অরাজনৈতিক জেলা ছাত্রসংগঠন তৈরি হল জলপাইগুড়িতে

অরাজনৈতিক জেলা ছাত্রসংগঠন তৈরি হল জলপাইগুড়িতে

জেলার সর্ববৃহৎ ছাত্র সংগঠন তৈরি করল কিছু ছাত্র। এদিন জলপাইগুড়ি জেলাজুড়ে এই অরাজনৈতিক ছাত্র সংগঠনের ঘোষণা করা হয়। আজ জলপাইগুড়ি জার্নালিস্ট ক্লাবে এই সংগঠনের সদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে। স্টুডেন্ট অফ জলপাইগুড়ি সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩১ তারিখ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এর মাধ্যমে এই সংস্থার উদ্বোধন হবে ১০১ টি ঢাক এর মাধ্যমে এবং একটি বুক ব্যাংক এর উদ্বোধন হবেসদস্যরা এদিন তাদের আগামী নানা কর্মসূচীও ঘোষণা করেন বলেও জানা গেছে।এছাড়াও জিলার সবচেয়ে বড়ো ৩১ ফিটের একটি সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যা জলপাইগুড়ি জেলার সর্ববৃহৎ পুজো হবে। এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংস্থার…
Read More
কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূলের

কৃষিবিলের বিরুদ্ধে প্রতিবাদ সভা তৃণমূলের

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট যতই কাছে আসছে ততই কেন্দ্রীয় কৃষিবিলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। এদিন কৃষিবিলের বিরুদ্ধে পথ সভার আয়োজন করল জলপাইগুড়ি তৃণমূল কংগ্রেস।জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির নির্দেশে এবং ধুপগুড়ি ব্লক তৃণমূলে যুব কংগ্রেসের যৌথ উদ্যোগে এই প্রতিবাদ সভা হয় বলে জানা গেছে। জেলা তৃণমূল যুব কংগ্রেস কমিটির সভাপতি সৈকত চ্যাটার্জির নেতৃত্বে বাইক মিছিল বের হয়ে ডাউকিমারি থেকে ধুপগুড়ি শহর পরিক্রমা করে শেষ হয় শালবাড়ি নেতাজি ক্লাব ময়দান পর্যন্ত । বাইক মিছিল শেষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সৈকত চ্যাটার্জি ধুপগুড়ি বিধানসভার বিধায়ক মিতালি রায় ধুপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ সিং, ধুপগুড়ি…
Read More
ফের বিতর্কে জড়ালেন ‘কুইন’

ফের বিতর্কে জড়ালেন ‘কুইন’

বিতর্ক আর কঙ্গনা এই দুটি শব্দ সমার্থক। মনিকর্নিকা সিরিজের দ্বিতীয় পার্ট ছবি ঘোষণা করার পরই ফের বিতর্কে ছবির কপিরাইট নিয়ে!  'মণিকর্ণিকা রিটার্নস: দ্য লেজেন্ড অফ দিদ্দা' ছবির ঘোষণা করেছেন কঙ্গনা রানাওয়াত। ঘোষণার কিছুক্ষণের মধ্যেই অভিনেত্রীর বিরুদ্ধে কপিরাইট লঙ্ঘন করার অভিযোগ উঠল। কঙ্গনা জানিয়েছিলেন, এই ছবিতে কাশ্মীরের রানি সম্পর্কে নানা অজানা তথ্য দেখতে পাবে দর্শক। ২৪ ঘণ্টার মধ্যে কপিরাইট লঙ্ঘনের অভিযোগ এনেছেন লেখক আশিস কওল। আশিক কওলের দাবি, রানি দিদ্দাকে নিয়ে কাজ করার কপিরাইট তাঁর কাছেই আছে কেবল। তাঁরই লেখা গল্প 'দিদ্দা- কাশ্মীর কি যোদ্ধা রানি'। তিনি বলেছেন তাঁর সম্মতি ছাড়া এই কাজ করা হয়েছে। সংবাদমাধ্যমের কাছে আশিস কওল জানিয়েছেন, রানি…
Read More
রাম মন্দির নির্মাণে অর্থ সংগ্রহ অভিযান শুরু হলো

