এটিএম লুঠ করতে এসে গার্ডকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতীদল, চাঞ্চল্য

এটিএম লুঠ করতে এসে গার্ডকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতীদল, চাঞ্চল্য

মঙ্গলবার গভীর রাতে এটিএম লুঠ করতে এসে প্রহরারত নিরাপত্তারক্ষীকে অস্ত্র দিয়ে কোপাল দুষ্কৃতী দল। যদিও এটিএম লুঠ করতে পারে নি দুষ্কৃতীরা। শিলিগুড়ি শহরের অভ্যন্তরে জনবহুল জায়গায় এই ঘটনা ঘটায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় বর্তমানে আহত নিরাপত্তারক্ষী হাসপাতালে চিকিৎসাধীন। তার অবস্থা গুরুতর বলে জানা গেছে।আহত গার্ডের নাম শফিরুল হক। স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার ভোর রাতে সাড়ে তিনটে নাগাদ শিলিগুড়ি কোর্টমোড়ে একটি ব্যাংকে এটিএম লুঠের চেষ্টায় কিছু যুবক ঢোকে।তাদের হাতে রড, দা, স্ক্রু ড্রাইভার সহ বিভিন্ন অস্ত্র ছিল । প্রহরারত রক্ষী এটিএম লুঠে বাঁধা দিলে তারা নিরাপত্তারক্ষীকে আঘাত করে। হাসপাতাল সূত্রে জানা গেছে রক্ষীর শরীরে একাধিক আঘাতের ক্ষত চিহ্ন…
Read More
ঘন কুয়াশার জেরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশার জেরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ

ঘন কুয়াশার জেরে শিলিগুড়ির অদূরে ঘোষপুকুর জাতীয় সড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে দুজন। জানা গেছে মঙ্গলবার ভোরবেলা ঘন কুয়াশার জেরে দৃশ্যমানতা কম থাকার দরুন দুটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি ট্রাকের ড্রাইভাররা গুরুতর আহত না হলেও দুটি গাড়ির ক্ষতি হয়েছে অনেক। দুটি গাড়ির ডালা ভেঙে প্রচুর জিনিসপত্র রাস্তায় পড়ে যায়।ফাঁসীদেওয়া থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । পুলিশ জানিয়েছে গৌহাটি থেকে কলকাতাগামী একটি শিশুখাদ্যের মালবাহী ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা আরেকটি মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। ঘটনায় দুজন অল্পবিস্তর আহত হয়েছেন ।স্থানীয় বাসিন্দারা জানিয়েছে সকাল সাড়ে সাতটা নাগাদ তারা বিকট আওয়াজ শুনতে পান। ঘটনার…
Read More
বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট

বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট

ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে একটি মউ স্বাক্ষর করল বন্ধন ব্যাংক। এর উদ্দেশ্য হল বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্ট চালু করা, যার দ্বারা সেনাবাহিনী ব্যাংকিংয়ের সুবিধা লাভ করবে। নতুন দিল্লিতে এই মউ স্বাক্ষর হয়েছে ইন্ডিয়ান আর্মির লে. জেনারেল রবীন খোসলা এবং বন্ধন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও চন্দ্রশেখর ঘোষের মধ্যে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লে. জেনারেল হর্ষ গুপ্তা। বন্ধন ব্যাংক শৌর্য্য স্যালারি অ্যাকাউন্টের সুবিধা পাবেন ভারতীয় সেনাবাহিনীতে কর্মরত সকলেই। এই অ্যাকাউন্টে অনেকরকম সুবিধা রয়েছে, যেমন জিরো ব্যালেন্স ফেসিলিটি, ১ লক্ষ টাকার উপরে ব্যালেন্সের ক্ষেত্রে ৬% ইন্টারেস্ট, সকল এটিএম-এ আনলিমিটেড ফ্রি এটিএম লেনদেন। বার্ষিক চার্জ ছাড়াই শৌর্য্য ভিসা প্লাটিনাম ডেবিট কার্ড ও আনলিমিটেড ফ্রি…
Read More
নিজের করোনার জন্য বাবাকে দায়ী করল অভিষেক ?

নিজের করোনার জন্য বাবাকে দায়ী করল অভিষেক ?

