অসম সীমান্ত থেকে গ্রেপ্তার এনজেপির ভাঙচুরের ঘটনার মূল অভিযুক্ত

অসম সীমান্ত থেকে গ্রেপ্তার এনজেপির ভাঙচুরের ঘটনার মূল অভিযুক্ত

অবশেষে প্রসেনজিৎকে গ্রেপ্তার করল পুলিশ প্রশাসন। শিলিগুড়ির এনজেপি স্থল বন্দরের ভাঙচুরের ঘটনায় কয়েকসপ্তাহ ধরে পালিয়ে বেড়াচ্ছিল এনজেপি এলাকার প্রাক্তন দাপুটে তৃণমূল শ্রমিক নেতা। অভিযোগ এনজেপি টিপার্কে প্রায় কয়েকশো বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে বন্দরে ঢুকে ভাঙচুর চালায়। এবং সেখানে প্রকাশ্যে দেখা যায় এমনকি তার অনুগামীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা নিয়ে প্রচুর সরকারি সম্পত্তি নষ্ট করে বলে অভিযোগ। এই ঘটনায় পুলিশ তার সাগরেদদের গ্রেপ্তার করলেও পালিয়ে যায় প্রসেনজিৎ রায়। এই ঘটনার পরই মূল অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করে শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ।সে পালিয়ে গিয়েছিল অসম। অবশেষে গোপনে সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানার পুলিশ প্রসেনজিৎ রায় কে গ্রেপ্তার করল তিনসুকিয়া থেকে।অসমে…
Read More
এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

এবার উল্লেখযোগ্য পদক্ষেপ রাজ্যের

ভোটের মুখে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের। দেশজুড়ে জ্বালানির মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের যখন নাভিশ্বাস ওঠার মতো পরিস্থিতি হয়েছে তখন বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী ডা. অমিত মিত্র। পেট্রল-ডিজেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। রাজ্যে ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। আজ, মধ্যরাত থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে গোটা রাজ্যেই বিভিন্ন প্রান্ত চলছে প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচি। জ্বালানির মূল্যবৃদ্ধি বেশ চাপে বিজেপি।
Read More
বিমলের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

বিমলের বিরুদ্ধে সমস্ত মামলা প্রত্যাহার রাজ্য সরকারের

ভোটের আগে পাহাড়ের খেলা জমে উঠল। তিনবছর ধরে পুলিশের ডায়েরিতে "পলাতক এবং "দেশদ্রোহী" বিমল আজ তাঁর সমস্ত মামলা থেকে অব্যাহতি পেল। সূত্রের খবর মোর্চা নেতা বিমল গুরুংয়ের উপর থেকে সমস্ত মামলা পপ্রত্যাহার করা হয়েছে। এই ঘটনায় ব্যাপক শোরগোল পাহাড় তথা রাজ্যের রাজনীতিতে। বিগত তিনবছর আগে পাহাড়ের রক্তক্ষয়ী আন্দোলন, পুলিশ অফিসার অমিতাভ মালিকের মৃত্যু, প্রচুর সরকারি সম্পত্তি ভাঙচুর, অগ্নি সংযোগ সহ একাধিক মামলায় অভিযুক্ত বিমল আজ বেকসুর খালাস পেল। জানা গেছে বিমলের ওপর থেকে মোট ৭০ টি মামলা তুলে নিল রাজ্য সরকার। বিমল গুরুংয়ের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হতেই রাজনীতিতে ব্যাপক তোলপাড়। রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, "তৃণমূলই…
Read More
পেট্রোল গ্যাসের মূল্যবৃদ্ধি র প্রতিবাদে মিছিল তৃণমূল ছাত্র যুবদের