রাম মন্দির নির্মাণে অর্থ সংগ্রহ অভিযান শুরু হলো

রামমন্দির নির্মাণের জন্য অর্থ সংগ্রহ অভিযানে নেমে পড়ল সঙ্ঘের সমস্ত শাখা সংগঠন। এদিন সারা দেশজুড়ে সাধারণ ভক্তকুল মানুষদের কাছ থেকে অর্থ সংগ্রহে নামে তারা। এদিন বজরং দলের তরফে শিলিগুড়ির খালপাড়া সন্নিহিত বালাজি মন্দিরে পূজা দিয়ে এই অর্থ সংগ্রহের অভিযান শুরু করেন। অভিযানে অর্থ সংগ্রহের দায়িত্বে থাকা অধিকারীরা জানিয়েছে সারা ভারতে পাঁচ লক্ষ গ্রামে যাওয়ার পরিকল্পনা রয়েছে। তারা জানিয়েছে ভারতের প্রায় ৬৫ কোটি ভক্তকুল হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে অর্থ সংগ্রহ করবে সদস্যরা। এই অর্থ সংগ্রহের জন্য ন্যূনতম ১০ টাকা থেকে হাজার টাকা পর্যন্ত কুপন ছাপানো হয়েছে। তাদের দাবি ভারতের দীর্ঘ ইতিহাসের এবং স্বজাত্যভিমানের সঙ্গে সবার অংশগ্রহণকে মাথায় রেখেই তাদের উদ্যোগ বলে…
Read More
লতা মঙ্গেশকরকে আক্রমণ করে ট্যুইট

লতা মঙ্গেশকরকে আক্রমণ করে ট্যুইট

 সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর নাকি ওভাররেটেড গায়িকা। এরকমই একটি মন্তব্য ঘিরে সরগরম টুইটার। এমনিতেই টুইটারে কোনও একটি বিষয়কে কেন্দ্র করে বিতর্ক তৈরি হতে বেশি সময় লাগে না। তাই বলা বাহুল্য লতা মঙ্গেশকর সম্পর্কে এমন মন্তব্য এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কী প্রভাব ফেলেছে। ভারতবাসীর চিরকালীন কোকিলকণ্ঠী গায়িকা হিসেবে যিনি পরিচিত, যাঁর গলায় স্বয়ং দেবী স্বরস্বতী বিরাজ করেন বলে মানুষ বিশ্বাস করে, তাঁর সম্পর্কে এমন মন্তব্য ঘিরে রীতিমতো আলোড়ন তৈরি হয়েছে টুইটারে।কাবেরী নামের এক টুইটার ব্যবহারকারী এমন টুইট করেন। তিনি লেখেন, "ভারতীয়দের মগজ ধোলাই হয়ে রয়েছে, তাই তারা লতা মঙ্গেশকরের কণ্ঠ পছন্দ করে।"
Read More
সরকারি চাকরির দাবিতে বিক্ষোভ মিছিল

সরকারি চাকরির দাবিতে বিক্ষোভ মিছিল

সরকারি চাকরির দাবিতে জেলাশাসকের দপ্তরের বিক্ষোভ দেখাল সিভিক ডিফেন্স এসোসিয়েশনের সদস্যরা। শুক্রবার জলপাইগুড়ি‌তে একটি মিছিল করে জেলাশাসকের দপ্তরের সামনে এসে বিক্ষোভ দেখান তারা।আন্দোলন‌কারীদের দাবি সমস্ত সিভিল ডিফেন্স কর্মীদের বিভিন্ন সরকারি দপ্তরের শূণ‍্যপদে অবিলম্বে নিয়োগ করতে হবে। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরে দুর্নীতি বন্ধ করার দাবিও জানান তারা। নিজেদের দাবি পূরণ না হলে বড় রকমের আন্দোলন সংগঠিত করার হুমকি দেন সংগঠনের সম্পদক প্রসেনজিৎ বসাক। এদিন প্রায় শতাধিক সিভিল ডিফেন্স কর্মী এই আন্দোলনে অংশগ্রহণ করেন। সংগঠনের সম্পদক প্রসেনজিৎ বসাক বলেন, পুলিশ ও সেনাবাহিনী‌র সঙ্গে নিরন্তর কাজ করে চলেছে‌ন সিভিল ডিফেন্সের কর্মী‌রা। তা সত্ত্বেও বছরের পর বছর ধরে বঞ্চনার শিকার হচ্ছেন তারা।
Read More
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও মিলল না স্বাস্থ্য পরিষেবা , মৃত্যু প্রৌঢ়ের

