ব্যবসা

কর্মসংস্থানের দাবিতে শিলিগুড়িতে মিছিল ডিওয়াইএফআইয়ের

কর্মসংস্থানের দাবিতে শিলিগুড়িতে মিছিল ডিওয়াইএফআইয়ের

দেশে বাড়ছে বেকারত্ব, রাজ্যে নেই চাকরি আর বেকারদের কর্মসংস্থানের দাবিতে শিলিগুড়িতে আজ মিছিল করল বামপন্থী সংগঠন ডিওয়াইএফআই।জানা গিয়েছে আজকের এই মিছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে বের হয়ে ভেনাসমোড় পর্যন্ত যায়। বেকারদের কর্মসংস্থান করতে কেন্দ্র ও রাজ্যসরকার পুরোপুরি ব্যর্থ। রাজ্যে এসএসসি বন্ধ , কেন্দ্রে বেসরকারিকরনের বিরুদ্ধে আজ এই বিক্ষোভ মিছিল করে ডেমোক্রেটিক ইয়ুথ ফেডারেশন অফ ইন্ডিয়া।
Read More
নাটাবাড়িতে রাস্তা উদ্বোধনে মন্ত্রী রবি ঘোষ

নাটাবাড়িতে রাস্তা উদ্বোধনে মন্ত্রী রবি ঘোষ

বৃষ্টিকে উপেক্ষা করে আজ কোচবিহারে নাটাবাড়ি এলাকায় রাস্তা উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । জানা গিয়েছে নাটাবাড়ি বিধানসভার ২ নং অঞ্চলের চারালজানি এলাকায় ৪০০ মিটার রাস্তার উদ্বোধন করলেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়নের কর্মযজ্ঞ কোচবিহারেও চলছে । এই মা মাটি মানুষ সরকার গ্রামীন এলাকার মানুষের বিপদে আপদে সবসময় ।পুজোর আগে নতুন রাস্তা পেয়ে খুশি এলাকার কয়েকহাজার মানুষ ।
Read More
পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার, সঙ্গে বাংলার আবাস যোজনায় বাড়ি ঘোষণা  মুখ্যমন্ত্রীর

পুরোহিতদের ১০০০ টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার, সঙ্গে বাংলার আবাস যোজনায় বাড়ি ঘোষণা মুখ্যমন্ত্রীর

গরিব পুরোহিত, দরিদ্র সনাতনী ব্রাহ্মণ, হয়তো সারা বছর খুব বেশি পুজো পান না, আর্থিক সমস্যায় রয়েছেন, তাঁদের কথা মাথায় রেখে এবার পুরোহিত ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । গতকাল সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এরকম ৮০০০ পুরোহিতের তালিকা আমরা পেয়েছি । তাঁদের পূজোর মাস থেকে ১০০০ টাকা করে দেওয়া হবে।’ পাশাপাশি, যাঁদের বাড়ি নেই তাঁদের বাংলার আবাস যোজনার বাড়ি দেওয়া হবে । গতকাল এই ঘোষণা করার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমাদের যাঁরা ইমাম আছেন বা মোয়জ্জেম আছেন, তাঁদের নিয়ে অনেকে বড় বড় কথা বলেন। তাঁদের ওয়াকফ বোর্ড কেন দেবে! আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাঁরা গরিব…
Read More
বাগডোগরায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ

বাগডোগরায় বাস-পিকআপ ভ্যানের সংঘর্ষ

বাগডোগরা এবং নকশালবাড়ির মাঝামাঝি জাতীয় সড়কে আজ বাস-পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল । ঘটনায় আহত বেশ কয়েকজন ।জানা গিয়েছে এশিয়ান হাইওয়েতে বাগডোগড়ার কাছাকাছি এসে একটি যাত্রীবাহী বাস এবং একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ ঘটে । প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে সন্ন্যাসী বাবা মন্দিরের কাছাকাছি দুর্ঘটনাটি ঘটে ।বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছে। বাসের ড্রাইভারের অবস্থা আশঙ্কাজনক। প্রতিবেশীএবং পুলিশ এসে ঘটনাস্থলে আহতদের উদ্ধার করে। পুলিশ ঘটনাস্থলে আসে । বাসের যাত্রীদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
Read More
পেন্সিলের সিস কেটে ইংরেজি বর্ণমালা খোদাই করল জলপাইগুড়ির ধনঞ্জয়

