বিনোদন

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা

১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা

অনেক হয়েছে প্রেম। এবার চার হাত এক হওয়ার পালা। অর্থাৎ আসছে শীতে ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন মালাইকা অরোরা। ঘনিষ্ঠ এক সূত্রের দাবি , ‘অর্জুন ও মালাইকা একে অপরের জন্য পাগল এবং তাঁরা গভীর প্রেমে পড়েছেন। এখন বিয়ে করে নিজেদের সম্পর্কের ক্ষেত্রে একধাপ এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এই দম্পতি শীতকালে বিয়ে করবেন মুম্বাইয়ে। তাঁরা উভয়েই শীতের আবহাওয়া পছন্দ করেন, তাই নভেম্বর বা ডিসেম্বরে বিয়ের তারিখ চূড়ান্ত হতে পারে; পারিবারিক আয়োজনে হবে এই বিয়ে। এখানেই শেষে নয়! সূত্রটি আরও দাবি করেছে, ‘অর্জুন ও মালাইকা জমকালো আয়োজনে বিয়ে চান না। খুব সাধারণভাবে বিয়ের পর পার্টির আয়োজন করবেন দুজন;…
Read More
ফের করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

ফের করোনা আক্রান্ত হলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার

করোনা আক্রান্ত বলিউড অভিনেতা অক্ষয় কুমার । কিছুক্ষণ আগেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই কথা জানিয়েছেন অভিনেতা নিজেই। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অক্ষয় লিখেছেন, ' কান ২০২২ সালে আমাদের সিনেমাকে নিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। কিন্তু দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে, আমি করোনা আক্রান্ত হয়েছি। বাকি আর কিছু বলার প্রয়োজন নেই। এখন আমি বিশ্রাম নেব। অনুরাগ ঠাকুরকে অনেক শুভেচ্ছা আমি কান-এ থাকতে পারব না। মিস করব।' সদ্য মুক্তি পেয়েছে চন্দ্রপ্রকাশ দ্বিবেদী পরিচালিত পিরিয়ড ড্রামা 'পৃথ্বীরাজ' ছবির ট্রেলার। নির্ভীক এবং পরাক্রমশালী রাজা পৃথ্বীরাজ চৌহানের জীবন কাহিনির উপর ভিত্তি করে, ছবিটি তৈরি হয়েছে। এটি মূলত ফোকাস করবে কীভাবে কিংবদন্তি যোদ্ধা নির্দয়…
Read More
গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন টলিউড অভিনেত্রী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন টলিউড অভিনেত্রী

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন টলিউড অভিনেত্রী। মৃতার নাম পল্লবী দে(২৫)। আজ, সকালে তাঁর গড়ফার ভাড়া বাড়িতে তিনি আত্মহত্যা করেন। তিনি টলিউডের বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছিলেন। গড়ফার গাঙ্গুলিপুকুরে এক যুবকের সঙ্গে একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। ঠিক কী কারণে তিনি এই চরম পদক্ষেপ নিলেন তা এখনও জানা যায়নি। পুলিস সূত্রে খবর, গতকাল রাতে পল্লবী ও তাঁর সঙ্গি আলাদা আলাদা ঘরে শুতে যান। যদিও দু’টি বেডরুম একটি দরজার মাধ্যমে পরস্পর সংযুক্ত ছিল। সকালে কিছুক্ষণের জন্য ঘরের বাইরে বেরোন অভিনেত্রীর সঙ্গে থাকা যুবক। ফিরে এসে দেখেন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার বেল বাজানোর পরেও দরজা না খোলায় ফাঁক দিয়ে…
Read More
জল্পনার অবসান!  কেজিএফ: চ্যাপ্টার ২’র ওটিটি রাইটস কিনল অ্যামাজন প্রাইম