স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও মিলল না স্বাস্থ্য পরিষেবা , মৃত্যু প্রৌঢ়ের

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও হন্যে হয়ে ঘুরতে হল চিকিৎসার জন্য। একেরপর এক বেসরকারি হাসপাতালে ঘুরিয়ে দিল চিকিৎসা না করিয়েই এমনই চিত্র দেখা গেল শিলিগুড়ির মাটিগাড়ার প্রমোদ নগরে। জানা গেছে কিছুদিন আগেই লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড বানিয়েছিল মহম্মদ গফরের পরিবার। হঠাৎ কিছুদিন আগেই স্ট্রোক হয় মহম্মদ গফরের। এরপরই স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে শিলিগুড়ির একাধিক হাসপাতালে ঘুরলেও চিকিৎসা পরিষেবা মেলেনি এমনটাই অভিযোগ পরিবারের সদস্যের। ফলস্বরূপ চিকিৎসার অভাবে মৃত্যু হয় ওই বছর পয়ষট্টির ওই প্রৌঢ়ের। এই ঘটনায় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে ফের একবার প্রশ্নচিহ্ন দেখা দিল এমনটাই অভিযোগ করেছেন বিরোধীর। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, স্বাস্থ্য সাথী পরিষেবার সঙ্গে যুক্ত না হলে বেসরকারি হাসপাতালগুলির…
Read More
হিমাচল প্রদেশে সুষমা গ্রুপের উদ্যোগ

হিমাচল প্রদেশে সুষমা গ্রুপের উদ্যোগ

পাঞ্জাব ভিত্তিক অগ্রণী রিয়াল এস্টেট ডেভেলপার সুষমা গ্রুপ হিমাচল প্রদেশে সুষমা এলিমেন্টা নামে একটি আবাসন প্রকল্প চালু করার কথা ঘোষণা করল। সোলান জেলার হিলস্টেশন কসৌলিতে এই প্রকল্পটি হলিডে হোমের পক্ষে আদর্শ স্থান হবে। ৬ একর জমির উপরে এই প্রকল্প রূপায়ণের জন্য ৫০ কোটি টাকা বিনিয়োগ করা হবে। এই আবাসন প্রকল্পে ৮টি টাওয়ারে ১, ২ ও ৩ বিএইচকে অ্যাপার্টমেন্টের ৩৮২টি ইউনিট থাকবে। সমুদ্রতল থেকে ৬,০০০ ফুট উচ্চতায় অবস্থিত এখানকার সব অ্যাপার্টমেন্ট হবে ‘ভ্যালি ফেসিং’ এবং প্রত্যেকটি রুম থেকেই উপত্যকার মনোরম দৃশ্যাবলী উপভোগ করা যাবে। এই প্রকল্পে সবরকম আধুনিক সুযোগ-সুবিধা ও বিনোদনের ব্যবস্থা থাকবে। এই আবাসন প্রকল্প থেকে চন্ডীগড় এয়ারপোর্ট ও হাইওয়ের…
Read More
আলিপুরদুয়ারে পৌছাল কোভিশিল্ড

