পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজ বীজের রফতানিতে নিষেধাজ্ঞা সরকারের

পেঁয়াজের দামের ঝাঁঝে চোখে জল আসছে আম জনতার। প্রতি কেজি পেঁয়াজের দাম ১০০ টাকা ছুঁই ছুঁই। দেশে বিপুল পরিমাণ পেঁয়াজ উৎপাদন সত্ত্বেও আকাশছোঁয়া পেঁয়াজের দাম৷ অত্যাবশ্যকীয় আনাজের এই দাম বৃদ্ধির আঁচ পড়েছে সরকারের ঘরেও৷ তাই এবার পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে বড়সড় পদক্ষেপ নিল মোদি সরকার৷ পেঁয়াজ বীজের বিদেশে রফতানির উপর নিষেধাজ্ঞা জারি করল সরকার৷ এখন থেকেই এই রফতানি আরোপ করা হয়েছে৷ দাম নিয়ন্ত্রণে আনতেই এই নির্দেশ৷
Read More
বড়দিনে নিষেধাজ্ঞা জারি মিডল্যান্ডসে

বড়দিনে নিষেধাজ্ঞা জারি মিডল্যান্ডসে

আর কিছুদিন পরই আসতে চলেছে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান উৎসব ক্রিস্টমাস বা বড়দিন। এই উৎসবেও থাবা বসাতে চলেছে করোনা মহামারী। ওই উৎসবের মরশুমে যাতে করোনা ছড়িয়ে না পড়ে সেই কারণে বিশেষ উদ্যোগ নিয়েছে ইংল্যান্ডের পশ্চিম মিডল্যান্ডসের পুলিশ। পুলিশের পক্ষ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে যে বড়দিনে কোনও উৎস করা যাবে না। বাড়ির বাইরেও যাওয়া চলবে না। এই নির্দেশের অন্যথা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে পুলিশ আধিকারিকেরা। সরকারের উপদেষ্টা সংস্থা জানিয়েছে, এই উৎসবের মরশুমে করোনা আক্রান্তের সংখ্যা, তাই এমন সতর্কবার্তা জারি করেছে।
Read More
৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বেঙ্গল সাফারি

৩১ অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে বেঙ্গল সাফারি

বন্যপ্রাণী এবং পুরো পার্কের ব্যবস্থা ঠিক রাখতে স্যানিটাইজেশন করার সিদ্ধান্ত নিল বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। জানা গিয়েছে ২ অক্টোবর থেকে পার্কে যাত্রী এবং পর্যটকদের জন্য খোলা হয়েছিল বেঙ্গল সাফারি। যেহেতু এই করোনা পরিস্থিতির মধ্য দিয়ে পার্ক চলছে তাই পার্কের বন্যপ্রাণী, কর্মচারী , আধিকারিক সহ সমস্ত কিছু রুটিন মাফিক স্যানিটাইজেশন এর জন্য দুদিন পার্ক বন্ধ রাখা হচ্ছে। এবিষয়ে পার্কের আধিকারিকরা জানিয়েছেন যেহেতু করোনা পরিস্থিতির মধ্যেও পরিষেবা দিচ্ছেন তারা তাই সতর্কতার সঙ্গে পার্কের ব্যবস্থা ঠিকঠাক রাখতে পুরো পার্ক স্যানিটাইজেশনের সিদ্ধান্ত তাদের। এর পাশাপাশি পার্কের সঙ্গে নিযুক্ত শতাধিক কর্মচারীদের প্রত্যেকের করোনা পরীক্ষা করা হয়।
Read More
শিলিগুড়িতে এবিভিপির  কর্মসমিতির বৈঠক

শিলিগুড়িতে এবিভিপির কর্মসমিতির বৈঠক

সঙ্ঘের ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের উত্তরবঙ্গ প্রান্তের প্রান্ত কর্মসমিতির বৈঠক অনুষ্ঠিত হল আজ। সূত্রের খবর শিলিগুড়ির ঋষি ভবনে এদিন উত্তরবঙ্গের এবিভিপির কর্মীরা বৈঠক করেন। জানা গেছে উত্তরবঙ্গে সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে অনেক কার্যকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়। প্রসঙ্গত বিধানসভা ভোটের আগে ছাত্র সংগঠনকে আরো মজবুত করতে এই বৈঠক বলে জানা গেছে । এই বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব ক্ষেত্ৰীয় সহ - সংগঠন সম্পাদক অপাংশু শেখর শীল , উত্তরবঙ্গ প্রান্ত সংগঠন সম্পাদক বৈলোচন সাহু , উত্তরবঙ্গ প্রান্ত সভাপতি আশীষ মন্ডল , উত্তরবঙ্গ প্রান্ত সম্পাদক বিরাজ বিশ্বাস ও প্রান্তের সকল প্রদেশ কর্ম সমিতির সদস্যরা ।
Read More
প্রয়াত  রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