জল্পনার অবসান! কেজিএফ: চ্যাপ্টার ২’র ওটিটি রাইটস কিনল অ্যামাজন প্রাইম

একের পর এক রেকর্ড ভেঙে চলেছে 'কেজিএফ: চ্যাপ্টার ২' । মূলত, মুক্তি পাবার ২ সপ্তাহের মধ্যে হাজার কোটির মাইলফলক স্পর্শ করে দক্ষিনের এই সিনেমা। আর এবার ওটিটি প্ল্যাটফর্মে চুক্তির ক্ষেত্রেও রেকর্ড তৈরি করল 'কেজিএফ: চ্যাপ্টার ২' । সূত্র মারফত জানা গিয়েছে, এই ছবির ওটিটিতে দেখানোর রাইটস অর্থাৎ অধিকার নিয়েছে অত্যন্ত জনপ্রিয় ওটিটি সংস্থা অ্যামাজন প্রাইম। প্রায় ৩২০ কোটি টাকায় এই চুক্তি স্বাক্ষর হয়েছে। জানা যাচ্ছে, আগামী ২৭ মে থেকে সিনেমাটির স্ট্রিমিং শুরু হবে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে এখনো ওটিটি স্ট্রিমিং তারিখ নিশ্চিত করা হয়নি। প্রসঙ্গত 'কেজিএফ: চ্যাপ্টার ১' ইতিমধ্যে দেখা যাচ্ছে অ্যামাজন প্রাইমে। গত ১৪ এপ্রিল হিন্দিসহ তামিল, তেলুগু, কন্নড়,…
Read More
পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান থেকে সরে দাঁড়ালেন জনি ডেপ

যাকে ছাড়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ভাবাই যায় না সেই জনি ডেপকে অবশেষে হারালাম আমরা। সম্প্রতি জনি নিজে মুখে স্বীকার করেছেন, ৩০০ মিলিয়ন ডলার দেয়া হলেও তিনি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিতে কাজ করবেন না। কারন, প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নেমেছেন জনি ডেপ। মামলাটির বিচার কার্যক্রমের অংশ হিসেবে গত মঙ্গলবার থেকে জনি ডেপের সাক্ষ্য গ্রহণ চলছে ভার্জিনিয়ায়। বুধবারও চলেছে এই কার্যক্রম। সেখান থেকে জানা গেছে নতুন অনেক তথ্য। সেই তথ্য অনুযায়ী জনি ডেপ জানিয়েছেন অ্যাম্বার হার্ড তাকে ফাঁসিয়ে দেয়ার জন্য প্রযুক্তির সহায়তায় মিথ্যা ছবি বানিয়েছেন। শুধু তাই নয়, অ্যাম্বার জনির হাতে মদের বোতল ছুড়ে মেরেছিলেন। আঙুলে আঘাত…
Read More
তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

তামাক সংস্থার বিজ্ঞাপন করে ক্ষমা চাইলেন অক্ষয় কুমার

২০১৮ তে অক্ষয় কুমার জানিয়েছিলেন তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার আমার কাছে অনেক প্রস্তাব আসে, এবং প্রচুর অঙ্কের টাকাও দিতে চায় তাঁরা। কিন্তু আমি এই খারাপ কাজে নিজেকে যুক্ত করতে চাই না। তবে সম্প্রতি তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করে প্রবল সমালোচনার মুখে পড়তে হল খোদ অভিনেতাকেই। এবং সমালোচিত হবার পরেই তামাক সংস্থার পণ্যের বিজ্ঞাপন করার জন্য ক্ষমাও চাইলেন তিনি। পাশাপাশি ওই প্রতিষ্ঠানের বিজ্ঞাপন থেকে আয় করা অর্থ সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করার কথা জানিয়েছেন তিনি। উল্লেখ্য, ক্ষমা চেয়ে অক্ষয় লেখেন, ‘আমি আন্তরিকভাবে দুঃখিত। ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে ক্ষমাপ্রার্থী। কয়েকদিন ধরেই আপনাদের প্রতিক্রিয়া আমাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। যদিও আমি সরাসরি তামাককে সমর্থন…
Read More
সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে সিবিআইয়ের বার্তা এখনও অস্পষ্ট

