রক্তদান শিবিরের মাধ্যমে ফ্রাঙ্ক ওরাল ডে পালন শিলিগুড়িতে

রক্তদান শিবিরের মাধ্যমে ফ্রাঙ্ক ওরাল ডে পালন শিলিগুড়িতে

৪১ তম ফ্রাঙ্ক ওরাল ডে পালিত হলো রক্তদান শিবিরের মাধ্যমে। জানা গেছে এদিন সূর্যনগর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে সূর্যনগর মাইকেল স্কুলের মাঠে এই রক্তদান শিবিরের আয়োজন করে তাঁরা। জানা গেছে এই রক্তদান শিবিরে ১০১ জন রক্তদান করেন যাদের মধ্যে নয়জন মহিলা। উল্লেখ্য ক্রিকেট খেলার সময় ভারতীয় খেলোয়াড় নারি কন্ট্রাক্টরের মাথায় বল লাগলে তৎক্ষনাৎ চিকিৎসার জন্য রক্তের প্রয়োজন হয়।সেসময় বিপক্ষ দল ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড় ফ্রাঙ্ক ওরাল রক্তদান করে। সেই দিনটিকেই স্মরণে রেখে সিএবি এবং এসোসিয়েশন অব ভলান্টিয়ারি ব্লাড ডোনার ওয়েস্ট বেঙ্গল এর সহায়তায় এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানা গিয়েছে সংস্থার তরফ থেকে। এদিন এই রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাঃ…
Read More
মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ ভেঙে পড়ল ট্রাকের ওপর

মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ ভেঙে পড়ল ট্রাকের ওপর

মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরণ হুড়মুড় করে ভেঙে পড়ল ট্রাকের ওপর। ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও বিতর্ক ছড়িয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে। জানা গেছে আলিপুরদুয়ার শহরের কালজানি ব্রিজের সামনে মুখ্যমন্ত্রীর কর্মীসভার তোরন বুধবার বেলা আড়াইটা নাগাদ ভেঙে পড়ে। চলন্ত একটি ট্রাকের ওপর ওই তোরন ভেঙে পড়লেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় ব্যবসায়ীরা। শুধু কালজানি ব্রিজের কাছে নয় বৃহস্পতিবার সকাল থেকে শহরের বিভিন্ন জায়গায় কোথাও তোরন থেকে ফ্লেক্স খুলে পরে, আবার কোথাও তোরনের বাস খসে পড়ে যায়। কার্যত গোটা শহরে তোরন বিভ্রাট শুরু হয়ে যায়। মুখ্যমন্ত্রীর কর্মীসভার এই তোরনকে কার্যত হাতিয়ার করেছে আলিপুরদুয়ার জেলা বিজেপি। বিজেপির পক্ষ…
Read More
সরকারি কর্মীদের নিয়মিত হাজিরার নির্দেশ

সরকারি কর্মীদের নিয়মিত হাজিরার নির্দেশ

করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই এবার সরকারি অফিসের প্রত্যেক দফতরে সকল কর্মীদের হাজিরার নির্দেশ দিল নবান্ন৷ সমস্ত সরকারি পরিষেবা যথাযথভাবে দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের কর্মিবর্গ দফতর নবান্ন থেকে এই নির্দেশিকা জারি করেছে। করোনা পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ করছিল সরকারি দফতরগুলি।  
Read More
জলপাইগুড়ি‌র উন্নয়ন‌মূলক কোন‌ও কাজের জন্য টাকা দেয়নি রাজ‍্য সরকার  অভিযোগ জলপাইগুড়ি‌র কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মার

জলপাইগুড়ি‌র উন্নয়ন‌মূলক কোন‌ও কাজের জন্য টাকা দেয়নি রাজ‍্য সরকার অভিযোগ জলপাইগুড়ি‌র কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মার