প্রয়াত রাজ্যের প্রাক্তন ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা

ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন রাজ্যের ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা। জানা গেছে বৃহস্পতিবার দুপুর বেলা কলকাতার একটি বেসরকারি হাসপাতালে মারা যান ঝাড়গ্রামের এই বিধায়ক । সূত্রের খবর ,হঠাৎ করে শরীরে ক্যান্সার ধরা পড়ে । ক্যান্সারে আক্রান্ত হয়ে সপ্তাহ খানেক ধরে তিনি ভর্তি ছিলেন কলকাতার অ্যাপোলো হাসপাতালে ।২০১১ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়ে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্র থেকে জয়লাভ করেন তিনি । পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রিত্ব পান। ২০১৬ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে ঝাড়গ্রাম বিধানসভা কেন্দ্রে জয়ী হন তিনি। এরপর তিনি রাজ্য বিধানসভার ডেপুটি স্পিকার পদে নিযুক্ত হন।তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের রাজনৈতিক ব্যক্তিবর্গরা ।
Read More
মৌনীর আঙুলে হীরের আংটি, বাগদান কি সারলেন ?

মৌনীর আঙুলে হীরের আংটি, বাগদান কি সারলেন ?

অভিনেত্রী মৌনী রায়ের আঙুলে হীরের আংটি পরা ফোটো রীতিমত ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। মৌনী কি বাগদান সেরে ফেললেন এই খবরে রীতিমত শোরগোল পরে গেছে ।একটা বিশেষ ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন বাঙালি অভিনেত্রী ৷মৌনির শেয়ার করা পোস্টে দেখা যাচ্ছে হিরের আংটি পরে রয়েছেন তিনি ৷ মৌনির রিং ফিঙ্গারে শোভা পাচ্ছে অসাধারণ ওই হিরের আংটিটি ৷ মৌনির হাতে আংটি দেখে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার স্ত্রী ওয়ার্দা খান নাদিয়াদওয়ালা তো কমেন্ট করেই বসেছেন, ‘‘ কীইইইইইই ? তুমি কি এনগেজমেন্টের খবর ঘোষণা করে দিলে নাকি ! ’’ অন্যান্য অভিনেত্রীরাও লিখেছেন, ‘‘ আমরা তো ভাবলাম তুমি তোমার এনগেজমেন্টের ঘোষণা করে ফেললে !  তবে বাগদান বিষয়ে…
Read More
নদী থেকে কাঠামো তুলে আনন্দ পায় মালদার স্কুলপাড়া এলাকার বাসিন্দারা

নদী থেকে কাঠামো তুলে আনন্দ পায় মালদার স্কুলপাড়া এলাকার বাসিন্দারা

দূর্গাপূজার বিসর্জনের পর প্রতিমার কাঠামো সামগ্রী যেন ওদের কাছে হয়ে ওঠে রোজগারের অন্যতম উৎস।  অল্পবয়সী একাংশ ছেলেরা দশমীর দিন থেকেই পুরাতন মালদার মহানন্দা নদী পারে পথ চেয়ে থাকে প্রতিমার কাঠামো জোগারের অপেক্ষায়। সেই কাঠামো সংগ্রহ করে কেউ সরস্বতী ও অন্যান্য দেবদেবীর প্রতিমা তৈরির জন্য মৃৎশিল্পীদের কাছে দিয়ে আসেন । আবার কেউ সেই কাঠামো সংগ্রহ করে বিক্রি করার পর সাময়িক কিছু অর্থ উপার্জন করেন । এলাকার একাংশ কচিকাঁচারা সেই কাঠামো সংগ্রহ করার পর , কেউ বিক্রি করে।  আবার কেউ সরস্বতী পূজার জন্য এখন থেকেই মজুত করে রাখে। এরকমভাবেই বহু বছর ধরে  এক অদ্ভুত এরকম কাজের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে ওই এলাকার দুঃস্থ…
Read More
করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনার প্রভাব পড়ল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে

করোনা পরিস্থিতির জেরে কিছুটা বিবর্ণভাবেই কেটেছে দুর্গা পুজো। এই পরিস্থিতিতে বাঙালির সাধের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব করলে কোনওভাবেই যোগ দিতে পারতেন না বিদেশে ডেলিগেটরা। এই পরিস্থিতিতে মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী বছরের জানুয়ারি মাসে উৎসবের নতুন দিন ধার্য করা হয়েছে। ছবি উৎসব কমিটির সভাপতি রাজ চক্রবর্তীও দ্বিধায় ছিলেন উৎসব নিয়ে। সব দিক ভেবে অবশেষে কঠিন সিদ্ধান্তটা নিয়ে ফেললেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার টুইটারে রাজ্য সরকারের এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। ২০২১ সালের শুরুতেই, ৮ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কিফ। ৫ নভেম্বর থেকে উৎসব শুরু হওয়ার কথা…
Read More
করোনার কোপে লক্ষীপুজাও, মন খারাপ কালিয়াগঞ্জবাসীর

করোনার কোপে লক্ষীপুজাও, মন খারাপ কালিয়াগঞ্জবাসীর

দশমীর পরের দিন থেকে লক্ষীপুজোর আয়োজনে ব্যস্ত হয়ে পড়ত নরেশ বর্মন, গোকুল বর্মনেরা । পুজোর তিনদিন ধরে চলত মেলা , বাউলগান । পার্শ্ববর্তী জেলা থেকেও বহু মানুষ এই মেলায় ভিড় জমাত । স্থানীয়দের দাবি এই কালিয়াগঞ্জের ভান্ডার গ্রামের মা লক্ষী কাউকেও নিরাশ করেন না। গ্রাম বাসিরা জানান আজ থেকে প্রায় ২৬ বছর আগে লক্ষ্মী পূজাকে কেন্দ্র করে গ্রামে বাউল উৎসব চলছিল সেই সময় গ্রামের কৃষক নরেশ চন্দ্র বর্মন ,স্থানীয় গোকুল চন্দ্র বর্মণের জমিতে চাষ করার সময় নরেশ বাবুর লাঙ্গলের ফলায় আটকে যায় একটি পাথর ।সঙ্গে সঙ্গে সে কোদাল দিয়ে পাথরটিকে তোলে। পাথরটি জল দিয়ে পরিস্কার করলে দেখা যায় কাল পাথরে…
Read More
ফালাকাটায় খুলল “বাংলা সহায়তা কেন্দ্র”

ফালাকাটায় খুলল “বাংলা সহায়তা কেন্দ্র”

প্রশাসন এবং জনসাধারণের মধ্যে সমন্বয় সাধনে এবার আলিপুরদুয়ারের ফালাকাটায় উদ্বোধন হল বাংলা সহায়তা কেন্দ্র ।পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত রকম প্রকল্পের তথ্য জানাতে ও সাধারণ মানুষ যাতে আবেদন করে সরকারি পরিষেবা পায় তার জন্য ফালাকাটা ব্লকে উদ্বোধন করা হল ‘ বাংলা সহায়তা কেন্দ্র ‘। বৃহস্পতিবার রাজ্যসরকার এবং পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দফতরের উদ্যোগে ফালাকাটা সার্কেল ও ফালাকাটা নর্থ সার্কেলে মোট দুটি বাংলা সহায়তা কেন্দ্রের উদ্বোধন হয়। জানা গিয়েছে, মূলত সরকারি বিভিন্ন প্রকল্প যেগুলি অনলাইনে আবেদন করতে হয় সেইসব আবেদন এই কেন্দ্র থেকে বিনামূল্যে করতে পারবেন পড়ুয়া থেকে সাধারণ মানুষ ।
Read More
কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়িকরনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

কলেজের অস্থায়ী কর্মীদের স্থায়িকরনের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ

কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের দাবিতে এবার জোরদার আন্দোলন শুরু করল পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির সদস্যরা । গত কয়েকদিন ধরেই জলপাইগুড়ি‌র আনন্দ চন্দ্র কলেজের সামনে অবস্থান আন্দোলন করছিলেন তারা । সেখান থেকে বৃহস্পতিবার দুপুরে জলপাইগুড়ি শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা । এরপর জলপাইগুড়ি‌র কদমতলা মোড়ে এসে পথ অবরোধ করে বিক্ষোভ দেখা‌ন । অবিলম্বে কলেজের সমস্ত অস্থায়ী কর্মীদের স্থায়ী‌করণের পাশাপাশি সমকাজে সমবেতনের দাবি তোলেন তারা । পশ্চিমবঙ্গ কলেজ ক‍্যাজুয়াল এমপ্লয়িজ সমিতির রাজ‍্য সহ সম্পাদক ও জলপাইগুড়ি জেলার সভাপতি উত্তম সোম বলেন, দীর্ঘদিন ধরেই সামান্য বেতনে কাজ করতে হচ্ছে তাদের। অথচ এক‌ই কাজ করে পাঁচ-সাত গুন বেশি মাইনে পাচ্ছেন…
Read More
মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

মুর্শিদাবাদের নৌকাডুবি ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা

দশমীর বিকেলে প্রতিমা বিসর্জনে গিয়ে ভয়াবহ নৌকাডুবিতে প্রাণ হারালেন মোট পাঁচজন। মুর্শিদাবাদের বেলডাঙার হাজরা বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে আর ফেরা হয়নি পরিবারের সদস্যদের। এই মৃতদের পরিবারের জন্য বুধবার ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার জেরে মুর্শিদাবাদজুড়ে নৌকায় বিসর্জনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন। ঘটনা গত সোমবারের। নদীতে চলছিল শোভাযাত্রা। সেই সময় হঠাৎ নৌকা উলটে যাওয়ায় ঘটনাটি ঘটে। সন্ধের পর বোঝা যায় যে ওই নৌকায় থাকা বেশ কয়েকজন নিখোঁজ। খোঁজা শুরু হয় নদীতে। পুলিশে খবর দেওয়া হলে উদ্ধার হয় হাজরা পরিবারের ২ সদস্য-সহ ৫ জনের দেহ। এই ঘটনায় নবান্নর তরফে…
Read More
বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গামূর্তি সংরক্ষণের নির্দেশ মুখ্যমন্ত্রীর

বেহালার বড়িশা ক্লাবের দুর্গাপুজোয় ‘পরিযায়ী মা’-এর ওই মূর্তি সংরক্ষণের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। মূর্তিটি সংরক্ষণের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিসর্জন হবে না ওই মূর্তির। তাই আপাতত কলকাতার রবীন্দ্র সরোবরে ‘আবার এল মা’ প্রদর্শকক্ষে রাখা হবে মূর্তিটি। পরে কলকাতার কোনও বড় মোড়ের মাথায় বসানো হবে সেটিকে।  ইতিমধ্যে পুজো কমিটির কর্তাদের সঙ্গে কথা বলে মূর্তি হস্তান্তরের ব্যাপারটি নিশ্চিত করেছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। মূর্তিটি রূপায়িত করেন কৃষ্ণনগরের মৃৎশিল্পী পল্লব ভৌমিক।
Read More
মহিলা দোকানদারকে শ্লীলতাহানি

মহিলা দোকানদারকে শ্লীলতাহানি

মহিলা দোকানদারকে শ্লীলতাহানির অভিযোগ ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার কুলি পাড়া এলাকায় । আক্রান্ত মহিলা বুধবার ইংরেজবাজার থানা অভিযুক্ত ব্যক্তির নামে লিখিত অভিযোগ করে। স্থানীয় সূত্রে জানা যায় কুলি পাড়া এলাকার বাসিন্দা বুদ্ধদেব মিত্র তার একটি মুদিখানার দোকান রয়েছে ।মঙ্গলবার সন্ধ্যায় বুদ্ধদেব মিত্র দোকানে ছিলেন না ছিলেন তার স্ত্রী তখন সেই সময় মদ্যপ অবস্থায় এলাকার বাসিন্দা অভ্যেস মন্ডল সেই মহিলা দোকানদারের দোকানে এসে জিনিসপত্র ছিড়ে নিতে শুরু করে মহিলা সেই বিষয়ে প্রতিবাদ করলে অভিযুক্ত আবেশ মন্ডল তাকে চুলের মুঠি ধরে মাটিতে ফেলে মারধর করে এবং তার পরনের কাপড় ছিড়ে ফেলার অভিযোগ তাকে শ্রীলতাহানি করা হয় বলেও অভিযোগ । শুধু তাই নয়…
Read More