আলিপুরদুয়ারে পৌছাল কোভিশিল্ড

উত্তরবঙ্গ মেডিকেল থেকে আলিপুরদুয়ারে পৌঁছল কোভিড ভ্যাকসিন কোভিশিল্ড। গতকাল গভীর রাতে সড়কপথে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ এবং হাসপাতালে আসে কোভিড ভ্যাকসিন। আজ সকাল থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় পাঠানো হয় সেই ভ্যাকসিন। আগামী শনিবার থেকে ভ্যাকসিন দেওয়া শুরুর আগে ইতিমধ্যেই জেলা স্বাস্থ্যদপ্তরস সমস্তকিছু প্রয়োজনীয় ব্যবস্থা সেড়ে ফেলেছে বলে সূত্রের খবর। জেলা স্বাস্থ্য দপ্তর মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশ চন্দ্র বেড়া, জানিয়েছে আপাতত আজকে ১২৫০০ ভ্যাকসিন আলিপুরদুয়ার জেলায় এসেছে। আগামীকাল থেকে জেলার মোট ৪ টি কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে এই ভ্যাকসিন। এই ভ্যাকসিন দেওয়া হবে আগামী ১৬ জানুয়ারি থেকে। প্রথম দফায় ভ্যাকসিন দেওয়া হবে ৬০০০ ডাক্তার চিকিৎসকসহ প্রথম সারির করোনা যোদ্ধাদের। এবং ১৬০ টি…
Read More
ম্যাগমা এম-স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ

ম্যাগমা এম-স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ

আর্থিক দিক থেকে পিছিয়ে পরা মেধাবী ছাত্রদের পড়াশোনার জন্য এবছর ২০২০ সালের স্কলারশিপের মেধাতালিকা প্রকাশ করল ম্যাগমা ফাউন্ডেশন ।জানা গেছে  ২০১৫ সাল থেকে ম্যাগ্মা আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেধাবী শিক্ষার্থীদের “এম-স্কলার” প্রদান করছে এবং ইতিমধ্যেই ৪০০ জন ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করেছে। এই নতুন তালিকার সাথে সুবিধাপ্রাপকদের সংখ্যা ৫০০ স্পর্শ করবে।  এই তালিকা ঘোষণা করার সময় সংস্থার কর্ণধার কৌশিক সিনহা জানিয়েছেন ,“উচ্চমানের শিক্ষার ভিত্তির ওপরই একটি সফল দেশের নির্মাণ হয়।  ম্যাগ্মা গরীব পরিবারের মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান করার জন্য তৈরি এম-স্কলার প্রোজেক্টের মধ্যে বিনিয়োগ করার মাধ্যমে নিজের উদ্দেশ্য‘ছোট স্বপ্নে বিনিয়োগের’ ধারাকে অব্যাহত রেখেছে।  ১৫-১৮ বছর বয়সী ৫০% বাচ্চারা স্কুল যাওয়া…
Read More
পিঠেপুলি উৎসব আলিপুরদুয়ারে

পিঠেপুলি উৎসব আলিপুরদুয়ারে

আধুনিকতার ছোঁয়ায় প্রাচীন পরম্পরা ঐতিহ্য ভুলে যেতে বসেছে আম বাঙালি। এই গ্রাম বাংলার পরম্পরা ঐতিহ্য ধরে রাখতে মকর সংক্রান্তির দিনে নতুন আঙ্গিকে পালিত হল পিঠেপুলি উৎসব।এদিন আলিপুরদুয়ারের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে পুণ্যস্নানের পাশাপাশি পিঠেপুলি উৎসবের আয়োজন করে। যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের রকমারি হাতের তৈরি জিনিস বিক্রির স্টল লাগানোর ব্যবস্থা করা হয় পাশাপাশি পৌষ সংক্রান্তির দিনে পিঠে পুলি বিক্রিরও ব্যবস্থা করা হয় বলে উদ্যোক্তারা জানিয়েছেন। উপস্তিত ছিলেন বিধায়ক ড.সৌরভ চক্রবর্তী, চেয়ারম্যান রাজ্য উপদেষ্টা মণ্ডলী, ভূমি ও ভূমি সংস্কার এবং উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দফতর পশ্চিমবঙ্গ সরকার মৃদুল গোস্বামী বিশিষ্ট সমাজসেবী প্রশেনজীৎ রায় সহ আরোও অতিথীবর্গ৷এদিন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর তরফ থেকে সুলভ…
Read More
লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা সহ গ্রেপ্তার দুই