সুশান্তের মৃত্যু তদন্ত নিয়ে সিবিআইয়ের বার্তা এখনও অস্পষ্ট

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর প্রায় ২ বছর পার হওয়ার পথে। ২০২০ সালের ১৪ জুন মুম্বাইয়ের বান্দ্রার কার্টার রোডের ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। ৩৪ বছর বয়সী অভিনেতার মৃত্যুকে শুরুতেই আত্মহত্যা বলে ঘোষণা দাবি করেছিল পুলিশ। তবে সুশান্তের মৃত্যু আত্মহত্যা নাকি হত্যা- তা নিয়ে কম জল ঘোলা হয়নি। তাই রহস্যের কূলকিনারা না হওয়াই অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে এই মামলা যায় সিবিআইয়ের কাছে। এরপর মুম্বাইতে টানা এক সপ্তাহ ম্যারাথন জিজ্ঞাসাবাদও চালায় সিবিআইয়ের বিশেষ দল। কিন্তু তারপর থেকে সবকিছুই যেন ঢিলেতাল! সুশান্তের মৃত্যুর কিনারা তো দূর অস্ত, এই মৃত্যুর তদন্ত প্রক্রিয়া নিয়েও ধোঁয়াশা কাটছে না। তবে এসব বিষয়ে কোনো তথ্য দিতেও…
Read More
শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর

রবিবার সকালে  ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর।  চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন শিল্পী। সম্প্রতি অবস্থার উন্নতিও হচ্ছিল। কিন্তু শনিবার আচমকা তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তারপরেই দিতে হয় ভেন্টিলেশনে। সেখান থেকে আর ফেরানো গেল না। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে করোনা পজিটিভ হয়ে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। আপ্রাণ চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। কিন্তু থেমে গেল সব লড়াই।   ১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইনদোরের এক সংগীত পরিবারে জন্ম হয় লতা মঙ্গেশকর। বাবা পণ্ডিত দীননাথ মঙ্গেশকর ছিলেন মারাঠি সংগীত জগতের সুবিখ্যাত ধ্রুপদী গায়ক। বাবার থেকেই প্রথম তালিম নেওয়া।১৩-১৪ বছর বয়সেই প্রথম বার সিনেমায় গান গাওয়া। মরাঠি…
Read More
নেতাজিকে নিয়ে পলিটিক্যাল থ্রিলার সন্ন্যাসী দেশনায়ক

নেতাজিকে নিয়ে পলিটিক্যাল থ্রিলার সন্ন্যাসী দেশনায়ক

দেশনায়ক নেতাজির রহস্য মৃত্যু নিয়ে আজও ইতিহাসবিদদের ভিন্ন মতামত রয়েছে। অনেক ইতিহাসবিদ এবং রিপোর্ট বিমান দুর্ঘটনায় নেতাজীর মারা যাওয়াকে সমর্থন করেন। কিছু ইতিহাসবিদ মনে করেন নেতাজী দেশে ফিরে এসে ছদ্মবেশ ধারণ করে থাকছিলেন। এই রহস্যের ওপর এক পলিটিক্যাল থ্রিলার নিয়ে এসেছে এমএ লক্ষ্মী প্রসাদ ফিল্মস। ছবির নাম "সন্ন্যাসী দেশনায়ক"(Sannyasi Deshonayok)। "সন্ন্যাসী দেশনায়ক” ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ে দেখা যাবে ভিক্টর বন্দ্যোপাধ্যায়কে। অন্যান্য চরিত্রে রয়েছে শাশ্বত চট্টোপাধ্যায়, লকেট চট্টোপাধ্যায়, রুমা ভদ্র, শাওন দে, নরেন্দ্র কানজিয়া ও অভিরুপ চৌধুরীর মতো দক্ষ অভিনেতারা । ছবির কাহিনীতে দেখা যাবে এক ফিল্ম ইনস্টিটিউটের কয়েকজন ছাত্রদের যারা নেতাজির অন্তর্ধান নিয়ে তথ্যচিত্র বানানোর জন্য তথ্য সংগ্রহ করার জন্য…
Read More
সাফল্য লাভের পর সোজা দাদাগিরির মঞ্চে

