12
Jan
অপেক্ষার অবসান। প্রকাশ্যে এল ‘শেহজাদা’র ট্রেলার। একের পর এক অ্যাকশন দৃশ্য উঠে এসেছে ট্রেলারের শুরুতে। এরপরই ট্রেলারে এন্ট্রি হয় কার্তিকের। ছবিটি আদতে তেলেগু ছবি ‘আলা বৈকুণ্ঠপুররামুলু’ ছবির হিন্দি রিমেক। তেলুগু ছবিটতে মুখ্য ভূমিকায় আল্লু অর্জুনকে দেখা গিয়েছিল। ছিলেন পূজা হেগড়েও। হিন্দি রিমেকে রয়েছেন কার্তিক ও কৃতি শ্যানন। ট্রেলারটি কার্তিক আরিয়ানের ভয়েস-ওভার দিয়ে শুরু। ট্রেলারের শুরুতে তাঁকে গুন্ডাদের সঙ্গে অ্যাকশন করতে দেখা গিয়েছে। অ্যাকশনের পাশাপাশি পর্দায় কৃতীর সঙ্গে ফ্লার্ট করতে দেখা গিয়েছে অভিনেতাকে। অ্যাকশন, রোম্যান্সের পাশাপাশি রাজপাল যাদব এবং কার্তিক আরিয়ানের কমেডিও হাসাতে বাধ্য করবে। পরেশ রাওয়ালের ছেলে নন কার্তিক আরিয়ান। মিথ্যা বলেছেন পরেশ। একথা জানতে পেরেই পরেশকে কষিয়ে চড় মারেন…
