মালদায় রেল অবরোধ বাম-কংগ্রেসের

মালদায় রেল অবরোধ বাম-কংগ্রেসের

ধর্মঘট সফল করতে বাদ রাখল না রেলকেও।কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি‌র প্রতিবাদে ডাকা ধর্মঘটের সমর্থনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম-কংগ্রেস কৃষক ও শ্রমিক সংগঠনের সদস্যরা। বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি রোড স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। বিক্ষোভে নেতৃত্ব দেন কৃষক নেতা আজম আলি আব্বাস। রেল লাইন অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশের বিশাল বাহিনী। আন্দোলন‌কারীদের উঠিয়ে দেওয়ার চেষ্টা করে‌ন তারা। কৃষক নেতা আজম আলি আব্বাস বলেন, কেন্দ্রীয় সরকার জাতীয় সম্পত্তি‌গুলো কর্পোরেট সংস্থা‌গুলো‌র হাতে তুলে দিচ্ছে। অথচ দেশের মানুষ‌কে পঞ্চাশ টাকা টিকিট কেটে প্ল‍্যাটফর্মে উঠতে হবে এমনটা মেনে নেওয়া যায় না। কেন্দ্রীয় সরকারের এমন নীতি‌র…
Read More
ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

ধর্মঘটের বিরোধিতায় পথে নামল তৃনমূল

একাধিক বাম শ্রমিক সংগঠনের ডাকা বন্ধের সমর্থনে আজ যেখানে বাম কর্মীরা রাস্তায় বন্ধ করতে পথে নামল ঠিক বন্ধের বিরোধিতা করে এদিকে এদিন রাস্তায় নামল তৃণমূলের কর্মী-সমর্থকরা। জানা গেছে জলপাইগুড়িতে বন্ধের বিরোধিতা করে পথে নামতে দেখা গেলো তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানীকে। এদিন তাকে দলীয় কর্মীদের নিয়ে জলপাইগুড়ি সমাজ পাড়াস্থিত তৃনমুল জেলা কার্যালয়ের সামনের রাস্তা থেকে বন্ধের ইসুকে সমর্থন করার পাশাপাশি বন্ধকে বিরোধিতা করে শহরের রাস্তায় হাটতে দেখা গেলো তাদের। ঘটনায় তৃনমূলের জলপাইগুড়ি জেলা সভাপতি কৃষ্ণ কুমার কল্যানী বলেন কেন্দ্রের জনবিরোধী নীতির বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন চালাচ্ছি। তাই আমরা বাম ও কংগ্রেসের যৌথ আন্দোলনের দাবী গুলিকে সমর্থন করি। তাই…
Read More
রাসমেলা হবে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

রাসমেলা হবে সিদ্ধান্ত জেলা প্রশাসনের

করোনায় ছেদ পড়তে চলেছিল কোচবিহারের ঐতিহ্যবাহী শতাব্দী প্রাচীন রাসমেলা। এমনটাই সিদ্ধান্ত জানাল কোচবিহার জেলা প্রশাসন। এই করোনা আবহে এবার রাস মেলা হবে কিনা এনিয়ে সংশয় ছিল । প্রথমদিকে সিদ্ধান্ত নেওয়া হয় মেলা না হলেও নিয়ম মেনে রাসচক্র ঘুরবে। কোভিড সংক্রান্ত নির্দেশিকা, স্যানিটাইজার, মাস্ক, শারীরিক দূরত্ব বজায় রেখে নিয়ম মাফিক পুজা করার সিদ্ধান্ত নেওয়া হলেও মেলা নাহওয়ায় মুখভার ছিল কোচবিহার তথা উত্তরের মানুষদের। এবছর মেলা প্রদর্শনী বাতিল হওয়ায় ক্ষতির মুখে পড়ছিল একাধিক মেলায় পসরা বসানো দোকানদাররা। তাদের সমস্যার কথা জানানোও হয় জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনকে এনিয়ে কোভিডের যাবতীয় শর্ত চাপিয়ে মেলা ও প্রদর্শনী করার অনুমতি পেতেই অবশেষে রাসমেলা বসানোর সিদ্ধান্ত…
Read More
ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে

ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে

দেশব্যাপী ধর্মঘটে মিশ্র প্রতিক্রিয়া শহর শিলিগুড়িতে। ট্রেড ইউনিয়নের ডাকা আজকের ধর্মঘটে সফল করতে সকাল থেকেই বাম কর্মী নেতাদেরকে শহরের প্রধান সড়কগুলিতে ঝান্ডা হাতে দেখা গেল।কিছু বাম কর্মী সমর্থকদের ঝান্ডা হাতে মল, দোকানে গিয়ে দোকান বন্ধ রাখার অনুরোধ করে পাশাপাশি রাস্তায় টোটো , বাস আটকে দেওয়ার খবর এসেছে বিভিন্ন জায়গা থেকে। অন্যদিকে রাস্তায় সরকারি গাড়ি এবং কিছু ব্যক্তিগত যানবাহন ছাড়া আর কোনো বাহন দেখা যায়নি। হিলকার্ট রোডে দুএকটি দোকান খোলা থাকলেও বিধানমার্কেট , হংকং মার্কেট, নিবেদিতা মার্কেট সহ সর্বত্র বন্ধের চিত্র দেখা গেল। অপরদিকে সরকারি অফিস আদালত নিয়মমাফিক খোলাই ছিল। এদিন শিলিগুড়ি কলেজে মার্কশিট দেওয়া শুরু হয়। অনেকে কিছু ছাত্র নিজের…
Read More
পোকারবাজি ডট কমের মানিমেকার টুর্নামেন্ট

পোকারবাজি ডট কমের মানিমেকার টুর্নামেন্ট

ইন্ডিয়ান পোকার গেম খেলার অন্যতম জনপ্রিয় অনলাইন গেমিং প্লাটফর্ম পোকারবাজি ডট কম সম্প্রতি শেষ করেছে তাদের আকর্ষণীয় মানিমেকার টুর্নামেন্ট। এতে ১০০০ জনেরও বেশি প্লেয়ার যোগ দিয়েছিলেন। মেঘালয়ের শিলঙের ২৮ বছর বয়সী বানমানলাঙ ওয়ারলিন্ডেম মাত্র ১১,০০০ টাকা বিনিয়োগ করে জিতে নিয়েছেন   ১৭,০০,০০০ টাকা গ্র্যান্ড প্রাইজ। তিনি পোকার ডট কমের একজন নিয়মিত প্লেয়ার। ২০১৪ সালে শুরুর পর থেকে গত ৬ বছর ধরে পোকারবাজি ডট কম ভারতে অনলাইন গেমিং ক্যাটাগরিতে সাড়া জাগিয়েছে। এটি এখন অনলাইন গেমিং ইন্ডাস্ট্রিতে স্কিল-বেসড গেমিং প্লাটফর্মে এক সুপরিচিত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত। পোকারবাজি ডট কম হল এআইজিএফ-এর মেম্বার এবং আইএএমএআই নির্দেশিত অ্যাডভার্টাইজিং রুলস ও রেগুলেশনস অনুসারী। ব্যবহারকারীরা পোকারবাজি ডট…
Read More
আদিবাসী মেয়ের ডাক্তারি পড়ার সুযোগে খুশির জোয়ার

