নিম্নচাপের জেরে পুজোয় ভাসতে পারে কলকাতা সহ উত্তরবঙ্গ

নিম্নচাপের জেরে পুজোয় ভাসতে পারে কলকাতা সহ উত্তরবঙ্গ

আগামীকাল থেকে রাজ্যে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানাল দিল্লির মৌসম ভবন। ইতিমধ্যেই বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে আজ থেকেই কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় কালো মেঘ সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে । আর বিকেল থেকেই শুরু হবে তুমুল বৃষ্টি ৷এদিকে দিল্লির মৌসম বিভাগ ইতিমধ্যেই দেশের বিভিন্ন প্রান্তে তুমুল বৃষ্টি -র অ্যালার্ট জারি করেছে৷ সূত্রের খবর মঙ্গলবার থেকে ওড়িশায় প্রবল বৃষ্টি শুরু হবে৷ এছাড়া তেলেঙ্গানা, উত্তর কর্ণাটক, মধ্য মহারাষ্ট্র, রায়লসীমা, তামিলনাড়ু, পুদুচেরি, দক্ষিণ কর্ণাটক, উপকূলীয় কর্ণাটক, উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ বজ্রগর্ভ মেঘের সঙ্গে বৃষ্টি হবে৷ মৌসম বিভাগ ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের জন্য অ্যালার্ট জারি করেছে ৷পশ্চিমবঙ্গে র বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ উপকূলের দিকে এগোচ্ছে এর জেরে সারা রাজ্যের বিভিন্ন এলাকায়…
Read More
নিষিদ্ধ পল্লীতে বস্ত্র বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

নিষিদ্ধ পল্লীতে বস্ত্র বিতরণ স্বেচ্ছাসেবী সংস্থার

আর দুদিন পর বাঙালি মাতবে পুজোর আনন্দে । এই আনন্দের খুশি ভাগ করে নিতে আজ জলপাইগুড়িতে নিষিদ্ধ পল্লীর বাসিন্দাদের পুজোর পোশাক তুলে দিল জলপাইগুড়ির এক স্বেচ্ছাসেবী সংগঠন । জানা গেছে শহরের প্রকাশ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা এলাকার প্রায় একশোর মতো মানুষকে পুজোর নতুন পোশাক তুলে দিল তারা ।সংগঠনের সভাপতি নব্যেন্দু মল্লিক জানান এদিন এলাকার মানুষজনদের হাতে জামা কাপড় তুলে দেওয়া হয় ।
Read More
আট বছরের বালিকাকে ধর্ষণ কোচবিহারের পুন্ডিবাড়িতে

আট বছরের বালিকাকে ধর্ষণ কোচবিহারের পুন্ডিবাড়িতে

আটবছরের নাবালিকা ধর্ষণের ঘটনা ঘটল কোচবিহারে। ঘটনাটি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । জানা গেছে বিগত ৩ অক্টোবর আট বছরের এক বালিকা মেয়ে প্রতিবেশী বাড়িতে খেলতে গেলে এক বিবাহিত পুরুষ ওই ছোটো বালিকা মেয়েটিকে ধর্ষণ করে । অভিযোগ জিয়ারুল নামে ওই যুবক এমন নৃশংস কান্ডটি ঘটিয়েছে । সূত্রের খবর ওই বালিকা মেয়েটি ধর্ষণ করে পরিবারের কাউকে না জানানোর হুমকি দেয় ওই যুবকটি। ভয়ে ওই বালিকা মেয়েটি প্রথমে পরিবারের কাউকে না জানালেও পরে শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মেয়েটি তার মাকে ঘটনাটি জানায়। জানা গিয়েছে ঘটনাটি জানাজানি হতেই প্রথমে সালিশিসভা ডেকে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ওই যুবক ।এলাকাবাসীর অভিযোগ…
Read More
লক্ষাধিক টাকার জাল নোট সহ ধৃত এক

লক্ষাধিক টাকার জাল নোট সহ ধৃত এক

লক্ষাধিক টাকার জাল নোট সহ গ্রেপ্তার হল একজন। মালদায় সোমবার রাতে এই জাল নোট পাচারের আগেই মালদার বৈষ্ণব নগর থানার পুলিশ পাকড়াও করে ওই জালনোট চক্রের পান্ডাকে। পুলিশ মঙ্গলবার ধৃতকে সাত দিনের জন্য পুলিশ রিমান্ডে নিয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে,  ধৃত জালনোট কারবারীর নাম মতিউর শেখ (২৪)। তার কাছ থেকে উদ্ধার হয়েছে ৬৪ টি দুই হাজার টাকার জাল নোট । মোট জালনোটে পরিমাণ ১ লক্ষ ২৮ হাজার টাকা । ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ১ লক্ষ ২৮ হাজার টাকার জালনোট। উদ্ধার হওয়া জালনোটগুলি সবই দুই হাজার টাকার বলে জানিয়েছে পুলিশ । গোপন সূত্রে খবর পেয়ে পারলালপুর এলাকার গঙ্গার…
Read More
মাধ্যমিক পরীক্ষা নিয়ে জল্পনা শুরু