নিজের করোনা সংক্রমণের জন্য বাবাকে দায়ী করলেন ছেলে অভিষেক?এক কমেডি শো তে এসে এভাবেই নিজের বক্তব্য রাখলেন বিগবির ছেলে। দা বিগ বুল ছবির প্রচারের জন্যে এসেছিলেন তাঁরা। স্টক ব্রোকার হর্ষদ মেহতার জীবনী অনুপ্রাণিত এই ছবিতে অভিষেক রয়েছেন মুখ্য ভূমিকায় এবং অজয় ছবির প্রযোজক। এই শোয়ে এসে অভিষেক জানান যে, কেন করোনা আক্রান্ত হওয়ার পর অজয় দেবগণ তাঁকে ধমকেছিলেন। অভিষেক বলেন, হাসপাতাল থেকে ডাক্তারদের ফোন আসে তাঁর বাবা অমিতাভের কাছে। জানানো হয় যে অমিতাভ করোনা আক্রান্তের সংস্পর্ষে এসেছেন। বিগ বি করোনা আক্রান্ত হন। তারপরই অভিষেক করোনা আক্রান্ত হন। সেই সময় তিনি খুবই ঘাবড়ে গিয়েছিলেন বাড়ির সকলের কথা ভেবে। আর তখনই আসে…
Read More
স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ইতি নুসরত জাহানের?

স্বামী নিখিল জৈনের সঙ্গে সম্পর্কে ইতি নুসরত জাহানের?

টলিপাড়ায় গুঞ্জন, অভিনেত্রী নুসরত জাহানের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তাঁর স্বামী নিখিল জৈনের। বিয়ের দেড় বছর হতে না হতেই প্রায় সম্পর্কে ইতি টানতে বসেছেন দুজনে। আর অন্যদিকে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতা নিয়ে সরগরম টলিউডে। তবে কোনটা ঠিক বা কোনটা ভুল, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছুই বলেননি নুসরত।দেড় বছরের বিয়েতে যে ইতি টেনেছেন তা বুঝিয়ে দিয়েছেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমের কাছে নুসরত জানিয়েছেন, তাঁরা আলাদা থাকতে শুরু করেছেন। নুসরত এখন বাবা মায়ের কাছে রয়েছেন। তবে ঠিক কী কারণে দূরত্ব তা এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে যশের সঙ্গে ঘনিষ্ঠতার কারণেই হয়তো সম্পর্কে ভাঙন ধরেছে।
Read More
কৃষি আইন স্থগিতের নির্দেশ শীর্ষ আদালতের

কৃষি আইন স্থগিতের নির্দেশ শীর্ষ আদালতের

স্থগিত করতে হবে কৃষি আইন জানিয়ে দিল দেশের শীর্ষ আদালত। কৃষি আইন বাতিল করার দাবিতে এখনও দিল্লির রাজপথে অনড় রয়েছেন কৃষকরা। কৃষি আইন বদল নিয়ে পরিস্থিতি ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। টানা ৮ রাউন্ড বৈঠকের পরেও কৃষকদের সঙ্গে রফাসূত্র বের করতে পারেনি কেন্দ্রীয় সরকার। দিনের পর দিন রাজধানীতে প্রবল শীতের মধ্যে আন্দোলনরত কৃষকদের প্রাধান্য দিতেই এই রায় ঘোষণা করা হল। যদিও আইন সম্পূর্ণ বাতিল করা হবে কি-না তা নিয়ে এখনও কোনও ইঙ্গিত মেলেনি।
Read More
প্রয়াত প্রাক্তন প্রধানের স্মৃতিতে রক্তদান শিবির

প্রয়াত প্রাক্তন প্রধানের স্মৃতিতে রক্তদান শিবির

পথ দুর্ঘটনায় সদ্যপ্রয়াত প্রাক্তন প্রধানের স্মৃতিতে রক্তদান শিবিরের আয়োজন করল বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাস। উল্লেখ্য কিছুদিন আগেই শিলিগুড়ি মহকুমা বিধান নগর 2 নম্বর পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সুজয় মজুমদার বাড়ির সামনে দুর্ঘটনায় নিহত হয় । হঠাৎ মৃত্যুতে এলাকাবাসী শোকস্তব্ধ তাকে শ্রদ্ধা জানাতে আজ তার বন্ধুরা বিধান নগর ওয়েলফেয়ার সোসাইটির প্রতিষ্ঠাতা বাপন দাসের সহযোগিতায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজন করেন । পঞ্চায়েতের প্রাঙ্গণে এই রক্তদান শিবির সাফল্য করতে এগিয়ে আসেন তার বন্ধু রাজেশ তিওয়ারি ও চন্দন সরকার । পঞ্চায়েতের বিভিন্ন কর্মীরা আজকে রক্ত দান করলেন জীবনে প্রথম রক্তদান করলেন ইন্দু শর্মা, সুভাষ সরেন, দেবু ও ধন্য সিংহ । এই কাজে…
Read More
মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ , বিক্ষোভ অভিভাবক এবং স্থানীয়দের