আদিবাসী মেয়ের ডাক্তারি পড়ার সুযোগে খুশির জোয়ার

চায়ের দেশে নুনকথার চিত্র সবারই জানা । চাবাগানের শ্রমিকদের অর্থনৈতিক সঙ্কট, সংঘর্ষকে উপেক্ষা করে স্বপ্নের দৌড়ে সফল হল স্বপ্না। এবারের নিট পরীক্ষায় সাফল্যে পেয়ে উত্তরবঙ্গ মেডিকেল পড়ার সুযোগ পেল খড়িবাড়ি বাতাসির স্বপ্না মুন্ডা। চাবাগানের লাইনঘরের ছোট্ট চালের নীচে সাফল্যের খুশিতে স্বপ্নার উজ্জ্বল মুখটির ছবি ধরা পড়লেও এই স্বপ্নের দৌড়টা শুরু হয়েছিল খুবই কঠিনভাবে। স্বপ্নার বাবা চাবাগানের শ্রমিক, মা বাগানেরই স্বাস্থ্যকর্মী । বাগানের সামান্য আয়েও মেয়েকে স্বপ্নকে বাস্তবায়িত করতে সচেষ্ট হয়েছেন কঠোর পরিশ্রমে। ২০১৬ সালে বাতাসি শাস্ত্রীজি স্কুল থেকে মাধ্যমিকে প্রায় ৮০ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান নিয়ে পড়ার জন্য শিলিগুড়ি মার্গারেটে ভর্তি হয় স্বপ্না মুন্ডা । বাগানের সামান্য আয়ে মেয়ের ওড়াশোনার…
Read More
২০০৬ সাল থেকে চলছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড

২০০৬ সাল থেকে চলছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড

২০০৬ সালে শুরু হওয়ার পর থেকে ১৪ বছরের ট্র্যাক রেকর্ড নিয়ে সাফল্যের সঙ্গে চালু রয়েছে ইউটিআই আর্বিট্রেজ ফান্ড। রেগুলার ও ডাইরেক্ট প্ল্যানের আওতায় এই ফান্ড মান্থলি ডিভিডেন্ড প্রদান-সহ সামগ্রীকভাবে উত্তম পারদর্শীতা প্রদর্শন করে আসছে। একবছরের ভিত্তিতে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথের ভিত্তিতে এই ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ অপশনের আওতায় ৪.৪৬% ও ডাইরেক্ট প্ল্যান গ্রোথ অপশনের অধীনে ৫.০২% রিটার্ন প্রদান করেছে। (৬ নভেম্বর ২০২০-এর তথ্যানুসারে)  ইকুইটি ওরিয়েন্টেড হওয়ায় এই ফান্ড অন্যান্য ফান্ডের তুলনায় বেশকিছু ট্যাক্স আর্বিট্রেজ পেয়ে আসছে। মাসিক ডিভিডেন্ড প্রদানের ক্ষেত্রে এই ফান্ডের ট্র্যাক রেকর্ড উল্লেখযোগ্য। ডিভিডেন্ড হিসেবে এই ফান্ড থেকে প্রাপ্ত আয় বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয়। এরউপরে এনএভি অ্যাপ্রিসিয়েশন থাকায় তা ওভারঅল…
Read More
সিলেবাস কমবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার

সিলেবাস কমবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার

অনেকটাই কমে গেল ২০২১ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার সিলেবাস। রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘোষণা করেন ৩০-৩৫ সিলেবাস শতাংশ হ্রাস করা হয়েছে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্তে উপনীত হয়েছে রাজ্য। পড়াশোনার ভার খানিকটা লাঘবের জন্যই এই সিদ্ধান্ত। আগামী বছর যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছে তাদের টেস্ট পরীক্ষা হবে না বলে আগেই ঘোষণা করেছে রাজ্য সরকার।
Read More
সোনির নতুন ফুল-ফ্রেম ক্যামেরা

