কর্মী

সড়ক দুর্ঘটনায় জখম বিদ্যুৎ কর্মীর একাধিক কর্মী

জলপাইগুড়িতে বিদ্যুৎ দপ্তরের এক গাড়ির সঙ্গে মালবাহী লরির সংঘর্ষে জখম হলেন বেশকয়েকজন। জানা গেছে জলপাইগুড়ি রাণীনগরের কাছে জাতীয় সড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। গুরুতর জখম তিনজন বিদ্যুৎ দফতরের কর্মী। জখম দু'জনকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ ঘটনায় তদন্তে। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলপাইগুড়ি দিক থেকে বিদ্যুৎ দফতরের গাড়িটি রানীনগরের পাওয়ার হাউজে যাচ্ছিলেন। উল্টো দিক থেকে আসা এক লরির সঙ্গে দুর্ঘটনা হয়। লরি চালক সুস্থ রয়েছেন দাবি পুলিশের। এদিকে দুর্ঘটনাকে কেন্দ্র করে সামরিক সময়ের জন্য জাতীয় সড়কের যানচলাচল বন্ধ হয়েছিল। পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় যাতায়াত। অন্যদিকে দুর্ঘটনায় সঠিক তদন্তের দাবি তুলে বিদ্যুৎ দফতরের প্রতিনিধি থানায় দারস্থ…
Read More
দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ মোড়

দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ মোড়

একদিকে ভারতবন্ধ এবং অন্যদিকে উত্তরবঙ্গ বন্ধ এই দুই কর্মসূচিতে প্রায় উত্তপ্ত হয়ে উঠল এয়ারভিউ মোড়। এদিন তৃনমূল, সিপিএম সহ একাধিক সংগঠনের কর্মীরা যেখানে ভারতবন্ধের সমর্থনে এয়ার ভিউ মোড়ে জমায়েত করে ঠিক সেইসময়ই সেইস্থানে বিজেপি যুবমোর্চা দলীয় কর্মীর মৃত্যির প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধের সমর্থনে পিকেটিং করে। সূত্রের খবর সকাল থেকে তৃণমূল এবং বিজেপির মধ্যে এদিন দফায় দফায় সংঘর্ষ বাঁধে। এবং সেইসঙ্গে তৃনমূল এবং বিজেপির পরস্পর বিরোধী দলের পতাকা পোস্টার জ্বালিয়ে যে প্রতিবাদ করে তা দেখে অবাক শিলিগুড়িবাসী। জানাগেছে বিজেপি কর্মীরা এদিন বন্ধের সমর্থনে পিকেটিংয়ের পাশাপাশি তৃনমূল শাসক দলের স্লোগান দিতে দিতে তৃণমূলের পতাকা ঝান্ডা, মুখ্যমন্ত্রীর ফেস্টুন সহ তৃণমূলের দলীয় যাবতীয় পোস্টার ছিঁড়ে…
Read More
সংবাদমাধ্যমকে অসম্মান তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের, নিন্দার ঝড় সর্বত্র

সংবাদমাধ্যমকে অসম্মান তৃনমূল সাংসদ মহুয়া মৈত্রের, নিন্দার ঝড় সর্বত্র

তৃণমূলের দলীয় সভায় সংবাদমাধ্যমকে কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য করায় নিন্দার ঝড় উঠল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। জানা গেছে কৃষ্ণনগরে গয়েশপুর এলাকায় এক দলীয় কর্মীসভা চলাকালীন সভা থেকে সাংবাদিকদের কুরুচিকর মন্তব্য করে সভা থেকে তাড়িয়ে দেন। এবং অভিযোগ সভায় উপস্থিত সমস্ত সাংবাদিকদের "দুপয়সার সাংবাদিক" বলেও অসম্মান করেন। এনিয়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। মহুয়া মৈত্রের এই ঔদ্ধত্বপূর্ন আচরণে সংবাদ মহল ক্ষুব্ধ।গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এভাবে অসম্মান করার পরও তাঁর প্রতিক্রিয়ায় নিজের ভুলের কোনো অনুশোচনা করেননি তিনি। এনিয়ে ইতিমধ্যে মহুয়া মৈত্রকে বয়কটের ডাক দিয়েছে একাধিক সাংবাদিক মাধ্যম এমনকি বুদ্ধিজীবী মহলেও।
Read More
বিজেপির ডাকা বন্ধে প্রভাব পড়ল মালদায়

বিজেপির ডাকা বন্ধে প্রভাব পড়ল মালদায়

গতকালের উত্তরকন্যা অভিযানে পুলিশের সংঘর্ষে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে বারো ঘন্টা বন্ধের দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিকেটিং করল বিজেপি নেতা কর্মীরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, চোপড়া সহ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধে নেমেছে বলে খবর। বিজেপি কর্মীর মৃত্যুতে বাংলা বনধে মালদায় পথে নেমে বিক্ষোভ দেখালো দলীয় নেতাকর্মীরা। সোমবার উত্তরকন্যায় পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার উত্তরবঙ্গ বনধের ডাক দেয় রাজ্য বিজেপি নেতৃত্ব । সেইমতো এদিন সকাল থেকেই পুরাতন মালদা শহরের মঙ্গলবাড়ী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর হাতে দলীয় পতাকা নিয়ে অবরোধ বিক্ষোভ শামিল হন বিজেপির নেতা কর্মীরা । যদিও এদিন সকাল থেকেই সমস্ত…
Read More
ভারত বন্ধের সমর্থনে রাস্তায় ক্রিকেট খেললেন অশোক

