১৫ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে  মুখ্যমন্ত্রী

১৫ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী

দুদিনের সফরে আগামী ১৫ ডিসেম্বর উত্তরবঙ্গ সফরে আসছেন তৃনমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোচবিহারে প্রাক্তন তৃনমূল বিধায়ক মিহির গোস্বামীর বিজেপিতে যোগদানের পর কোচবিহারে কি রণকৌশল নেয় মমতা ব্যানার্জি সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল। আগামী বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে নিজের তদারকিতে জেলায় জেলায় দলীয় সফরে বেরোচ্ছেন মুখ্যমন্ত্রী। মিহিরের বিজেপিতে যোগদান এবং শিলিগুড়ি জলপাইগুড়ি , কোচবিহারে শুভেন্দু অধিকারীর অনুগামীদের গতিপ্রকৃতি এবং সেবিষয়ে সিদ্ধান্ত নিতে এই উত্তরবঙ্গ সফর খুবই গুরুত্বপূর্ণ। জানা গেছে, উত্তরবঙ্গ সফরে তিনি আগামী ১৫ ডিসেম্বর রওনা দেবেন। উত্তরবঙ্গে এসে প্রথমে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে রাজনৈতিক সভা করবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই সভা শেষ করে পরে কোচবিহারে আসবেন মমতা।…
Read More
ফুটপাত দখলমুক্ত করল  খোদ মহকুমা শাসক

ফুটপাত দখলমুক্ত করল খোদ মহকুমা শাসক

ফুটপাত দখলমুক্ত করতে নিজে দাঁড়িয়ে অবৈধ দোকান পাট সরিয়ে দিলেন খোদ মহকুমা শাসক। আলিপুরদুয়ারের শহরের দীর্ঘদিনের সমস্যা ফুটপাত নিয়ে। বাসিন্দাদের অভিযোগ দিনের পর রাজনৈতিক নেতাদের প্রচ্ছন্ন মদতে ফুটপাত দখল করে ব্যবসা চালাত একদল দোকানদার। এ বিষয়টি নিয়ে একাধিক বার প্রশাসনকে জানায় সাধারণ মানুষরা। শনিবার ওই ফুটপাত গুলি দখল মুক্ত করতে অভিযানে নামেন আলিপুরদুয়ার পুরসভা কর্তৃপক্ষ।এদিন পুলিশের সহায়তা নিয়ে দখল মুক্ত করা হয় শহরবাসীর যাতায়াতের বেদল হয়ে যাওয়া ফুটপাত গুলি।ওই অভিযানে নেতৃত্ব দেন আলিপুরদুয়ার পুরসভার প্রশাসক তথা সদর মহকুমার মহকুমা শাসক শ্রীরাজেশ রাঠোর। সঙ্গে ছিলেন পুলিশকর্তারা।পুরসভার তরফে জানানো হয়েছে যে ভবিষ্যতেও ওই ধরনের বেআইনি দখলদারি রুখতে লাগাতার অভিযান জারি রাখবে পুরসভা…
Read More
তৃনমূলে যোগ দিল পাহাড়ের বুদ্ধিস্ট সেল

তৃনমূলে যোগ দিল পাহাড়ের বুদ্ধিস্ট সেল

পাহাড়, তরাই এবং ডুয়ার্সের বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষরা তৃণমূলে যোগ দিল। শিলিগুড়ির বাঘাযতীন পার্কের মাঠে এদিন প্রায় কয়েকহাজার বৌদ্ধ ধর্মের মানুষরা জোড়া ফুলে যোগদান করেন। এদিন রাজ্য নেতা অরূপ বিশ্বাস তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, অরূপ বিশ্বাস, পর্যটনমন্ত্রী গৌতম দেব,বিনয় কৃষ্ণ বর্মন সহ বিভিন্ন জেলার নেতৃত্বরা।
Read More
মালদা যুব তৃণমূলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বেজায় অস্বস্তিতে তৃনমূল

মালদা যুব তৃণমূলে গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বেজায় অস্বস্তিতে তৃনমূল