পেট্রোল গ্যাসের মূল্যবৃদ্ধি র প্রতিবাদে মিছিল তৃণমূল ছাত্র যুবদের

পেট্রোল , ডিজেল গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হয়ে অবস্থান বিক্ষোভে শামিল হল তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। এদিন ইসলামপুর পেট্রোল পাম্পের সামনে তারা এই কর্মসূচিতে বিক্ষোভ প্রদর্শন করেন। ওই কর্মসূচিতে উপস্থিত তৃণমূল কংগ্রেসের টাউন যুব সভাপতি কৌশিক গুন বলেন, পেট্রোল-ডিজেলের পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশ ছোঁয়া।এর ফলে অসহায় ও দরিদ্র শ্রেণীর মানুষ সমস্যায় পড়েছেন। অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে এবং এই প্রতিবাদ ইসলামপুর বিধানসভা এলাকার বিভিন্ন প্রান্তে আন্দোলনের মাধ্যমে ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র পরিষদ নেতা নুর আলম ,মহম্মদ এহসান,ও মহম্মদ সাজ্জাদ প্রমূখ।
Read More
বামেদের ‘টুম্পা সোনা’ গানে সুদীপ্তাকে নিয়ে টানাটানি !

বামেদের ‘টুম্পা সোনা’ গানে সুদীপ্তাকে নিয়ে টানাটানি !

২৮ ফেব্রুয়ারি ব্রিগেডে মহা সম্মেলন করবে বামেরা। দশ লক্ষ মানুষকে নিয়ে এই সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিধানসভা নির্বাচনের আগে একদিকে নতুন স্লোগান তৈরিতে ব্যস্ত তৃণমূল।। বিজেপিও নানা রকম কিছু বানিয়ে সোশ্যাল মিডিয়া প্রচারকে জোরদার করতে তৈরি। এই সময় বামেরা মোক্ষম চাল দিল। সম্প্রতি 'টুম্পা সোনা' গানটি সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল। সেই গান বাজছে না এমন কোনও জায়গা নেই। সেলেবদের বিয়ে হোক, বা সাধারণ মানুষের আমোদ সব জায়গাতেই এই গান বাজিয়ে আনন্দ করতে ব্যস্ত সকলে। কেউ ভাবতেই পারেননি এই গান এত হিট হবে। এমনকি এক কালের তুমুল ভাইরাল, 'টুনির মা'-কেও পিঁছনে ফেলেছে এই গান। বামেরা এই গানটিকেই প্যারোডি হিসেবে নতুন…
Read More
সোমবার আলোচনায় বসছে সাফাইকর্মীরা, দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির হুশিয়ারি

সোমবার আলোচনায় বসছে সাফাইকর্মীরা, দাবি পূরণ না হলে ফের কর্মবিরতির হুশিয়ারি

চারদিন পর শর্ত সাপেক্ষে কর্ম বিরতি তুলে নিল সাফাই কর্মীরা। অবশেষে রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেবের সঙ্গে বৈঠকে বসতে রাজি হল উত্তরবঙ্গ সাফাই কর্মচারীর ব্যানারে আন্দোলন করা শিলিগুড়ির প্রায় দুহাজার সাফাইকর্মী। এদিন সাংবাদিক সম্মেলন করে গৌতম দেব জানান সোমবার ২২ তারিখ তাদের সঙ্গে কথা হচ্ছে। আমার তাদের দাবি ন্যায়সঙ্গতভাবে শুনবো। উল্লেখ্য বেতন বৃদ্ধি , স্থায়ীকরণ সহ আট দফা দাবি নিয়ে গত চারদিন ধরে অনির্দিষ্টকালের জন্য কাজ বন্ধ রেখেছে পুরনিগমের সাফাইকর্মীরা।এই ফলে চরম বিপাকে পড়েছে শহর সিলিগুড়িবাসী। চারদিনে নোংরা জমে রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে । সূত্রের খবর কর্মীদের দাবি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সহ মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল। এবং নবান্ন থেকেই নির্দেশমতো গৌতম…
Read More
মোবাইল নিয়ে স্ত্রী- স্বামী বচসা, শ্বশুরবাড়ির লোক এসে পেটাল স্বামীকে