ভারত বন্ধের সমর্থনে রাস্তায় ক্রিকেট খেললেন অশোক

কৃষি আইনের বিরোধিতায় আজ দেশজুড়ে বনধের ডাক। বনধের সমর্থন করেছে বিভিন্ন কৃষক সংগঠন, রাজনৈতিক দলগুলি।আজ সকাল থেকে বনধের সমর্থনে শিলিগুড়ির বিভিন্ন জায়গায় রাস্তায় নামে সমর্থনকারীরা। সেই ভারতবন্ধের অবস্থা খতিয়ে দেখতে এদিন শিলিগুড়িতে অনিল বিশ্বাস ভবনে থেকে পরিস্থিতির উপর নজর রাখলেন বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন শিলিগুড়ির রাস্তাঘাট ছিল শুনশান।কৃষি আইন বাতিলের দাবিতে দেশজুড়ে কৃষক সংগঠন ডাকা বনধে কোনো যানবাহন যাতে রাস্তা দিয়ে চলাফেরা না করতে পারে তাই রাস্তার ওপরে ব্যাট হাতে ময়দানে অশোক ভট্টাচার্য।
Read More
বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি কর্মীরা

বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি কর্মীরা

গতকালের উত্তরকন্যা অভিযানে পুলিশের সংঘর্ষে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গে বারো ঘন্টা বন্ধের দাবিতে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পিকেটিং করল বিজেপি নেতা কর্মীরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, ফালাকাটা, চোপড়া সহ প্রতিটি জেলায় বিজেপি নেতা কর্মীরা রাস্তায় নেমে পথ অবরোধে নেমেছে বলে খবর। একদিকে সারা ভারত জুড়ে ভারত বন্ধ এবং অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে বন্ধে প্রভাব পড়ল শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, সহ উত্তরের সমস্ত জেলায়। এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি রোডে কোনো বেসরকারি বাস নামেনি। কিছু সরকারি বাস চলাচল করলেও বিজেপি কর্মীরা বাস আটকে প্রতিবাদ করে। এদিন শিলিগুড়ির এয়ার ভিউ মোড়, ফুলবাড়ি মোড়, জলপাইগুড়ির গন্ডার মোড় এলাকায় টায়ার জ্বালিয়ে জাতীয় সড়ক বন্ধ…
Read More
বনধ্ ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

বনধ্ ঘিরে উত্তেজনা শিলিগুড়িতে

একদিকে চাষিদের সমর্থনে সমস্ত বিরোধীদের ভারত বন্ধ সমর্থন অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপি কর্মীর মৃত্যুর প্রতিবাদে উত্তরবঙ্গ বন্ধকে উত্তাল হয়ে উঠল শিলিগুড়ির এয়ার ভিউ এলাকা। এদিন চাষিদের সমর্থনে শিলিগুড়িতে বন্ধের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও বিজেপি যুব মোর্চার কর্মীরা শিলিগুড়ির এয়ার ভিউ মোড়ে রাস্তা আটকে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। অভিযোগ সেই সময়ই তৃণমূলের একদল কর্মী বিজেপি যুব কর্মীদের উপর চড়াও হয়। এতে দুপক্ষের হাতাহাতিও হয় বলে সূত্রের খবর। তৃণমূলের অভিযোগ বিজেপির কর্মীরা জোর করে সরকারি বাস চলাচল বন্ধ করতে গেলে আমরা বাঁধা দিই।অপর দিকে বিজেপি যুব মোর্চার অভিযোগ আমরা শান্তিপূর্ণ ভাবে আজকের বন্ধের সমর্থনে মিছিলের সময় তৃণমূলের গুন্ডাবাহিনী আমাদের কর্মীদের ওপর চড়াও…
Read More
অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের

অতিরিক্ত খরচ হচ্ছে রাজ্য সরকারের

অতিরিক্ত খরচ কমাতে উদ্যোগী হল রাজ্য সরকার। করোনা আবহে সরকারি চিকিৎসক এবং নার্সদের জন্য হাসপাতালে সংশ্লিষ্ট এলাকায় হোটেলে বা কোয়ার্টারে থাকার ব্যবস্থা করেছিল সরকার। এবার থেকে স্বাস্থ্য ভবনের নির্দেশে সেই সুবিধা প্রত্যাহার করল রাজ্য সরকার। বাড়ি থেকেই হাসপাতালে যাতায়াত করতে হবে। আগামী সপ্তাহ থেকে এই সুবিধা পাবেন না সরকারি হাসপাতালের চিকিৎসক ও না নার্সিং পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা। আর্থিক দিকে সামাল দিতেই উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More