প্রতিবেদন

লাগবে না কোনও অনুমোদন, স্যানিটাইজার বিক্রি করতে পারেন যে কেউ

লাগবে না কোনও অনুমোদন, স্যানিটাইজার বিক্রি করতে পারেন যে কেউ

যে কেউ হ্যান্ড স্যানেটাইজার বিক্রি করতে পারেন। করোনার বাড়়বাড়ন্তে হ্যান্ড স্যানেটাইজার বিক্রির জন্য মজুতও করতে পারেন যে কোনও ছোট বড় ব্যবসায়ী। এর জন্য কোনও অনুমতিপত্র লাগবে না। করোনা বাড়বাড়ন্তে দূরদূরান্তে স্যানিটাইজার পৌঁছে দিতে এমনটাই সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সরকারি গ্যাজেটে সোমবার প্রকাশিত স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতি অনুযায়ী, আপৎকালীন তৎপরতায় এই নিয়ম লাগু হচ্ছে। অনুমোদন ছাড়াই যে কোনও ব্যক্তি হ্যান্ড স্যানিটাইজার বিক্রি করতে পারবেন, তবে এক্সপায়ারি ডেট পার করা দ্রব্য বিক্রি করা চলবে না। করলে তা ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টের আওতায় অপরাধ বলে বিবেচিত হবে।
Read More
সমীক্ষা জানাচ্ছে অ্যামন্ডস পছন্দের স্ন্যাক

সমীক্ষা জানাচ্ছে অ্যামন্ডস পছন্দের স্ন্যাক

ভারতের ১১টি শহরে ৩ থেকে ২৪ মার্চ পর্যন্ত আইপিএসওএস পরিচালিত এক সাম্প্রতিক সমীক্ষায় জানা গিয়েছে, অংশগ্রহণকারীদের ৯১ শতাংশ স্ন্যাকিংয়ের জন্য স্বাস্থ্যকর বিকল্প পছন্দ করেন। ওই সমীক্ষাটি চালানো হয়েছিল নিরামিষাশী ও অনিরামিষাশী উভয় শ্রেণির মানুষের মধ্যে স্ন্যাকিং হ্যাবিট ও প্রেফারেন্স জানার জন্য। ফলাফল থেকে ইঙ্গিত পাওয়া গিয়েছে উভয় শ্রেণির মানুষ অ্যামন্ডস ও ফ্রুটসের মতো স্বাস্থ্যকর ও পুষ্টিকর স্ন্যাক পছন্দ করেন। ৭২ শতাংশ অংশগ্রহণকারী জানিয়েছেন, তারা স্বাস্থ্যের পক্ষে উপকারী বলে অ্যামন্ডস খেয়ে থাকেন। দেখা গিয়েছে অ্যামন্ডস গ্রহণকারীর সংখ্যার দিক থেকে উপরে রয়েছে দিল্লি (৯৩%), মুম্বই (৮২%) ও চেন্নাই (৭৯%)। ৪১ থেকে ৫০ বছর-বয়সীদের মধ্যেই ফ্রুট ও অ্যামন্ডসের মতো স্বাস্থ্যসম্মত স্ন্যাক গ্রহণের প্রবণতা…
Read More
গ্লেনমার্কের হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল

গ্লেনমার্কের হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল

বিশ্বের প্রথম হাইপারটেনশন অ্যাওয়ারনেস সিম্বল লঞ্চ্‌ করল গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস। এই উদ্যোগের সহযোগী অ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ানস অফ ইন্ডিয়া (এপিআই) ও হাইপারটেনশন সোসাইটি অফ ইন্ডিয়া (এইচএসআই)। এই সিম্বলটি তৈরি হয়েছে দেশের ৫০,০০০ জন অগ্রণী চিকিৎসকের সঙ্গে আলোচনাক্রমে। এর উদ্দেশ্য হল হাইপারটেনশন ও সঠিক সময়ে তা পরীক্ষা করার প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগের বাস্তবায়নের জন্য গ্লেনমার্ক পাঁচ মিলিয়ন মানুষের হাইপারটেনশন পরীক্ষা করাবে, প্রধান মেট্রো শহরগুলির কর্পোরেট হসপিটালগুলিতে স্থাপিত স্ক্রিনিং কিয়স্কের মাধ্যমে। এছাড়া, নন-মেট্রো শহর ও প্রান্তিক এলাকাগুলিতে সারাবছর স্ক্রিনিং ক্যাম্পগুলি চালানোর জন্য ২০০ সদস্যের একটি ডেডিকেটেড টাস্ক ফোর্স তৈরি করা হয়েছে। হাইপারটেনশন (হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপ) হল হার্ট ডিজিজ,…
Read More
আরও ৫ রাজ্যে ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন

আরও ৫ রাজ্যে ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন

ইলেক্ট্রনিক্স ও ইনফর্মেশন টেকনোলজি মন্ত্রকের প্রেরণায় ও ডিজিটাল ইন্ডিয়া মুভমেন্টের সঙ্গে সাযুজ্য রেখে আরএলজি ইন্ডিয়া ‘ক্লিন টু গ্রিন’ ক্যাম্পেন পরিচালনা করে, যার উদ্দেশ্য হল ইলেকট্রনিক বর্জ্যের (ই-ওয়েস্ট) নিরাপদ ও দায়িত্বশীল নিষ্পত্তি করা। এই ক্যাম্পেনের মাধ্যমে আরএলজি ইন্ডিয়া ই-ওয়েস্ট দ্বারা যেন পরিবেশ দূষণ না হয় তা নিশ্চিত করতে তার অঙ্গীকার পালন করে চলেছে। এবছর ১৫ জুলাই নয়ডায় এই ক্যাম্পেন আরম্ভ হয়েছে।  আরএলজি ইন্ডিয়ার এমডি রাধিকা কালিয়া জানান, এই প্রোগ্রামের অধীনে পরিবেশ দূষণমুক্ত রাখার জন্য তারা বাতিল ও অবাঞ্ছিত ইলেক্ট্রনিক প্রোডাক্ট সংগ্রহ ও রিসাইকেল করে থাকেন।  ২০২০-২১ অর্থবর্ষে তারা তাদের কর্মকান্ড দেশের আরও পাঁচটি প্রধান শহরে প্রসারিত করবেন। শহরগুলি হল দিল্লি, এনসিটি,…
Read More
ডায়াবেটিকদের জন্য হিমালয়া কুইস্তা ডিএন

ডায়াবেটিকদের জন্য হিমালয়া কুইস্তা ডিএন

ডায়াবেটিক ও প্রি-ডায়াবেটিক ব্যক্তিদের ডায়েটারি ম্যানেজমেন্টে সাহায্য করার জন্য দ্য হিমালয়া ড্রাগ কোম্পানি নিয়ে এসেছে কুইস্তা ডিএন। এই নিউট্রিশনাল সাপ্লিমেন্ট বিজ্ঞানসম্মতভাবে প্রস্তুত করা হয়েছে । কুইস্তা ডিএন একটি সুক্রোজ-ফ্রি ফর্মুলা, যা সার্বিকভাবে মেটাবলিজম উন্নত করে। আয়ুর্বেদের প্রাচীন জ্ঞান ও আধুনিক নিউট্রিশন সায়েন্সের সমন্বয়ে তৈরি হয়েছে কুইস্তা ডিএন। এটি শরীরে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনে সাহায্য করে।  ব্যবহৃত উপাদানগুলির গুণগত কারণে কুইস্তা ডিএন ইন-বিটুইন মিল হিসেবে গ্রহণ করা যায়। কুইস্তা ডিএন পাওয়া যায় ৪০০ গ্রামের প্যাকে যার দাম ৫৫০ টাকা। এটি পাওয়া যায় দুইটি ফ্লেভারে – ভ্যানিলা ও মিল্ক মসালা। দ্য হিমালয়া ড্রাগ কোম্পানির প্রেসিডেন্ট ও সিইও ফিলিপ হাইডন জানান, হিমালয়ার কুইস্তা রেঞ্জের…
Read More
অক্সফোর্ডের ভ্যাক্সিনে আশার আলো