জলপাইগুড়ি‌র উন্নয়ন‌মূলক কোন‌ও কাজের জন্য টাকা দেয়নি রাজ‍্য সরকার অভিযোগ জলপাইগুড়ি‌র কংগ্রেস বিধায়ক ডঃ সুখবিলাস বর্মার। বৃহস্পতিবার বিকেলে একটি সাংবাদিক সম্মেলন করে এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এমনকি গীতাঞ্জলি আবাস যোজনার জন‍্য বিধায়কের মাধ্যমে কোনও ঘর তৈরি করতে দেওয়া হয়নি বলে‌ও অভিযোগ। অথচ ঘর না পাওয়া মানুষ‌দের চিঠি পাঠিয়ে শুভেচ্ছা জানিয়ে‌ছেন মুখ‍্যমন্ত্রী। এসব বিষয় নিয়ে সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কঠোর সমালোচনা করেন তিনি। বলেন, গৃহনির্মাণের কাজ করেননি। অথচ শুভেচ্ছা বার্তা পাঠিয়ে দিচ্ছেন। বিধায়ক সুখবিলাস বর্মা বলেন, বিভিন্ন স্কুলে সাইকেল দেওয়া হলেও সাইকেল স্ট‍্যান্ড তৈরি করে দেওয়া হচ্ছে না। ছাত্রছাত্রীদের জন্য অনেক স্কুলের ক্লাস রুমে ফ‍্যান নেই। বসার জন্য…
Read More
ক্যান্সার জয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন শিলিগুড়িতে

ক্যান্সার জয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন শিলিগুড়িতে

ক্যান্সার জয়ীদের নিয়ে বিশ্ব ক্যান্সার দিবস পালন করল একটি স্বেচ্ছাসেবী সংগঠন মনীষা নন্দী ফাউন্ডেশন। এদিন শিলিগুড়ির একটি বেসরকারি হোটেলে শিলিগুড়ি নার্সিং হোমের সহায়তায় এই অনুষ্ঠানটি পালিত হয়। জানা গেছে শিলিগুড়ির প্রায় একশোরও বেশি ক্যান্সার জয়ীদের নিয়ে এই অনুষ্ঠানটি করা হয়।এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডাঃ সপ্তর্ষি ঘোষ জানালেন যে, ক্যান্সার দুরারোগ্য রোগ নয়।সময়ের সঙ্গে চিকিৎসা করলে এ রোগ সম্পূর্ণ নিরাময় হয়। পাশাপাশিক্যান্সার জয়ীরা তাদের নিজের নিজের মতামতও জানান।
Read More
মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে গণেশ রোলিং মিলের বিরুদ্ধে মানহানির মামলা মিকি মেটালসের

মিথ্যে খবর ছড়ানোর অভিযোগে গণেশ রোলিং মিলের বিরুদ্ধে মানহানির মামলা মিকি মেটালসের

গণেশ রোলিং মিলের অভিযোগকে উড়িয়ে দিল মিকি মেটালস। মিকি মেটালস সংস্থাটি দাবি করেছে তারা যথাযথ চুক্তির মাধ্যমেই টিএমটি বার তৈরি করে । সূত্রের খবর কোম্পানির নামের বিরুদ্ধে জনমানসে ভুয়ো খবর ছড়াতেই এই অভিযোগ । আর এই ভুয়ো খবর ছড়ানোর অভিযোগ উঠেছে কোম্পানির প্রতিযোগী সংস্থা গণেশ রোলিংয়ের বিরুদ্ধে। জানা গেছে এনিয়ে গণেশ রোলিং মিলের বিরুদ্ধে মানহানির মামলাও রুজু করেছে মিকি মাইলস।
Read More
হার্পিক মিশন পানির বৃহত্তম ওয়াটারথন

হার্পিক মিশন পানির বৃহত্তম ওয়াটারথন

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবস উদযাপন উপলক্ষে হার্পিক মিশন পানির উদ্যোগে দেশের ওয়াটার হিরোদের সম্মানে অনুষ্ঠিত হল প্রথম ওয়াটারথন। ৮-ঘন্টাব্যাপী এই ওয়াটারথন একত্রিত করতে পেরেছিল সমাজের সর্বক্ষেত্রের অগ্রণী নীতি নির্ধারক ও সেলিব্রিটিদের, সামরিক বাহিনী ও কর্পোরেটদের। তারা সকলেই স্বাস্থ্যবিধি ও সংরক্ষণের জন্য জলের গুরুত্বের উপরে জোর দিয়েছেন। ভারতের বৃহত্তম ওয়াটারথনে ছিল চিন্তার খোরাক জোগানো ও সমাধানের উপায় সম্বলিত জল সংরক্ষণ বিষয়ক একগুচ্ছ বিষয়। হার্পিক মিশন পানি হাত মিলিয়েছে ডব্লিউডব্লিউএফ-ইন্ডিয়া ও স্বরোভস্কি ওয়াটারস্কুলের সঙ্গে। এর উদ্দেশ্য হল ওয়াটারস্কুলের পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির মাধ্যমে জল সংরক্ষণের ব্যাপারে ছোটদের মধ্যে অভ্যাস গড়ে তোলা। লক্ষ্মণ নরসিংহন (গ্লোবাল সিইও, রেকিট বেনকাইজার গ্রুপ), হ্যারল্ড ভ্যান্ডেন ব্রোয়েক (প্রেসিডেন্ট, আরবি হাইজিন),…
Read More
কেএফসি ইন্ডিয়ার ‘বিগ ট্রিট উইক’