মাধ্যমিক পরীক্ষা নিয়ে জল্পনা শুরু

কলকাতা: প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসেই সাধারণত মাধ্যমিক পরীক্ষা হয়ে থাকে। বর্তমানে করোনা পরিস্থিতিতে পরীক্ষা পিছনোর সম্ভাবনা রয়েছে। তবে রাজ্য স্কুল শিক্ষা দফতর ও মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর পর্ষদের বেশ কয়েকটি বিভাগের কর্মীদের পুজোর ছুটি বাতিল করেছে মধ্যশিক্ষা পর্ষদ। বিশেষত যারা পরীক্ষার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত রয়েছে তাদের পুজোর ছুটি বাতিল করা হয়েছে। তাই মাধ্যমিক পরীক্ষার সময়সীমা নিয়ে জল্পনা বেড়েছে। স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদকে ফেব্রুয়ারি ও মার্চ মাসেই পরীক্ষা নেওয়ার প্রস্তুতি কার্যত নিয়ে রাখতে বলা হয়েছে। আগামী বছর কতটা সিলেবাসের উপর মাধ্যমিক হতে পারে সে বিষয়ে এক প্রশ্নের রিপোর্ট জমা পড়েছে রাজ্য শিক্ষা দফতরের কাছে।…
Read More
আর্মির গাড়ির ধাক্কায় মৃত একযুবক

আর্মির গাড়ির ধাক্কায় মৃত একযুবক

সাতসকালে একটি আর্মির গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির হিলকার্ট রোডের গুরুংবস্তি মোড় এলাকায় । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ।উত্তেজিত জনতা সেনার গাড়িটিতে ব্যাপক ভাঙচুর চালায় ।জানা গিয়েছে, ওই যুবক রাস্তা পার হতে গিয়েই ঘটে এই দূর্ঘটনা। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এদিন গুরুং বস্তি মোড় এলাকায় এদিন একটি যুবককে চাপা দিয়ে দেয় একটি আর্মির গাড়ি। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু ঘটে। ঘটনায় উত্তেজিত জনতা গাড়িটিকে আটকে রেখে ব্যাপক ভাঙচুর চালায় বলে জানা গেছে। গাড়ির কাঁচ ভেঙে দিয়েছে। ঘটনাস্থল থেকে আর্মির গাড়িটিকে আটক করে প্রধান নগর থানার পুলিশ। তবে মৃত যুবকের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। মৃত যুকবের নাম ও…
Read More
করোনা আবহে এবার শুধু ঘটপুজো আলিপুরদুয়ারের সরকারবাড়িতে

করোনা আবহে এবার শুধু ঘটপুজো আলিপুরদুয়ারের সরকারবাড়িতে

কোভিড পরিস্থিতি এবং হাইকোর্টের রায়ে এবার পুজোর আনন্দে অনেকটাই কোপ পড়েছে। বিগ বাজেটের ক্লাবগুলি যেমন নমনম করে সারবে দেবীর পুজা, তেমনি অনেক ঘরোয়া পুজোতেও প্রভাব পড়েছে। আলিপুরদুয়ারের সরকারবাড়ির ঐতিহ্যবাহী পুজোতেও করোনা আবহে চলছে কাটছাট। শুধুমাত্র ঘট পুজো করে দেবী দুর্গার আরাধনা সারবেন সরকার বাড়ির লোকজনেরা। আর এতে মন ভার এলাকার মানুষের। আলিপুরদুয়ারের প্রাচীন পুজো গুলির মধ্যে সরকার বাড়ির পুজো আলাদা আকর্ষণ ছিল । সরকার পরিবার বার বার স্থান পরিবর্তন করলেও চারশো বছর ধরে পুজো থামেনি । পুজো শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার সিংহেশ্বর গ্রামে ।সূর্য নারায়ণ সরকারের হাত ধরে এই পুজো শুরু হয় সরকার পরিবারে…
Read More
চারশো বছরের ঐতিহ্যবাহী সরকার বাড়িতে এবার শুধু ঘটপুজো

