08
Feb
ভারতে আধ্যাত্মিক ভ্রমণের চাহিদা দ্রুত বাড়ছে। মেকমাইট্রিপ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ অর্থবছরের তৃতীয় প্রান্তিকে তীর্থস্থানগুলিতে হোটেল বুকিং ১০% ছাড়িয়েছে, আর ২০২৪ সালে ধর্মীয় গন্তব্য অনুসন্ধান ২০২২ সালের তুলনায় ৪৬% বেড়েছে। এই চাহিদার কথা মাথায় রেখে মেকমাইট্রিপ চালু করল ‘লাভড বাই ডিভোটীজ’ (Loved by Devotees), যেখানে ২৬টি প্রধান তীর্থস্থানের ৪৫০টিরও বেশি বাছাই করা হোটেল ও হোমস্টে তালিকাভুক্ত হয়েছে। পরিবার ও প্রবীণ তীর্থযাত্রীদের বিশেষ চাহিদা অনুযায়ী আরামদায়ক ও সুবিধাজনক থাকার জায়গা সহজে খুঁজে পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। মেকমাইট্রিপ-এর চিফ প্রোডাক্ট অফিসার (হোটেল, গ্রোথ অ্যান্ড এমার্জিং বিজনেসেস) অঙ্কিত খন্না বলেন, “উন্নত যাতায়াত ব্যবস্থার ফলে তীর্থস্থানগুলিতে পৌঁছানো সহজ হয়েছে। ‘লাভড বাই ডিভোটীজ’ তীর্থযাত্রীদের প্রয়োজন…