কোচবিহার, আলিপুরদুয়ার , জলপাইগুড়ির পর এবার শিরোনামে মালদা জেলা। খবর তৃণমূলের অন্দরে গোষ্ঠী দ্বন্দ্ব। রাজ্যের মন্ত্রীর পদ থেকে শুভেন্দুর পদত্যাগের পর থেকেই জেলায় জেলায় সেই গোষ্ঠী দ্বন্দ্ব মাথা চাড়া দিয়ে প্রকাশ্যে আসছে। দাদা এখনো তৃনমূল না ছাড়লেও ইতিমধ্যে জেলায় জেলায় দাদার অনুগামীদের সঙ্গে দলের অন্যান্য কর্মীদের মধ্যে কোন্দল প্রকাশ্যে আসছে। এদিন মালদার হরিশচন্দ্রপুরে প্রকাশ্যে ব্লক যুব সহসভাপতি আইনুল হক সভাপতি মনোতোষ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে সংবাদ মাধ্যমে । যুব সহসভাপতির অভিযোগ জেলা সভাপতির তৈরী করা যুব তৃণমূলের পূর্ণাঙ্গ ব্লক কমিটিতে নিজে থেকে ৩ জনের নাম যুক্ত করেছেন।যাদের মধ্যে দুজন আবার সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।এদিকে সভাপতি তার বিরুদ্ধে উঠা অভিযোগ…
Read More
ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেট মিটিং জয়েন্ট ফোরামের

ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গেট মিটিং জয়েন্ট ফোরামের

চা বাগান শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে যে বিগত তিন ডিসেম্বরের নিষ্ফলা ত্রিপাক্ষিক বৈঠক নিয়ে ক্ষোভ উগড়ে দিল জয়েন্ট ফোরাম। অবিলম্বে ফের ত্রিপাক্ষিক বৈঠক ডেকে মজুরি নির্ধারণ না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়ার হুংকার দিয়ে রাখলেন নেতারা।দীর্ঘদিন ধরে চাবাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও ত্রিপাক্ষিক বৈঠক সফল হচ্ছে না। এতে এদিন জলপাইগুড়ির বিভিন্ন চাবাগানের সামনে গেট মিটিং করল যৌথ মঞ্চ। জয়েন্ট ফোরামের অভিযোগ, ১৪টি বৈঠক হলো শ্রমিক মালিক তাদের প্রস্তাব জমি দিয়েছে কিন্তু সরকার ন্যুনতম মজুরি ঠিক করে জানাচ্ছে না।গত ৩ ডিসেম্বর ত্রিপাক্ষিক বৈঠক ডাকা হয় তিন দিন আলোচনা হবে বলে জানানো হয় কিন্তু চার ঘন্টা আলোচনার পর সরকার…
Read More
উত্তরকন্যা অভিযানের সমর্থনে মিছিল ইসলামপুরে

উত্তরকন্যা অভিযানের সমর্থনে মিছিল ইসলামপুরে

মাস দুয়েক আগে কলকাতার নবান্ন অভিযানের পর উত্তরবঙ্গের মিনি সচিবালয় উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে বিজেপির যুব মোর্চা। আগামী ৭ ডিসেম্বর এই অভিযানকে লক্ষ্য রেখে এদিন ইসলামপুরে মিছিল করল ইসলামপুরের যুব মোর্চার কর্মী সমর্থকরা। জানা গেছে ইসলামপুর কৃষক বাজার থেকে শুরু হয়ে চৌরঙ্গী মোড় পর্যন্ত শহর পরিক্রমা করে । এদিন বিজেপি যুব মোর্চার জেলা নেতৃত্ব তাপস দাস, সুমন চৌধুরী সহ মহিলা মোর্চার কর্মীরাও উপস্থিত ছিলেন। রাজ্যে কাটমানি, দুর্নীতি, নিয়োগের দাবি সহ একাধিক দফা নিয়ে এই উত্তরকন্যা অভিযান বলে জানা গেছে। মিছিলে তৃণমূল রাজ্য সরকারের বিরুদ্ধে বঞ্চনা নারী নির্যাতন এবং বেকারত্বের বিরুদ্ধে স্লোগান দেয়।
Read More
বেআইনি মদ পাচারে গ্রেপ্তার দুই

বেআইনি মদ পাচারে গ্রেপ্তার দুই

অবৈধভাবে মদ পাঁচার করতে গিয়ে ধরা পড়ল দুই পাঁচারকারী। শুক্রবার রাতে জলপাইগুড়ির পাহাড়পুর এলাকায় জাতীয় সড়কে আটক করে তল্লাশি চালাতেই গাড়ি ভর্তি মদ উদ্ধার হয়। আবগারি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন গোপনসূত্রে খবর ছিল যে অরুণাচল থেকে আসা এক লরিতে বিপুল পরিমাণ মদ পাঁচার হচ্ছে। সেইমতো পাহাড়পুরে তল্লাশি শুরু করতেই একটি লরি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করতেই সন্দেহ হয়।লরিটির পিছু ধাওয়া করে সেটিকে আটক করেন আবগারি দপ্তরের কর্মী‌রা।তল্লাশি চালাতেই লরি থেকে প্রচুর পরিমান বেআইনি মদ পাওয়া যায় বলে জানান আবগারি দপ্তরের আধিকারিক সুশান্ত বক্সি।আটক দুই পাঁচারকারীকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই বেআইনি মদ বিহারের উদ্দেশ্যে পাঁচার হচ্ছিল। এই বিপুল পরিমাণ বিদেশি…
Read More
অতিমারি শেষ হতে চলেছে