পেন্সিলের সিস কেটে ইংরেজি বর্ণমালা খোদাই করল জলপাইগুড়ির ধনঞ্জয়

পেন্সিলের কার্বন সিস কেটে ইংরেজি বর্ণমালা তৈরি করে নজর কাড়লো জলপাইগুড়ির এক তরুণ ধনঞ্জয় রায় । জানা গিয়েছে পেন্সিলের একটি সিস কেটেই ইংরেজির সমস্ত বর্ণমালা খোদাই করেছে সে । এই অভিনব কারুকার্য করতে তার সময় লেগেছে প্রায় ছয় ঘন্টা । ধনঞ্জয় জানিয়েছে এর আগেও সে পেন্সিলের সিস কেটে মনীষী রাধাকৃষণ এর ছবি, বিভিন্ন মূর্তি বানিয়েছিল । ধনঞ্জয় রায় জলপাইগুড়ি ঘধেয়ার কুটি হাইস্কুলে পড়ার সময় থেকেই এই আঁকাআঁকিতে ঝোঁক । তার এই পেন্সিলের ওপর ইংরেজি বর্ণমালার খোদাই করা ছবি বর্তমানে ভাইরাল । এই কাজে খুশি ধনঞ্জয় আরো নিত্যনতুন অঙ্কন করতে চায়। ধনঞ্জয়ের এই প্রতিভা দেখে খুশি গ্রামবাসী ।
Read More
শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী

শিক্ষক দিবস উপলক্ষে অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের সম্বর্ধনা অনুষ্ঠানে পর্যটনমন্ত্রী

শিক্ষক দিবস উপলক্ষে দার্জিলিং শিক্ষা জেলার অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের সম্বর্ধনা অনুষ্ঠান আয়োজন করল শিলিগুড়ি শিক্ষা জেলা। এদিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির নীলনলিনী বিদ্যমন্দিরে। এই সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব , দার্জিলিং জেলা শাসক এস পন্নবলম, প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সুপ্রকাশ রায় সহ অন্যান্য আধিকারিকরা। জানা যায় এই সম্বর্ধনা অনুষ্ঠানে মনীষী সর্বপল্লী রাধাকৃষণ এর আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়। এই অনুষ্ঠান উপলক্ষে সমগ্র বিদ্যালয়কে সুন্দর করে সাজিয়ে তোলা হয় বলে জানা গিয়েছে।
Read More
উদ্ধার হলো বিপুল পরিমাণে ব্রাউন সুগার

উদ্ধার হলো বিপুল পরিমাণে ব্রাউন সুগার

ভুটান সীমান্ত লাগোয়া শহর জয়ঁগা থেকে উদ্ধার করা হলো বিপুল পরিমাণে ব্রাউন সুগার। জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার রাতেজয়ঁগা থানার পুলিশ জয়ঁগা ছোটো মেচিয়াবস্তি বাসিন্দা মজিবুল ইসলামের ঘরে আভিযান চালায় এবং অভিযান চালিয়ে পুলিশ ৩০০গ্ৰাম ব্রাউন সুগার উদ্ধার করে। পুলিশ সূত্রে খবর, এই উদ্ধার করা ব্রাউন সুগারের বাজার মূল্য প্রায় তিন লক্ষ্য টাকা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে তিন জন দুষ্কৃতীকে গ্ৰেফতার করে পুলিশ। ধৃতদের নাম মজিবুল ইসলাম, রফিকুল মিঞা ও ভগীরথ বর্মন।ধৃতরাজয়ঁগা এলাকার স্থানীয় বাসিন্দা। অভিযুক্তদের সোমবার জলপাইগুড়ি কোর্টে পাঠানো হয়েছে।
Read More
বাঙালির প্রিয় দুর্গোৎসব এ করোনা রুখতে নানান নির্দেশ – নবান্নের

বাঙালির প্রিয় দুর্গোৎসব এ করোনা রুখতে নানান নির্দেশ – নবান্নের

পুজোর আর ১ মাস বাকি, তবে বাকি বছর গুলির তুলনায় এবার পুজোর আমেজ একদম ই আলাদা। কিভাবে মণ্ডপ সেজে উঠবে কি কি বাধ্যতামূলক তাই নিয়ে আজ নবান্নে বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। এছাড়াও কলকাতার ফোরাম অফ দুর্গোৎসব এর পক্ষ থেকেও জারি করা হয়েছে নির্দেশাবলী। প্যান্ডেল যতটা খোলামেলা রাখা যায় সেদিকে নজর রাখতে হবে।২৫ জনের বেশি দর্শনার্থী এক সাথে মণ্ডপ এ ঢুকতে পারবেনা।মণ্ডপে ঢোকার আগে হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক।থার্মাল গান এর ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং কোনো ব্যক্তির জ্বর থাকলে তাকে মণ্ডপ এ ঢুকতে দেয়া হবে না।মণ্ডপ এ ঢোকার রাস্তায় ব্যারিকেট দিতে হবে, সামাজিক দূরত্ববিধি মেনেই হবে ঠাকুর দেখা।দর্শনার্থীর ভিড় কমাতে আলোর…
Read More
তদন্তে নয়া মোড় ! রিয়াকে মাদক সরবরাহ করতেন সারা আলি খান