অক্সফোর্ডের ভ্যাক্সিনে আশার আলো

এত নেগেটিভিটির মধ্যে মানুষ শুধ একটাই আশার মুখ চেয়ে বসে আছে। যার নাম ভ্যাক্সিন। অন্যতম ‘অক্সফোর্ড ইউনিভার্সিটি’ সবার আগে হিউম্যান ট্রায়াল শুরু করে। সেখান থেকে খুব তাড়াতাড়ি কিছু একটা খবর আসতে চলেছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবারই কোনও ইতিবাচক রেজাল্ট আসতে পারে বলে জানা গিয়েছে। আইটিভি-র পলিটিক্যাল এডিটর রবার্ট পেস্টন এমনটাই জানিয়েছেন। ফেজ-থ্রি হিউম্যান ট্রায়ালের পরীক্ষা চলছে। কিন্তু এখনও ফেজ ওয়ানের রেজাল্ট প্রকাশ করা হয়নি। এটা নিরাপদ কিনা, তা পরীক্ষা করা হবে। জুলাইয়ের শেষেই তার ফলাফল আসবে। ল্যান্সেট মেডিক্যাল জার্নালে সেই ডেটা প্রকাশিত হবে বলে জানা গিয়েছে। সোমবার থেকেই ভারতে শুরু হয়েছে ‘কোভ্যাক্সিন’-এর হিউম্যান ট্রায়ালের প্রক্রিয়া। ভারতীয় সংস্থা ‘ভারত বায়োটেক’ আইসিএমআরের…
Read More
করোনায় আক্রান্ত সৌরভের দাদা  স্নেহাশিস গাঙ্গুলি

করোনায় আক্রান্ত সৌরভের দাদা স্নেহাশিস গাঙ্গুলি

আবারও করোনার থাবা বসাল সিএবি র অন্দরে। গতকাল সৌরভ গাঙ্গুলির দাদা স্নেহাশিস গাঙ্গুলির করোনা সংক্রমণের খোঁজ মিলেছে।গত দুদিন ধরে জ্বর থাকায় তড়িঘড়ি সোয়াব টেস্ট করান সৌরভের দাদা।গতকাল রিপোর্ট পজিটিভ আসে।এতেই চাঞ্চল্য ছড়িয়েছে বাংলার ক্রিকেট দপ্তরে
Read More
করোনা ওয়ার্ড চালু হবে NRS মেডিক্যাল কলেজে

করোনা ওয়ার্ড চালু হবে NRS মেডিক্যাল কলেজে

করোনা রোগীর সংখ্যা বাড়তে শুরু করতেই শয্যা সংখ্যায় টান পড়েছে শহরে। সেই সমস্যার সমাধানে শিয়ালদার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে খুলছে করোনা ওয়ার্ড। বুধবার হাসপাতালে এক উচ্চ পর্যায়ের বৈঠকের পর এই সিদ্ধান্ত হয়েছে। আগামী ৭ দিনের মধ্যে চালু হবে এই ওয়ার্ড।  হাসপাতালের রোগীকল্যাণ সমিতির সভাপতি তথা তৃণমূলের রাজ্যসভার সাংসদ শান্তনু সেনের দাবি, স্বাস্থ্য দফতরের তরফে কোনও নির্দেশ না থাকলেও পরিস্থিতি বিবেচনা করে নিজে থেকেই উদ্যোগী হয়ে এই ওয়ার্ড খুলছে NRS কর্তৃপক্ষ। জানা গিয়েছে, হাসপাতালের অস্থিরোগ বিভাগে চালু হবে করোনা ওয়ার্ড। প্রাথমিক ভাবে ১১০টি শয্যা দিয়ে কাজ শুরু করবে এই ওয়ার্ড। ধীরে ধীরে বাড়ানো হবে শয্যা সংখ্যা। থাকবে ৪টি সিসিইউ।
Read More
বাড়তে  চলেছে ওষুধের দাম