চারশো বছরের ঐতিহ্যবাহী সরকার বাড়িতে এবার শুধু ঘটপুজো

কোভিড পরিস্থিতি এবং হাইকোর্টের রায়ে এবার পুজোর আনন্দে অনেকটাই কোপ পড়েছে। বিগ বাজেটের ক্লাবগুলি যেমন নমনম করে সারবে দেবীর পুজা, তেমনি অনেক ঘরোয়া পুজোতেও প্রভাব পড়েছে। আলিপুরদুয়ারের সরকারবাড়ির ঐতিহ্যবাহী পুজোতেও করোনা আবহে চলছে কাটছাট। শুধুমাত্র ঘট পুজো করে দেবী দুর্গার আরাধনা সারবেন সরকার বাড়ির লোকজনেরা। আর এতে মন ভার এলাকার মানুষের। আলিপুরদুয়ারের প্রাচীন পুজো গুলির মধ্যে সরকার বাড়ির পুজো আলাদা আকর্ষণ ছিল । সরকার পরিবার বার বার স্থান পরিবর্তন করলেও চারশো বছর ধরে পুজো থামেনি । পুজো শুরু হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তান অধুনা বাংলাদেশের অবিভক্ত ময়মনসিংহ জেলার সিংহেশ্বর গ্রামে ।সূর্য নারায়ণ সরকারের হাত ধরে এই পুজো শুরু হয় সরকার পরিবারে…
Read More
পুজোর ই-পাসের টাকা রিফান্ড হতে পারে

পুজোর ই-পাসের টাকা রিফান্ড হতে পারে

প্রতিবারের মতো এবারও দুর্গাপুজোতেও পুজোর জন্য পাসের ব্যবস্থা করেছিল ‘ফোরাম ফর দুর্গোৎসব’। আগে থেকে ই-পাস বুক করে পঞ্চমী থেকে নবমীর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট অঞ্চলে প্রতিমা দেখতে পারতেন দর্শনার্থীরা। কিন্তু করোনাকালে হাই কোর্টের নির্দেশে মণ্ডপে প্রবেশ বন্ধ। দর্শক ছাড়াই হবে দুর্গাপুজো। আদালতের এই রায়ের পর থেকেই অনেকেই প্রশ্ন করছেন তাঁরা কি পাসগুলির টাকা ফেরত পাবেন? রাজ্যবাসীর এই উদ্বেগর কথা মাথায় রেখেই পাসের টাকা রিফান্ড করার সিদ্ধান্ত নিয়েছে ‘ফোরাম ফর দুর্গোৎসব’। সংগঠনের তরফে জানানো হয়েছে, যে প্ল্যাটফর্ম থেকে দর্শনার্থীরা পাস কিনেছিলেন, সেই প্ল্যাটফর্মর মাধ্যমেই টাকা রিফান্ড করা হবে। তবে মঙ্গলবার হই কোর্টের রায় পুনর্বিবেচনা করলে পরিস্থিতি ফের বদলে যেতে পারে।
Read More
পুজোয় বাড়ছে না মেট্রো জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ

পুজোয় বাড়ছে না মেট্রো জানাল মেট্রো রেল কর্তৃপক্ষ

অন্য বারের মতো এ বার পুজোয় সারা রাত মেট্রো যে চলবে না। সোমবার পুজো নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়ে দিল যে মেট্রো চলাচলের বর্তমান সময়সীমাও আর বাড়ানো হবে না। তবে সপ্তমী থেকে দশমী, সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত ট্রেন চলবে ২০ মিনিট অন্তর। আর তার ফলে ভিড়ের সম্ভাবনাও থাকছে না বলে মনে করা হচ্ছে। উল্লেখ্য, করোনা-উত্তর নব্য স্বাভাবিকতা যুগে গত ১৪ সেপ্টেম্বর, প্রথম বার মেট্রোর চাকা গড়ায় কলকাতায়। স্বাস্থ্যবিধি মেনে ভালো ভাবেই পরিষেবা চলছে। অনেকেরই ধারণা মেট্রো চলাচল শুরু হওয়ার এক সপ্তাহ পর থেকে কলকাতায় কোভিড-আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক ভাবে বাড়তে শুরু করে। যদিও, বিশেষজ্ঞরা নিশ্চিত…
Read More
মন্ডপে  ২৫ জনের বেশি নয়,

