বিনোদন

বাংলা গানে আগামীর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে JMR

বাংলা গানে আগামীর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে JMR

যত সময় যাচ্ছে ততই মানুষ ভালো থাকার রসদ হারিয়ে ফেলেছে, এখন আমাদের প্রত্যেকের একটাই চাহিদা আমরা একটু ভালো থাকতে চাই, মাত্র এক বছর আগে কোরনার প্রথম দাপটের সময় মানুষ যখন গৃহবন্দি হয়ে একঘেয়ে জীবন কাটাচ্ছে, ঠিক তখন প্রতিটা শিল্পী নিজেদের ফেসবুকে গান গেয়ে কিংবা শ্রোতাদের সাথে সরাসরি কথা বলে তাদের সাধ্যমতো চেষ্টা করছে মানুষকে ভাল রাখতে, তবে জানেন কি এই মুহূর্তে সবথেকে হতাশাময় জীবন কাটাচ্ছে প্রতিটি শিল্পী, বহু সংগীতশিল্পী তাদের শিল্প তৈরি করার স্বপ্ন ভেঙে ফেলছে, আর ঠিক এই সময় মৌলিক বাংলা গান কে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, শিল্পীদের পাশে এসে দাঁড়াচ্ছে JMR Music company , ইতিমধ্যেই যারা…
Read More
অ্যাওয়ার্ড পেলেন দুই ভারতীয়

অ্যাওয়ার্ড পেলেন দুই ভারতীয়

এবছর ৯৩তম বাফটার অস্কারের মঞ্চেও শ্রদ্ধার্ঘ জানানো হল প্রয়াত অভিনেতা ইরফান খানকে। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে বিশ্বখ্যাত প্রয়াত শিল্পীদের সম্মান দেওয়া হয়। চলচিত্র জগতকে শোকস্তব্ধ করে গত বছর এপ্রিলে না ফেরার দেশে চলে যান ইরফান খান। যিনি নিজের অভিনয়ের জাদুতে মুগ্ধ করেছেন হলিউডকেও। সাথে ছিল আরও এক ভারতীয়ের নাম। ফ্যাশন ডিজাইনার শৌখিনী ভানু আথাইয়া। গত বছর অক্টোবর মাসে প্রয়াত হন ভানু। ভানু ১৯৮৩ সালে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতেছিলেন রিচার্ড অ্যাটেনবরো পরিচালিত ছবি ‘গাঁধী’র পোশাক পরিকল্পনার জন্য।
Read More
আইসলেইশনে বিজেপি প্রার্থী

আইসলেইশনে বিজেপি প্রার্থী

বিজেপি শিবিরে আরও চওড়া হচ্ছে করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন অভিনেত্রী তথা বরানগরের বিজেপি প্রার্থী পার্ণো মিত্র। টুইটারের নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানান অভিনেত্রী। আক্রান্ত হওয়ার জন্য ভোট দিতে পারবেন না বিজেপি প্রার্থী। আপতত বাড়িতেই কোয়ারেন্টাইন আছেন অভিনেত্রী। গতকাল দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন গায়ক তথা বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। সব মিলিয়ে করোনার দ্বিতীয় ঢেউ-এ জেরবাল স্টুডিওপাড়া। 
Read More
এবার সহ্যের হাত বাড়াল বলি তারকারা

এবার সহ্যের হাত বাড়াল বলি তারকারা

ক্রমশই বাড়ছে করোনা আতঙ্ক। কিছুতেই আটকানো যাচ্ছে না করোনা সংক্রমণ। হুহু করে সংক্রমণ বাড়ছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও৷ এই পরিস্থিতিতে বেশকিছু রাজ্যের হাসপাতালে বেড সহ অক্সিজেনের অভাব দেখা দিয়েছে। আর এই পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এবার এগিয়ে এলেন বলিউডের কয়েকজন তারকারাও। এবার সোনু সুদের পাশাপাশি করোনা পরিস্থিতিতে মানুষের পাশে এসে দাঁড়ালেন গুরমিত চৌধুরী, সুস্মিতা সেন, ভূমি পেডনেকর সহ সোনম কাপুরও। সুস্মিতা সেন কিছু অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করে। গুরমিত চৌধুরী করোনা রোগীদের হাসপাতালে বেড পেতে সাহায্য করা থেকে শুরু করে অক্সিজেন, ইনজেকশন ইত্যাদি পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করে চলেছে। এইভাবে বলি তারকারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে করোনা…
Read More
ছবির জন্য মানা করলেন সিদ্ধার্থ

ছবির জন্য মানা করলেন সিদ্ধার্থ

'থাডাম' এর রিমেকের শ্যুটিং ইউনিটের সঙ্গে যোগ দেবেন আদিত্য রায় কাপুর। ছবিটি অ্যাকশনধর্মী। খুব শীঘ্রই শুটিং শুরু হবে। এইমুহূর্তে পরিচালক আহমেদ খানের নতুন ছবি 'ওম' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেতা। এই 'থাডাম' ছবি প্রযোজক মুরাদ খেতানির। এই ছবিতে প্রথমবার তাঁকে দ্বৈত ভূমিকায় দেখতে পাবে দর্শক। এই ছবিতে অভিনয় করার কথা ছিল সিদ্ধার্থ মালহোত্রার। তাঁর বদলে দেখা যাবে আদিত্য রায় কাপুরকে। তাছাড়া এই ছবিতে প্রথমবার আদিত্যকে দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখবে দর্শক।
Read More
করা যাবে না কোনও বায়োপিক