অতিমারি শেষ হতে চলেছে

অবশেষে আশার কথা শোনা গেল। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার একটি উচ্চ-পর্যায়ের বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা-এর প্রধান টেড্রস আধানম গেব্রেইয়েসাস জানালেন করোনা অতিমারি শেষ হওয়ার স্বপ্ন দেখা শুরু করতে পারে বিশ্ব। হু-এর মতে, অতিমারি শেষ হতে চলেছে। ‘মানবতার ভালো এবং খারাপ দিকগুলি’ বিশ্ব দেখতে পেয়েছে। দারিদ্র, ক্ষুধা, অসাম্য এবং জলবায়ু পরিবর্তন এখনও প্রধান সমস্যা বিভিন্ন দেশের। য়ে গেলে এই সমস্যা দূর করার জন্য সবাইকে ঝাঁপিয়ে পড়ার অনুরোধ করেছেন গেব্রেইয়েসাস।
Read More
জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

জনপ্রিয় স্ক্রিপ্ট রাইটারের মৃতদেহ উদ্ধার

জীবনযুদ্ধের হতাশায় ভেঙে আত্মহত্যা করল টিভি সিরিয়ালের স্ক্রীপ্ট রাইটার অভিষেক । অভিষেক জনপ্রিয় হিন্দি টেলিভিশন ধারাবাহিক ‘’তারক মেহতা কা উল্টা চশমা’’-র অন্যতম লেখক অভিষেক মাকওয়ানা। ঘটনাটি ঘটে গত সপ্তাহের ২৭ নভেম্বর। আত্মহত্যার কারণ হিসেবে জালিয়াতির কথা উল্লেখ করা হয়েছে। অভিষেক দীর্ঘদিন ধরে এই ধারাবাহিক জন্য স্ক্রিপ্ট  লিখছিলেন। অভিষেককে তাঁর মুম্বইয়ের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর লেখা একটি সুইসাইড নোটও সামনে উঠে এসেছে। তাতে আর্থিক ঝামেলা এবং ব্যাক্তিগত জীবনের সমস্যার কথা লেখা আছে। সেটির উপর ভিত্তি করেই ঘটনাটির তদন্ত করা হবে। জেনিস আরও বলেন, “থ্রেট কলগুলো পাওয়ার পর তিনি অভিষেকের মেইল চেক করেন। তার মধ্যে একটি নম্বর ছিল বাংলাদেশ থেকে,…
Read More
আপত্তিকর মন্ত্যবের আগেই সাবধানতার নোটিফিকেশন – Youtube

আপত্তিকর মন্ত্যবের আগেই সাবধানতার নোটিফিকেশন – Youtube

বিভিন্ন সামাজিক সম্প্রদায়ের মধ্যে সুস্থ এবং সম্মানজনক দিক বজায় রাখতে ইউটিউব কিছু নতুন বৈশিষ্ট জারি করতে চলেছে,এবার থেকে এই প্লাটফর্ম এ কোনো আপত্তিজনক কমেন্টস করতে গেলেই ব্যবহারকারী কে সতর্কতা করা হবে। ইউটিউব এছাড়াও সম্ভাব্য অনুপযুক্ত এবং ক্ষতিকারক মন্তব্যের জন্য ইউটিউব স্টুডিওতে একটি নতুন ফিল্টার পরীক্ষা করবে যা স্বয়ংক্রিয়ভাবে পর্যালোচনার জন্য রাখা হয়েছে, যাতে চ্যানেল মালিকরা না চাইলে সেই মন্তব্যগুলিকে দেখতে হবে না। সম্ভাব্য ক্ষতিকর মন্তব্য পোস্ট করার জন্য নতুন কমিউনিটি গাইডলাইন অ্যান্ড্রয়েডে চালু হচ্ছে। যদি মন্তব্যকারী পপ-আপ বিজ্ঞপ্তির পরেও সম্ভাব্য ক্ষতিকর মন্তব্য নিয়ে এগিয়ে যেতে চান, তাহলে তারা তা করার কথা বিবেচনা করতে পারেন, অথবা এমনকি এটি সম্পাদনা/মুছে ফেলার সিদ্ধান্ত…
Read More
”রামসেতু ” নিয়ে আলোচনা অক্ষয়-আদিত্যনাথের