মাধ্যমিক পরীক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ , বিক্ষোভ অভিভাবক এবং স্থানীয়দের

মাধ্যমিক শিক্ষার্থীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠল ইসলামপুর হাইস্কুলের বিরুদ্ধে। সূত্রের খবর ইসলামপুর হাইস্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে পরীক্ষার ফি বাবদ ১৮০ টাকার বদলে ৫০০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এতেই বিক্ষোভ ছড়িয়েছে পরীক্ষার্থীদের অভিভাবকদের মধ্যে। এদিকে স্কুল কর্তৃপক্ষ এই প্রসঙ্গে জানিয়েছে কোভিড পরিস্থিতিতে স্কুলে পরিযায়ী শ্রমিকদের কোয়ারিনটিন রাখার সময় সমস্ত বেঞ্চ টেবিল ভেঙে দিয়েছে।সেগুলো মেরামতের জন্যই এই টাকা নেওয়া হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক জানিয়েছে যেসব ছাত্রছাত্রী বর্ধিত ফি দিতে না চাইলে জোর করে নেওয়া হচ্ছে না।অনিচ্ছুকরা আবেদন করলে পরবর্তীতে তা ফেরত দিয়ে দেওয়া হবে।এদিকে ছাত্রছাত্রীদের কাছ থেকে বেশি টাকা নেওয়ার প্রতিবাদে আন্দোলনে নেমেছে স্কুলের ছাত্র সহ এস…
Read More
দার্জিলিং মোড়ে বেলিব্রিজের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গৌতম দেবের

দার্জিলিং মোড়ে বেলিব্রিজের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি গৌতম দেবের

দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব। দার্জিলিং মোড়ের ট্রাফিক সমস্যা নিয়ে বিস্তর অভিযোগ শহরবাসীর। এনিয়ে রাজনীতিও কম হয়নি। এবার বিধানসবা নির্বাচনের সামনে দার্জিলিং মোড়ের বেইলি ব্রিজ চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানালেন পর্যটনমন্ত্রী। সোমবার মৈনাক টুরিস্ট লজে এক সাংবাদিক বৈঠক করে সেখানে মন্ত্রী জানান দার্জিলিং মোড়কে ৪ লেন রাস্তা হওয়ার কথা ছিল,কিন্তু পরবর্তীতে তা ৬লেনের রাস্তা হবে বলে জানিয়েছেন,কিন্তু কোনো অজানা এক কারণে তা বন্ধ হয়ে রয়েছে।দার্জিলিং মোড়ের যানজট সমস্যা নিরসনে বেলিব্রিজ করার জন্য মুখ্যমন্ত্রী র কাছে আর্জি জানাতে চলেছেন পর্যটন মন্ত্রী গৌতম দেব ।মুখ্যমন্ত্রী দার্জিলিং মোড়ের যানজটের সমস্যা বারবার জানানোর সত্ত্বেও তবুও এই…
Read More
নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি,  উত্তেজনা

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল গাড়ি, উত্তেজনা

নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ ভ্যান ঢুকে গেল দোকানে। ঘটনায় জখম হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পুরনিগমের সামনে। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় একালায়। ঘটনায় একজন আহত হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি পিকআপ ভ্যান স্কুটিকে ধাক্কা মেরে ওই দোকানের বারান্দার পিলারে এসে ধাক্কা মারে। ঘটনায় দোকানটির কিছু অংশ ভেঙে যায় বলে দোকানদারের দাবি। স্থানীয়দের অভিযোগ ওই পিকআপ ভ্যানের ড্রাইভার নেশাসক্ত ছিল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোর্টমোড় ট্রাফিক পুলিশ। ড্রাইভার এবং গাড়িটিকে আটক করা হয়েছে।
Read More
কেন্দীয়মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় বিক্ষোভ তৃণমূলের শাখা সংগঠনের

কেন্দীয়মন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতায় বিক্ষোভ তৃণমূলের শাখা সংগঠনের