লক্ষাধিক টাকা মূল্যের গাঁজা সহ গ্রেপ্তার দুই

২৪ কেজি গাঁজা সহ দুজনকে আটক করল শিলিগুড়ির মাটিগাড়া থানার পুলিশ। গোপনসূত্রে খবর পেয়ে বিশেষ অভিযান চালিয়ে বালাসন ব্রিজের কাছ থেকে বমাল গ্রেপ্তার করা হয় তাদের। পুলিশ জানিয়েছে এদিন বালাসনের যীশু আশ্রমের কাছ থেকে দুইজনের কাছ থেকে প্রায় কুড়ি কেজি গাঁজা আটক করা হয়েছে। যার বাজারদর আনুমানিক দুলক্ষ টাকা।মাটিগাড়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে,ধৃতদের নাম উজ্জ্বল অধিকারী এবং পিন্টু সরকার।ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগণার মধ্যমগ্রামে।
Read More
আটমাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডারের বাঁধ

আটমাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডারের বাঁধ

বাঁধ তৈরির আট মাসের মধ্যেই ভেঙে গেল বোল্ডার বাঁধ। জানা গেছে কাজ গতবছরই মাটিকুন্ডার দোলনচাঁপা নদীর পাশে শ্মশানঘাটে বোল্ডার বাঁধ দেওয়া হয়। বাসিন্দাদের অভিযোগ, বাঁধ তৈরির আটমাস যেতে না যেতেই বোল্ডার বাঁধ ভেঙে গেছে। এই বাঁধ ভাঙ্গাকে কেন্দ্র করে এলাকার মানুষ ঠিকাদারি সংস্থাকে দায়ী করেছে।তাদের অভিযোগ ইসলামপুরের এক ঠিকাদার সংস্থায় কাজের বরাত পায়। কংগ্রেসের সাংসদ দীপা দাশমুন্সির উন্নয়ন তহবিল থেকে 6 লক্ষ 50 হাজার টাকা ব্যয়ে নির্মাণ করা হয় এই শ্মশান ঘাট। জনগণের অভিযোগ খুবই নিম্নমানের সামগ্রী দিয়ে এই শ্মশান ঘাটের চুল্লি এবং মৃতদেহ রাখার ঘর সহ শ্মশান চত্বর নির্মাণ এবং পরবর্তীতে গত বর্ষার আগে পোল্ডার বাইন্ডিং এর কাজ করা…
Read More
পর্যটনমন্ত্রীর পাইলট ভ্যানের ধাক্কায় জখম এক

পর্যটনমন্ত্রীর পাইলট ভ্যানের ধাক্কায় জখম এক

পর্যটনমন্ত্রী গৌতমদেবের পাইলট ভ্যানের ধাক্কায় জখম হল একজন। ঘটনাটি ঘটেছে ইস্টার্ন বাইপাসের আশীঘর মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে গোপাল সূত্রধর নামে এক যুবকের সঙ্গে মন্ত্রীর নিরাপত্তায় থাকা পুলিশ পাইলট ভ্যানের ধাক্কা লাগে। এই ঘটনায় জখম যুবককে শিলিগুড়ি জেলা হাসপাতালে নিয়ে আসে পুলিশ কর্মীরা । খবর দেওয়া হয় যুবকের মা বাবাকে। হাসপাতাল সূত্রে জানা গেছে আঘাত প্রাপ্ত ওই যুবকের মাথায় ব্যান্ডেজ পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয় বলে দাবি মন্ত্রীর। মন্ত্রী গৌতম দেব জানিয়েছেন ঘটনাটি দুঃখজনক। মন্ত্রী জানিয়েছেন ওই যুবককে হাসপাতালে পাঠানো হয়েছে। সে বর্তমানে সুস্থ রয়েছে।
Read More