12
Jul
বর্ষাকাল শুরু হওয়ার সাথে সাথে আমাদের মধ্যে অনেকেরই নিস্তেজ, প্রাণহীন ত্বকের সাথে লড়াই শোরু হয়। সাইড এফেক্টস থাকবে এমন অস্থায়ী প্রতিকারের উপর নির্ভর না করে প্রাকৃতিক উপায়ের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছেন ডাঃ মধুমিতা কৃষ্ণান, একজন আয়ুর্বেদ বিশেষজ্ঞ। ভাল ত্বক এবং সামগ্রিক স্বাস্থ্য নিশ্চিত করতে বাত, পিত্ত এবং কফ দোষের ভারসাম্য রাখে এমন খাবার খান। স্বাস্থ্যকর ত্বকের জন্য প্রধান আয়ুর্বেদিক খাবার হিসেবে তিনি বেছে নিতে বলেছেন অ্যালমন্ড, ভেষজ চা, মরশুমের ফল, হলুদ, ঘি ইত্যাদি। বাত দোষ কমিয়ে, শরীরকে শক্তিশালী করে অ্যালমন্ড এবং ভেতর থেকে টিস্যুগুলিকে পুনরুজ্জীবিত করে। এছাড়াও বাদাম পুষ্টিগুণে সমৃদ্ধ যা ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। ভেষজ চা শরীরকে ডিটক্সিফাই করে,…