সোনির নতুন ফুল-ফ্রেম ক্যামেরা

তার ইমেজিং লাইন-আপে নতুন সংযোজন হিসেবে সোনি ইন্ডিয়া নিয়ে এল আলফা ৭সি ফুল-ফ্রেম ক্যামেরা (মডেল আইএলসিই-৭সি) ও এফই ২৮৬০এমএম এফ৪-৫.৬ (মডেল এসইএল২৮৬০) জুম লেন্স। আলফা ৭সি বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাধিক হালকা ফুল-ফ্রেম ক্যামেরা যার পারফর্ম্যান্স অতুলনীয়। এরসঙ্গে বিশ্বের ক্ষুদ্রতম ও সর্বাধিক হালকা এফই ২৮৬০এমএম এফ৪-৫.৬ স্ট্যান্ডার্ড জুম লেন্স জুড়লে ফুল-ফ্রেম ইমেজিংয়ের এমন অভিজ্ঞতা দেবে যা অন্য কোনও কিছুর সঙ্গে তুলনীয় নয়। এই ক্যামেরার এনপি-এফজেড১০০ ব্যাটারি দীর্ঘসময় ধরে ব্যবহারের শক্তি জোগায়। সোনির আলফা ৭সি লো-নয়েজ ও হাই রিজোলিউশনের সমন্বয়ে দিতে পারে এক্সেলেন্ট ইমেজ কোয়ালিটি। নতুন আলফা ৭সি কম্প্যাক্ট ফুল-ফ্রেম ক্যামেরা ১৮ নভেম্বর থেকে পাওয়া যাচ্ছে সকল সোনি সেন্টার, আলফা ফ্ল্যাগশিপ স্টোর্স, www.ShopatSC.com…
Read More
মিশন পানি ক্যাম্পেন

মিশন পানি ক্যাম্পেন

আরবি-র হার্পিকের মিশন পানি কর্মসূচির মাধ্যমে ভারতে জলসঙ্কট ও স্বাস্থ্য সমস্যা সমাধানের কাজ চলছে। ওয়ার্ড টয়লেট ডে-তে জল প্রতিজ্ঞা দিবস ভার্চুয়াল ইভেন্টে রেকিট বেঙ্কাইজার গ্রুপের সিইও লক্ষ্ণণ নরসিংহন ও গ্র্যামি পুরস্কারপ্রাপ্ত এআর রহমান উদ্বোধন করলেন ‘পানি অ্যান্থেম’। প্রসূণ যোশী লিখিত ‘অ্যান্থেম ফর সেভিং ওয়াটার’ দেশের জল ও স্বাস্থ্য সংক্রান্ত আচরণবিধি পরিবর্তনে সচেষ্ট হবে। এআর রহমান ও শিশুদের একটি কয়্যারের দ্বারা লঞ্চ হওয়া অ্যান্থেমটি ভারতের বিভিন্ন অঞ্চলে জল সঞ্চয়ের ব্যাপারে মিশন পানিতে যুক্ত হওয়ার জন্য সকলকে সচেতন করবে। দেশের বিভিন্ন অঞ্চলের স্কুলের ছাত্রছাত্রীরা মিশন পানি কর্মসূচিতে যোগ দিয়ে জল সঞ্চয়ের জন্য ‘জল প্রতিজ্ঞা’ গ্রহণ করবে।  ভারতের উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু, জলশক্তি…
Read More
নারী নির্যাতন ঠেকাতে মহিলাদের আত্মরক্ষার জন্য  প্রশিক্ষণের উদ্যোগ   মহিলা বিজেপি মোর্চার

নারী নির্যাতন ঠেকাতে মহিলাদের আত্মরক্ষার জন্য প্রশিক্ষণের উদ্যোগ মহিলা বিজেপি মোর্চার

নারী নির্যাতন ঠেকাতে এবং মহিলাদের আত্মরক্ষার জন্য স্বনির্ভর করাতে রাজ্যজুড়ে মেয়ে এবং মহিলাদের মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত বিজেপির মহিলা মোর্চার। জানা গেছে, মঙ্গলবার জলপাইগুড়ি শহরের শ্রীদয়াল ভবনে এই প্রশিক্ষণ শিবির বসে ।এখানে মার্শালআর্ট প্রশিক্ষণের মাধ্যমে কিভাবে আত্মরক্ষা করতে হবে তা হাতে কলমে শেখানো হয়।বিশেষজ্ঞ মৌসুমী পাল বলেন,"এই প্রশিক্ষণ নিলে শারীরিক ও মানসিক প্রত্যয় অনেক বাড়বে।তাই রাজ্য জুড়ে এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।" শিবিরে এদিন বিজেপির মহিলা মোর্চার সভাপতি টিনা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Read More
মান ভাঙাতে মিহিরের বাড়ি গেলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

