03
Jul
গভীর রাতে বন্ধুদের সাথে মজাদার আড্ডা দেওয়ার সময় অথবা রাতে দেরী অবধি কাজ করার সময় স্ন্যাকসের পছন্দ আমাদের স্বাস্থ্যকে প্রচন্ডভাবে প্রভাবিত করতে পারে, যার ফলে ওজন বৃদ্ধি, মেটাবলিক সমস্যা এবং হজমের সমস্যা হতে পারে। তাই এমবিবিএস এবং পুষ্টিবিদ ডাঃ রোহিনী পাটিল সুস্বাস্থ্য বজায় রাখতে গভীর রাতের স্বাস্থ্যকর স্ন্যাকস নির্বাচনের পরামর্শ দিয়েছেন, যেখানে রয়েছে বাদাম, গ্রীক দই, চেরি টমেটো, কটেজ পনির, কিউই এবং সিদ্ধ ডিম। এই ৬টি স্ন্যাকসের গুনগত মান প্রচুর, যার মধ্যে বাদামে রয়েছে প্রোটিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম এবং ডায়েটারি ফাইবার সহ ১৫ টি প্রয়োজনীয় পুষ্টি। এটি ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের রোগীদের ওজন বৃদ্ধি এড়াতে সাহায্য করে, এবং সুস্বাস্থ বজায় রাখে।…