করা যাবে না কোনও বায়োপিক

আমাদের কাছে বিভীষিকাময় ২০২০ সাল। শোকের ছায়া নেমে আসে এই সালে। মারণরোগ করোনার ভাইরাসে প্রিয়জনদের হারানোর সাথে সাথে অনেক জনপ্রিয় তারকাদের হারাই আমরা। যার মধ্যে অন্যতম হলে বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। যা নিয়ে তোলপাড় হয় দেশে। সুশান্তকে খুন করা হয়েছে, অভিযোগ পরিবারের। তদন্ত হয় আত্মহত্যা নাকি হত্যা? তবে এখনও পর্যন্ত কিনারা পায়নি সুশান্তের মৃত্যু। আর এরই মাঝে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের বায়োপিক তৈরি হতে চলেছে। তবে অনুমতি ছাড়া তাঁর জীবনের উপর কোনও কিছুই তৈরি করা যাবে না বলে জানান সুশান্ত সিং রাজপুতের বাবা কে কে সিং ও তাঁর পরিবার। দিল্লি আদালতের দ্বারস্থও হলেন তাঁর পরিবার। গতবছর ১৪ই…
Read More
সাহায্যের হাত বাড়ালেন ভাইজান

সাহায্যের হাত বাড়ালেন ভাইজান

করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। বছর ঘুরতেই ফের গ্রাস করেছে করোনা আতঙ্ক। দৈনিক আক্রান্তের সংখ্যা রীতিমতো ভয় ধরাচ্ছে। এর মধ্যে সবথেকে মারাত্মক অবস্থা মহারাষ্ট্রের। এই পরিস্থিতিতে দুঃস্থ ও প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। ব্যক্তিগত উদ্যোগে মুম্বইয়ের মানুষদের দিকে সাহায্যের হাত বাড়িয়েছেন সল্লু ভাই। এখন ওরলি থেকে জুহু পর্যন্ত দেওয়া হবে রেশনের জিনিস। এই সিদ্ধান্ত নেন অভিনেতা।
Read More
করোনার থাবা টলিউডে

করোনার থাবা টলিউডে

ভয়াবহ আকার ধারণ করছে করোনার দ্বিতীয় ঢেউ। বাড়ছে করোনার প্রকোপ। জটিল হচ্ছে পরিস্থিতি। বিনোদন, ক্রীড়া থেকে রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিত্বের শরীরে থাবা বসিয়েছে মারণ ভাইরাস। এবার করোনার গ্রাসের তালিকায় যুক্ত হল অভিনেতা কৌশিক সেন এবং রেশমি সেনের নাম। করোনায় আক্রান্ত হলেন এই তারকা দম্পতি। আগামী কয়েক দিন বাড়িতে থেকেই চলবে চিকিৎসা। যদিও তাঁদের প্রথম দফার টিকাকরণ হয়ে গিয়েছিল। টিকা নিয়েও করোনা বাসা বেঁধেছে তাঁদের শরীরে। উদ্বিগ্ন চলচ্চিত্র ও নাট্যজগতের কর্মীরা।
Read More
ফিরছে ভাইজান

ফিরছে ভাইজান

ফের একবার ইদে ফিরছে বলিউডের ভাইজান। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর মুক্তি পেল সলমন খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই' -এর ট্রেলার। প্রায় এক দশক পর রুপোলি পর্দায় ফিরছে ভাইজান। করোনার জেরে দীর্ঘ এক বছর দেরিতে মুক্তি পেতে চলেছে এই ছবি। ১৩ই মে মুক্তি পাবে রাধে। পরিচালক প্রভু দেবার এই ফিল্মে দিশা পাটানির সঙ্গে রোম্যান্স করতে দেখা যাবে সলমন খানকে, অন্যদিকে ভিলেনের ভূমিকায় রয়েছেন রণদীপ হুডা। এছাড়াও ছবিতে দেখা মিলবে জ্যাকি স্রফের।
Read More
ফের আক্রান্ত টলিউড

ফের আক্রান্ত টলিউড

করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশে সংক্রমণের সুনামি। রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। বেড়েছে উদ্বেগ। করোনার ছায়া দেশে। করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে বিপর্যস্ত গোটা দেশ। করোনা আক্রান্ত টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ইনস্টাগ্রামে পোস্ট করে টলি সুন্দরী নিজেই জানালেন সে কথা। তবে স্বস্তির বিষয় হল শুভশ্রী করোনা পজিটিভ হলেও অতিমারীর কবলে পড়েনি তাঁর সাত মাসের শিশুপুত্র ইউভান। নিভৃতবাসে রয়েছেন শুভশ্রী। 
Read More
শঙ্কর ঘরানার প্রতি শ্রদ্ধাঞ্জলী