কেএফসি ইন্ডিয়ার ‘বিগ ট্রিট উইক’

‘বিগ ট্রিট উইক’ নিয়ে উপস্থিত হল কেএফসি ইন্ডিয়া। ‘বিগ ট্রিট উইক’ হল এমন এক সপ্তাহ যখন নানারকম কেএফসি ফেবারিটের কম্বোর উপরে পাওয়া যাবে দুর্দান্ত ডিসকাউন্ট। বিগ ট্রিট উইকে মিলবে ৪২% অবধি সাশ্রয়, পেটিএম-এ ১০০% অবধি ক্যাশব্যাক। ২৩ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত বেছে নেওয়া যাবে বাকেট-ভরা ক্রিস্পি চিকেন, চিকেন পপকর্ন, রাইস বৌল, জিঙ্গার বার্গার ও আরও অনেককিছু। দাম শুরু মাত্র ১৪৯ টাকা থেকে। বিগ ট্রিট উইকের সুবিধা পাওয়া যাবে দেশের সকল কেএফসি রেস্টুর‍্যান্টে। অনলাইনেও অর্ডার দেওয়া যাবে। চিকেন-লাভাররা নিকটবর্তী কেএফসি রেস্টুর‍্যান্টে যেতে পারেন অথবা কেএফসি অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে অর্ডার দিতে পারেন। বিগ ট্রিট উইকে কেএফসির ৪এক্স সেফটি প্রমিস –…
Read More
জোড়া সোনা রিয়ার , রাহুল ,রোহনের একটি পদক

জোড়া সোনা রিয়ার , রাহুল ,রোহনের একটি পদক

দুর্গাপুরে আয়োজিত এথলেটিক্স প্রতিযোগিতায় জোড়া সোনা পেল শিলিগুড়ির রিয়া মুর্মু। জানা গেছে অনুর্ধ ১২ মেয়েদের ১০০ এবং ৪০০ মিটারের দৌড়ে প্রথম পুরস্কার পায়। সেই সঙ্গে অনুর্ধ ১৪ ছেলেদের ৪০০ মিটার দৌড়ে প্রথম স্থান অর্জন করে রাহুল ঠাকুর।এবং ৮০০ মিটারে সোনা পায় রোহন ঠাকুর। এই তিনজনই শিলিগুড়ি তরাই এথলেটিক কোচিং সেন্টারে প্রশিক্ষণ নেয় বলে জানিয়েছেন ক্লাব কর্তারা। তাদের এই সাফল্যে খুশি শিলিগুড়ির তরাই এথলেটিক্স ক্লাবের সদস্য এবং কোচেরা।
Read More
উৎসবের আড়ালে নির্বাচনী প্রচার চালাচ্ছে মমতা-কটাক্ষ অশোকের

উৎসবের আড়ালে নির্বাচনী প্রচার চালাচ্ছে মমতা-কটাক্ষ অশোকের

সরকারি অনুষ্ঠান মঞ্চেই নির্বাচনী প্রচার চালানোর মতো গুরুতর অভিযোগ আনল শিলিগুড়ির বাম বিধায়ক অশোক ভট্টাচার্য। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অশোক ভট্টাচার্য জানান , সরকারি অনুষ্ঠানের মঞ্চেই ভোটের প্রচার চালাচ্ছে তৃণমূল। উল্লেখ্য চারদিনের উত্তরবঙ্গ সফরে বর্তমানে আলিপুরদুয়ারে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবের সুচনা করেন তিনি।সেই অনুষ্ঠান মঞ্চেই নির্বাচনী প্রচার চালান তিনি বলে অভিযোগ করেন শিলিগুড়ি বিধায়ক তথা পুর প্রশাসক অশোক ভট্টাচার্য।তিনি জানান,দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যেভাবে সরকারী অনুষ্ঠানকে দলীয় কর্মসুচিতে পরিনত করেন,ঠিক তেমনই এরাজ্যের মুখ্যমন্ত্রীও তার পথ অনুসরন করছেন।তাই তো সোমবারের বাঘাযতীন পার্কের অনুষ্ঠান মঞ্চকে তিনি রাজনীতি মঞ্চ হিসেবে ব্যাবহার করেছেন।
Read More
সেরে ফেললেন রেজিস্ট্রি, ইমনের সামাজিক বিয়ে আজ