তদন্তে নয়া মোড় ! রিয়াকে মাদক সরবরাহ করতেন সারা আলি খান

ঘটনায় নতুন মোড় !এনসিবির জেরায় রিয়ার মুখে ফাঁস একাধিক নাম।যারা ড্রাগ কেনাবেচার সঙ্গে যুক্ত।  জেরায় রিয়া ফাঁস করেছেন ২৫ জন হেভিওয়েট বলিউড তারকার নাম যাঁরা নিয়মিত মাদক সেবন করে থাকেন! সূত্রের খবর, সেই তালিকায় রয়েছে সৈফ আলি খান কন্যা সারা আলি খান ও ইয়ারিয়াঁ অভিনেত্রী রকুল প্রীত সিং- এর নামও! রিয়ার দাবি, নিয়মিত মাদক সেবন করেন সারা আলি খান। পাশাপাশি মাদকের কারবারী এবং পাচারকারীদের সঙ্গেও তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে।এরমধ্যেই উঠে এল আরেক চাঞ্চল্যকর তথ্য! সূত্রের খবর, রিয়া চক্রবর্তী যে মাদক কারবারীর কাছ থেকে ড্রাগস কিনতেন, তার সঙ্গে যোগ রয়েছে সারা আলি খানেরও। শুধু তাই নয়, সারার কাছ থেকে রিয়া সরাসারিও…
Read More
শিলিগুড়ি কলেজের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হবে অমিতাভ কাঞ্জিলালের নাম !

শিলিগুড়ি কলেজের ওয়েবসাইট থেকে মুছে দেওয়া হবে অমিতাভ কাঞ্জিলালের নাম !

দশ হাজার টাকার বিনিময়ে ছাত্রীকে পাশ করিয়ে দেওয়ার অভিযোগে অভিযুক্ত অমিতাভ কাঞ্জিলালের বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়া শুরু করল শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতি । ইউনিভার্সিটির গাইডলাইন মেনে আজ শিলিগুড়ি কলেজ পরিচালন সমিতি বৈঠকে বসে । জানা গিয়েছে এই বৈঠকে অধ্যাপক অমিতাভ কাঞ্জিলালকে নিয়ে কঠোর সিদ্ধান্ত নিয়েছে সমিতি । এদিন পরিচালন সমিতির বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে পরিচালন সমিতির চেয়ারম্যান জয়ন্ত কর জানান যে , ছাত্রীর অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক তথা বিভাগীয় প্রধানের বিরুদ্ধে আলাদা করে কলেজ কর্তৃপক্ষ তদন্ত করবে । ছাত্রীর অভিযোগে এবং অডিও ক্লিপে অধ্যাপকের দশ হাজার টাকার বিনিময়ে পাশ করিয়ে দেওয়ার ঘটনায় যেভাবে শিলিগুড়ি কলেজের নাম কালিমাপ্ত হয়েছে তার বিভাগীয়…
Read More
২৫ জন সাংসদ  করোনা পজিটিভ !

২৫ জন সাংসদ করোনা পজিটিভ !

বাদল অধিবেশনের প্রথম দিনেই ২৫ জনের বেশি সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ মিলল৷ সূত্রের খবর, লোকসভার ১৭ জন ও রাজ্যসভার ৯ জন সাংসদের শরীরে করোনা ভাইরাস পাওয়া গিয়েছে৷ বাদল অধিবেশনের প্রথম দিনে আজ অর্থাত্‍ সোমবার সংসদে প্রত্যেক সাংসদ, সাংবাদিক, গাড়ির চালক, কর্মীদের আবশ্যিক ভাবে করোনা পরীক্ষা করা হয়৷ রিপোর্ট আসতেই চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে৷ লোকসভায় শুধু বিজেপি-রই ১২ জন, YRS কংগ্রেসের ২ জন, শিবসেনা, ডিএমকে ও আরএলপি দলের একজন করে সাংসদের শরীরে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে৷
Read More
প্রাপ্য জিএসটির দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের

প্রাপ্য জিএসটির দাবিতে কেন্দ্রের বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূলের

কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাংলাকে বঞ্চনা করা, GST ও অন্যান্য প্রাপ্য আর্থিক পাওনা থেকে বঞ্চনা, ব্যাপকভাবে কর্মী সংকোচন এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা গুলিকে বিক্রি করে দেওয়ার প্রতিবাদে আজ বিক্ষোভ দেখাল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস । জানা গেছে জেলা তৃণমূল কমিটির উদ্যোগে শিলিগুড়ির ভেনাস মোড়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালিত হয় । যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোতে যেভাবে বাংলাকে বঞ্চনা করা হচ্ছে তার তীব্র বিরোধ করেন পর্যটনমন্ত্রী গৌতম দেব । গৌতম দেব আরো অভিযোগ করেন যে করোনা মহামারি এবং প্রাকৃতিক দুর্যোগে বাংলায় যে ক্ষতিগ্রস্ত হয়েছে তারও প্রয়োজনীয় সাহায্যটুকু করছে না।কেন্দ্রীয় সরকার । এছাড়াও চাষীদের প্রতি বাংলার চাষীদের বঞ্চনা , কোভিড মোকাবিলায় বাংলায় যথাযোগ্য প্রাপ্য রাজ্যকে…
Read More
বংশীবাদক স্বর্গীয় নকুল বর্মনের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন মন্ত্রী রবি ঘোষ

বংশীবাদক স্বর্গীয় নকুল বর্মনের সন্তানের পড়াশোনার দায়িত্ব নিলেন মন্ত্রী রবি ঘোষ

দীর্ঘদিন ধরে কিডনির অসুখে ভুগে অবশেষে মারা যান উত্তরবঙ্গের বিখ্যাত বংশীবাদক নকুল বর্মন। সূত্রের খবর বিগত চার বছর ধরে কিডনির চিকিৎসা করছিলেন তিনি । এই দুরারোগ্য চিকিৎসায় তীব্র আর্থিক অনটনে পরেন কোচবিহারের এই শিল্পী । নকুল বাবুর এই অসহায় অবস্থার কথা স্থানীয় এবং রাজ্য স্তরের চ্যানেল মারফত তুলে ধরতেই সাহায্যের আশ্বাস আসে নবান্ন থেকে । কিন্তু তার আগেই পরলোক গমন করেন তিনি । পরিবারে রেখে যান পত্নী এবং এক মেয়েকে। চিকিৎসায় নিঃস্ব হয়ে পড়া এই শিল্পীর পরিবারে এদিন শ্রদ্ধাজ্ঞাপন এবং সাহায্যের জন্য আসেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। জানা গিয়েছে স্বর্গীয় নকুলবাবুর পরিবারে এসে সমবেদনা এবং কিছু সাহায্য করেন রবি ঘোষ…
Read More
মারুতি সুজুকি ইকো’র দশম বর্ষ পূর্তি উদযাপন

মারুতি সুজুকি ইকো’র দশম বর্ষ পূর্তি উদযাপন

গৌরবময় ১০ বছর পূর্তি উদযাপন করছে মারুতি সুজুকির আইকনিক ভার্সাটাইল ভ্যান ‘ইকো’। এক দশক ধরে সাফল্যের উপস্থিতির সঙ্গে ইকোর বিক্রয় ৭ লক্ষ ইউনিট অতিক্রম করেছে। ভ্যান সেগমেন্টে ইকো’র দখলে রয়েছে ৯০ শতাংশ মার্কেট শেয়ার। প্র্যাক্টিক্যাল ও স্পেশাস ডিজাইন এবং পাওয়ারফুল পারফর্ম্যান্স দ্বারা মারুতি সুজুকি ইকো দেশের ভ্যান সেগমেন্টে এক দশক ধরে নেতৃত্ব দিয়ে চলেছে। ইকো একদিকে পারিবারিক সফরের জন্য আদর্শ, অন্যদিকে ব্যবসার কাজেও নির্ভরযোগ্য ভেহিকেল। দারুণ মাইলেজ, বেস্ট-ইন-সেগমেন্ট কমফর্ট, স্পেস, পাওয়ার ও লো-মেইনটেন্যান্স কস্ট এই মাল্টিপারপাশ ভ্যানের স্থান মজবুত করে দিয়েছে। বেস্ট-ইন-ক্লাস সেফটি-সহ নির্মিত এই ভ্যান নানারকম কাজে ব্যবহার করার উপযুক্ত। ভারতের বেস্ট-সেলিং মাল্টি-পারপাস ভ্যানের স্বীকৃতিপ্রাপ্ত মারুতি সুজুকি ইকো’র দাম…
Read More