বাড়তে চলেছে ওষুধের দাম

আগামী দিনে আরও একঝাঁক ওষুধের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছে। কেন্দ্রীয় সরকারের নির্দিষ্ট অনুমতি পেলেই ওই দামবৃদ্ধি কার্যকর করা হবে। কিন্তু আর্থিক সঙ্কটের আবহে এই অনুমতি দেওয়া হবে কি না, সে নিয়ে সরকারের অন্দরেও দ্বিধা তৈরি হয়েছে। দেশের ওষুধ প্রস্তুতকারী সংস্থা এবং উৎপাদনের সঙ্গে যুক্ত সংগঠনগুলির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে একটি চিঠি লেখা হয়েছে। তাতে বলা হয়েছে, আপৎকালীন পরিস্থিতিতে উপকরণ ও কাঁচামালের দাম অত্যন্ত বেড়ে গিয়েছে। ফলে অত্যাবশ্যকীয় ওষুধ উৎপাদনের খরচ আর আয়ত্তে নেই। তাই সরকার যেন ওষুধের মূল্যের নিয়ন্ত্রণ সংক্রান্ত ঊর্ধ্বসীমা পরিবর্তন করে এবং অনুমোদন দেয় দামবৃদ্ধির। ওই অনুমোদন দিতে হলে ড্রাগ প্রাইসিং কন্ট্রোল অর্ডারের সংশোধন করতে হবে।…
Read More
ভারতের করোনা চিকিৎসায় আশার আলো

ভারতের করোনা চিকিৎসায় আশার আলো

ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার অনুমতি পাওয়ার পর ভারতীয় সংস্থা বায়োকনের তৈরি ওষুধ Itolizumab করোনা রোগীর উপর প্রয়োগের অনুমোদন মিলেছে এমনটাই জানানো হল সংস্থার তরফ থেকে। অন্তত ৩০ জনের উপর পরীক্ষা হয়েছে। সংস্থা সূত্রে খবর, এই ইঞ্জেকশানের প্রতিটি ডোজের দাম ৮০০০টাকা। কোর্স সম্পূর্ণ করতে রোগীর পরিবারের খরচ হবে ৩২ হাজার টাকা। এই ওষুধ ব্যবহারে রোগীর শরীরে অক্সিজেন মাত্রা বাড়ছে, প্রদাহ কমছে দ্রুত। কমছে মৃত্যুর হার। ট্রায়ালে ৩০ জন রোগীর মধ্যে ২০ জনেরই অবস্থার উন্নতি হয়েছে। সংস্থার ওয়েবসাইটে জানানো হয়েছে মে মাস থেকেই এই ট্রায়াল শুরু হয়। দিল্লির অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিক্যাল সায়েন্স, লোক নায়ক জয় প্রকাশ নারায়ণ হসপিটাল, মুম্বইয়ের…
Read More
একাধিক অভিযোগে বিদ্ধ মেডিক্যাল কলেজ

একাধিক অভিযোগে বিদ্ধ মেডিক্যাল কলেজ

একই দিনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে উঠে এসেছে চারটি গুরুতর অভিযোগ। ‘রেফার রোগে’ হয়রানি করোনা রোগীর। অ্যাম্বুল্যান্সেই পড়ে রইলেন করোনা আক্রান্ত যুবক। হৃদরোগ নিয়ে এনআরএস মেডিক্যাল কলেজে  ভর্তি হয়েছিলেন নলপুরের এক যুবক। অবস্থার অবনতি হওয়ায় অস্ত্রোপচারের সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষ। নিয়মমাফিক করোনা পরীক্ষা করে হাসপাতাল। সোমবার  সকালে ওই যুবকের রিপোর্ট পজিটিভ আসে। অ্যাম্বুল্যান্সে করে পাঠানো হয় মেডিক্যালে। কিন্তু মেডিক্যালে কোনওভাবেই ভর্তি নিচ্ছিল না বলেই অভিযোগ। ‘স্বাস্থ্য দফতরের নির্দেশ না থাকায় ভর্তি করা হবে না’, পরিবারকে সাফ জানায় মেডিক্যাল কলেজ হাসপাতাল। বিকেল পর্যন্ত অ্যাম্বুল্যান্সেই পড়ে ছিলেন সেই করোনা আক্রান্ত যুবক। এ দিকে, ফের 'রেফার রোগ'-এ হয়রানির শিকার এক প্রসূতি। ১১ জুলাই অস্ত্রোপচারের মাধ্যমে সন্তানের জন্ম দেন দক্ষিণ ২৪ পরগনার…
Read More
শিলিগুড়ি বিধানমার্কেটে বসানো হল অস্থায়ী সানিটাইজেশন মেশিন