সেরে ফেললেন রেজিস্ট্রি, ইমনের সামাজিক বিয়ে আজ

অবশেষে বিয়ে সেরে ফেললেন ইমন! রবিবার সকালে লেক গার্ডেনসের বাড়িতে রেজিস্ট্রি করে বিয়ে করেছেন নীলাঞ্জন ঘোষ- ইমন! বিয়ের পর নবদম্পতির সোহাগে মাখা আদুরে ছবিই এখন নেট দুনিয়ায় হটকেক বিয়ের পর নীলাঞ্জনের উষ্ণ আলিঙ্গনে ইমন!২ ফেব্রুয়ারি ইমন-নীলাঞ্জনের সামাজিক বিয়ের অনুষ্ঠান। একইদিনে সারবেন রিসেপশনও। সিঁদুর দান-মালাবদল হবে সেদিনই।
Read More
ফোন বন্ধ রাখছেন আমির খান!

ফোন বন্ধ রাখছেন আমির খান!

কাজে মনোনিবেশ করতে সাবধানী পদক্ষেপ মিস্টার পারফেকশনিস্টের। লাল সিং চড্ডা মুক্তি পাবে চলতি বছরের ক্রিসমাসে। সেই নিয়েই আপাতত ব্যস্ত মিস্টার পারফেকশনিস্ট। মাঝে এই ছবির শ্যুটিং থেকে ব্রেক নিয়ে কোই জানে না ছবির একটি ক্যামিও চরিত্রে অভিনয় করতে জয়পুর গিয়েছিলেন। সম্প্রতি সেখান থেকে ফিরে এসেছেন। কিন্তু কোনও ভাবেই আর ফোন ব্যবহার করতে চান না আমির খান। যোগাযোগ রাখতে চান না কারও সঙ্গে। ২০১৮ -তে শেষবারের জন্য ঠগস অফ হিন্দুস্তান ছবিতে দেখা গিয়েছিল তাঁকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই বিগ বাজেটের ছবি। তাই লাল সিং চড্ডা নিয়ে এবার অনেকটা বেশি সাবধানী হতে চান তিনি। আর কাজে যাতে কোনও ভাবেই সমস্যা না…
Read More
ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের,  চাঞ্চল্য

ট্রাক্টরে চাপা পড়ে মৃত্যু এক শ্রমিকের, চাঞ্চল্য

ট্রাক্টরের চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার অন্তর্গত ডিমরুল্লা বাইপাসে ।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পাঁচজন শ্রমিক ট্রাক্টরে করে বাড়ি খেতে যাচ্ছিলেন ।সেসময় ট্রাক্টর চালক দ্রুত গতিতে গাড়ি চালানোতে একজন শ্রমিক আচমকা গাড়ি থেকে পড়ে যায়। এরপর সে ট্রাক্টর এর পিছনের চাকা চাপা পড়ে যায়। সে কারণে তার ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং মৃত দেহটি উদ্ধার করে পোস্টমর্টেম এজন্য ইসলামপুর মর্গে পাঠিয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে ঘাতক ট্রাক্টরের চালক পালিয়ে গিয়েছে। তাকে পুলিশ খুঁজছে। স্থানীয়দের পাশাপাশি অন্যান্য শ্রমিকরা জানিয়েছেন, এই…
Read More
বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন জলপাইগুড়ি জেলা পরিষদে

বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন জলপাইগুড়ি জেলা পরিষদে

জেলা পরিষদের অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৩ দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জলপাইগুড়ি জেলাপরিষদ কর্মচারী যৌথ মঞ্চ। জানা গিয়েছে জেলাপরিষদের অস্থায়ী কর্মীরা দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবি জানিয়ে আসলেও কোনো কাজ না হওয়ায় টানা বিক্ষোভ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছে। সভাধিপতি উত্তরা বর্মন বলেন, " আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে দাবি পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে।" আন্দোলনকারীদের পক্ষে দীপঙ্কর চক্রবর্তী বলেন,''দাবি আদায়ে ১৩ দিন ধরে আন্দোলন চলছে। " দাবি মেনে নেওয়ায় আমরা খুশি।"
Read More