মন্ডপে ২৫ জনের বেশি নয়,

 করোনা আবহের মধ্যে দুর্গাপুজো নিয়ে মামলার ঐতিহাসিক রায় দিল হাইকোর্ট। জানিয়ে দেওয়া হল প্রতিটি পুজো মণ্ডপ কন্টেইনমেন্ট জোন বলে গণ্য হবে। কোনও মণ্ডপে দর্শনার্থীরা ঢুকতে পারবেন না। রাজ্যের সব পুজোর জন্য এই নির্দেশ দেওয়া হয়েছে বলেই জানিয়েছে আদালত। রাজ্যের ছোটো বড় সমস্ত পুজো প্যান্ডেলই নো এন্ট্রি বাফার জোন, প্যান্ডেল এরিয়ায় থাকবে ব্যারিকেট । লেখা থাকবে নো এন্ট্রি জোন। মন্ডপে ১৫ থেকে ২৫ জনের বেশি নয়।পুজোর ভিড় নিয়ে জনস্বার্থ মামলায় এমনটাই রায় দিল হাইকোর্ট।
Read More
বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

বাংলায় করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী

কলকাতা: রাজ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে করোনা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। পুজোর মুখে দৈনিক সংক্রমণ উদ্বেগ বাড়িয়েছে রাজ্য সরকারের। উৎসবের শেষে রাজ্যে করোনার সংক্রমণ বেলাগাম হতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। এই পরিস্থিতিতে রাজ্যের নানা প্রান্তে পর্যাপ্ত সংখ্যায় অ্যাম্বুল্যান্স তৈরি রাখা ও হাসপাতালগুলিতে পর্যাপ্ত বেড রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে একটি উচ্চপর্যায়ের ভার্চুয়াল বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিব, ডিজি, কলকাতা, হাওড়ার পুলিশ কমিশনার। করোনা পরিস্থিতিতে প্রত্যেকে প্রোটোকল মানছেন কিনা সেব্যাপারে আধিকারিকদের সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।
Read More
চলে গেলেন “কুমকুম ভাগ্য”এর ইন্দু দাসী

চলে গেলেন “কুমকুম ভাগ্য”এর ইন্দু দাসী

বিনোদন জগতে ফের শোকের ছায়া! প্রয়াত হলেন কুমকুম ভাগ্য সিরিয়ালের ইন্দু দাসী । জনপ্রিয় টেলি ধারাবাহিক "কুমকুম ভাগ্য' এবং "ইয়ে রিস্তা কিয়া কেহেলাতা হে " তে অভিনয় করেছেন জারিনা রোশন খান । হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন জারিনা , মৃত্যুকালে বয়স হয়েছিল ৫৪ বছর । একতা কাপুরের 'কুমকুম ভাগ্য'-র পাশাপাশি 'ইয়ে রিশতা কেয়া কেহলতা হ্যায়'- এর মত জনপ্রিয় সিরিয়াল, একাধিক হিন্দি ছবিতে কাজ করেছেন প্রয়াত জারিনা রোশন খান। প্রিয় অভিনেত্রীর প্রয়াণে শোকের ছায়া টেলিভিশন জগতে ।কুমকুম ভাগ্য সিরিয়ালের মুখ্য নায়ক-নায়িকা প্রজ্ঞা ও অভি ওরফে শ্রীতি ঝা এবং সাবির আহলুওয়ালিয়া সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন।
Read More
শিলিগুড়িতে মধু চক্রের আসর ! হাতে নাতে ধরল প্রতিবেশীরা

শিলিগুড়িতে মধু চক্রের আসর ! হাতে নাতে ধরল প্রতিবেশীরা

দীর্ঘদিন ধরে মধুচক্রের আসর বসানোর অভিযোগ আসছিল শিলিগুড়ির সুভাসপল্লী এলাকার এক বাড়ি থেকে । এদিন প্রতিবেশীরা হাতেনাতে ধরে পুলিশের হাতে তুলে দিল তিন যুবক এবং তিন তরুণীকে ।জানা গিয়েছে রবিবার রাতে সুভাসপল্লীর গোপীতলা মোড় এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে সেক্স রেকেট বসানোর অভিযোগ । এদিন এলাকার মানুষেরা ওই বাড়িতে ঢুকে অস্বস্তিকর অবস্থায় দেখে ফেলে । সঙ্গে উদ্ধার হয় কন্ডোম । সূত্রের খবর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার যুবকরা ওই বাড়িতে ভাঙচুর চালায় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে ওই তিন যুবক ও তিন তরুণীকে শিলিগুড়ি থানায় নিয়ে যাওয়া হয় । প্রতিবেশীদের অভিযোগ ওই বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চলছিল ।…
Read More