মোবাইল নিয়ে স্ত্রী- স্বামী বচসা, শ্বশুরবাড়ির লোক এসে পেটাল স্বামীকে

মোবাইলে মেসেজ ডিলিট করে দেওয়াকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে তুমুল ঝগড়ার রূপ নিল পারিবারিক বিবাদে। এই ঘটনার জেরে স্ত্রীর বাপের বাড়ির লোকজন এসে বেধড়ক পেটাল নিজের জামাইকে। ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে যায় মালদার হবিবপুর এলাকায়। ঘটনায় পাঁচজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের মালদা মেডিকেল কলেজে চিকিৎসাধীন। আশঙ্কাজনক অবস্থায় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীর শ্বশুর হযরত শেখ ও স্বামী হানিফ শেখ। অন্যদিকে আহত অবস্থায় হবিবপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে স্ত্রীর শাশুড়ি মতো বিবি, ভাসুর কায়োম শেখ ও দেওর হাউল শেখ। আহত স্বামী হানিফ শেখ জানান, তার স্ত্রী সন্দেহ পূর্বক ভাবে মোবাইল থেকে সমস্ত রকম মোবাইল নাম্বার এবং তথ্য…
Read More
শিলিগুড়ি পৌঁছল বিজেপির রথ, অনুপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি

শিলিগুড়ি পৌঁছল বিজেপির রথ, অনুপস্থিত কেন্দ্রীয় প্রতিনিধি

যে উদ্যম নিয়ে শুরুটা হয়েছিল , শিলিগুড়িতে উধাও সে চিত্র। কোচবিহার, আলিপুরদুয়ারে যে বিজেপির রথ যাত্রায় যেভাবে হাই প্রোফাইল বিজেপি নেতৃত্বরা এসে রথের সূচনা করেছিলেন, শিলিগুড়িতে সেই রথ ঢুকল অনেকটা আড়ম্বরহীন ভাবে। এদিন জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে বিজেপির পরিবর্তন যাত্রার রথ ঢোকে সকাল দশটা নাগাদ। এই রথ শিলিগুড়ির বাইপাসে ফুলেশ্বরিতে এসে পৌঁছায়।এদিন এই পরিবর্তন যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক সায়ন্তন বসু, সাংসদ জয়ন্ত রায়, রাজু বিস্তা, শিলিগুড়ি সাংগঠনিক এবং জলপাইগুড়ি জেলার বিজেপি নেতৃত্বরা। বিজেপি সাংসদ রাজু বিস্ট এদিন অনুষ্ঠানে জানান , এই পরিবর্তন যাত্রা রাজ্যের অন্যায়ের বিরুদ্ধে, কর্মসংস্থানের দাবিতে, দুর্নীতির বিরুদ্ধে । এই যাত্রা সুশাসনের জন্য। এই যাত্রায় কর্মীদের আগামী তিনমাস…
Read More
পানীয় জল প্রকল্পের  শিলান্যাস   পুরপ্রশাসক অশোকের

পানীয় জল প্রকল্পের শিলান্যাস পুরপ্রশাসক অশোকের

শিলিগুড়ির পানীয় জলের সমস্যা মেটাতে দুটো ওয়ার্ডে জল প্রকল্পের শিলান্যাস করলেন শিলিগুড়ি পুরনিগমের বর্তমান প্রশাসক অশোক ভট্টাচার্যের । জানা গেছে ২৭ নং ওয়ার্ডে একটি সরকারি স্কুলের জমির ওপর জল প্রকল্পের শিলান্যাস করলেন অশোক। সূত্রের খবর, শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্যের বিধায়ক উন্নয়ন তহবিল থেকে প্রায় ৪০ লক্ষ্য টাকা ব‍্যয় করে ২৭ নম্বর ওর্য়াডের জোৎস্নাময়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের দেওয়া জমির ওপর বিশুদ্ধ পানিয় জল প্রকল্পের শিল‍্যানাস করেন সয়ং অশোক ভট্টাচার্য। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত স্কুলের প্রধান শিক্ষিকা শুক্লা দাস বলেন, আমাদের এই জমিটি একজন দানে দিয়েছিলেন। জমিটি পরেই ছিল একদিন পুরনিগম থেকে জানানো হয় এই জমিটি দিলে…
Read More
ইসলামপুর আদালতে হাজিরা দিতে সাংসদ সুকান্ত মজুমদার

