18
Feb
রাজ্যে বিজেপি ক্ষমতায় আসতে পারবে কিনা তা সময়ই বলবে। আর সেসময় খুব শীঘ্রই আসছে। কিন্তু টলিপাড়ায় যেভাবে পদ্মফুলের চাষ ভালো হচ্ছে তাতে এক প্রকার উজ্জীবিত টলিপাড়ার কলাকুশলীরা। রুদ্রনীল, যশ, সহ একঝাঁক অভিনেতা অভিনেত্রীর পর এবার বিজেপিতে যোগ দিচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল তাঁর বিজেপিতে যাওয়ার। অবশেষে সেই জল্পনাই সত্যি হল। বিজেপিতে যাচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। টলিপাড়ায় আপাতত বিভিন্ন রাজনৈতিক দলে যোগদানের হিড়িক পড়েছে। প্রথাগত এবং পেশাগত রাজনীতিকদের চেয়ে তারকাদের নিয়েই মাতামাতি বেশি তৃণমূল এবং বিজেপির। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন তৃণমূল ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অভিনেতা হিরণও। বুধবারই ঘটা করে বিজেপিতে নাম লিখিয়েছেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরেক অভিনেতা যশ…