শিলিগুড়ি বিধানমার্কেটে বসানো হল অস্থায়ী সানিটাইজেশন মেশিন

শিলিগুড়ি বিধান মার্কেট ব্যবসায়ী সমিতি ও নবচেতনা নামে এক সংস্থার সহযোগিতায় বিধান মার্কেটের প্রবেশমুখে বসানো হল সানিটাইজিং মেশিন।বাজারের ভিতরে প্রবেশ করতে গেলে মানুষদের ট্যানেলের ভিতর দিয়ে প্রবেশ করে করতে হবে।এর সঙ্গে মাস্ক বিলি করে জনগণকে সচেতন করা হয় বলে সংস্থার তরফ থেকে জানানো হয়েছে। বাজারে প্রতিদিন অনেক মানুষ আসে বাজারে।মানুষের সুবিধের জন্যই এই চ্যানেল বসানো হয়েছে বলে জানা গেছে।এই চ্যানেলটি দুদিন বসানো থাকবে মার্কেটের প্রবেশপথে।
Read More
টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল,পথেই মৃত্যু!

টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল,পথেই মৃত্যু!

টাইফয়েড রোগীকে ভর্তি নিল না হাসপাতাল, রেফার করা হল তিন তিন বার,অবশেষে মৃত্যু। ২৬ বছরের অশোক রুইদাস নামে এক যুবককে sskm হাসপাতালে ভর্তি না নিয়ে পাঠিয়ে দেওয়া হল শম্ভুনাথ হাসপাতালে সেখান থেকেও ভর্তি না নিয়ে রেফার করে দেওয়া হল কলকাতা হাসপাতালে।অবশেষে চিকিৎসা না পেয়ে মৃত্যু।কিছুদিন আগেও বিনা চিকিৎসায় মারা যায় দ্বাদশ শ্রেণীর এক পড়ুয়া।ফলস্বরূপ উঠে আসছে একাধিক প্রশ্ন, কেন Sskm হাসপাতালে ভর্তি নেওয়া হলো না? টাইফয়েড রোগীকে কি ফিভার ইউনিটে ভর্তি করে লালারসের নমুনা পরীক্ষা করা যেত না? রোগীকে তিন তিনটি হাসপাতালে রেফার করা হলো কেন? এঘটনা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কোলকাতার মতো শহরে এক টাইফয়েড রোগীকে…
Read More
১৫ আগস্টের মধ্যে আসছে না করোনা ভ্যাকসিন

১৫ আগস্টের মধ্যে আসছে না করোনা ভ্যাকসিন

এইবছরের ১৫ আগস্টের মধ্যে করোনার ভ্যাকসিন আসা সম্ভব নয় বলে জানিয়ে দিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন।কিছুদিন আগের জোর জল্পনায় মন্ত্রী খোদ নিজেই জল ঢেলে দিয়ে জানালেন এবছর আগস্ট মাসে তো নয়ই বরং এ বছরের শেষেও করোনার ভ্যাকসিন আবিষ্কারের কথা জোর দিয়ে বলা যায় না। তবে তিনি জানান যে পরের বছরের মধ্যেই করোনা ভ্যাকসিন বাজারে চলে আসবে।কয়েকদিন আগেই স্বাস্থ্য মন্ত্রকের বৈঠক বসে আইসিএমআরের সঙ্গে। আইসিএমআর সদস্যরাও তাড়াহুড়ো করতে রাজি নয়।ট্রায়াল প্রক্রিয়া ভালোভাবে সম্পন্ন করার জন্য বেশ কয়েকমাস ধরে পর্যবেক্ষন করতে হবে।স্বাস্থ্যমন্ত্রীও আই সি এম আর এর প্রতি পূর্ন স্বাধীনতা দিয়ে সুস্থভাবে ট্রায়াল প্রক্রিয়া করতে অনুরোধ করেন
Read More