ইসলামপুর আদালতে হাজিরা দিতে সাংসদ সুকান্ত মজুমদার

বেআইনি ভাবে বাইক রেলি করার দায়ে আজ ইসলামপুর আদালতে আগাম জামিন নিতে এলেন বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। সূত্রের খবর , বিগত ২৫ তারিখ বালুরঘাটে বিনা অনুমতিতে বাইক রেলি করে বিজেপি। সেই ঘটনায় পুলিশ মামলা রুজু করেছে । আজ সেই মতো আদালতে হাজিরা দিতে আসেন সাংসদ।জানা গেছে এই ঘটনায় সাংসদ সহ ৪২৫ জনের নামে অভিযোগ জমা পড়েছে। সুকান্ত বাবুর অধিবক্তা তপন মজুমদার জানিয়েছেন বাইক রেলী করাতে পুলিশ মামলা রুজু করেছে।তার জন্য তিনি জরুরী কাগজপত্র সহি করতে ইসলামপুর আদালত চত্বরে এসেছেন আগামীতে তিনি সমস্ত কাগজপত্র পূরণ করে আদালতে জমা করবেন ।অধিবক্তা আরো বলেন যেসব ধারা তে মামলা রুজু করা হয়েছে সবগুলি…
Read More
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌন মিছিল  বঙ্গ জননী বাহিনী্র

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মৌন মিছিল বঙ্গ জননী বাহিনী্র

খাবার দ্রব্য , তেল থেকে পেট্রোলিয়াম সমস্ত জিনিসের দাম আকাশছোঁয়া । হেশেল থেকে বাইরের সমস্ত সাধারণ মধ্যবিত্ত মানুষের অবস্থা হাঁসফাঁস। করোনার ঢেউ সামলে এখনও দেশের মানুষ আর্থিক দিকটি সামলে উঠতে পারেনি। তার মধ্যেই জিনিসের দাম বাড়াতে নাজেহাল সাধারণ মধ্যবিত্ত অ নিম্ন বিত্ত মানুষ। এরই প্রতিবাদে আজ শিলিগুড়ির সুভাষ পল্লী বাজারে মৌন প্রতিবাদ কর্মসূচি পালন করল বঙ্গ জননী বাহিনী। দেশ জুড়ে দিন দিন বেড়েই চলেছে পেট্রোল,ডিজেল সহ রান্নার গ্যাসের দাম যার হ্রাস টানতে ব্যর্থ কেন্দ্র সরকার।জ্বালানি দ্রব্যের মূল্য বৃদ্ধির ফলে হেশেল সামলাতে হিমশিম অবস্থা গৃহিণীদের।অবিলম্বে রান্নার গ্যাসের দাম হ্রাস করতে হবে এই দাবি জানিয়ে তৃনমূল কংগ্রেসের বঙ্গ জননী বাহিনী মৌন প্রতিবাদ…
Read More
বেতন কেটে নেওয়ার প্রতিবাদে  অবস্থান বিক্ষোভ  চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা

বেতন কেটে নেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে অস্থায়ী কর্মীরা