শঙ্কর ঘরানার প্রতি শ্রদ্ধাঞ্জলী

এক স্বাধীন শিল্পী হিসেবে জুবিন বিভিন্ন প্রকল্পের জন্য সঙ্গীত ও ভিস্যুয়াল কনসেপ্ট সৃষ্টি করে থাকেন। আন্তর্জাতিক ক্ষেত্রের জন্যও। তাঁর অভিজ্ঞতা সংগৃহিত হয়েছে উদয়নের (বর্তমানে উদয়ন কলাকেন্দ্র) উদয়শঙ্কর ড্যান্স স্টাইলের সঙ্গে তাঁর সম্পর্ক থেকে। এই অভিজ্ঞতাসঞ্জাত দক্ষতা ব্যবহার করে তিনি ভিস্যুয়াল কনসেপ্টের মিশ্রণকে নিয়ে এসেছেন তাঁর জুবিনআর্ট নামের আর্ট ফর্মে, আর তা থেকেই এই ‘ডিভাইন ইমোশন’ কম্পোজিশন ট্র্যাক তৈরি হয়েছে। এবার অমরা মিউজিক তা সারা বিশ্বের সামনে তুলে ধরার উদ্যোগ নিয়েছে। জুবিন জানিয়েছেন, এই কম্পোজিশনটি তাঁর কাছে ‘ভেরি স্পেশাল’। এখানে তিনি যাদের সঙ্গে হাত মিলিয়েছেন তাদের মধ্যে রয়েছেন ড. সুবীর রায় (ফ্লুট), অর্ণব ভট্টাচার্য্য (সরোদ), সৌমাল্য চক্রবর্তী (সেতার), পুষ্পেন্দু চ্যাটার্জি (এস্রাজ),…
Read More
আক্রান্ত অভিনেতা

আক্রান্ত অভিনেতা

দ্বিতীয় ঢেউয়ে কার্যত কাবু গোটা দেশ। সমস্ত রেকর্ড ভেঙে করোনার দ্বিতীয় ঢেউ যে আছড়ে পড়ছে দেশে। বেলাগাম সংক্রমণ টলিপাড়াতেও টলিপাড়ায় ফের করোনার থাবা। এবার করোনায় আক্রান্ত হলেন সুপারস্টার অভিনেতা জিৎ। চিকিৎসকদের পরামর্শ মেনে বাড়িতে আইসোলেশনে রয়েছেন তিনি। উল্লেখ্য, মার্চ মাসের মাঝামাঝি সময় কলকাতার একটি বেসরকারি নার্সিংহোম থেকে করোনার ভ্যাকসিনের প্রথম ডোজ নেন তিনি। ভ্যাকসিন নেওয়ার পরেও আক্রান্ত তিনি। এর আগে একাধিক টলিউড অভিনেতা-অভিনেত্রী করোনা আক্রান্ত হয়েছেন। 
Read More
ফিরছে পুরোনো স্মৃতি

ফিরছে পুরোনো স্মৃতি

টিভির দর্শকদের জন্য এক সুখবর। দর্শকদের চাহিদায় আরেকবার ফের ছোট পর্দায় ফিরতে চলেছে ‘রামায়ণ’ সিরিয়াল। রামানন্দ সাগর পরিচালিত আশির দশকের জনপ্রিয় সিরিয়াল ‘রামায়ণ’ সম্প্রচারিত হবে টিভিতে। প্রসঙ্গত, ‘রামায়ণ’ ভারতের অন্যতম বিখ্যাত টিভি অনুষ্ঠান। যা প্রথমবার সম্প্রচারিত হয়েছিল ১৯৮৭-তে। ফিরছে অতীত দিনের স্মৃতি। চোখ রাখুন স্টার ভারতে, প্রতিদিন সন্ধ্যা ৭টায়। দর্শকদের চাহিদার কথা মাথায় রেখেই ছোট পর্দায় ফিরিয়ে আনা হল অতীতের এই জনপ্রিয় পৌরাণিক সিরিয়ালটিকে৷
Read More
নতুন চমক টলি সুপারস্টার দেবের

নতুন চমক টলি সুপারস্টার দেবের

অতিমারীর আঘাত সামলে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে টলিউড। নতুন বছরে এল নতুন চমক। করোনার জেরে গত বছর মুক্তি পায়নি এই ছবি। খুশির খবর অবশেষে এই বছরে ধ্রুব বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় মুক্তি পেল টলি সুপারস্টার দেবের বহুপ্রতীক্ষিত ছবি ‘গোলন্দাজ’- এর টিজার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুক্তি পায় এই ছবির প্রথম ঝলক। ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর অদম্য জেদ, লড়াইয়ের গল্প বলবে এই ছবি। ভারতীয় ফুটবলের জনক বলা হয় তাঁকে। আগামী ১৩ আগস্ট মুক্তি পেতে চলেছে মুক্তি পেতে চলেছে ‘গোলন্দাজ’। প্রায় সাড়ে তিন বছর পর ফের একবার এসভিএফের ব্যানারে দেব।
Read More