কেন্দীয় পর্যটনমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের বিরোধিতা করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে অবস্থান বিক্ষোভে বসল দার্জিলিং জেলা রাজ্য সরকারী কর্মচারী ফেডারেশনের স্বাস্থ্যে শাখার কর্মীরা। এই বিক্ষোভে অংশগ্রণ করেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার সহ তৃণমূলের অন্যান্যরা। সম্প্রতি দার্জিলিং দলীয় কর্মসূচিতে যোগদান করতে যাওয়ার পথে খড়িবাড়ি নির্যাতিতার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান কেন্দ্রের পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে । নির্যাতিতার পরিবার ও তার পরিবারের সাথে দেখা করার পর উত্তরবঙ্গ মেডিকেল হাসপাতালের অবস্থাকে তিনি দিল্লির পশু হাসপাতালের সাথে তুলনা করেন । তার এই মন্তব্যের বিরোধিতা করে সোমবার এই বিক্ষোভ কর্মসূচি । রঞ্জন সরকার বলেন উত্তরবঙ্গ…
Read More
বিয়ের রাতেই বরের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

বিয়ের রাতেই বরের রহস্যমৃত্যু, চাঞ্চল্য

বিয়ের রাতেই বরের লাশকাটা মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়াল ইসলামপুর থানার ধনতলা এলাকায়। জানা গেছে রবিবার এলাকার এক গৃহশিক্ষকের নিকাহ ছিল। ওইদিনই নিকাহর দুই ঘন্টা আগে বরের ট্রেনে কাটা লাশ উদ্ধার হয় রেললাইনের ধার থেকে। এই ঘটনায় ছেলের পরিবার পক্ষ মেয়ের পরিবারের দিকে অভিযোগ করেছে।এই ঘটনায় ব্যাপক চঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ছেলের বাবা দবিরুল ইসলামের অভিযোগ, রবিবার তার ছেলের জন্মদিন ছিল। তাই বিয়ের তারিখ হলেও তিনি রবিবার রাত্রি বারোটার পর নিকাহর কাজ শেষ করতে অনুরোধ জানান মেয়ের বাড়ির লোককে। কিন্তু তারা বিষয়টি কিছুতেই মানতে নারাজ তারা। এরপরেই আচমকা বাড়ি থেকে ছেলেকে আর খুঁজে পাওয়া যায়নি। তার আরও অভিযোগ ,তার ছেলে কোচিং ক্লাস…
Read More
পাঁচমাস পর ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচমাস পর ধর্ষণে অভিযুক্তকে গ্রেপ্তার করল এনজেপি থানার পুলিশ

পাঁচমাস ধরে পালিয়ে বেড়াচ্ছিল ধর্ষণে অভিযুক্ত যুবক। রবিবার গোপনসূত্রে খবর পেয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করল শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ। জানা গেছে ফুলবাড়ি এলাকার কাঞ্চনবাড়ি এলাকার এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে এলাকারই যুবক লাট্টু সিং নামে বছর ঊনিশের এক যুবকের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে পুলিশকে ফাঁকি দিয়ে গা ঢাকা দিয়ে ছিল ।গত ২৩শে আগস্ট অভিযুক্ত লাল্টু সিং এর নামে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করে ধর্ষিতা ওই মহিলা।গত রবিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযুক্তকে তার বাড়ি থেকে গ্রেফতার করে এনজেপি থানার পুলিশ।সোমবার ধৃত ওই যুবককে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।
Read More
ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল তরাই চালক সংগঠনের

ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবিতে মিছিল তরাই চালক সংগঠনের

একদিকে পেট্রোলের লাগামছাড়া মূল্যবৃদ্ধি অন্যদিকে পুলিশি অত্যাচার এবং হয়রানিতে ক্ষুব্ধ তরাইয়ে ট্রাক চালক ইউনিয়ন তরাই চালক সংগঠনের সদস্যরা আজ বিক্ষোভ প্রতিবাদ দেখাল। জানা গেছে এদিন সমস্ত ট্রাক চালকরা দাগাপুর থেকে দার্জিলিং মোড় পর্যন্ত বিক্ষোভ দেখায়। মিছিলে প্রচুর সংখ্যায় চালকরা অংশ গ্রহণ করেন । সংগঠনের সম্পাদক মেহবুব খান বলেন, যাত্রী ভাড়া বৃদ্ধি ,পুলিশের অত্যাচার বন্দ কৰা সহ বিভিন্ন দাবী নিয়ে আজ সংগঠনের তরফে একটি মিছিল বের করা হয়। তিনি জানান পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ যাত্রী ভাড়া বাড়ানো হচ্ছে না । যাতে চালক ও গাড়ি মালিকদের সমস্যা সম্মুখীন হতে হচ্ছে । তিনি জানান লকডাউন এর সময় দীর্ঘদিন গাড়ি বন্ধ থাকায়…
Read More