”রামসেতু ” নিয়ে আলোচনা অক্ষয়-আদিত্যনাথের

উত্তরপ্রদেশে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করলেন অক্ষয় কুমার। মুম্বই সফরের প্রথমদিনই তাঁর সঙ্গে দেখা করলেন বলিটাউনের 'খিলাড়ি' অক্ষয় কুমার। মূলত নয়ডায় ফিল্ম সিটি তৈরির বিষয়ে অক্ষয়ের সঙ্গে আলোচনা করতে তাঁকে ডেকে পাঠান যোগী ৷ পাশাপাশি অক্ষয় তাঁর আগামী ছবি রাম সেতুর স্ক্রিপ্ট নিয়েও আলোচনা করেছেন বলে জানা গিয়েছে। আলোচনার ফলও আশাবাদী বলে সূত্রের খবর৷ অক্ষয় দীপাবলির সময় তাঁর আসন্ন ছবি রাম সেতু-র পোস্টার প্রকাশ করেছিলেন। সেখানে একটি ইংরেজি ক্যাপশনে তিনি লেখেন,এই দীপাবলিতে একটি সেতু তৈরি করে সমস্ত ভারতীয়দের চেতনায় ভগবান রামের আদর্শকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হোক যা আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। এর সঙ্গে সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা জানান…
Read More
প্রধানমন্ত্রী কিছুই করেনি , কাসর ঘন্টা বাজানো ছাড়া – শ্রমমন্ত্রী মলয়ঘটক

প্রধানমন্ত্রী কিছুই করেনি , কাসর ঘন্টা বাজানো ছাড়া – শ্রমমন্ত্রী মলয়ঘটক

আলিপুরদুয়ারে দলীয় সভায় যোগ দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এক হাত নিলেন রাজ্যের শ্রমমন্ত্রী মলয় ঘটক। আলিপুরদুয়ারের সাহেবপোতায় দলের দলীয় সভায় পৌঁছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়ে জানালেন মন্ত্রী মলয় ঘটক। জনসভায় মূখ্য বক্তা ছিলেন রাজ‍্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক।তাঁর অভিযোগ, লকডাউনে প্রধানমন্ত্রী কিছুই করেননি জনসাধারণের জন্য। শুধু কাসর, ঘন্টা মোমবাতি জ্বালিয়ে মানুষকে বোকা বানিয়েছেন।
Read More
ব্রাউন সুগার সহ গ্রেপ্তার চারজন

ব্রাউন সুগার সহ গ্রেপ্তার চারজন

ব্রাউনসুগার সহ চারজনকে গ্রেপ্তার করল ডালখোলা থানার পুলিশ। জানা গিয়েছে গোপনসূত্রে খবর পেয়ে এদিন অভিযান চালিয়ে চারজনকে ড্রাগ সহ গ্রেপ্তার করে। ডালখোলা থানার পুলিশ জানিয়েছে পাতনোর এক বাড়িতে রাতে বিশেষ অভিযান চালিয়ে প্রায় তিনশো গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়েছে । এরসঙ্গেএকটি ল্যাপটপ,একটি মোবাইল, একটি পাওয়ার ব্যাংক,ব্রাউন সুগার বহনকারী পেপার রোল উদ্ধার করে ডালখোলা থানার পুলিশ। এক মহিলা এবং তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
Read More
দুয়ারে সরকার পরিষেবার প্রচারে গম্ভীরা শিল্পীরা

দুয়ারে সরকার পরিষেবার প্রচারে গম্ভীরা শিল্পীরা

দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবা গুলিকে জনসাধারনের কাছে তুলে ধরতে অভিনব প্রচার রাজ্য সরকারের। মালদার বিখ্যাত লোকগান গম্ভীরা শিল্পীদের দ্বারা প্রচার শুরু করলেন প্রশাসনিক কর্তারা। এদিন গম্ভীরা গানের মাধ্যমে মানুষকে সচেতন করতে "দুয়ারে সরকার" প্রচার শুরু করলো গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ। গয়েশবাড়ি প্রাথমিক বিদ্যালয় চত্বরে সংশ্লিষ্ট এলাকার বহু মানুষ বিভিন্ন সরকারি পরিষেবা পেতে ভীয় করেন । উপস্থিত ছিলেন গয়েশবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান নাইমা খাতুন। দুয়ারের সরকার পরিষেবার মাধ্যমে এদিন স্বাস্থ্যসাথী , কন্যাশ্রী,  রূপশ্রী সহ মোট আটটি প্রকল্পের ফ্রম দেওয়ার কাজ শুরু করা হয়। বিভিন্ন পরিষেবা পেতে বহু মানুষকে এতদিন নানা সমস্যায় পড়তে হচ্ছিল । এদিন এই শিবিরে গম্ভীরা গানের প্রচারের মাধ্যমে…
Read More