13
Jan
নতুন বছরের শুরুতে দেখা নেই শীতের৷ এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে অকালবৃষ্টি৷ ফলে পিঠেপুলির দিনে হাড় কাঁপানো শীতের সম্ভাবনা খুবই ক্ষীণ৷ তবে কী এই মরশুমে শীতের ইনিংস শেষ? জবাবে কিছুটা আশার আলো জাগিয়েছে আলিপুর আবহাওয়া দফতর৷ তাদের আশ্বাস, মেঘ-বৃষ্টি বিদায় নিলে সপ্তাহান্তে কিছুটা হলেও ঘুরে দাঁড়াবে শীত। রাজ্য জুড়ে ফের নামতে শুরু করবে পারদ। পৌষে নিরাশ হতে হলেও, মাঘের শুরুতে যদি কিছুটা হলেও শীতের আমেজ মেলে, তাহলে হাসি ফুটবে বঙ্গবাসীর মুখে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বৃহস্পতিবার রাজ্যের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টি হবে। সকালে দার্জিলিং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ কলকাতাতেও আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে।…