সাফল্য লাভের পর সোজা দাদাগিরির মঞ্চে

সম্প্রতি হঠাৎ করেই সাফল্য মিলেছিলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে৷ অজ গ্রামের মেঠো পথ থেকে রাজ্য, দেশ ছাড়িয়ে বিদেশের মাটিতে ঝড় তুলেছে বীরভূমের ‘বাদাম কাকু’ ভুবন বাদ্যকরের কাঁচা বাদাম৷ এই একটি গানেই ভুবন খ্যাত হয়েছেন তিনি৷ ডাক এসেছে বিভিন্ন প্রান্ত থেকে৷ এবার তাঁকে দেখা যাবে দাদাগিরির মঞ্চে৷ দাদার সঙ্গে খেলবেন দাদাগিরি৷  অত্যন্ত দরিদ্র পরিবার৷ পেট বাঁচাতে গ্রামের পথে বাদাম বিক্রি করতেন ভুবন বাদ্যকর৷ বাদাম বেঁচতে বেঁচতেই তৈরি করেছিলেন ‘কাঁচা বাদাম’ গানটি৷ যা নেট পাড়ায় শোরগোল ফেলে দেয়৷ এর পর স্টুডিয়োয় দাঁড়িয়ে সেই গান রেকর্ডও করেন তিনি৷ রাতারাতি খ্যাতির শিখরে পৌঁছন ভুবন বাদ্যকর৷ কিন্তু ভাগ্যের পরিহাসে খ্যাতি এলেও আসেনি অর্থ৷ মেলেনি প্রাপ্য৷ এমনটাই জানিয়েছিলেন তাঁর…
Read More
‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন অভিনেত্রী কোয়েল

‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন অভিনেত্রী কোয়েল

কোয়েল ধর বাংলা চলচিত্রের একজন প্রখ্যাত অভিনেত্রী। ব্ল্যাক কফি (২০১৭) সিনেমাতে তাঁর অভিনয় চলচিত্র জগৎ-এ বেশ সাড়া ফেলেছিল। তারপরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন। বড় পর্দায় কাজ করার পরও ছোট পর্দায় ‘ইকিরমিকির’ ধারাবাহিকে “রীতি” চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করছেন বাংলা চলচিত্রের এই বিশিষ্ট অভিনেত্রী। পর্দার রীতি যেমন সাজগোজ করতে পছন্দ করেন ব্যক্তিগত জীবনে কোয়েল তাঁর একদম উল্টো। পর্দার রীতির সঙ্গে আসল জগৎ-এর কোয়েলের কোন মিল নেই, সেকথা কোয়েল নিজেই জানিয়েছেন। কোয়েলের পরিবারে রয়েছে কোয়েল, তাঁর মা ও দিদি। কোয়েলের, জন্ম থেকে পড়াশুনো ও বেড়ে ওঠা রানিগঞ্জে। এখনো অবসর সময়ে সেখানে থাকতেই পছন্দ করেন। প্রথমে গান্ধী মেমোরিয়াল হাই স্কুল…
Read More
তামিলনাড়ুর চারটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে

তামিলনাড়ুর চারটি জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে

চেন্নাই, কাঞ্চিপুরম, তিরুভাল্লুর এবং চিংলেপেট সহ তামিলনাড়ুর চারটি জেলায় চেন্নাই এবং এর শহরতলিতে ভারী বৃষ্টিতে প্লাবিত রাস্তা ও পাতাল রেল এবং বৃহস্পতিবার তিনজন নিহত হওয়ার কারণে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন পর্যালোচনা করতে গ্রেটার চেন্নাই কর্পোরেশনের বন্যা নিয়ন্ত্রণ কক্ষে যান। রাজ্যের রাজস্ব এবং বিপর্যয় ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্রন বলেছেন যে ভারী বৃষ্টির পরে চেন্নাইতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মহিলা এবং একটি ছেলে মারা গেছে, যা সবচেয়ে বেশি প্রত্যক্ষদর্শী হতে পারে। তিনি বলেন, “ওই চার জেলায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে।” পুলিশ বলেছে যে তিনটি সাবওয়ে বন্ধ ছিল এবং কমপক্ষে ১৪টি শহরে যানবাহন ধীরে ধীরে…
Read More
দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালেতে থাকছেন মডেল অরিজিৎ লাহা

দ্যা স্টাইল আইকন ২০২১-এর গ্রান্ড ফিনালের দিন ঘোষনা করল এসআর মডেলিং স্টুডিও। এই মেগা ইভেন্টটি হবে শিলিগুড়িতে ২৫শে ডিসেম্বর ২০২১। এই এভেন্টের ভেনু পার্টনার সস্তিকা ইকো পার্ক ইভেন্টটি হোস্ট করবে। দ্যা স্টাইল আইকন ২০২১ প্রোজেক্টটি সন্দীপ জি. রিয়েলস্টেট লিমিটেড, দৈনিক জাগরণ, এবং স্টেটসম্যান-এর সহযোগে এসআর মডেলিং স্টুডিও’র একটি উদ্যোগ। দ্যা স্টাইল আইকন এই অঞ্চলের সব থেকে বড় মডেল হান্ট প্রতিযোগিতাগুলির মধ্যে অন্যতম। প্রতিবছর কয়েকশো ছেলে-মেয়েদের তাদের মডেলিং-এর প্রতিভা দেখানোর সুযোগ তৈরি করে দেয় দ্যা স্টাইল আইকন। ২০২০-তে ১০০ জনেরও বেশি ছেলেমেয়ে দ্যা স্টাইল আইকনে অংশগ্রহণ করে ছিল, যাদের মধ্যে ৫২ জন গ্র্যান্ড ফিনালেতে অংশ নিতে পেরেছিল। এই বছর দ্যা স্টাইল আইকন…
Read More
করোনা আক্রান্ত হল বেবো

করোনা আক্রান্ত হল বেবো

এর আগেও বহু বলিউড তারকা করোনা আক্রান্ত হয়েছেন। আরো একবার করোনার থাবা পড়লো বলিউডে। এবার করোনা ভাইরাস আক্রান্ত হলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খান। শুধু তিনিই নন আক্রান্ত হয়েছেন তাঁর প্রিয় বান্ধবী অমৃতা আরোরাও। খবর পাওয়ার পরেই নিজেকে কোয়ারেন্টিনে নিয়ে গিয়েছেন নায়িকা এবং আপাতত বেশ কয়েকদিন অভিনেত্রীকে যাবতীয় নিয়ম বিধি মেনে চলতেই হবে। পাশাপাশি বিগত কয়েকদিনে তাদের সঙ্গে যারা সংস্পর্শে এসেছেন তাদের করোনাভাইরাস পরীক্ষা করা হবে বলে জানা গিয়েছে। আপাতত সব রকমের নিয়ম বিধি মেনে চলছেন করিনা। জানা গিয়েছে, কিছুদিন আগেই দিদি করিশমা কাপুর এবং মালাইকা আরোরার সঙ্গে ঘরোয়া পার্টি করেছিলেন তিনি। অন্যদিকে গত সপ্তাহে সোনম কাপুর এবং রিয়া…
Read More