মান ভাঙাতে মিহিরের বাড়ি গেলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ

মান ভাঙাতে অভিমানী নেতা মিহির গোস্বামীর বাড়ি গেলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। কোচবিহার তৃনমূল কংগ্রেসের এই বিক্ষুব্ধ নেতা তথা বিধায়ক গত কয়েকদিন ধরেই দলের বিরূদ্ধে তোপ দেগে দলের সমস্ত দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। কখনো সামাজিক মাধ্যমের মারফত , কখনো বা সাংবাদিক সম্মেলনের মুখোমুখি হয়ে তৃণমূলের দলীয় নেতাদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে দলকে বিড়ম্বনায় ফেলে দিয়েছেন। ইতিমধ্যে তাঁর বাড়িতে গিয়ে দেখা করে এসেছেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক। এবার মিহিরের মান ভাঙাতে আসরে নামলেন খোদ রবি ঘোষ। দীর্ঘ আঠারো বছর পর পরস্পর বিরোধী সম্পর্ক ভুলে বিক্ষুব্ধ বিধায়কের বাড়ি গিয়ে দেখা করলেন মন্ত্রী। মঙ্গলবার সকালে মিহির ঘোষ স্বামীর বাড়িতে উপস্থিত হন বন্ধু…
Read More
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক আরো দুইজন

মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত দুই, আশঙ্কাজনক আরো দুইজন

কোচবিহারে পথ দূর্ঘটনায় মারা গেলেন এক স্বাস্থ্য কর্মী সহ ড্রাইভার। এই ঘটনায় শোকের ছায়া কোচবিহার জুড়ে। জানা গেছে সোমবার সকালবেলা পুনডিবাড়ি থানার চন্দন গৌরা এলাকায় যাত্রীবাহী বাসের মুখোমুখি ধাক্কা লাগে একটি স্বাস্থ্য কর্মীদের গাড়ি। এই মর্মান্তিক পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা যান দুইজন।পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতরা হল অর্পিতা দাস ও শ্রীবাস রায়। জানা গেছে , কোচবিহার থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বাস। চন্দন চৌড়া এলাকায় গাড়িদুটির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই প্রাণ হারান গাড়িতে থাকা এক স্বাস্থ্যকর্মী ও গাড়ির চালক। গুরুতর আহত পুন্ডিবাড়ি ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিক ডাঃ সুনীল কুমার মন্ডল সহ দুজন স্বাস্থ্য কর্মী। আহতদের উদ্ধার করে কোচবিহার সরকারি…
Read More
ড্রাগ মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং

ড্রাগ মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং

ড্রাগ মামলায় জামিন পেলেন কমেডিয়ান ভারতী সিং ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া৷ বিশেষ এনডিপিএস আদালত তাঁদের জামিন মঞ্জুর করেছে। জনপ্রিয় কমেডিয়ান ভারতীর বাড়ি থেকে গাঁজা উদ্ধার করার পরে এনসিবি তাকে গ্রেফতার করে৷ এরপর রাত ভর জিজ্ঞাসাবাদ চলে তার স্বামী হর্ষের৷ রবিবার সকালে তাকেও ড্রাগ মামলায় গ্রেফতার করে নারকটিক্স ব্যুরো৷ মামলার শুনানি চলাকালীন আদালত ভারতী সিং ও হর্ষ লিম্বাচিয়াকে ১৪ দিনের অর্থাৎ ৪ ডিসেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। সোমবার এনডিপিএসের বিশেষ আদালত এই দুজনের জামিন আবেদন মঞ্জুর করা হয়।
Read More