বেতন কেটে নেওয়ার প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখাল স্বাস্থ্য কর্মীরা । এই বিক্ষোভের ফলে দু'দিন ধরে হাসপাতালে পরিষেবা বন্ধ  থাকে। বিক্ষোভ অবস্থানে বসেছেন হাসপাতালে অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মীরা। আর অস্থায়ী কর্মীদের  বিক্ষোভের জেরে হাসপাতালে পরিষেবা না পেয়ে রোগীকে বাড়ি নিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রোগীর আত্মীয়দের। উল্লেখ্য, চাচোল সুপার স্পেশালিটি হাসপাতালে একটি সংস্থার অধীনে কাজ করছেন প্রায় ১৩০ জন অস্থায়ী কর্মী।  প্রতিদিনই রোগীদের পরিষেবা দিয়ে আসেন ওই অস্থায়ী কর্মীরা। তবে পারিবারিক কিংবা শারীরিক কোনো অসুবিধা হলে ছাড় দেওয়া হচ্ছে না বলে অভিযোগ অস্থায়ী কর্মীদের। এমনকি  বেতন থেকে কেটে নেওয়া হচ্ছে।  বিক্ষোভকারী অস্থায়ী কর্মীদের অভিযোগ, চলতি মাসে তাদের মাসিক বেতন দেওয়া হয়েছে…
Read More
প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান বিজেপি নেতা সায়ন্তন বসুর

প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের তৃণমূল নেতাদের বাড়ি ঘেরাওয়ের নিদান বিজেপি নেতা সায়ন্তন বসুর

টেট পরীক্ষায় উত্তীর্ণ সকল প্রার্থীদের ইন্টার্ভিউয়ে ডাকার দাবিতে আন্দোলন কে সমর্থন জানাল রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু। তাদের দাবি কলকাতায় সেন্ট্রাল কাউন্সিলিং নয়।জলপাইগুড়িতেই তাদের কাউন্সিলিং করতে হবে এই দাবীতে গতকালের পর আজও জলপাইগুড়ি জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরে অবস্থান বিক্ষোভ চালাছেন টেট উত্তীর্ণরা। তবে এদিন তারা গতকাল রাতে প্রাথমিক শিক্ষা কাউন্সিল দপ্তরের গেটে লাগানো তালা খুলে দিলেও অফিসের বারান্দায় বসে বিক্ষোভ আন্দোলন চালাচ্ছেন তারা। তাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে বিজেপি নেতা সায়ন্তন বসু বলেন টেট উত্তীর্ণরা প্রাথমিক শিক্ষা কাউন্সিল এর অফিসে আন্দোলন না করে তারা তৃনমুল নেতাদের বাড়ি ঘেড়াও করুক। কারন টাকা দিয়েছে হাজার হাজার মানুষ। আর চাকরি পাবে…
Read More
অমিত শাহের সঙ্গে দেখা  আভিনেতা যশ দাশগুপ্তের

অমিত শাহের সঙ্গে দেখা আভিনেতা যশ দাশগুপ্তের

 সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন অভিনেতা যশ দাশগুপ্ত। আর তার ঠিক তিন দিনের মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন যশ দাশগুপ্ত। বিধানসভা ভোটের কথা মাথায় রেখেই ঘনঘন বাংলায় আসছেন নরেন্দ্র মোদি ও অমিত শাহ। বৃহস্পতিবার বাংলায় আসেন শাহ। শুক্রবার কলকাতায় আসার পরেই যশ দেখা করেন তাঁর সঙ্গে। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিজেপি নেতা স্বপন দাশগুপ্তও। জানা যাচ্ছে, নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে তাঁরা দেখা করেন। একসঙ্গে ছবিও তোলেন। বুধবার বিজেপি নেতা কৈলাশ বিজয়বর্গী, মুকুল রায় ও স্বপন দাশগুপ্তের উপস্থিতিতে টলি অভিনেতা যশ বিজেপির দলীয় পতাকা তুলে নেন। এছাড়াও সেদিনই গেরুয়া শিবিরে যোগ দেন টলি ও টেলি পাড়ার অভিনেতা কলাকুশলীরা। যশ ছাড়াও…
Read More